মোঃ আবু তাহের, নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে মাদক মামলায় রিক্তা পারভীন (৪৫) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করেছেন আদালত। বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন।
নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মোঃ ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিরবণে জানা যায়, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর দুপুরে নড়াইল সদর উপজেলার লস্করপুর গ্রামের বাসিন্দা রিক্তা পারভীনের বসতবাড়ি থেকে ৬৪ বোতল ফেন্সিডিল এবং ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নড়াইল সদর থানায় ৪ জনের নামে মামলা দায়ের হয়। তদন্ত শেষে ৪জনের বিরুদ্ধে পুলিশ চার্জশীট প্রদান করে।
মামলায় ১৬জন স্বাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে রিক্তা পারভীন দোষী প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন আদালত। রায় ঘোষনার সময় রিক্তা আদালতে উপস্তিত ছিলেন।দোষী প্রমাণীত না হওয়ায় বাকি তিনজনকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত।









































