Home আঞ্চলিক খুলনায় ৪ চোর গ্রেফতার : চুরির ১৪ লাখ টাকা উদ্ধার

খুলনায় ৪ চোর গ্রেফতার : চুরির ১৪ লাখ টাকা উদ্ধার

88

স্টাফ রিপোর্টার ।।

নগরীর ২, টুটপাড়া আমতলা কাজী নজরুল ইসলাম সড়কের গৃহবধূ তানজিলা তাবাচ্ছুম উর্মির বাসা থেকে ১৪ লাখ টাকা চুরির মামলায় বাড়ির কাজের মহিলাসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২১ সেপ্টেম্বর রাত্র সাড়ে ১১টার দিকে খুলনা থানা পুলিশের একটি চৌকস টিম নগরীর নিরালা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে চুরি হয়ে যাওয়া ১৪ লাখ টাকা উদ্ধার করা হয়।

আসামীরা হলেন টুটপাড়া আমতলা মোড়ের মো. মনিরুল ইসলামের স্ত্রী মোছা. শাহানারা খাতুন (২৭),  মো. শহিদুল ইসলামের ছেলে মো. গোলাম রব্বানী (৩৭) শহিদুল ইসলামের স্ত্রী  মোছা রোকেয়া বেগম (৫১) তার মেয়ে খাদিজা খাতুন (২৫)। তারা সকলেই  সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার সূবর্নগাছি গ্রামের স্থায়ী বাসিন্দা।

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, নগরীর ২, টুটপাড়া আমতলা কাজী নজরুল ইসলাম সড়কের গৃহবধূ তানজিলা তাবাচ্ছুম উর্মি তার মামা হাসান খলিলুর রহমান হেলাল এর ব্যবসায়িক ১৪ লাখ টাকা গত ৫ সেপ্টেম্বর বাসায় রেখে জরুরী কাজে ঢাকায় যান। পরবর্তীতে উক্ত উর্মি এর বাসার কাজের মহিলা শাহানারা খাতুনসহ অন্য সহযোগীরা চুরি করে নিয়ে যায়। চুরি হয়ে যাওয়া টাকা কোথাও খুঁজে না পেয়ে উর্মি তাদের এলাকার দারোয়ান আলম খান এর নিকট জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন যে, ২০ সেপ্টেম্বর রাত্র ৪টার দিকে ১নং আসামী মোছা. শাহানারা খাতুনকে হাতে একটি শপিং ব্যাগ নিয়ে বাদীর বাসা থেকে বের হতে দেখেছেন। পরবর্তীতে গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় বাদী পক্ষের লোকজন ১নং আসামী মোছা. শাহানারা খাতুন এবং ৩নং আসামী মোছা. রোকেয়া বেগমকে খুলনা থানাধীন নিরালা আবাসিক এলাকায় দেখতে পেয়ে আটক করে খুলনা থানা পুলিশকে অবহিত করলে খুলনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যেয়ে আসামীদ্বয়কে হেফাজতে গ্রহণ পূর্বক আসামীদ্বয় কে চুরির ঘটনা সংক্রান্তে ব্যপকভাবে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে আসামীদের দেওয়া তথ্য মতে নিরালা আবাসিক এলাকার ১নং রোডস্থ বাড়ী নং-১০১ পোলার আইসক্রিম ডিলারের অফিসের সামনে পাঁকা রাস্তার উপর হতে ২নং আসামী মোঃ গোলাম রব্বানীকে বাদীর বাসা থেকে চুরি হয়ে যাওয়া টাকাসহ আটক করেন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্য মতে চুরির ঘটনার অপর সহযোগী ৪নং আসামী খাদিজা খাতুনকে নিরালা কাঁচা বাজার এলাকা হতে গ্রেফতার করা হয়। উক্ত চুরির ঘটনার বিষয়ে বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে কেএমপি’র খুলনা থানার মামলা নং-৩১, তারিখ ২২/০৯/২০২১ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০/৩৮১/৪১১/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটির তদন্তভার এসআই মোল্যা আব্দুল হাই এর উপর অর্পন করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন অবস্থায় আছে।