রূপসা (খুলনা) প্রতিনিধি ।।
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার ঘোষনা নির্বাচন কমিশন হতে এসেছে। সে লক্ষে আগাম গণসংযোগে তরুন সমাজ সেবক বুদ্ধদেব হালদার জুয়েলের পক্ষে অসংখ্য কর্মি-সমর্থক উপস্থিতি দেখা যায়।
দীর্ঘদিনের পরিক্ষিত সাবেক ছাত্রলীগ কর্মী ও খুলনা জেলা আওয়ামী মৎস্যজীবিলীগ এর সাবেক সহ সভাপতি এবং বর্তমানে রূপসা মৎস্যজীবিলীগের ১নং সদস্য এই জনপ্রিয় তরুন সমাজ সেবক ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী ঘোষনা দেওয়াতে ভোটারদের মাঝে জোয়ার ও উৎফুল্লতা আবেগ নিয়ে মেতে উঠেছে এলাকাবাসী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে “প্রথমেই তিনি তার পিতা-মাতার দোয়া নিয়ে” গত ২৪ সেপ্টেম্বর বিকালে রূপসার ৪নং টিএসবি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী তরুন সমাজ সেবক বুদ্ধদেব হালদার জুয়েল গণসংযোগ শুরু করেন। জুয়েলের অসংখ্য কর্মী-সমর্থক এ গণসংযোগে অংশগ্রহণ করেছেন। তরুন সমাজ সেবক বুদ্ধদেব হালদার জুয়েল বলেন, নির্বাচিত হলে কথার ফুলঝুরি নয়, স্বচ্ছ জবাবদিহিমূলক উন্নয়নের মাধ্যমে প্রমাণ করতে চাই জনবান্ধব জনপ্রতিনিধিত্ব কাউকে অশালীন বাক্য প্রয়োগে নয়, যথাযথ সম্মান প্রদর্শনে সর্বোচ্চ বিনয়ী ব্যবহার নিশ্চিত করবো। এই এলাকার কোন সাধারণ মানুষ বিচার বঞ্চিত থাকবে না। প্রতিটি নাগরিকের ইউনিয়ন সেবা পৌঁছে দেয়ার চেষ্টা অব্যহত রাখা হবে। ইউনিয়নের সকল রাস্তাঘাট চলাচলের উপযোগী ও প্রতিটি ওয়ার্ডে বাল্যবিবাহ এবং যুবকদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে যাবতীয় কার্যসম্পাদন করা হবে।
জুয়েল হালদার সমর্থক গোষ্ঠীর আয়োজনে নিজ গ্রাম তালতলা ও উপজেলা সদরস্থ কাজদিয়া বাজার থেকে শুরু করে মোটরসাইকেল শোভাযাত্রা খাজাডাঙ্গা, পাথরঘাটা, তিলক, কুদির বটতলাসহ ইউনিয়নের বিভিন্ন দোকানপাট এলাকায় পরিচিতি সভা এবং ময়-মুরব্বী ও সাধারণ ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় ও জীবনবৃত্তান্ত খোলা চিঠি বিতরণ করেন। এ সময় তার সাথে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিদ্বয়ের উপস্থিতি দেখাগেছে। এর আগে তিনি ঢাকা থেকে রূপসাস্থ নিজ এলাকায় পৌঁছালে এলাকাবাসী তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। তিনি এলাকার সকল মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন। তরুন সমাজ সেবক বুদ্ধদেব হালদার জুয়েল পেশাগতভাবে একজন সাংবাদিক। সংবাদিকতায় প্রথমে রূপসা উপজেলা পর্যায়ে পরবর্তীতে খুলনাতে বিভিন্ন স্থানীয় এবং জাতীয় গণমাধ্যমে কাজ করেছেন। পরবর্তীতে ঢাকায় জাতীয় দৈনিক জনকন্ঠ, দৈনিক ডেসটিনি, দৈনিক আজকের সংবাদ, চব্বিশ ঘন্টার সংবাদ ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ, মিশ্রঘরনার চ্যানেল বৈশাখী টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করেছেন। সাংবাদিকতায় তিনি মুক্তিযুদ্ধা ও স্বাধীনতার স্বপক্ষে এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে পেশাগত দক্ষতারও পরিচয় দিয়েছেন।











































