Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

27
ছবি: রূপসা সেতু

ইসলামী যুব আন্দোলন সোনাডাঙ্গা থানা শাখার মাসিক বৈঠক অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

বুধবার, সন্ধ্যা টায় ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরীর আওতাধীন সোনাডাঙ্গা থানা শাখার উদ্যোগে থানা কার্যালয়ে শাখা সভাপতি মুহা. নাজমুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহা. আরিফুল ইসলাম এর সঞ্চালনায় মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওঃ আব্দুর রাকিব, মুহা. শফিকুর রহমান, মোঃ শাহীন হোসেন, মোঃ ইমাম গাজী, মুহা. সালাউদ্দিন, হাফেজ মাওঃ শামীম হুসাইন সাইফী, মুহা. হাসান আলী খান, মুহা. আল আমীন, মুহা. আল আমীন মীর, মুহা. বশির মুন্সি, মুহা. আলম, মুহা. ইয়াসিন সবুজ, মুহা. সোহেল হাওলাদার প্রমুখ।

খুলনা প্রেসক্লাব আয়োজিত কেরাম (একক) প্রতিযোগিতা-২০২১

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ‘কেরাম (একক) প্রতিযোগিতা-২০২১’-এর রবিবারের খেলায় নূর ইসলাম রকি, রফিউল ইসলাম টুটুল, আলমগীর হান্নান সুমন আহমেদ নিজ নিজ খেলায় জয়লাভ করেছেন। দিনের প্রথম খেলায় নূর ইসলাম রকি ২-সেটে আহমদ মুসা রঞ্জুকে এবং দ্বিতীয় খেলায় রফিউল ইসলাম টুটুল ২-সেটে এম হাসানকে পরাজিত করেন। এছাড়া অপর ২টি খেলায় মামুন রেজা হেদায়েৎ হোসেন মোল্লা উপস্থিত না থাকায় আগমগীর হান্নান সুমন আহমেদকে বিজয়ী ঘোষণা করা হয়। আজ ২৩ সেপ্টেম্বর দুপুর ১২.৩০ টায় কামরুল হোসেন মনি বনাম রফিউল ইসলাম টুটুল এবং দুপুর ১.৩০ টায় হাসান আহমেদ মোল্লা বনাম রফিক আলী একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবেন। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ক্লাব সদস্য আনোয়ারুল ইসলাম কাজল।

বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে ২-গোল ব্যবধানে কেশবপুর পৌরসভা চ্যাম্পিয়ন

আলমগীর হোসেন, কেশবপুর

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনুর্ধ্ব-১৭) ফাইনালে কেশবপুর পৌরসভা ফুটবল একাদশ ২-ব্যবধানে বিদ্যানন্দকাটি ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার বিকেলে শহরের পাবলিক ময়দানে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। কেশবপুর পৌরসভা ফুটবল একাদশের হয়ে জাকির হোসেন শিমুল হোসেন গোল দুটি করেন। খেলায় রেফারি ছিলেন, আতিয়ার রহমান, কামরুজ্জামান, রাকিবুজ্জামান নূরুল ইসলাম খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন রানার্স আপ দলের ভেতর পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার। সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক প্রমুখ।

জাতীয় শিক্ষক  ফোরাম জেলা নগর সম্মেলন সভাপতি  মাওঃ শায়খুল, সেক্রেটারি মুফতি হেলাল উদ্দিন

খবর বিজ্ঞপ্তি

জাতীয় শিক্ষক ফোরাম  খুলনা জেলা মহানগরের সম্মেলন গতকাল বুধবার বিকেল ৫টায় জেলা কার্যালয় মহানগর সভাপতি মুফতি রবিউল ইসলাম রাফের সভাপতিত্বে মাওলানা শাইখুল ইসলাম বিন  হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা অধ্যাপক আবদুল্লাহ ইমরান বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ ওজেলা  সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব, শিক্ষক ফোরাম জেলা সভাপতি মাওলানা আব্দুস সাত্তার জেলা সেক্রেটারী মাওলানা মাহবুবুল আলম, মাওলানা ইমরান হোসাইন, মাওলানা আবু সাঈদ, হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান, শেখ জামিল আহমেদমোহাম্মদ ওমর ফারুক, জিএম নওশের আলী প্রমুখ। সম্মেলন শেষে মাওঃ শায়খুল ইসলাম বিন হাসানকে সভাপতি মাওলানা মাহবুবুল আলমকে সহ-সভাপতি এবং মুফতী হেলালুদ্দীন শিকারী কে সেক্রেটারি এবং মওলানা জালাল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে জেলা কমিটি এবং মুফতি রবিউল ইসলাম রাফেকে সভাপতি হাফেজ মওলানা এমদাদুল হককে সেক্রেটারি মাওঃ নিজাম উদ্দিন কে সাংগঠনিক সম্পাদক করে আগামী ২০২১-২২ সেশনের  জন্য মহানগর কমিটি ঘোষণা করা হয়।

স্ত্রী’মামলায় সিআইডি’সাব-ইন্সপেক্টর মিঠুন রায় জেল হাজতে

স্টাফ রিপোর্টার

স্ত্রীকে যৌতুকের দাবিতে নির্যাতনকারী সিআইডি ঢাকা মালিবাগের সাইবার জোনে কর্মরত সাব-ইন্সপেক্টর খুলনার ডুমুরিয়া থানাধীন বান্দার গ্রামের অমলেন্দু রায়ের পুত্র মিঠুন রায়কে (৩৩) তার স্ত্রীর দায়ের করা নারী শিশু ৬৬/২১ নম্বর মামলায় বুধবার (২২ সেপ্টেম্বর) আত্মসমার্পন করে জামিন আবেদন করলে খুলনার নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-এর বিচারক দিলরুবা আক্তার তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। বাদী পক্ষের আইনজীবী ছিলেন, পিপি অলকানন্দ দাস এ্যাড. ড. মো: জাকির হোসেন এবং আসামি পক্ষে আইনজীবী ছিলেন সেলিনা আক্তার পিয়া। ঘটনার বিবরণে বলা হয়, খুলনার বটিয়াঘাটা দেবীতলা গ্রামের দেবদাস বিশ্বাসের কন্যা তিথী বিশ্বাস (২৫) খুলনার বয়রা সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্রী। মিঠুন রায়ের সাথে ২০১৫ সালে এক বিয়ের অনুষ্ঠানে তাদের পরিচয় হয়। এরপর প্রেম থেকে সম্পর্ক হয়। ২০১৯ সালে নোটারী পাবলিকের মাধ্যমে গোপনে বিয়ে করে স্বামী-স্ত্রী’ন্যায় বিভিন্ন স্থানে বাসা ভাড়া করে থাকে। পরবর্তীতে তাকে বাড়িতে স্ত্রী হিসেবে তুলে নেয়ার জন্য দুই বিঘা জমি, দশ ভরী স্বর্ণ বিশ লক্ষ টাকা যৌতুক দাবি করে এবং এর জন্য মিঠুন রায় তাকে মারধর করে। তিথী বিশ্বাস নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-খুলনায় মিঠুন রায়ের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। উক্ত মামলায় বুধবার (২২ সেপ্টেম্বর) মিঠুন রায় আদালতে আত্মসমার্পন করলে উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইবুনালের বিচারক সিআইডি’উক্ত কর্মকর্তা মিঠুন রায়কে জেল হাজতে প্রেরণ করেন।

উল্লেখ্য, খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিঠুন রায়ের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে ৬৯সি/২০ এবং পারিবারিক জজ আদালতে ৩২/২০ নম্বর মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলা হওয়ার কারণে উক্ত মামলা তুলে নিতে মিঠুন রায় পুুলিশের ক্ষমতা অপব্যবহার করে বাদী পরিবারকে নানা রকম ভয়ভীতি প্রদর্শণ করছে এবং সামাজিকভাবে পরিবারটিকে একঘোরে করে রাখেছে।

ফকিরহাটের লখপুর ইউনিয়নে সংরক্ষিত মহিলা মেম্বর নির্বাচিত হলেন যারা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন ৩টিতে মহিলা মেম্বর নির্বাচিত হলেন যারা। নারীর ক্ষমতায়ন, বাল্য বিবাহ প্রতিরোধ সমাজ উন্নয়নে তারা স্বঃ স্বঃ পদে থেকে অগ্রনী ভুমিকা পালন করার দৃঢ়প্রত্যয় ব্যাক্ত করেছেন। জানা গেছে, উপজেলার লখপুর ইউনিয়নে সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪, ৬নং ওয়ার্ডে সংরক্ষিত আসনে মহিলা মেম্বর নির্বাচিত হয়েছেন, তাসলিমা বেগম লতা। তিনি হেলিক্যাপ্টার প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করেছিলেন। তিনি পেয়েছেন ১৬৩১ ভোট, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আনোয়ারা বেগম বক প্রতীক পেয়েছেন, ১২৯১ ভোট। তাসলিমা বেগম লতা এইবার মিলে মোট ৪র্থ বারের মত মহিলা মেম্বর নির্বাচিত হলেন। যা উপজেলা অন্যান্য কোন ইউনিয়নে ৪র্থ বারের মত নিবার্চিত হয়নি। তিনিই উপজেলার শ্রেষ্ট। ১, ৩নং ওয়ার্ডে মহিলা মেম্বর নির্বাচিত হলেছেন, খুকুমনি। তিনি কলম প্রতীক নিয়ে মোট ২১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী হাফিজা বেগম বক প্রতীক পেয়েছেন ৮০৫ ভোট। তিনি এই নিয়ে ২য় বারের মত মহিলা মেম্বর নির্বাচিত হলেন। এছাড়া ৭, ৯নং ওয়ার্ডে মহিলা মেম্বর নির্বাচিত হয়েছেন, কলম প্রতীক নিয়ে মাহাম্মুদা বেগম। তিনি মোট ভোট পেয়েছেন, ১২৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জয়নাব বেগম হেলিক্যাপ্টার প্রতীক পেয়েছেন প্রায় ৬শত ভোট। নির্বাচিত মহিলা মেম্বররা  বলেছেন, তারা নারীর ক্ষমতায়ন, বাল্য বিবাহ প্রতিরোধ সমাজ উন্নয়নে স্বঃ স্বঃ পদে থেকে অগ্রনী ভুমিকা পালন করবেন।

কাটাখালী বাসস্ট্যান্ডে মহাসড়ক দখল করে ট্রাক-টার্মিনাল:দেখাই কেউ নেই

পি কে অলোক.ফকিরহাট।

খুলনা-মোংলা বাগেরহাট মাওয়া মহাসড়কের গুরুত্বপূর্ণ জনবহুল কাটাখালী বাসস্ট্যান্ডের তিন রাস্তার দুইপাশ দখল করে সেখানে নিয়মিত অবৈধ ট্রাক-ট্রার্মিনাল গড়ে তোলা হয়েছে। ফলে সড়ক সংকুচিত হয়ে তীব্র যানজটের সৃষ্টির পাশাপাশি ছোটবড় সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে। পুলিশ প্রশাসনের নাকের ডগার উপর রাস্তা দখল করে সেখানে অবৈধ ট্রাক-টার্মিনাল বানানোর কারনে সড়কে তীব্র যানজটের সৃষ্টি করা হলেও চালকদের বিরুদ্ধে তেমন কোন পদক্ষেপ গ্রহন করা হচ্ছেনা। যা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। অতিদ্রুত বাসস্ট্যান্ডের তিনপার্শ্বে দাড়িয়ে থাকা যানবাহন গুলি সরিয়ে দেওয়া না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশাংকা রয়েছে।

জানা গেছে, খুলনা-মোংলা বাগেরহাট মহাসড়কের গুরুত্বপূর্ণ জনবহুল কাটাখালী বাসস্ট্যান্ডের তিন পার্শ্বে রাস্তার উপর অর্ধশতাধিক ট্রাক-কন্টিনার পিকাপ রেখে সেখানে অবৈধ অঘোষিত ট্রাক-টার্মিনাল বানিয়ে বাসস্ট্যান্ড বা সড়ক তিনটি দখল করে রেখেছেন। এরা এমন ভাবে রাস্তার উপর দাড়িয়ে রয়েছে, যে তার মাঝখান দিয়ে বড় ধরনের কোন যানবাহন চলাচল করতে পারছেনা। আর না পারার কারণে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সরেজমিনে অনুসন্ধ্যানে গিয়ে দেখা গেছে, কাটাখালী বাসস্ট্যান্ডের মোংলা সড়কের প্রবেশ মুখ অথাৎ কলেজ রোডের মুখ হতে এসবিএসসি ব্যাংকের সামনে হতে মুন স্টার জুট মিল পর্যন্ত রাস্তার দুইপার্শ্বে, কাটাখালী নিউ মার্কেটের সামনে হতে যুগীখালী ব্রীজের দুই পার্শ্বে এবং কাটাখালী বাগেরহাট রোডের প্রবেশ মুখে অথাৎ মোড়ের উপর নির্মিত ব্রীজ হতে আফফান হোটেল পর্যন্ত রাস্তার দুইপার্শ্বে সড়কের উপর এমন ভাবে ট্রাক-কন্টিনার পিকাপ স্ট্যান্ড বানানো হয়েছে যে, বিকালের পর হতে উক্ত সড়ক দিয়ে চলাচল করা যায় না।

স্থানীয়রা বলেছেন, বিকালের পর হতে ভোর রাত পর্যন্ত বাসস্ট্যান্ডের তিনপার্শ্বে জনবহুল সড়কের উপর এমন ভাবে ট্রাক-কন্টিনার পিকাপ দাড় করিয়ে রাখা হয় যে, ভ্যান রিক্সা এমনকি মটরসাইকেল বা ভারী যানবাহনও চলাচল করতে পারেনা। এতে একদিয়ে যেমন সড়ক সংকুচিত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, অন্যপার্শ্বে ছোট বড় সড়ক র্দুঘটনা বেড়েই চলেছে। অতিদ্রুত বাসস্ট্যান্ডের তিনপার্শ্বের দাড়িয়ে থাকা ট্রাক-কন্টিনার পিকাপ গুলি সরিয়ে দেওয়া না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশাংকা রয়েছে। ব্যাপারে কাটাখালী হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী হোসেন এর সাথে আলাপ করা হলে তিনি বলেন,আমি ইদানিং সময়ে লক্ষ্য করেছি মহাসড়কের দুইপার্শ্বে দুরদুরান্ত হতে আসা ট্রাক-কন্টিনার চালকরা তাদের যানবাহন গুলি দাড় করিয়ে হোটেল-রেস্তোরায় খাওয়া-দাওয়া করতে যাচ্ছেন। যে কারণে রাস্তার দুইপার্শ্বে কিছুটা যানজটের সৃষ্টি হচ্ছে। আমি অতিদ্রুত ট্রাক-কন্টিনার পিকাপ চালকরা যাহাতে রাস্তা দখল করে যানবাহন না রাখেন সে ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহন করবো।

তাল গাছের চারা রোপণের পাশাপাশি সকলেই অনন্ত ৩টি করে গাছের চারা রোপণ করবেন: শাহীন চাকলাদার (এমপি)

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ

কেশবপুরে বুধবার বিকেলে বজ্রপাত থেকে রক্ষা পেতে বিতরণ করা হয়েছে হাজার ৫০০ তাল গাছের চারা। এছাড়া তালের চারা রোপণ পরবর্তী ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন স্থানীয় সংসদ সদস্য শাহীন চাকলাদার কৃষক লীগের মাধ্যমে বিতরণের জন্য হাজার ফলদ, বনজ ওষুধী গাছের চারা দেন।

পাবনার ঈশ্বরদীর বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার বলেন, তাল গাছের চারা রোপণের পাশাপাশি সকলেই অন্তত ৩টি করে গাছের চারা রোপণ করবেন। গাছ রোপণের মাধ্যমে আমরা প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতের হাত থেকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য ফিরে পাবো।

উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবু তাহের সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন,  উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, যশোর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ উপজেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান।

দাকোপে প্রশাসনের কঠোর ভূমিকায় শান্তিপূর্ণ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত                                                                 

বাজুয়া ( দাকোপ) প্রতিনিধি

খুলনার দাকোপে ইউপি নির্বাচনকে ঘিরে দিনভর ছিল নানা উদ্বেগ উৎকন্ঠা। তবে সব কিছুর অবসান গঠিয়ে দাকোপে শান্তিপূর্ন পরিবেশে অবাধ সুষ্ট নিরপেক্ষ ভোট গ্রহনে সৃষ্টি হল নতুন উদহারন। উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট দাকোপ থানা পুলিশ সম্মিলিতভাবে একটি স্বচ্ছ ভোট উপহার দিয়ে কেবল নিজেদের উপর নয়, বরং সরকারের উপর জনতার আস্থা সৃষ্টিতে রেখেছেন বিশেষ ভূমিকা। বৈরী আবহাওয়ার মাঝে সোমবার সকাল ৮টা থেকে খুলনার উপকুলিয় উপজেলা দাকোপের ৯টি ইউনিয়নে একযোগে শুরু হয় ইউপি নির্বাচনের ভোট গ্রহন। বিরতিহীন ভাবে সেটি চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে প্রতিটি কেন্দ্রে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। সব থেকে বেশী ছিল নারী ভোটারদের উপস্থিতি। উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে এবার দাকোপে ৭৭% ভোট পড়েছে। এবারের নির্বাচনে বিচ্ছিন্ন কিছু উত্তেজনা ছাড়া শতভাগ শান্তিপূর্ন পরিবেশে নিরপেক্ষ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টার দিকে নং পানখালী কেন্দ্রে বহিরাগতদের আগমনকে কেন্দ্র করে সেখানকার আনারসের সমর্থকদের মাঝে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। তবে তড়িৎ গতিতে প্রশাসন বহিরাগতদের বিতাড়িত করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ছাড়া একই ইউনিয়নের মৌখালী কেন্দ্রে নৌকার প্রার্থী শেখ আব্দুল কাদের কেন্দ্র পরিদর্শনে গেলে স্বতন্ত্র প্রার্থী সাব্বির আহম্মেদের সমর্থকরা উত্তেজিত হয়। খবরে লক্ষিখোলা এলাকায় নৌকার সমর্থকদের মাঝে ছড়িয়ে পড়ে উত্তেজনা। সেখানে জন সাব্বির সমর্থক অবরুদ্ধ আছে এমন সংবাদে উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট মিন্টু বিশ্বাস সেখানে উপস্থিত হয়ে নৌকার প্রার্থী শেখ আব্দুল কাদেরের সহায়তায় তাদেরকে উদ্ধার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। শুরু থেকে উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট মিন্টু বিশ্বাস, সহকারী পুলিশ সুপার দাকোপ সার্কেল মোঃ রাশেদ হাসান এবং থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী একটি সুষ্ট নিরপেক্ষ ভোট উপহার দিতে দৃঢ় অঙ্গিকারাবদ্ধ ছিল। ভোটের দিন তাদের সহায়তায় অতিরিক্ত জন ম্যাজিষ্টেটসহ র‌্যাব, বিজিবি, কোষ্টগার্ড, আনসার পুলিশের অতিরিক্ত জনবল মাঠে তৎপর ছিল। সব মিলে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন হওয়ায় প্রশাসন, প্রতিদ্বন্দি সকল প্রার্থী ভোটাররা বেজায় খুশী। অভ্যান্তরীন নাজুক যোগাযোগ ব্যবস্থা এবং বৈরী আবহওয়ার কারনে রাতে উপজেলা কন্ট্রোল রুমে ফলাফল আসে দেরিতে। সব শেষে সোমবার দিবাগত রাত টার দিকে রিটার্নিং অফিসার প্রার্থীদের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিষ্টেট মিন্টু বিশ্বাস ফলাফল ঘোষনা করে। ঘোষিত ফলাফলে নং পানখালী ইউপিতে বিজয়ী শেখ সাব্বির আহম্মেদ (আনারস) ৪৬৭৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্দি শেখ আব্দুল কাদের নৌকা) ৪৬০৩ ভোট, নং দাকোপে বিজয়ী বিনয় কৃষ্ণ রায় (নৌকা) ২৯৩১ নিকটতম প্রতিদ্বন্দি সঞ্জয় কুমার রায় (আনারস) ২২২৫ ভোট, নং লাউডোবে শেখ যুবরাজ (নৌকা) বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী, নং কৈলাশগঞ্জ বিজয়ী মিহির মন্ডল (নৌকা) ৬২৫৩ নিকটতম প্রতিদ্বন্দি দেবব্রত সরকার (আনারস) ৩৪৮৯ ভোট, নং সুতারখালী বিজয়ী মাসুম আলী ফকির (নৌকা) ৮১৯০ নিকটতম প্রতিদ্বন্দি জিএম আশরাফ হোসেন (অটোরিক্সা)২৪৪৯ ভোট, নং কামারখোলা বিজয়ী পঞ্চানন মন্ডল (নৌকা) ৫৬৯০ নিকটতম প্রতিদ্বন্দি আব্দুল কাদের সানা (হাতপাখা) ১৯৫৮ ভোট, নং তিলডাঙ্গা বিজয়ী জালাল উদ্দিন গাজী (আনারস) ৬১৪০ নিকটতম প্রতিদ্বন্দি রনজিত কুমার মন্ডল (নৌকা) ৪৭০৯ ভোট, নং বাজুয়া বিজয়ী মানস কুমার রায় (নৌকা) ৬৩১৩ নিকটতম প্রতিদ্বন্দি দেবপ্রসাদ গাইন (আনারস) ৪০৪৬ ভোট এবং নং বানিশান্তা ইউনিয়নে বিজয়ী সুদেব কুমার রায় (নৌকা) ৪৫৬০ নিকটতম প্রতিদ্বন্দি সুধাংশু কুমার বৈদ্য পেয়েছেন ২৯৯৯ ভোট।

খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন আট হাজার পাঁচশত ২৫ জন

তথ্য বিবরণী

খুলনা জেলায় বুধবার আট হাজার পাঁচশত ২৫ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ চার হাজার দুইশত ৬১ এবং মহিলা চার হাজার দুইশত ৬৪ জন। খুলনা সিটি কর্পোরেশন এলাকায় তিন হাজার চারশত ৬৫ জন এবং নয়টি উপজেলায় মোট পাঁচ হাজার ৬০ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে পাঁচশত নয় জন, বটিয়াঘাটায় দুইশত ৫০ জন, দিঘলিয়ায় চারশত ৪৪ জন, ডুমুরিয়ায় নয়শত ৭৪ জন, ফুলতলায় চারশত ৫১ জন, কয়রায় পাঁচশত ৩৮ জন, পাইকগাছায় এক হাজার দুইশত ৬৫ জন, রূপসায় তিনশত নয় জন তেরখাদায় তিনশত ২০ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। বুধবার নগরীর পাঁচটি হাসপাতালে এক হাজার  তিনশত ৪৪ জন খুলনা জেলার নয়টি উপজেলায় এক হাজার ৬০ জন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

মোংলায় প্রায় দেড় যুগ পর যুবদলের নতুন কমিটি ঘোষণায় সাংগঠনিক তৎপরতায় উৎফুল্ল নেতা-কর্মীরা

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

দীর্ঘ প্রায় দেড় যুগ পর মোংলায় যুবদলের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করেছেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে মোংলা পৌর উপজেলা যুবদলের নতুন আহবায়ক কমিটির ঘোষণা দেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এতে মোংলা পৌর যুবদলের আহবায়ক করা হয়েছে মোঃ মাহমুদ রিয়াদকে। আর সদস্য সচিব হয়েছেন এম,কাশেম। আর যুবদলের উপজেলা আহবায়ক হয়েছেন মোঃ সাইফুল ইসলাম মোঃ সফরুল হায়দার সুজনকে করা হয়েছে সদস্য সচিব। যুবদলের নতুন কমিটিতে দায়িত্ব পেয়ে সকল নেতৃবৃন্দরা সংগঠনটির নির্বাহী কমিটিকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এদিকে মোংলা পৌর উপজেলা যুবদলের নতুন আহবায়ক কমিটির নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, নতুন নেতৃত্ব আগামীতে সংগঠনের আদর্শ বুকে ধারণ করে দলকে আরো সুসংগঠিত করবে এটাই তাদের কাছে প্রত্যাশা করি।

শুরুতেই খুলনাকে স্বাগতিকদের আঘাত: উদ্বোধনের মধ্যদিয়ে কালীগঞ্জ পৌর কাপের বল গড়ালো মাঠে

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি

কালীগঞ্জে পৌর কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১’উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে সরকারী নলডাঙ্গা ভুষনস্কুল মাঠে বলে কিক মেরে চলতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষনা করেন ঝিনাইদহ-আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার। উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যন এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু,উপজেলা নির্বাহি কর্মকর্তা সাদিয়া জেরিন।

টুর্নামেন্টে দেশি বিদেশী খ্যাতিমান ফুটবলার সমৃদ্ধ টি ঐতিহ্যবাহি দল অংশ গ্রহন করবে। বুধবার পড়ন্ত বেলায় স্বাগতিক কালীগঞ্জ ফুটবল একাদশের সাথে খুলনা ফুটবল একাডেমির মধ্যে অনুষ্ঠিত খেলার বল গড়ানোর মধ্যদিয়ে চলতি মৌসুমের ফুটবল খেলার শুভ উদ্বোধন ঘোষিত হলো। খেলায় কালীগঞ্জ ফুটবল একাদশ ২-গোলে শক্তিশালী খুলনা এসবি আলী ফুটবল একাডেমিকে পরাজিত করার মাধ্যমে শুভ সূচনা করে।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার আগে অতিথিবৃন্দ যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করার পর অভিজ্ঞ রেফারি বাঁশিতে ফুঁক দিয়ে খেলা শুরু হয়। শুরুতেই টান টান উত্তেজনা দেখা যায়। দু’দলের খেলোয়াড়দের খেলায় আক্রমন আর পাল্টা আক্রমন দেখা গেলেও প্রথমার্ধের ঠিক ১২ মিনিটের সময় আক্রমন ভাগের বিপদজনক স্থানে বল পেয়ে স্বাগতিক দলের অধিনায়ক কায়েস বিপক্ষ জনকে টপকে বল বের করেন। এরপর হাওয়াই ভাসা বলে দুর্দান্ত পাস করে সতীর্থ রাব্বির মাথায় তুলে দেন। সাথে সাথে রাব্বি ভাসানো বলে মাথা লাগিয়ে বল জালে জড়িয়ে দেয়। তিনি প্রথম দিকেই গোল করে সমর্থকদের আনন্দে মাতান। এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে শক্তিশালী খুলনা ফুটবল একাডেমি। কিন্ত তারা ১৭ মিনিটে একটি নিশ্চিত সুযোগ পেয়েও তা নষ্ট করে। আবার প্রথমার্ধের ৩২ মিনিটে স্বাগতিক দলের সেই অভিজ্ঞ কায়েসের বাড়ানো বলে আবার পা বাড়িয়ে দুর্দান্ত কিক দেন সেই রাব্বি। তার ২য় বারের আঘাতে ব্যবধান বেড়ে ২-হয়। বেশ স্বাচ্ছন্দবোধ করে স্বাগতিকেরা।  কায়েস-রাব্বি জুটির আঘাতে একেবারেই মচকে যায়নি খুলনা। বৃষ্টিভেজা ভারি মাঠে মরিয়া হয়ে ওঠে খুলনা। কিন্ত কিছুক্ষন পরেই প্রথমার্ধের খেলা শেষ হয়। বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে বৃষ্টি ভেজা মাঠে উভয় দলের খেলোয়াড়রা খানিকটা পরিশ্রান্ত হয়ে ওঠে। কিন্ত ভারি মাঠ হলেও খুলনা ফুটবল একাডেমি বার বার আক্রমন সানাতে থাকে। কিন্ত লক্ষ্যভ্রষ্ট কিকে তাদের মন ভেঙেছে বারবার। বসে থাকেনি খোশ মেজাজে থাকা কালীগঞ্জও। দ্বিতীয়ার্ধের শেষ ভাগে ৪২ মিনিটে সেই বিপদজনক কায়েস আবার বল পান। তিনি সুবিধাজনক স্থানে বল পেয়েও ভেজা মাঠে নেওয়া কিক গোলপোষ্টের কিছুটা ওপর দিয়ে চলে যায়।একইভাবে পরের মিনিটেই তিনি আবার একইভাবে লক্ষ্যভ্রষ্ট সট দিয়ে বোঝান যে তিনি ক্লান্ত। অধিনায়কের পরিশ্রান্ত ভাব দলের অন্যরা ঠিকই পুশিয়ে দিয়েছেন। শেষ দিকে প্রতিপক্ষের সাড়াশি পাল্টা আক্রমন চিনের প্রাচীরের মত করে ঠেকিয়ে দেন রক্ষণভাগের সতীর্থ নাইজেরিয়ান সামসি, ডাইমন্ড। কিছুক্ষন পরেই রেফারি রবিউল ইসলাম শেষ বাঁশি বাজিয়ে দিনের খেলা শেষ করেন। খেলায় সহকারী রেফারির দায়িত্বে ছিলেন জামাল, বেলাল মারুফ হোসেন (৪র্থ রেফারি)খেলা শেষে কালীগঞ্জ দলের অধিনায়ক কায়েস ম্যাচ সেরার পুরষ্কার জিতে নেন।

টুর্ণামেন্টের মিডিয়া পার্টনারের দায়িত্ব পালন করছে কালীগঞ্জ প্রেসক্লাব। খেলার ধারাভার্ষ্যে ছিলেন,খোরশেদ আলম, কামাল হোসেন রবিউল ইসলাম। টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অজিত কুমার ভট্রাচার্য্য জানান, আগামী ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল টায় টুর্ণামেন্টের ২য় খেলাতে অংশগ্রহন করবে শক্তিশালী বেনাপোল নুর ইসলাম ফুটবল একাডেমি বগুড়া রেইন ফুটবল গ্রুপ।

নগর আ’লীগ নেতা সাংবাদিক মোজাম্মেলের মায়ের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ নির্বাহী সদস্য এবং খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হাওলাদারের মা মোছা: ছালেহা বেগম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহে রাজেউন)তিনি বার্ধক্য জনিত কারনে দীর্ঘ অসুস্থ্য থেকে গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় দৌলতপুরস্থ দেয়ানায় নিজ বাসভবনে শেষ নি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ছেলে মেয়ে, নাতি নাতনি, আত্মীয় স্বজন অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাযা বাদ এশা দেয়ানা হাওলাদারপাড়া আল আকসা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

অপরদিকে ছালেহা বেগমের মৃত্যুর খবর পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা শোকাহতদের পাশে যান। তিনি সেখানে কিছু সময় অবস্থান করে এবং ধৈর্য্য ধারনের জন্য সান্তনা দেন। এসময়ে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমু্িক্তযোদ্ধা মাকসুদ আলম খাজা, দৌলতপুর থানা আওয়ামী লীগ সভাপতি শেখ সৈয়দ আলী, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম বন্দ, নির্বাহী সদস্য বীরমুক্তিযোদ্ধা শেখ মোশাররফ হোসেন, নির্বাহী সদস্য মনিরুজ্জামান খান খোকন কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, কাউন্সিলর শেখ আব্দুস সালাম, বীরমুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ রনো, মনিরুল ইসলাম তরফদার, শেখ মফিজুর রহমান হিরু, আসিফুর রশীদ, আব্দুর রউফ মোড়ল, শাহাদাৎ হোসেন মিনা, শেখ ওয়াহিদুজ্জামান, জাফর ইকবাল মিলন, মাকসুদ হাসান পিকু, হারুন অর রশীদ, আবু জাফর হাওলাদার, গোলাম রাব্বানী টিপু, কাউন্সিলর শামছুদ্দিন আহমেদ প্্িরন্স, শেখ আশরাফুজ্জামান খোকন, রানা পারভেজ সোহেল, মাসুদ বন্দ, বাচ্চু মোড়ল, মো. রুহুল আমিন সহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে নেতৃবৃন্দ মরহুমার নামাজে জানাযায় অংশ গ্রহণ করেন।

এদিকে ছালেহা বেগমের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সম্মানিত নির্বাহী সদস্য এবং শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, দৌলতপুর থানা আওয়ামী লীগ সভাপতি শেখ সৈয়দ আলী, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম বন্দ।

বিথারের কন্যা দোলকে আ’লীগের অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বর সাবেক কাউন্সিলর শহীদ ইকবার বিথার এবং খুলনা মহানগর আওয়ামী লীগ নেতা জাতীয় মহিলা সংস্থা খুলনার চেয়ারম্যান অধ্যা. রুনু ইকবাল বিথারের একমাত্র সন্তান ফাইরুজ ফাইজা দোল জাতিসংঘের ‘গোলকিপার্স গ্লোবাল গোল চেঞ্জমেকার অ্যাওয়াড-২০২১’ পদক পাওয়ায় অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ফাইরুজ ফাইজা দোল বিশে^ বাংলাদেশ সহ খুলনার মুখ উজ্জল করেছে। দোল খুলনা এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার বাবা শহীদ ইকবাল বিথার বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক প্রেসিডিয়াম মেম্বর এবং খুলনা সিটি কর্পোরেশনের সর্বোচ্চ ভোটে নির্বাচিত কাউন্সিলর ছিলেন। তার দাদা একজন ভাষা সৈনিক এবং সাবেক ছাত্রনেতা ছিলেন। দাদি অনুরুপ ভাষা সৈনিক ছিলেন। তার দুই ফুফু। একজন ডাক্তার অপরজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার। মেজ মামা বাংলাদেশ সেনা বাহিনীতে সেনা প্রধান হিসেবে কর্মরত। আমরা দোলের উজ্জল ভবিষ্যৎ কামনা করি। তিনি যেন তার মেধা যোগ্যতা দিয়ে বাংলাদেশের ভাবমূর্তিকে আরোও উজ্জল করতে পারে। দোলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সম্মানিত নির্বাহী সদস্য এবং শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

সর্বস্তরের মানুষের মধ্যে প্রোটিন বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‌্যালী

খবর বিজ্ঞপ্তি

সর্বস্তরের মানুষের মধ্যে প্রোটিন বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বুধবার সকালে খুলনা মহানগরীতে এক বর্ণাঢ্য সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর শিববাড়ী মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন। ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের (ইউএসএসইসি) সহযোগিতায় বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) র‌্যালীর আয়োজন করে। র‌্যালীটি শিববাড়ী মোড় থেকে শুরু হয়ে রয়েল মোড় ঘুরে পুনরায় শিববাড়ী মোড়ে এসে শেষ হয়। উল্লেখ্য, অপুষ্টির কারণে শিশুরা একদিকে যেমন অস্বাভাবিক বৃদ্ধি পায় অন্যদিকে শারীরিক ওজনও হ্রাস, খর্বাকৃতি হওয়া, খিটখিটে মেজাজ, বিষন্নতা ইত্যাদি সমস্যায় ভুগতে দেখা যায়। শিশুদের সকল সমস্যা থেকে মুক্ত থাকার জন্য সঠিক পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়ানো প্রয়োজন। কিন্তু সাধারণ মানুষের মাঝে পুষ্টি প্রোটিন বিষয়ে সচেতনতার ঘাটতি রয়েছে, আছে বিভিন্ন ধরনের বিভ্রান্তি ভুল ধারণা। জনসাধারণের মাঝ থেকে সকল বিভ্রান্তি ভুল ধারণা দূরীভূত করতে জনসচেতনতামূলক র‌্যালীর আয়োজন করা হয়।

নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ সাইকেল র‌্যালী

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের ১২তম সাধারণ সভা বুধবার সকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এর সভাপতিত্বে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে খুলনা-আসনের সাবেক সংসদ সদস্য শেখ সহিদুর রহমান, কেসিসি’সাবেক কমিশনার শরীফ শফিকুল হামিদ চন্দন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তার সাবেক গোপন সহকারি মোঃ আসাদ ফকির, সাবেক বৈদ্যুতিক শ্রমিক আসলাম খান-এর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাঁদের রূহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

এছাড়া সভায় মুজিব শতবর্ষ উপলক্ষে নগরীর সৌন্দর্য্য বর্ধণ এবং সৌন্দর্য্য বৃদ্ধির জন্য ইতোমধ্যে বরাদ্দকৃত সকল রাস্তার মিড আইল্যান্ড মেরামত, নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে জনবল বৃদ্ধি, নগর সংলগ্ন বাইশটি খাল খনন খালসমূহ রক্ষণাবেক্ষণের জন্য পৃথক শাখা সৃষ্টি; জ্ঞান চর্চা, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই প্রকল্প প্রণয়ণের ক্ষেত্রে কেসিসি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, জন্মমৃত্যু নিবন্ধন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদানের পাশাপাশি সকল ওয়ার্ড অফিসসমূহে প্রিন্টার স্ক্যানারসহ নতুন কম্পিউটার প্রদান, মশক নিধন কার্য্যক্রম জোরদার, রাস্তার ওপর থেকে অবৈধ বাজার দোকান পাট উচ্ছেদে নগরীতে মাইকিং ইত্যাদি জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতির বক্তৃতায় সিটি মেয়র বলেন, বৃষ্টির কারণে বন্ধ থাকা সকল উন্নয়ন কাজ বৃষ্টির মৌসুম শেষ হওয়ার সাথে সাথে শুরু করা হবে। খুলনাকে একটি সমৃদ্ধ নগরীতে পরিণত করার লক্ষ্যে কাজ করছি উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নান্দনিক শহর গড়ে তুলতে চাই। এক্ষেত্রে উন্নয়ন কাজের গুণগত মানের ক্ষেত্রে কোন অনিয়ম মেনে নেয়া হবে না।

কেসিসি’মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলাম মুন্না, মোঃ আলি আকবর টিপু, এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনুসহ কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আজমুল হক।

বাগেরহাটে দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট মডেল থানায় দায়িত্বরত অবস্থায় মাসুদ আলী খান (৩৪) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গাড়িতে করে ভ্রাম্যমান দায়িত্বপালনের সময় অসুস্থ্য হয়ে পড়ে মাসুদ। পরবর্তীতে সহকর্মীরা ফকিরহাট  উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন।

আকস্মিক মৃত্যু হওয়া মাসুদ আলী খান গোপালগঞ্জের বোয়ালিয়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। তার মৃত্যুতে থানা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, বিকেলে অন্যান্য সদস্যদের সাথে মাসুদও কিলো ডিউটিতে ছিলেন। এসময় হঠাৎ করে সে অসুস্থ্য হয়ে পড়েন।  তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাটে এক শিক্ষকের করোনা পজেটিভ, শিক্ষক-শিক্ষার্থীদের নমুনা পরীক্ষার নির্দেশ

মোংলা প্রতিনিধি

বাগেরহাটের মোংলা উপজেলার মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক পুলিন কুমার মন্ডলের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এই শিক্ষকের করোনা পজেটিভ রিপোর্ট জানা যায়। সংক্রমন এড়াতে সকল শিক্ষক-শিক্ষার্থীর করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।

মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেন চন্দ্র হালদার বলেন, শিক্ষক পুলিন কুমার মন্ডল সোমবার অণুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। যথা নিয়মে মঙ্গলবার সকালে তিনি বিদ্যালয়ে পাঠদানের জন্য আসেন। বিদ্যালয়ে প্রবেশকালে তার শরীরের তাপমাত্রা স্বাভাবিক ছিল। কিন্তু পরবর্তীতে শিক্ষক কক্ষে বসে তিনি জ্বর-জ্বর অনুভব্ করেন এবং কাশি দিতে থাকেন। এক পর্যায়ে ফোন করে জানতে পারেন তার স্ত্রীর করোনা শনাক্ত হয়েছেন। বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে গিয়ে নমুনা দেওয়ার জন্য অনুরোধ করা হয়। বুধবার তার পজেটিভ রিপোর্ট আসে। তাকে বিদ্যালয়ে না এসে বাড়িতে থেকে চিকিৎসা গ্রহণের জন্য বলা হয়েছে।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীদের নমুনা পরীক্ষার জন্য বলা হয়েছে। রিপোর্ট আসলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

বাগেরহাট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, যেহেতু শিক্ষক তার স্ত্রীর করোনা শনাক্ত হয়েছে। সেকারণে বিদ্যালয়ের সকলকে নমুনা পরীক্ষার জন্য বলা হয়েছে। ওই শিক্ষককে আপতত স্কুলে না আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের নমুনা পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে।

বাগেরহাটে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শুরু

বাগেরহাট প্রতিনিধি

লায়ন্স ক্লাব অব বাগেরহাট গ্রিন এর উদ্যোগে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে পুরাতন কোর্টস্থ লায়ন্স ক্লাবের কার্যালয়ে এই প্রশিক্ষনের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

লায়ন্স ক্লাব অব বাগেরহাট গ্রিন এর প্রেসিডেন্ট রিজিয়া পারভীনের সভাপতিত্বে প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ মোছাব্বিরুল ইসলাম, লায়ন্সক্লাব কর্মকর্তা শিল্পি আক্তারসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

লায়ন্স ক্লাব অব বাগেরহাট গ্রিন এর উদ্যোগে বারের মত এই সেলাই প্রশিক্ষন অনুষ্ঠিত হচ্ছে। এই প্রশিক্ষনে প্রান্তিক পর্যায়ের ২০ জন পিছিয়ে পড়া নারী অংশগ্রহন করেছেন। সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের মধ্যে আত্ম কর্মসংস্থানের সেলাই মেশিন প্রদান করা হবে। এর আগে ২০২০ সালে অনুরুপ প্রশিক্ষণের মাধ্যমে ২০ জন নারীকে সেলাই মেশিন প্রদান করেছিল প্রতিষ্ঠানটি।

কচুয়া উপজেলা যুবদলের কমিটি ঘোষনা: অলি আহবায়ক, মহিউদ্দিন সদস্য সচিব

বাগেরহাট প্রতিনিধি

দীর্ঘদিন পরে বাগেরহাটের কচুয়া উপজেলা যুব দলের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। ডাকুয়া অলিউর রসুলকে আহবায়ক সাবেক ছাত্রদল নেতা মোঃ মহিউদ্দিন শেখকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ন আহবায়ক শিকদার মশিউর রহমান মুক্তা, যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম খোকন সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়। নব নির্বাচিত এই কমিটি দ্রুত সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করবেন। অধিনস্থ সকল ইউনিটেরও পূর্ণাঙ্গ কমিটি করবেন এই নেতৃবৃন্দ।

এদিকে দীর্ঘদিন পরে যুবদলের আহবায়ক কমিটি হওয়ায় কুচয়া উপজেলা বিএনপি, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অংগ সংগঠন নব নির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানাচ্ছেন। এই কমিটি ভবিষ্যত আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখবেন বলে মনে করছেন যুবদলের নেতাকর্মীরা।

বাগেরহাট জেলা যুব দলের সভাপতি হারুণুর রশীদ বলেন, দীর্ঘদিন কমিটি না হওয়ায় জেলার বিভিন্ন ইউনিটের জন্য আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। এরাই ভবিষ্যতে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করবেন।

বীর মুক্তিযোদ্ধা শেখ সামসুর রহমান আর নেই

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ সামসুর রহমান আর নেই। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে অসুস্থ্য অবস্থায় ঢাকা নেওয়ার পথে ৬৬ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী তিন ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।বুধবার বাদ আসর রাষ্ট্রীয় মর্যাদায় শরণখোলা উপজেলার চালিতাবুনিয়া গ্রামে পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা শেখ সামসুর রহমান ১৯৫৫ সালের নভেম্বর খুড়িয়াখালী গ্রামে জন্মগ্রহন করেন। ১৯৭১ সালে তিনি সুন্দরবন ভিত্তিক নং সাব সেক্টর কমান্ডার মেজর জিয়া উদ্দিনের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন।

তার মৃত্যুতে শরণখোলা উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের পক্ষ থেকে শোক শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

যশোর সৈয়দপুর থেকে চট্টগ্রামে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের আকাশ পথের যাত্রীদের অধিক সেবা দেয়ার লক্ষ্যে অভ্যন্তরীণ রুটের বিস্তৃতি ঘটাতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ বেসরকারী বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। দেশের প্রাচীনতম জেলা যশোর থেকে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এবং দেশের উত্তরাঞ্চলের অন্যতম গন্তব্য সৈয়দপুর থেকে চট্টগ্রামে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা। আগামী ৩০ সেপ্টেম্বর যশোর সৈয়দপুর থেকে চট্টগ্রাম এবং অক্টোবর যশোর থেকে কক্সবাজার রুটে উদ্বোধনী ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা। যশোর থেকে চট্টগ্রামে ফ্লাইট পরিচালনা বৃহত্তর যশোর খুলনা অঞ্চলের যাত্রীদের বহুদিনের লালিত স্বপ্ন পূরণ করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। যাত্রীদের সময় খরচকে প্রাধান্য দিয়ে দেশের অন্যতম বেসরকারী এয়ারলাইন্স ইউএস-বাংলা প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন যশোর থেকে চট্টগ্রামে ফ্লাইট পরিচালনা করবে। রবি, মঙ্গল বৃহস্পতিবার যশোর থেকে সকাল ৯টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। একই দিন বিকাল ৫টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে যশোরের উদ্দেশ্যে যাত্রা করবে।উত্তরের একমাত্র বিমানবন্দর সৈয়দপুর থেকে প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন চট্টগ্রামে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা

এয়ারলাইন্স। রবি, মঙ্গল বৃহস্পতিবার সৈয়দপুর থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। একই দিন দুপুর ১২ টা ৩৫ মিনিটে চট্টগ্রাম থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে যাত্রা করবে।এছাড়া ভ্রমণ পিপাসুদের জন্য যশোর থেকে দেশের অন্যতম পরযটন কেন্দ্র কক্সবাজারে সপ্তাহে চারদিন ফ্লাইট পরিচালনা করবে

ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রাথমিকভাবে শনি, সোম, বুধ শুক্রবার যশোর থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। অপরদিকে কক্সবাজার থেকে বিকাল ৩টা ২৫ মিনিটে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

সকল প্রকার ট্যাক্স সারচার্জসহ যশোর থেকে চট্টগ্রামে ওয়ানওয়ের নূন্যতম ভাড়া ৬,০০০ টাকা রিটার্ণ ভাড়া ১২,০০০ টাকা।এছাড়া যশোর থেকে কক্সবাজারে ওয়ানওয়ের নূন্যতম ভাড়া ৬,৫০০ টাকা রিটার্ণ ভাড়া ১৩,০০০ টাকা। অন্যদিকে সৈয়দপুর থেকে চট্টগ্রামের ওয়ানওয়ের নূন্যতম ভাড়া ৬,২০০ টাকা রিটার্ণ ভাড়া ১২,৪০০ টাকা। খুব শীঘ্রই ইউএস-বাংলা এয়ারলাইন্স সৈয়দপুর থেকে কক্সবাজার, সিলেট থেকে চট্টগ্রাম কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশের আকাশপথকে শক্তিশালী করার লক্ষ্যে প্রথমবারের মতো যশোর সৈয়দপুর থেকে চট্টগ্রাম কিংবা কক্সবাজারে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে, যা বাংলাদেশের এভিয়েশনের এগিয়ে চলার লক্ষ্যই পূরণ করছে।

ইউএস-বাংলা এয়ালাইন্সের বিমান বহরে ১৪টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ ৩টি ড্যাশ ৮-কিউ৪০০। যশোর থেকে চট্টগ্রাম কক্সবাজার এবং সৈয়দপুর থেকে চট্টগ্রাম রুটের টিকেট রিজার্ভেশনের জন্য আপনার নিকটস্থ ট্রাভেল এজেন্সি কিংবা ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিজস্ব সেলস সেন্টার ছাড়াও বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৭৭৭৭৭৭৮০০অথবা এলিনা এয়ার সার্ভিস ০১৭৩৫৯৭২৯৭২

পাইকগাছায় গত ১৫ দিনে চেতনা নাশক স্প্রে করে পরিবারের নগদ টাকা,স্বর্ণালংকার চুরি

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় নেতনা নাশক স্প্রে করে একই পরিবারের চারজনকে অজ্ঞান করে নগদ টাকা স্বর্ণালঙ্কার চুরির  অভিযোগ। অজ্ঞানকৃতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি সোমবার রাতে উপজেলার গোপালপুর গ্রামে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এনিয়ে গত ১৫ দিনে তিনটি বাড়ির একই ঘটনা ঘটেছে। জানাগেছে, উপজেলার গোপালপুর গ্রামের মৃত বক্স গাজীর পুত্র আব্দুল হামিদ গাজীর বাড়ির লোকজন সোমবার রাত ১১ টার দিকে তাদের বাড়ির দুটি রুমে মিনারুল গাজী(৪২) আব্দুল হামিদের স্ত্রী রেহানা বেগম(৩৮) তার মা জরিনা বেগম (৭০) ঘুমিয়ে পড়ে। আব্দুল হামিদ গাজী জানান, আমাদের ঘরের জানালা খোলা থাকায় রাত আনুমানিক দুইটার দিকে চেতনা নাশক স্প্রে করে বলে ধারনা করছি। আমার স্ত্রী জানালার পাশে কাউকে দেখতে পেয়ে আমাকে ডাকলেও পরে আমি আমার স্ত্রী সহ  সবাই অচেতন হয়ে পড়ি। আমার যখন জ্ঞান ফেরে তখন দেখি আমরাদের পরিবারের লোকজন হাসপাতালে। আব্দুল হামিদ গাজীর স্ত্রী রেহানা বেগম জানান, আমরা অচেতন হয়ে পড়লে জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঘরে থাকা সোনার গহনা, নগত ১৭ হাজার টাকা কানে থাকা দুল খুলে নিয়ে পালিয়ে যায়।

গত সেপ্টেম্বর রাতে পৌরসভার ৫নং ওয়ার্ডের এক সেনা কর্মকর্তার বাড়িতে সেনা সদস্য সহ পরিবারের চার সদস্যকে চেতনা নাশক স্প্রে করে বাড়িতে থাকা সোনার গহনা নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এঘটনায় থানায় অভিযোগ হয়েছে।

গত ১৩ সেপ্টেম্বর রাতে উপজেলার লস্কর ইউপির উত্তর খড়িয়ার অজিত গাইনের বাড়িতে পরিবারের চার সদস্যকে চেতনা নাশক স্প্রে করে নগত ৬০ হাজার টাকা কয়েক ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এঘটনায় থানায় অজ্ঞাতদের নামে ১৭ সেপ্টেম্বর অভিযোগ করা হয়। একের পর এক এলাকায় এমন ঘটনা ঘটায় মানুষের ভিতর আতঙ্ক সহ উদ্বেগ দেখা দিয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ এজাজ শফী জানান, চেতনা নাশক স্প্রে করে মানুষের সম্পদ চুরি করে নেয়ার বিষয়টি আমি নিজেই তত্বাবধান করছি। ভ্রাম্যমান ডিউটি বাড়ানো হয়েছে। অচিরেই এই সংঘবদ্ধ চক্রটি ধরা পড়বে বলে আশা করছি।

খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক প্রকাশ

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য দৈনিক দেশ সংযোগ পত্রিকার চিফ রিপোর্টার মোঃ মোজাম্মেল হক হাওলাদারের মাতা মোছাঃ ছালেহা বেগম (৮০) বুধবার বিকেল ৪টায় বার্ধক্যজনিত কারণে দেয়ানাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)মৃত্যুকালে তিনি ছেলে, মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ এশা দৌলতপুর থানার দেয়ানা গ্রামের আলআকসা জামে মসজিদে মরহুমার নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। এদিকে সাংবাদিক মোজাম্মেল হকের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

মহেশপুর সীমান্তে মানুষ পারাপার: রয়েছে একাধিক দালাল চক্র

 মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

হঠাৎ করেই আবারও বেড়ে গেছে বাংলাদেশ-ভারত সীমান্তে মানুষ পারাপারের ঘটনা। প্রতি রাতেই ঝিনাইদহের মহেশপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে শত শত মানুষ চোরাই পথে ভারতে যাওয়া আশা করছে। চোরাই পথে মানুষ পারাপারের জন্য সীমান্তের বিভিন্ন এলাকায় রয়েছে একাধিক দালাল চক্র। দালাল চক্রের সদস্যরা মোটা অংকের টাকা নিয়ে তারা দেশের বিভিন্ন এলাকা থেকে আশা মানুষদেরকে চোরাই পথে ভারতে পারাপার করে আসছে।

গত ২২ দিনে মহেশপুরের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বিজিবি ক্যাম্পের সদস্যরা ১২২ জনকে আটক করেছে।

২২ দিনে মহেশপুরের যাদবপুর,মাঠিলা,খোশালপুর,পলিয়ানপুর,শ্রীনাথপুর,শ্যামকুড়,বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা বিভিন্ন সময় ভারতে যাওয়া আসার সময় তাদেরকে আটক করে।

বিভিন্ন সুত্রে জানাগেছে,মহেশপুরের বিভিন্ন সীমান্ত এলাকায় রয়েছে একাধিক দালাল চক্র। সেই সাথে রয়েছে নারী পাচারকারী চক্রও। ঢাকা, বরিশাল,বগুড়া,গোপালগঞ্জ,নড়াইল,বাগেরহাট,পিরোজপুর,খুলনা,কুষ্টিয়া,ফরিদপুর,রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে দালাল চক্রের সদস্যরা মোটা অংকের টাকা নিয়ে তাদেরকে ভারতে পাঠিয়ে আসছে।

গত ২০ সেপ্টেন্বর (সোমবার) রাতে বিজিবির হাতে আটক নড়াইল জেলার কালিয়া এলাকার হাসানুর শরীফ জানান, সীমান্তের দালালরা জন প্রতি থেকে হাজার টাকা নিয়ে চোরাই পথে ভারতে পাঠিয়ে থাকে। তবে তিনি কোন দালালের নাম পরিচয় যানেন না।

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া এলাকার সজিব বিশ্বাস জানান, দালালদের হাতে অগ্রীম টাকা দিয়েই ভারতে পারি দিতে হয়। অগ্রীম টাকা না দিলে তারা ভারত সীমান্তে আর নিয়ে যাননা। তিনি আরো জানান, সীমান্ত এলাকার দালাল চক্রদের রয়েছে বিভিন্ন জেলা-উপজেলায় সদস্য। তারা বিভিন্ন এলাকায় মানুষ সংগ্রহ করে সীমান্ত এলাকায় নিয়ে আসে। পরে সীমান্তে দালালরা ভারতে পাঠিয়ে থাকে।

ভারতে পাচারকারী চক্রদের সদস্যদের হাতে কয়েকজন নারী ধর্ষনের স্বীকারও হয়েছে ইতি পুর্বে।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সীমান্তে দালল চক্রের হোতাদেরকে না ধরতে পারলে চোরাই পথে মানুষ পারাপার কোন দিনই বন্ধ করা সম্ভব হবেনা।

মহেশপুরের বাগানমাঠ-ডুমুরতলা সড়ক নির্মান কাজের উদ্বোধন করেন এম,পি চঞ্চল

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের বাগানমাঠ গ্রামের রবি মেম্বারের বাড়ী থেকে ডুমুরতলা সড়ক নির্মান কাজের উদ্বোধন  অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে সড়ক নির্মান কাজের উদ্বোধন করেন ঝিনাইদহ-আসনের সংসদ সদস্য আলহজ্বি শফিকুল আজম খান চঞ্চল।

বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নওশের আলী মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বাগানমাঠ-ডুমুরতলা সড়ক নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহজ্বি শফিকুল আজম খান চঞ্চল।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, জেলা পরিষদ সদস্য প্রভাষক এম,আসাদ,আশরাফুন নাহার শিউলী,বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান,উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মীর সাহেব আলী, উপজেলা তাতী লীগের আহবায়ক পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম, যুগ্ন আহবায়ক আনিচুর রহমান,তরিকুল ইসলাম,সদস্য সচিব শফিকুল ইসলাম,পৌর তাতী লীগের আহবায়ক ফরহাদ হোসাইন, যুগ্ন আহবায়ক আব্দুল খালেক টোটন প্রমুখ।

দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে ২৩ মে: টন বাংলাদেশী ইলিশ রফতানি হয়েছে ভারতে

বেনাপোল প্রতিনিধি              

বেনাপোল বন্দর দিয়ে  বুধবার বিকেলে ২৩ মে: টন বাংলাদেশী ইলিশ রফতানি হয়েছে ভারতে। দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশী ৫টি ট্রাকে করে ২৩ মে: টন ইলিশ আজ বিকেল ৪টায় এসে  পৌছায় বেনাপোল বন্দরে। কাস্টমস বেনাপোল মৎস্য অধিদফতরের মান নিয়ন্ত্রন কর্মকর্তা মাছের নমুনা পরীক্ষা করে রফতানির অনুমতি প্রদান করেন। ইলিশ রফতানিকারক প্রতিষ্ঠান সাউদার্ন ফুড লি:, খুলনা- ১৩ মে: টন ইউনিয়ন ভেন্টার লি: ঢাকা-১০ মে:টন এবং ভারতের কোলকাতার আমদানিকারক প্রতিষ্ঠান জেকে ইন্টারন্যাশনাল সিদ্ধেশরি এন্টাপ্রাইজ। ইলিশের সাইজ কেজি থেকে দেড় কেজি ওজনের। যার রফতানি মূল্য এক কেজি পর্যন্ত প্রতি কেজি মার্কিন ডলার এক থেকে দেড় কেজি ওজনের ইলিশের মূল্য প্রতি কেজি ১০ মার্কিন ডলার। ভারতে হাজার ৮০ মেট্রিক টন ইলিশ রপ্তানির জন্য দেশের ৫২টি প্রতিষ্ঠানকে অনুমতি দেয় সরকার। প্রতিটি প্রতিষ্ঠান ৪০ টন করে ইলিশ রপ্তানি করতে পারবে। বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-শাখার এক চিঠিতে এই অনুমতি দেওয়া হয়। ইলিশ রফতানির মেয়াদ আগামী ১০ অক্টোবর পর্যšকার্যকর থাকবে। বেনাপোল মৎস্য অধিদফতরের মান নিয়ন্ত্রন কর্মকর্তা মো: ইশতাদুল হক জানান, ভারতের দূর্গাপূজা উপলক্ষে আজ বুধবার বিকেলে থেকে বেনাপোল বন্দর দিয়ে ইলিশ রফতানি শুরু হয়েছে। প্রতিটি ইলিশের ওজন এক থেকে দেড় কেজি। যার রফতানি মূল্য কেজি পর্যন্ত প্রতি কেজি মার্কিন ডলার থেকে দেড় কেজি ওজনের ইলিশের মূল্য প্রতি কেজি ১০ মার্কিন ডলার। আগামী ১০ অক্টোবরের মধ্যে অনুমতি প্রাপ্ত হাজার ৮০ মে: টন ইলিশ রফতানি করতে হবে।

বেনাপোল কাস্টমস যুগ্ন কমিশনার নুসরাত জাহান জানান, আজ প্রথম বেনাপোল বন্দর দিয়ে ভারতে ইলিশ রফতানি শুর হয়েছে ইলিশ রফতানি কার্যক্রম দ্রুত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

খুলনায় বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি

খুলনায় বাংলাদেশ টেলিভিশনের একটি পূর্ণাঙ্গ কেন্দ্র স্থাপনের জন্য দাবি জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহ্মুদ,এমপি’প্রতি খুলনাবাসীর পক্ষ থেকে এই দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা। বিবৃতিতে নেতৃবৃন্দ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগণের সংস্কৃতি ঐতিহ্যসহ বর্তমান সরকারের উন্নয়ন অগ্রগতির সংবাদ উপস্থাপনে নতুন টেলিভিশন কেন্দ্রটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসডিজি অগ্রগতি পুরস্কার পাওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে মাইলফলক : সালাম মূশের্দী এমপি

রূপসা প্রতিনিধি

খুলনা-আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসডিজি অগ্রগতি পুরস্কার পাওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ‘জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক (এসডিএসএন)  দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা সবার জন্য শান্তি-সমৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এসডিজি অগ্রগতি পুরস্কারে ভূষিত করা করেছে।”জাতিসংঘের টেকসই উন্নয়ন সংক্রান্ত নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনের পূর্ণ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের বিশিষ্ট উন্নয়ন অর্থনীতিবিদ জেফ্রিস্যাক্স ‘জুয়েল ইন দ্য ক্রাউন অব দ্য ডে’ হিসেবে অভিহিত করেন।”

তিনি জানান, অর্থনীতিবিদ জেফ্রিস্যাক্স বিশ্বব্যাপী করোনা মহামারি চলাকালে এসডিজি অর্জনে শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার জন্য তাঁর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। বিশ্বপর্যায়ে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগসহ দেশের সব মানুষের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান সাংসদ। তিনি শেখ হাসিনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করেন। তিনি আজ ২২ সেপ্টেম্বর বেলা ১১ টায় অফিসার্সক্লাবে এসডিজি বাস্তবায়নে নাগরিকদের অংশগ্রহন প্রকল্প আয়োজিত উপজেলা পর্যায়ে ইন্টারেক্টিভ মিটিংয়ে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

উপজেলা ফোরামের সভাপতি উপজেলা ভাইচ চেয়ারম্যান ফারজানা আফরোজ মনার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম, সহকারী কমিশনার ভূমি মো. সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামািন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন।

উপজেলা ফোরোমের সদস্য সচীব জুলফিকার আলীর সঞ্চালনায় এসময় বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা আবুল খায়ের, আ. মালেক শেখ ,সন্তোস চিন্তা পাত্র, উপজেলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. রাজ্জাক শেখ, সাংবাদিক আইয়ুব আলী, নুর মোহাম্মাদ সিফাত, মোল্লা সেলিম, ইউপি সদস্য আলমগীর হোসেন, রিনা পারভিন, আকলিমা খাতুন তুলি ফিরোজা কেগম, তানজিলা বেগম, নাছিমা কবীর, মুক্তা খাতুন, রিনা খানম, আ, রউপ, মলিনা খাতুন, মো. নাহিদুজ্জমান,মমতা হেনা জোসনা প্রমূখ।

ঝিনাইদহে কমিউনিটি বিট পুলিশিং সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি-

মুজিববর্ষের মুলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’ শ্লোগানকে সামনে রেখে মহাসড়কে শৃঙ্খলা রক্ষা চুরি, ডাকাতি, ছিনতাই চাঁদাবাজি প্রতিরোধে ঝিনাইদহে কমিউনিটি বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সমাবেশের আয়োজন করে আরাপপুর হাইওয়ে থানা পুলিশ।

হাইওয়ে পুলিশের পরিদর্শক বজলুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিওনের পুলিশ সুপার হামিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি রোকনুজ্জামান রানু, জেলা ট্রাফিক ইন্সপেক্টর সালাহউদ্দিন, শৈলকুপার উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, শ্রমিক নেতা ওয়ালিউর রহমান, জেলা চালকল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, ব্যবসায়ী টিপু সুলতান। অনুষ্ঠানে সদর শৈলকুপা উপজেলা থেকে আগত কমিউনিটি পুলিশের সদস্য, চালক, হেলপারসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা, ঝিনাইদহের বিভিন্ন মহাসড়কে মাদক-চোরাচালান, সড়ক দুর্ঘটনা, ডাকাতি, ছিনতাই রোধসহ শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

ঝিনাইদহে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার বীজ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার বীজ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে সার-বীজ বিতরণ করা হয়। এসময় সদর উপজেলার বিভিন্ন গ্রামের ক্ষুদ্র কৃষকদের মাঝে সার-বীজ তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মজিবর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, সদর থানার ওসি শেখ মো: সোহেল রানা, ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমদাদুল হাসান, ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টনসহ অন্যান্যরা।

আয়োজকরা জানান, চলতি অর্থবছরে খরিপ-মৌসুমে মাসকলাই আবাদ উৎপাদন বৃদ্ধির জন্য সদর উপজেলার ২’১৫ জন কৃষকের প্রত্যেককে কেজি বীজ ১৫ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়।

শরণখোলায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ পন্ড

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে ১৬ বছরের এক কিশোরী। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে অনুষ্ঠিত বিবাহ বন্ধ করেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত বলেন, স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিনের মাধ্যমে বাল্যবিবাহের খবর পেয়ে বুধবার দুপুরে দক্ষিণ রাজাপুর গ্রামের দুলাল ফকিরের মেয়ে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর নিয়মিত ছাত্রী তারিন আক্তার (১৬) এর বাল্যবিবাহ বন্ধ করে দেয়া হয় এবং বাল্যবিবাহর অপরাধে ওই পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় মেয়ের বাবা বাড়ি থেকে পালিয়ে যায়

স্থানীয়রা জানান,দক্ষিণ রাজাপুর গ্রামের জানেরখালপাড় এলাকার দেলোয়ার হাওলাদারের ছেলে রফিক হাওলাদারের সাথে বিবাহ ঠিক হয় দুলাল ফকিরের মেয়ে তারিনের। কিন্তু প্রশাসনের হস্থক্ষেপে সেই বিবাহ পন্ড হয়ে যায়। তবে এমন বাল্যবিবাহ এলাকায় অহরহ হচ্ছে বলেও জানান তারা

খুবির চারুকলা স্কুলে ইয়ং আর্টিস্ট ইন্টারেকশন অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

বুধবার বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনে বার্জার পেইন্টস বাংলাদেশ লিঃ এর উদ্যোগে ‘ইয়ং আর্টিস্ট ইন্টারেকশন’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বার্জার পেইন্টস এর পক্ষ থেকে তাদের নতুন প্রোডাক্ট ‘আর্টিস্টা’ সম্পর্কে বর্ণনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম। তিনি দেশে আর্টিস্টদের শিল্পকর্মে ব্যবহারের দিক বিবেচনা করে নতুন প্রোডাক্ট তৈরি বাজারজাতকরণের জন্য সংশ্লিষ্ট কোম্পানিকে ধন্যবাদ জানান। এর ফলে আর্টিস্টরা তাদের শিল্পকর্মে আরও বৈচিত্র্য তুলে ধরতে পারবেন এবং শিল্পকর্ম তৈরিতে ‘আর্টিস্টা’ সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রধান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নজরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন বার্জার পেইন্টস খুলনা শাখার ব্যবস্থাপক সাকিল মোহাম্মদ হুমায়ূন। পরে ‘আর্টিস্টা’ এর কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি চারুকলা স্কুলের ডিন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

কলারোয়ায় ভোটে পরাজয়: রাস্তা বন্ধ করলেন এক প্রার্থী

সোহাগ হোসেন, কলারোয়া

কলারোয়ায় ইউপি নির্বাচনে হেরে যাওয়ায় ৪২বছরের পুরাতন রাস্তা বাশের বেড়া দিয়ে ঘিরে দেয়ার অভিযোগ উঠেছে এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের বদ্দিপুর গ্রামে।

এলাকাবাসীরা জানায়, দীর্ঘ ৪২বছর ধরে বদ্দিপুর গ্রামের ৩নং ওয়ার্ডের প্রায় ৬০পরিবার যাতায়াত করে ওই রাস্তা দিয়ে। ২০সেপ্টেম্বর জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বদ্দিপুর গ্রামের আরিজুল ইসলাম ইউপি সদস্য পদ প্রার্থী ছিলেন।

তিনি নির্বাচনে হেরে যাওয়ায় এলাকাবাসী তাকে ভোট দেয়নি মর্মে অভিযোগ তুলে তার বাড়ীর পেছনের রাস্তাটি বাশের বেড়া দিয়ে ঘিরে দেয়। এতে করে ওই গ্রামের খেটে খাওয়া অসহায় মানুষেরা বর্ষার সময় বাড়ী থেকে বের হতে পারছেন না। এক রকম তারা গৃহবন্দী রয়েছেন।

এবিষয়ে ওই ৩নং ওয়ার্ডের আ.লীগের সহ-সভাপতি মৌফল জানায়, তারও ওই গ্রামে বাড়ী তিনিও বাড়ী থেকে বের হতে পারছেন না রাস্তায় বাশের বেড়া দেয়ার কারনে। তিনি উক্ত বাশের বেড়া তুলে দেয়ার জন্য কলারোয়া থানা পুলিশ উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মিন্টু জানান ২০সেপ্টেম্বর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বদ্দিপুর গ্রামের আরিজুল ইসলাম ইউপি সদস্য প্রার্থী ছিলেন। ভোটে হেরে যাওয়ার কারনে তিনি এলাকাবাসীকে উদ্দেশ্য করে ২০সেপ্টেম্বর রাত থেকে গালিগালাজ শুরু করেন।

এর পরের দিন সকালে সে তার বাড়ীর পেছনের রাস্তাটি বাশের বেড়া দিয়ে ঘিরে দেয়। এতে করে ৩নং ওয়ার্ডের মানুষেরা বাড়ী থেকে বের হতে পারছে না। এদিকে অভিযুক্ত আরিজুল ইসলাম বলেন-ওই রাস্তাটি তার রেকর্ডীয় জমি। এখন তিনি ওই স্থানে একটি বাথরুম করবেন। এলাকাবাসী কিভাবে বাড়ী থেকে বের হবেন তা তিনি জানেন না। এদিকে এলাকাবাসী ওই রাস্তার বাশের বেড়া উচ্ছেদের দাবীতে জেলা পুলিশ সুপার জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

নড়াইলে মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদন্ড

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে মাদক মামলায় রিক্তা পারভীন (৪৫) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করেছেন আদালত। বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নড়াইলের জেলা দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান আদেশ দেন। নড়াইল জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মোঃ ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিরবণে জানা যায়, ২০১৫ সালের সেপ্টেম্বর দুপুরে নড়াইল সদর উপজেলার লস্করপুর গ্রামের বাসিন্দা রিক্তা পারভীনের বসতবাড়ি থেকে ৬৪ বোতল ফেন্সিডিল এবং ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। ঘটনায় নড়াইল সদর থানায় জনের নামে মামলা দায়ের হয়। তদন্ত শেষে ৪জনের বিরুদ্ধে পুলিশ চার্জশীট প্রদান করে।

মামলায় ১৬জন স্বাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে রিক্তা পারভীন দোষী প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন আদালত। রায় ঘোষনার সময় রিক্তা আদালতে উপস্তিত ছিলেন।দোষী প্রমাণীত না হওয়ায় বাকি তিনজনকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত।

স্বাস্থ্যকর শহর প্রকল্পের প্রচারণা বিষয়ক সভা

তথ্য বিবরনী

খুলনাকে স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে তুলতে সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারপত্র মোবাইলে এসএমএস এর বিষয়বস্তু নির্ধারণ বিষয়ক সভা বুধবার সকালে নগরীর সিটি ইন হোটেলে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যকর শহর প্রকল্পের আওতায় স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, খুলনা সিটি কর্পোরেশন বিশ^ স্বাস্থ্য সংস্থা যৌথভাবে এই সভার আয়োজন করে।

সভায় জানানো হয়, বাংলাদেশে মানুষের মৃত্যুর ৬৭ শতাংশই হয় অসংক্রামক রোগের কারণে। অতিরিক্ত লবন, চিনি চর্বিযুক্ত খাবার মানুষকে রোগাক্রান্ত করে। এর ফলে সাধারণ মানুষ উচ্চ-রক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সার, সিওপিডি মানসিক অসুস্থতার মতো অসংক্রামক রোগে আক্রান্ত হয়, যা সহজেই প্রতিরোধযোগ্য। সকল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাব্যয় নির্বাহ করতে বছরে চার শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যায়। অসংক্রামক রোগের প্রধান কারণসমূহ: অস্বাস্থ্যকর জীবনযাপন খাদ্যাভাস, তামাক ব্যবহার, অ্যালকোহল পান, অপর্যাপ্ত শারীরিক শ্রম বায়ুদূষণ।

সভায় বিশে^পাঁচটি নির্ধারিত শহরের একটি খুলনাকে স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট মোবাইলে এসএমএস এর মাধ্যমে স্বাস্থ্যবার্তা প্রচারের সিদ্ধান্ত হয়। সভায় বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ, সহকারী পরিচালক        (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ ফেরদৌসী আক্তার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন, স্বাস্থ্য দপ্তরের সহকারী প্রধান (নন-মেডিকেল) মোঃ জোবায়ের হোসেন, বিশ^ স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যকর শহর বিষয়ক জাতীয় কনসালটেন্ট আসিফ আহমেদসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনলাইনে যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যকর শহর প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ডাঃ আলীম প্রধান।

লিয়াকত শিকদার হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার

মোঃ আবু তাহের, নড়াইল

নড়াইলে আলোচিত লিয়াকত শিকদার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) তুষার কুমার মন্ডলের নেতৃত্বে নড়াইল থানা পুলিশ জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে গঠিত একটি চৌকশ টিম বিশেষ অভিযান পরিচালনা করে হত্যাকান্ডে জড়িত এজাহারনামীয় ১নং আসামি পলাশ মোল্যা (৪৪), পিং- মৃত ওলিয়ার রহমান, ৫নং আসামি রুবেল শেখ (৩০), পিং- শাহাজাহান শেখ, ১২নং আসামি গোপিনাথ গুহ ওরফে গোপি (৩০), পিং- নন্দ কুমার গুহ, সর্ব সাং- সীমাখালী, থানা জেলা- নড়াইল দের ২০/০৯/২০২১ তারিখে ডিএমপি এর মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে। আসামিদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আসামি রুবেল শেখ গোপিনাথ মামলার ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ১নং আসামি পলাশ মোল্যার স্বীকারোক্তি দেখানো মতে ঘটনাস্থলের পাশে ডোবার মধ্য হতে ২৮/০৮/২০২১ তারিখ খুনের কাজে ব্যবহৃত ১টি সামুরাই ১টি ছ্যানদা উদ্ধার করা হয়। এছাড়াও পূর্বে মামলার ঘটনায় গ্রেফতারকৃত আসামি নাসিম শিকদারও বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। মামলার এজাহার নামীয় অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের জন্য পুলিশী অভিযান অব্যাহত আছে। নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে ২১(সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার) তার বক্তব্যে বলেন, চাঞ্চল্যকর লিয়াকত শিকদার হত্যা মামলাটিকে প্রথম থেকেই আমরা খুবই গুরুত্বের সাথে পর্যালোচনা করছিলাম এবং ব্যাপক পুলিশি অভিযানের ফলে হত্যাকান্ডে জড়িত আসামিদের স্বল্প সময়ে মধ্যে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এবং হত্যা কান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।

মোড়েলগঞ্জে নির্বাচনী সহিংসতায় ভাংচুর আহত ৩, ইউপি সদস্য গ্রেফতার 

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে সদর ইউনিয়নে নির্বাচনী পরবর্তী সহিংসতায় বসতবাড়ি ভাংচুর আহত ৩, ঘটনায় নবনির্বাচিত এক ইউপি সদস্য শাহীন কাজীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।

ক্ষতিগ্রস্তরা জানান, ২০ সেপ্টেম্বর ইউপি নির্বাচন কেন্দ্র করে পরবর্তী মঙ্গলবার সদর ইউনিয়নে ৪নং ওয়ার্ডের বাদুরতলা গ্রামে মেম্বার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম মো. শহিদুল ইসলাম তালুকদার ফুটবল প্রতিকের সমর্থনকারি কাজী নজরুল ইসলাম, নূরুল ইসলাম কাজী, রফিকুল ইসলাম বিপ্লব কাজী কাঞ্চন কাজীর বসতবাড়িতে হামলা চালিয়ে বাড়ির গাছপালা, ঘেরাবেড়া জানালার গ্লাস ভেঙ্গে তছনছ করে ওই ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য শাহীন আজাদ কাজীর মোরগ প্রতিকের সমর্থনকারিরা।

একই সময় হামলাকারিরা শহিদুল ইসলামের নির্বাচনী অফিসে ভাংচুর চালিয়ে চেয়ার-টেবিল কেন্দ্রীয় নেতাদের ছবি তছনছ করে।

সময় হামলাকারিদের এলোপাতারি মারপিটে রফিকুল ইসলাম বিপ্লব কাজী(৪৫), শ্রমীক ইমরান খান(২৪), জাকির খান (৪৫) আহত হয়। এদের মধ্যে গুরুত্বর আহত রফিকুল ইসলাম বিপ্লব কাজীকে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনায় বিপ্লব কাজী বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। পুলিশ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে নবনির্বাচিত ইউপি সদস্য শাহিন কাজীকে গ্রেফতার করেছেন। এদিকে নির্বাচনে পরাজিত প্রার্থী ফুটবল প্রতিকের সমর্থনকারিরা আতংকে রয়েছে বলে একাধিকরা জানান।

বেনাপোল বন্দরে পরিবহন ধর্মঘটে ভারত পণ্য রফতানি বন্ধে বন্দর অচল, উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারীরা

বেনাপোল প্রতিনিধি

বাংলাদেশ কাভার্ডভ্যান –ট্রাক পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশন ট্রাকচালক শ্রমিক ফেডারেশন বেনাপোল বন্দর দিয়ে পন্য রফতানি ব›করে দিয়েছে। সেই সাথে বন্ধ করেছে বন্দর থেকে পন্যখালাশ প্রক্রিয়া।

মংগলবার সকাল থেকে আমাদনি বানিজ্য চালূ থাকলেও বন্ধ রয়েছে রফতানি বানিজ্য। বন্দর থেকে মালামাল খালাশ বন্ধ থাকায় শতশত রফতানি পন্যবোঝাই ট্রাক আটকা পড়েছে বন্দর এলাকায়।  বেনাপোল বন্দর থেকে কি: মি: ট্রাকের লম্বা লাইনে বিপর্য¯হয়ে পড়েছে জনজীবন।

ট্রাক, কাভার্ড ভ্যান প্রাইম মুভার (ট্রেইলার)বন্ধ রাখায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে বন্দরে। ফলে উদ্বেগ দেখা দিয়েছে আমদানিকারক সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের মাঝে।

দেশের সিংহভাগ শিল্প কলকারখানা গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের শতকরা ৮০ শতাংশ কাচামাল আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে।

আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে আগামী ৭২ ঘণ্টা পর্যšচলবে ধর্মঘট। ফলে সকাল থেকে কোন পণ্যবাহী ট্রাক,কাভার্ডভ্যান প্রবেশ করতে পারেনি বেনাপোল বন্দরে। ফলে বন্দরে মালামাল খালাশ প্রক্রিয়া বন্ধ রয়েছে। বিশেষ করে উচ্চ পচনশীল সাদামাছ রফতানির অপেক্ষায় পড়ে আছে বেনাপোল বন্দরে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস  এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, বৈশ্বিক মহামারি করোনার কারনে জাতীয় অর্থনীতিতে বিরুপ প্রভাব পড়েছে, তার ওপর পরিবহন ধর্মঘটে বন্দরে অচলাবস্থা সৃষ্টি করা আত্মঘাতী। ধর্মঘটে শিল্প কলকারখানা গার্মেন্ট ইন্ডাস্ট্রিজে বড় ধরনের প্রভাব পড়বে। অবিলম্বে ধর্মঘট প্রত্যাহারে জোর দাবি জানাচ্ছি।

বেনাপোল ট্রাক পরিবহন মালিক সমিতির সভাপতি আলহাজ¦ শামছুর রহমান বলেন, ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি ট্রাক চালখ শ্রমিক ফেডারেশন ১৫ দফা দাবিতে ৭২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে। আমরা তাদের ডাকে সাড়া দিয়ে পন্যপরিবহন বন্ধ রেখেছি।

ক্ষমতার পালাবদল হলেও উন্নয়নের জন্য সকলকে মিলে মিশে কাজ করতে হবে: মঞ্জু এমপি

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ

এলাকার উন্নয়ন করতে হলে সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। দেশ স্বাধীন হয়েছে বলেই আজ আমরা এগিয়ে যাচ্ছি। ক্ষমতার পালা বদল হলেও উন্নয়নের জন্য যারাই ক্ষমতায় আসবেন তারাই ব্রীজ, কালভার্ড, স্কুল ভবন সহ উন্নয়ন মূলক কর্মকান্ড চলমান রাখবেন। খুব শীঘ্রই নির্বাচন আসতেছে। আমাদের সজাগ থাকতে হবে। দিনের ভোট রাতে না হয়। প্রয়োজনে রাত ৯টার পরে ভোট কেন্দ্র পাহারার জন্য আমরা অবস্থান করব। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পত্তাশী জনকল্যান স্কুল এ্যান্ড কলেজ মাঠে আয়োজিত মত বিনিময় সভায় কথা বলেন জাতীয় পার্টি (জেপি)’চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, এমপি। তিনি আরো বলেন,ইন্দুরকানী এলাকায় কোন উগ্রপন্থি রাজনীতি মাথাচাড়া দিয়ে না উঠে সেদিকে সজাগ থাকতে হবে। বর্তমানে এখানে উগ্রপন্থি রাজনীতি নেই তা একেবারে উড়িয়ে দেওয়া যাবে না ভিন্নমতের রাজনীতি এরুপ পরিস্থিতি সৃষ্টি হতে পারে এজন্য এলাকাবাসীকে সতর্কভাবে চলাফেরা করতে হবে এলাকার উন্নয়নের স্বার্থে সকলকে মিলে মিশে কাজ করতে হবে আমাদের আত্মবিশ^াস থাকলে আমাদের কেউ বঞ্চিত করতে পারবে না স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সেরাজিচ সালেহীন শুভ তালুকদার এর সভাপতিত্বে বক্তাব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. এম. মতিউর রহমান, জাতীয় পার্টি  (জেপি)’সদস্য সচিব মোঃ শাহীন হাওলাদার। সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম, ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির, পত্তাশী ইউপি চেয়ারম্যান হাওলাদার মোঃ মোয়াজ্জেম হোসেন প্রমুখ। মত বিনিময় সভার আগে রেখাখালী সূতারখালী ঘুণিঝড় আশ্রয়ান কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন রামচন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের বহুতল ভবনের কাজসহ কয়েকটি চলমান উন্নয়ন কাজ পরিদর্শণ করেন।

মোংলায় ছেড়া কাটা রেজাল্ট বানিয়ে প্রতিপক্ষকে বিজয়ী ঘোষণার অভিযোগ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

ভোট কেন্দ্রে অনিয়ম, জালিয়াতি, পক্ষপাতিত্ব এক তরফাভাবে ছেড়া কাটা রেজাল্ট বানিয়ে প্রতিপক্ষকে বিজয়ী ঘোষণার অভিযোগ তুলে প্রিজাইডিং অফিসার বিশ্বজিৎ বাড়ইর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পরাজিত প্রার্থী মোঃ মালেক ফরাজী। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মালেক ফরাজী বলেন, উপজেলার চিলা ইউনিয়নের নম্বর ওয়ার্ডে মেম্বর পদে ফুটবল প্রতীক নিয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করি ফজলুর রহমান মল্লিকের মোরগ প্রতীকের সাথে। সোমবার ন্যাজরিন মিশন কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। ভোট চলাকালে দুপুর টায় আমার এজেন্ট মোঃ মোসারেফ হাওলাদারের কাছ থেকে ভোটের রেজাল্ট শিটে স্বাক্ষর করিয়ে নেয় প্রিজাইডিং অফিসার বিশ্বজিৎ বাড়ই। এছাড়া বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও সাড়ে তিনটায় ভোট নেয়া বন্ধ করে দেন। এরপর ভোট গগণার সময় আমার এজেন্টকে আটকে রাখা হয়, ভিতরে ঢুকতে দেয়া হয়নি। ভোট নিয়ে আমি আপত্তি জানালে আমার ব্যালট প্রতিপক্ষ ফজলুর রহমান মল্লিকের মোরগ প্রতীকের বান্ডিলের ভিতর থেকে উদ্ধার করা হয়। রেজাল্ট শিটে কাটাকাটি করে আমার প্রাপ্ত ভোট গোপন করে প্রিজাইডিং অফিসার বিশ্বজিৎ বাড়ই প্রতিপক্ষকে বিজয়ী ঘোষণা করেছেন বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, পুনরায় ভোট গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের কাছে আবেদন করলে তিনি আমাকে প্রথমে আশ্বস্ত করে পরবর্তীতে আবেদন খারিজ করে দেন। ইউএনও কমলেশ মজুমদার অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তার আপত্তি থাকলে তিনি নির্বাচন ট্রাইবুনালে মামলা করতে পারেন।

চিলা ইউনিয়নে নির্বাচনী দায়িত্বে থাকা সহকারী রিটানিং কর্মকর্তা জাহিদুল ইসলামকেও ভোট গগণার জন্য আবেদন করা হয়। তিনি আবেদন গ্রহণ করেননি। বিষয়ে জাহিদুল ইসলাম বলেন, পুনরায় ভোট গণনা করার আমার কোন একতিয়ার নাই। তিনি নিয়ে মামলা করতে পারেন। আর রেজাল্ট সিটে কাটাকাটির বিষয়ে তিনি বলেন, এর দায় দায়িত্ব সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের। প্রিজাইডিং অফিসার বিশ্বজিৎ বাড়ই বলেন, ভোট সুষ্ঠু হয়েছে, কোথাও কোন ধরণের অনিয়ম করা হয়নি। রেজাল্ট সিট কাটাকাটির বিষয়ে কোন উত্তর না দিয়ে তিনি ফোন রেখে দেন। এরপর বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

ফটোসাংবাদিক বাহারের ভগ্নিপতির দাফন সম্পন্ন

খবর বিজ্ঞপ্তি

দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন’ফটোসাংবাদিক, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’সদস্য, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখার সহ-সভাপতি এস এম বাহাউদ্দিন বাহারের সেঝ ভগ্নিপতি খলিলুর রহমান বিশ্বাস (৫৫) এর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় বটিয়াঘাটার সুন্দরমহল গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে তিনি গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোকজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই মেয়ে এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। খলিলুর রহমান বিশ্বাস বটিয়াঘাটার সুন্দরমহল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি উপজেলা আ’লীগের সাবেক শিক্ষা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবেক একজন ইউপি সদস্য। তার স্ত্রী মরিয়ম বেগম সুন্দরমহল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন দক্ষিণাঞ্চল প্রতিদিন সম্পাদক প্রকাশক এস এম সাহিদ হোসেন। এক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। অনুরূপ বিবৃতি দিয়েছেন পত্রিকার বার্তা সম্পাদক মিলন হোসেন, সিনিয়র রিপোর্টার জে এফ জয়, শশাঙ্ক স্বর্ণকার, স্পোর্টস রিপোর্টার আনওয়ার আহমেদ মুন, চিফ ফটোসাংবাদিক বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক-সহ কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

নগর যুবদলের সভাপতি পিয়ারুর শ্বাশুড়ীর ইন্তেকালে শোক বিবৃতি

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের খুলনা বিভাগীয় সহ-সভাপতি খুলনা মহানগর শাখার সভাপতি মাহবুব হাসান পিয়ারুর শ্বাশুড়ী মনোয়ারা বেগম (৭৪) গতকাল বুধবার দুপুর সোয়া একটার দিকে ব্রেন স্ট্রোকজনিত কারণে খুলনার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)মরহুমার নামাজে জানাজা বাদ মাগরিব গল¬ামারী অগ্রণি ব্যাংক টাউন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। শ্রদ্ধেয় মনোয়ারা বেগম দীর্ঘদিন যাবত মস্তিষ্কের জটিল রোগে ভুগছিলেন।

খুলনা মহানগর যুবদল সভাপতি মাহবুব হাসান পিয়ারুর শ্বাশুড়ী মনোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর যুবদলের নেতৃবৃন্দ। গতকাল মহানগর যুবদলের সাধারণ নাজমুল হুদা চৌধুরী সাগর প্রেরিত শোক বিবৃতিতে তথ্য জানিয়েছেন।

তয়ন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী জাকিরকে ঢাকার গাজীপুর থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার

খুলনা মহানগরের খালিশপুর থানার চাঞ্চল্যকর কাজী তাসফিন হোসেন তয়ন (৩২) হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মো. জাকিরকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঢাকার গাজীপুরের জয়দেবপুর চাপেলিয়া এলাকা থেকে ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামী জাকিরকে গ্রেফতার করা হয়েছে। সে তয়ন হত্যা মামলার এজাহারভুক্ত ৪নং পলাতক আসামী। জাকির খালিশপুর থানাধীন বয়রা আজিজের মোড় এলাকার মোঃ সোহরাব বাবুর্চির ছেলে।

খুলনার ডিসি নর্থ মোল্লা জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের সহযোগীতায় মামলার তদন্ত কর্মকর্তা এস আই মিজানুর রহমানের নেতর্েৃত্বে সদস্যর একটি টিম গাজীপুর সদর থানা পুলিশের সহযোগীতায় বুধবার বিকেল ৪টায় ঢাকার গাজীপুরের জয়দেবপুর চাপেলিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় একটি ভাড়া করা বাসা থেকে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মো. জাকিরকে গ্রেফতার করা হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা এস আই মিজানুর রহমান তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, দ-প্রাপ্ত জাকির শুরু থেকেই পলাতক ছিলেন। গত মাস যাবৎ মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে জাকিরের অবস্থান নিশ্চিত করে তাকে এলাকা থেকে আটক করা হয়। সে ওই এলাকায় আত্মগোপনে থেকে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছিলো। আজ বৃহস্পতিবার তাকে খুলনায় এনে জেলহাজতে প্রেরণ করা হবে। উল্লেখ্য, তয়ন হত্যা মামলায় ২০২০ সালের ৮ই মার্চ খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার আসামীকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছিলেন। পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরমানা করা হয়। কাজী তাসফিন হোসেন তয়ন ২০১৮ সালের ২৮ আগস্ট বিকেলে নিখোঁজ হলে তার বাবা কাজী ফেরদৌস হোসেন তোতা ওই বছর সেপ্টেম্বর খালিশপুর থানায় মামলা দায়ের করেন যার নং ১২। ওই মামলার পর খালিশপুর থানা পুলিশ মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে সন্দেহজনক আসামি সাইফুল ইসলাম গাজীকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে সাইফুল স্বীকার করেন যে, তিনিসহ তার সহযোগিরা ২৮ আগস্ট রাত থেকে সাড়ে ৯টার মধ্যে তয়নকে হত্যা করে মরদেহ বয়রা পুলিশ লাইনের পশ্চিম পাশের মোস্তফা কামালের ডোবা জমির উত্তর পাশের কচুরিপনা হোগলা বনের মধ্যে চাপা দিয়ে রেখেছেন। সাইফুলের দেখানো মতে ওই ডোবা থেকে পিলার বাঁশের সঙ্গে বাঁধা অবস্থায় তয়নের মরদেহ উদ্ধার করে পুলিশ।

দাকোপে উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ছাব্বিরের আওয়ামীলীগে যোগদান

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

খুলনার দাকোপ উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক খুলনা জেলা ছাত্র সমাজের সাবেক ছাত্রনেতা সাংবাদিক আজগর হোসেন ছাব্বির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামীলীগে যোগদান করেছেন। গতকাল বুধবার দুপুরে দাকোপ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়কে ফুলের মালা পরিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। জানা যায়,আওয়ামী লীগে যোগদান কৃত আজগর হোসেন ছাব্বির তিনি তৎকালিন খুলনা মহানগর আওয়ামী লীগের নেতা মরহুম এস এম রবের প্রেস সচিবের দায়িত্বে নিয়োজিত ছিলেন। উল্লেখ্য আজগর হোসেন ছাব্বির তিনি দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। তার যোগদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল,জেলা পরিষদ সদস্য কে এম কবীর হোসেন, সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির,ইউপি চেয়ারম্যান সুদেব রায়,নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান মানস কুমার রায়, চালনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মেহেদী হাসান বুলবুল, ইউপি আ’লীগ সভাপতি স্বপন কুমার সরকার,অধ্যাপক সুপদ রায়, ইউপি আ’লীগ সাধারণ সম্পাদক জি এম জুলফিকার আলী জুলু,ক্ষিতি চন্দ্র রায়,চালনা পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূঁইয়া,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জি এম রেজাসহ উপজেলা চালনা পৌরসভা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রাথমিকের ছাত্রী করোনায় আক্রান্ত, পাঠদান বন্ধ

  গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ার নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী করোনায় আক্রান্ত হয়েছে। ঘটনার পর তৃতীয় শ্রেণির পাঠদান ১৪ দিনের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেলী পারভীন পান্না বিষয়টি নিশ্চিত করে জানান, ১২ সেপ্টেম্বর বিদ্যালয় খোলার প্রথম দিন ওই ছাত্রী এসেছিল। সেদিন তার মধ্যে করোনার কোনো উপসর্গ লক্ষ্য করা যায়নি। এরপর সে বাড়িতে জ্বরে আক্রান্ত হয়।

গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ওই ছাত্রীর নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্যকেন্দ্রে দেয়া হয়। পরদিন তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। ওই ছাত্রীর মাও করোনায় আক্রান্ত।

বিদ্যালয়ের আরও তিন শিক্ষার্থী জ্বরে আক্রান্ত। তারা বাড়িতেই চিকিৎসা নিচ্ছে। তবে আমাদের এই চার শিক্ষার্থীই বর্তমানে সুস্থ রয়েছে বলে জানান প্রধান শিক্ষক।

কোটালীপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা অরুন কুমার ঢালী বলেন, তৃতীয় শ্রেণির এক ছাত্রী করোনায় আক্রান্ত হওয়ার পর আমরা ওই বিদ্যালয়টির তৃতীয় শ্রেণির পাঠদান ১৪ দিনের জন্য বন্ধ করে দিয়েছি। সার্বক্ষণিক আমরা ওই ছাত্রীর খোঁজখবর নিচ্ছি।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বলেন, আক্রান্ত শিক্ষার্থী বর্তমানে সুস্থ রয়েছে। আমরা তাকে করোনার চিকিৎসা দিয়েছি। বর্তমানে সে হোম আইসোলেশনে আছে।

রাস্তায় রক্তাক্ত পুলিশ সদস্য, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি ।।

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় হাসান আলী (৪০) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ২টার সময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত হাসান আলী কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট এলাকার শফিউদ্দিনের ছেলে। তিনি ঢাকার খিলক্ষেত থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের তালতলা মসজিদ সংলগ্ন রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হাসান আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করে। ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে তার অবস্থা আরও খারাপ হয়। সময় পরিবারের লোকজন তাকে মানিকগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

আ.লীগ-বিএনপির ওপর মানুষের আস্থা নেই’

 যশোর অফিস

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা বলেছেন, আগামীতে জাতীয় পার্টি দেশের হাল ধরবে। আওয়ামী লীগ বিএনপির ওপর দেশের মানুষের কোনো আস্থা নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি। সেই লক্ষ্যে দল সংগঠিত করা হচ্ছে। ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সব স্তরের নেতাকর্মীদের আরও বেশি সাংগঠনিক হতে হবে। দলের জন্য বেশি সময় দিতে হবে।

বুধবার যশোর জেলা জাতীয় পার্টি অফিসে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা নাজনীন সুলতানা, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম চৌধুরী সরু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জহিরুল হক জহির, সাহিত্য সম্পাদক সুমন আশরাফ ধর্ম বিষয়ক সম্পাদক এসএম আল জুবায়ের।

জেলা জাতীয় পার্টির আহবায়ক আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চঞ্চল, জেলা যুবসংহতির যুগ্ম আহবায়ক ইসরাফিল আলম মিন্টু, সদস্য শাহাদত হোসেন, জেলা কৃষক পার্টির আহ্বায়ক মিজানুর রহমান প্রমুখ।

বাবা-মায়ের সামনেই কাভার্ড ভ্যানে পিষ্ট হলো শিশু

 কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাবা-মায়ের সামনেই মরিয়ম খাতুন (৪) নামে এক শিশু নিহত হয়েছেন।  মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের বৈশাখী তেলপাম্প এলাকায় দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মু. মাহফুজুর রহমান মিয়া। নিহত শিশু মরিয়ম উপজেলার কুল্যাপাড়া এলাকার ইব্রাহিম হোসেনের মেয়ে। বৈশাখী তেলপাম্প এলাকার নৈশপ্রহরী আব্দুল কাদের জানান, মা-বাবার সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিল শিশু মরিয়ম। পথে বিরতি নিয়ে তেলপাম্প এলাকায় একটি দোকানে বসে নাস্তা করছিল তারা। নাস্তা শেষে চলে যাওয়ার সময় হঠাৎ একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে শিশু মরিয়মকে পিষ্ট করে। সময় ঘটনাস্থলেই শিশু মরিয়মের মৃত্যু হয়।

এদিকে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের একই স্থানে যাত্রীবাহী বাস লেগুনার মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে অন্তত ছয়জন। আহতরা সবাই লেগুনার যাত্রী। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের কারোই নাম-পরিচয় জানা যায়নি।

ঘরে মায়ের ঝুলন্ত লাশ, বিছানায় ছেলের

 কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মাসের ছেলেসন্তানকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার ভোরে শহরের থানাপাড়া বাঁধ এলাকা থেকে মা ছেলের লাশ উদ্ধার করা হয়। সময় ঘরে মায়ের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়; পাশে বিছানায় ছিল মাসের শিশু জিমের নিথর দেহ। নিহত আকলিমা খাতুন থানাপাড়া বাঁধ এলাকার রতনের স্ত্রী তা মেয়ে জিম। এলাকাবাসী জানান, গড়াই নদীসংলগ্ন থানাপাড়ার পুরনো বাঁধে স্বামী রতনের বাড়িতে বসবাস করতেন আকলিমা খাতুন। স্বামীর বাড়ির পাশেই বাবা মাজেদের বাড়ি। স্বামীর বাড়িতে সংস্কারকাজ করায় মঙ্গলবার রাতে বাবার বাড়িতে মাসের শিশুসন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন আকলিমা।

বুধবার ভোরে এলাকাবাসী আকলিমার ঘরে ঢুকে দেখতে পান আকলিমার লাশ ঝুলছে। পাশেই বিছানায় শিশু জিমের নিথর দেহ পড়ে আছে। তাৎক্ষনিক স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মা শিশুসন্তানের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছেÍ আকলিমা তার শিশু ছেলেকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর নিজেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

এলাকাবাসী জানান, আকলিমা দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ। তার চিকিৎসা চলছিল। তার প্রথম পক্ষের স্বামী দুটি কন্যাসন্তান রয়েছে। ঘটনার সময় আকলিমার স্বামী একই এলাকায় তার নিজ বাড়িতে ছিল।

কুষ্টিয়া মডেল থানা ওসি সাব্বিরুল ইসলাম জানান, থানাপাড়া বাঁধের একটি বাড়ি থেকে মা শিশুসন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। আকলিমা মানসিক রোগী ছিলেন।

প্রথমিকভাবে ধারণা করা হচ্ছেÍ ওই নারী আত্মহত্যা করেছেন। তবে তদন্ত প্রতিবেদন পেলে সব কিছু নিশ্চিত হওয়া যাবে।

রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় রাতের আঁধারে পূজাম-পে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে শহরের আড়ুয়াপাড়ার আইকা সংঘ পূজাম-পে এই ঘটনা ঘটে।

বুধবার কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক তুহিন চাকী জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আড়ুয়াপাড়া হেমচন্দ্র লাহিনী লেনের ওই ম-পে প্রতিমা তৈরির কাজ চলছিল। মঙ্গলবার দিবাগত রাত ৩টার পর ম-কমিটির লোকজন বাড়ি চলে যান। বুধবার সকাল ৭টার দিকে তারা ম-পে গিয়ে দেখতে পান দুর্গা, লক্ষ্মী কার্তিকসহ অন্যান্য প্রতিমার মাথা ভেঙে ফেলা হয়েছে। এছাড়া স্বরস্বতীসহ অন্যান্য প্রতিমাগুলোরও ক্ষতিসাধন করা হয়েছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বলেন, ‘ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি, যাতে ঘটনার পুনরাবৃত্তি না হয়।’

আজান দেওয়ার সময় ঢলে পড়লেন মুয়াজ্জিন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জে মসজিদে আজান দেওয়ার সময় মাইক সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরকত উল্লাহ গাজী (৭৫) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার তারালী ইউনিয়নের রহিমপুর (পাচুলিয়া) গ্রামের মৃত মাদার গাইনের ছেলে।

স্থানীয়রা জানান, বরকত উল্লাহ উপজেলার তারালী ইউনিয়নের রহিমপুর পাঞ্জেগানা মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর টার দিকে তিনি মসজিদে আজান দিতে যান। সময় মাইকের তার থেকে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

খবর পেয়ে কালিগঞ্জ থানার উপপরিদর্শক আশিষ কুমার ঘোষ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

সাতক্ষীরার কালিগঞ্জ থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কারও কোনও অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সাংবাদিক মাকুলের পিতার ২য় মৃত্যুবার্ষিকীতে মাগফেরাত কামনায় দোয়া

ফুলবাড়িগেট প্রতিনিধি

 দৈনিক মানবজমিন পত্রিকার ফুলতলা প্রতিনিধি খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’কোষাধ্যক্ষ সাংবাদিক গাজী মাকুল উদ্দীনের পিতা মরহুম গাজী হাবিবুর রহমানের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২২ সেপ্টেম্বর শিরোমণি হাফিজিয়া মাদ্রাসায় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকাল থেকে খতমে কোরআন দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়ার অনুষ্ঠানে উপস্থিত মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন শিরোমণি বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. আতাউর রহমান, হাফেজ নাসির উদ্দিন,হাফেজ মুজিবর রহমান,হাফেজ ইউনুস আলী, হাফেজ ইকবাল হোসেন, হাফেজ আব্দুস সামাদ, হাফেজ মাহমুদুল্লাহ, হাফেজ মফিজুল ইসলামসহ মাদ্রাসার সকল শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মোহতামীম হাফেজ মোঃ ইব্রাহিম। এছাড়া মাগরিব বাদ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’কার্যালয়ে মরহুমের মাগফেরাত কামনায় দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিটি’সভাপতি শেখ বদর উদ্দিন , সাধারণ সম্পাদক হাফেজ আহম্মেদ সরকার, আমার একুশ পত্রিকার সহ– সম্পাদক মুক্তি মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক,  হেলাল ফকির, মিহির রজ্ঞন বিশ^াস , এম রবিউল ইসলাম, মুনছুর শেখ , আসাদুজ্জামান সহ ইউনিটির সদস্যবৃন্দ উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। উল্লেখ্য, সাংবাদিক গাজী মাকুল উদ্দিনের পিতা গাজী হাবিবুর রহমান ২০১৯ সালের ২২সেপ্টেম্বর রবিবার সকাল পৌনে ৯টায় গিলাতলা গাজীপাড়ার তাঁর নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন।

ব্যক্তিমালিকানা জুট মিল শ্রমিক নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফুলবাড়িগেট প্রতিনিধি

বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে বুধবার বিকাল টায় সোনালী জুট মিল ওয়াকার্স ইউনিয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সংগঠনের   সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় বক্তৃতা করেন বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মহসেন জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক গোলাম রসুল খান, সংগঠনের সহ সভাপতি আফিল জুট মিল মজদুর ইউনিয়নের শ্রমিক নেতা কাবিল হোসেন, নিজামউদ্দিন, মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন, আমির মুন্সি, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, সোনালী জুট মিল শ্রমিক নেতা লিয়াকত মুন্সি, মোঃ বাবুল খান, লুৎফর রহমান, বাবলু, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিন, কেসমত, জাহাঙ্গির হোসেন, আবু তালেব প্রমুখ। সভা থেকে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় শিরোমনি শিল্প এলাকার জুট স্পিনার্স মিল গেটের সামনে মানববন্ধন, ২৪ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল টায় আফিল জুট মিল মজদুর ইউনিয়নের শ্রমিক জনসভা সফল করার জন্য সকল মিলের শ্রমিক নেতাদের আহবান জানান নেতৃবৃন্দ।

যোগিপোল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে শুভেচ্ছো

ফুলবাড়িগেট প্রতিনিধি

যোগিপোল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকনকে বৃহস্পতিবার সন্ধায়  ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শেখ আমজাদ হোসেন , সাধারন সম্পাদক গোলাম রসুল খান, সংগঠনের সহ সভাপতি আফিল জুট মিল মজদুর ইউনিয়নের শ্রমিক নেতা কাবিল হোসেন, নিজামউদ্দিন, এ্যাজাক্স জুট মিলের শ্রমিক নেতা বক্তিয়ার হোসেন,মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন, আমির মুন্সি, সোনালী জুট মিল শ্রমিক নেতা লিয়াকত মুন্সি, সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক,মোঃ বাবুল খান, লুৎফর রহমান, বাবলু, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিন, কেসমত, জাহাঙ্গির হোসেন প্রমুখ শ্রমিক নেতারা সময় বন্দ মিলচালু শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের ব্যাপারে নবনির্বাচিত চেয়ারম্যান এর সহযোগিতা কামনা করেন সময় তিনি শ্রমিকদের সকল বিষয়ে সহযোগিতার আশ^াস প্রদান করেন

যৌতুক মামলায় সিআইডির এসআই মিঠুন জেলহাজতে

স্টাফ রিপোর্টার

খুলনা জেলার বাটিয়াঘাটা থানার দেবিতলা গ্রামের প্রীতি বিশ্বাসকে দুই বিঘা জমি, ১০ ভরি স্বর্ণ ২০ লক্ষ টাকা যৌতুকের দাবিতে নির্যাতন মারধোর করার মামলায় সিআইডির এসআই মিঠুন রায়কে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে খুলনার নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-মিঠুন রায় আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। আদালত উভয় পক্ষের আইনজীবির শুনানি শেষে তার জামিন আবেদন না মঞ্জুর করে বিচারক মোসাম্মাৎ দিলরুবা সুলতানা তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। ডুমুরিয়ার ছেলে মিঠুন রায় ঢাকা সিআইডির মালিবাগ কার্যালয়ের সাইবার শাখায় এসআই হিসেবে কর্মরত রয়েছেন।

আইনজীবী আদালত সূত্রে জানা যায়, মিঠুন রায়ের সাথে ২০১৫ সালে একটি বিয়ের অনুষ্ঠানে পরিচয় হয় প্রীতি বিশ্বাসের। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রীতি বর্তমানে খুলনা সরকারি মহিলা কলেজে মাস্টার্সের শিক্ষার্থী। ২০১৭ সালে মিঠুন রায় প্রীতিকে নোটারী পাবলিকের মাধ্যমে গোপানে বিয়ে করে। বিয়ে করে খুলনা ঢাকায় বিভিন্ন স্থানে প্রীতিকে নিয়ে স্ত্রী পরিচয়ে বসবাস করেন। একপর্যায়ে প্রীতি গর্ভবতী হয়ে পড়লে জোরপূর্বক গর্ভপাত করান। পরবর্তীতে মিঠুনকে প্রীতি তার বাড়িতে স্ত্রী পরিচয়ে নিতে বললে তিনি দুই বিঘা জমি, ১০ ভরি স্বর্ণ ২০ লক্ষ টাকা যৌতুক দাবি করে। মিঠুন জানতো প্রীতির পরিবারের অর্থিক অবস্থা খারাপ যার কারণে তারা যৌতুক দিতে পারবে না।  যৌতুকের দাবিতে মিঠুন পরে প্রীতিকে নির্যাতন মারধোর করা শুরু করে। পরে প্রীতি খুলনার নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেন।

অ্যাডভোকেট ড. মো. জাকির হোসেন বলেন, মামলাটি আদালত তদন্তের জন্য বটিয়াঘাটার মহিলা কর্মকর্তাকে নির্দেশ দেয়। মিঠুন তার পুলিশের প্রভাব প্রয়োগ করে তদন্ত কর্মকর্তাকে প্রভাবিত করে ফেলেন। এরপর আদালত প্রীতি বিশ্বাসের আবেদনের প্রেক্ষিতে ট্রাইবুনালে সরাসরি মামলাটি আমলে নিয়ে মিঠুর বিরুদ্ধে শমন জারি করে। বুধবার মিঠুন রায় আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। আদালত উভয় পক্ষের আইনজীবির শুনানি শেষে মিঠুন রায়ের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। মিঠুন রায়ের বিরুদ্ধে আরও ২টি মামলা রয়েছে। একটি হচ্ছে যৌতুক মামলা অপরটি পারিবারিক মামলা।

মামলাটির বাদী পক্ষে আইনজীবি ছিলেন নারী শিশু নির্যাতন আদালতের পিপি অলোকানন্দা দাস ড. মো. জাকির হোসেন। আসামী পক্ষে আইনজীবী ছিলেন সেলিনা আক্তার পিয়া।

রূপসায় র‌্যাবের অভিযানে দু’ভুঁয়া চিকিৎসককে এক বছরের কারাদন্ড

স্টাফ রিপোর্টার

খুলনা জেলার রূপসা থানার পুর্ব রূপসা বাজার ইলাইপুর মোড়ে অভিযান চালিয়ে  মেডিক্যাল সার্টিফিকেট ছাড়াই চিকিৎসা করার অপরাধে দুইজন ভুয়া চিকিৎসককে এক বছর করে বিনাশ্রম কারদ- দিয়েছে র‌্যাব-এর ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের কারাদ- দিয়েছেন আদালত।   

বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমীন উর্মির নেতৃত্বে র‌্যাব-৬- এর সদর কোম্পানির গোয়েন্দা টিম অভিযান চালায়। এসময় রূপসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. শেখ শফিকুল ইসলামসহ র‌্যাব-৬- এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দ-প্রাপ্তরা হলেন পুর্ব রূপসা বাজারের অ্যালোপ্যাথিক চিকিৎসক ডা. এবিএম আতাউর রহমান দন্ত চিকিৎসক মো. আলমগীর হোসেন শেখ। আতাউর রহমান নগরীর রূপসা স্ট্যান্ড রোডস্থ ইস্পাহানি গলির মৃত. ওয়াজেদ আলীর ছেলে এবং আলমগীর হোসেন জাবুসা এলাকার মৃত. খোকন শেখের ছেলে।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে পুর্ব রূপসা বাজারে মাদারীপুর ক্লিনিকের ব্যানারে এবিএম আতাউর রহমান কোনো ধরনের মেডিক্যাল সার্টিফিকেট ছাড়াই বিভিন্ন রোগের চিকিৎসার নামে অপচিকিৎসা করে আর্থিক ফায়দা লুটছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সংবাদ জানতে পেরে ক্লিনিকে অভিযান চালায়। অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভুয়া চিকিৎসক এবিএম আতাউর রহমানকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের বিনাশ্রম কারাদ- ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের কারাদ- দেন।  পরে র‌্যাব একই অভিযোগে উপজেলার ইলাইপুর মোড়স্থ আঁখি ডেন্টাল কেয়ারে অভিযান চালায়। অভিযানে ভুয়া চিকিৎসক আলমগীর হোসেন শেখকে এক বছরের বিনাশ্রম কারাদ- দেন ভ্রাম্যমাণ আদালত।

নগরীর জয়বাংলা মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত

স্টাফ রিপোর্টার

নগরীর হরিণটানা থানাধীন জয়বাংলা মোড়ে ট্রাক ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৯জন আহত হয়েছেন। বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে  দুর্ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, মেহেদী হাসান, মনির গাজী, এমদাদ শেখ, মিশকাত গাজী, রবিউল গাজী, টুকু গাজী, মুহসীন গাজী, হামিদ শেখ খানজাহান আলী।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ এনামুল হক জানান, সকাল ১০টার দিকে একটি ইজিবাইক জয়বাংলা মোড় ঘোরার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। তাতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনায় ইজিবাইকের চালকসহ নয়জন আহত হয়। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে ট্রাক চালককে করা যায়নি।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ২৮০ পিস ইয়াবা ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর মুসলমানপাড়া ক্রস রোডের সোবহান মিস্ত্রির ছেলে আশিক (২০), রায়পাড়া রোডের মৃত. সাহেব আলী সিকদারের ছেলে মো. আবু জাফর (৪৯), শেরে বাংলা রোডের খলিল শেখের ছেলে আমিন (২৪), খালিশপুর হাউজিং আর লাইনের মৃত. চাঁন মিয়ার ছেলে মো. আশিক (২০), হাউজিং এস লাইনের মুনছুর হোসেনের ছেলে মো. ইমরান ওরফে নানকা ইমরান (২৪) গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার বরাশপুর মধ্যপাড়ার মৃত. তৈয়বুর রহমানের ছেলে মো. ফায়জান রহমান (২৫)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ২৮০ পিস ইয়াবা ২০০ গ্রাম গাঁজাসহ  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা দায়ের করা হয়েছে।