সোলাদানা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতার ভয়ে এলাকা ছাড়ছে হিন্দুরা
স্টাফ রিপোর্টার
খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে নির্বাচন পরবর্তীকালে মারপিট, হুমকি-ধামকি ও সহিংসতার ভয়ে হিন্দু পরিবার এলাকা ছাড়ছে বলে অভিযোগ উঠেছে। ভোট গ্রহনের পূর্বে কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়ে ভোট ডাকাতির মধ্যদিয়ে ‘সূক্ষ্ম ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এবং নির্বাচন পরবর্তীতে নিরীহ মানুষকে মারপিট ও হুমকি-ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করে জনগনের ভোটাধিকার ফিরিয়ে দিতে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২০ সেপ্টেম্বর সোলাদানা ইউনিয়নে নির্বাচনের দিনে ভোট গ্রহনের শুরুতেই প্রিজাইডিং অফিসার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মুখেই আমার এজেন্টদের ব্যাপক মারপিট করে কেন্দ্র থেকে বের করে দেয়। প্রশাসনের সহায়তা চেয়েও পাইনি। অসহায় হয়ে নিরীহ এলাকাবাসীকে নিরাপত্তায় রাখতে ভোট কেন্দ্র থেকে নিরাপদ দুরত্বে থেকেছি। এ সুযোগেই প্রশাসনের উপস্থিতিতে নৌকা প্রতীকের প্রার্থী নিজে ও তার বাহিনী কর্তৃক সোলাদানা ইউনিয়নে নয়টির মধ্যে ৮টি কেন্দ্রেই ব্যাপক তান্ডব চালিয়ে ভোট ডাকাতির মধ্যদিয়ে নিজের মার্কায় ভোট লুটে নেয়। ভোট দিতে না পেরে বঞ্চিত হয়েছে সাধারণ ভোটাররা। এখানেই ক্ষ্যান্ত হয়নি সন্ত্রাসীরা, তার কর্মী-সমার্থক ও নিরীহ এলাকাবাসীর ওপর দফায় দফায় হামলা চালিয়ে মারপিট করছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হুমকি-ধামকিতে এলাকায় এখন ভীতুসন্ত্রস্ত জনপদে পরিণত হয়েছে। এ অবস্থায় সোলাদানাবাসীর নিরাপত্তার স্বার্থে ও জনগনের ভোটাধিকার ফিরিয়ে দিতে অবিলম্বে ভোট ডাকাতির এ প্রহসনের নির্বাচন বাতিল করে পুনরায় তফসিল ঘোষণা করে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, সোলাদানায় চিহিৃত একটি সন্ত্রাসী চক্রের জয় হয়েছে। যাতে এলাকার নিরীহ মানুষ ভীতুসন্ত্রস্ত্র। সন্ত্রাসীদের ভয়ে নির্বাচনের রাত থেকেই শত শত হিন্দু পরিবাব রাতের আঁধারেই এলাকা ছেড়ে, ছাড়ছেন এখনো। এক অদৃশ্য শক্তির নির্দেশ প্রশাসন ও ভোট গ্রহন কর্মকর্তারা কাজ করে আব্দুল মান্নান গাজীর নৌকা প্রতীকের পক্ষেই। প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করা হয়েছে এলাকার হিন্দু-মুসলিম সহজ-সরল মানুষদের, যারা কেন্দ্র থেকে বের হয়ে আমাকে ফোন করে হাউমাউ করে কেঁদেছে। আমি তাদের শান্তনা দিয়ে বলেছি, আমাকে ভোট দিতে পারো নাই বলে কেঁদো না- আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তোমাদের ভালাবাসার প্রতিদান দিয়ে যাবো ইনশাআল্লাহ্। টানা ১১ বছর সোলাদানার চেয়ারম্যান হিসেবে সেবা করার সুযোগ দানে এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এসএম এনামুল হক।
শরণখোলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত-৩০
মোঃ আনোয়ার হোসেন, শরণখোলা
বাগেরহাটের শরণখোলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় কমপক্ষে ৩০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৫জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং এক নারীসহ পাঁচ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে বিজয়ী ও পরাজিত ইউপি সদস্যের কর্মী-সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া, উপজেলার সাউথখালী ইউনিয়নে পরাজিত প্রার্থীর কর্মীদের দোকান ভাংচুরেরও অভিযোগ করেছেন তিন প্রার্থী।
সোমবার (২০ সেপ্টেম্বর) রাত থেকে মঙ্গলবার বিকেল ৩টার মধ্যে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিস্ট্রারে ২০ জনের ভর্তির তথ্য পাওয়া গেছে। এছাড়া, বিভিন্ন এলাকায় আরো কমপক্ষে ১০জন আহত হয়ে বাড়িতে রয়েছেন। তারা প্রতিপক্ষের ভয়ে হাসপাতালে আসতে পারছে না বলে ভুক্তভোগিদের অভিযোগে জানা গেছে।
উপজেলা বগী, চালিতাবুনিয়া, দক্ষিণ সাউথখালী, বকুলতলা, দক্ষিণ রাজাপুর, গোলবুনিয়া ও লাকুড়তলা এলাকায় এসব হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এসব এলাকার মধ্যে সাউথখালী ইউনিয়নের বগী, চালিতাবুনিয়া ও বকুলতলা ওয়ার্ডে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ বলে জানা গেছে।
সাউথখালী ইউনিয়নের ৮নম্বর চালিতাবুনিয়া ওযার্ডের বিজয়ী প্রার্থী জাহাঙ্গীর খলিফা জানান, ফলাফল ঘোষনার পর রাতে যে যার বাড়ি যাওয়ার পথে পরাজিত প্রার্থী জাফর তালুকদারের কর্মীরা তার কর্মীদের ওপর হামলা চালায়। এতে ছয় জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত সাইফুল ইসলাম রুবেল (৪১) ও মনির খানকে (৩৫) খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিরা শরণখোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এব্যাপারে, প্রতিপক্ষে জাফর তালুকদার তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, মেম্বর জাহাঙ্গীর খলিফার লোকজনরাই আমার ৬-৭জন কর্মীকে মেরে আহত করেছে। সুলতান হাওলাদারের হাত ভেঙে গেছে। কিন্তু তাদের ভয়ে হাসপাতালে নিতে পারছি না। চালিতাবুনিয়া বাজারে আমার তিন কর্মী দোকান ভাঙচুর করেছে।
সাত নম্বর বগী ওয়ার্ডের পরাজতি প্রার্থী হানিফ মুন্সির অভিযোগ, বিজয়ী মেম্বর রিয়াদুল পঞ্চায়েত ও তার কর্মীদের ভয়ে তার কর্মীরা একপ্রকার ঘরবন্দি হয়ে পড়েছে। তাদের হামলায় আলী আজগর (৪৮) আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। তার কর্মী আবু সালেহর মাছের আড়ত ভাঙচুর করেছে রিয়াদুলের লোকেরা। তবে, রিয়াদুল পঞ্চায়েতের ফোন বন্ধ থাকায় তার সঙ্গে কথা বলা যায়নি।
দুই নম্বর বকুলতলা ওয়ার্ডের পরাজিত প্রার্থী মো. শহিদুল ইসলাম খান জানান, বিজয়ী দেলোয়ার হোসেন খলিলের লোকেরা তার তিন কর্মীকে মেরে আহত করেছে। এর মধ্যে রাজু মৃধাকে (২৪) খুলনা মেডিক্যালে পাঠানো হয়েছে। এছাড়া, তিন কর্মীর দোকান ভাঙচুর করেছে তারা।
দোকানপাট ভাঙচুরের অভিযোগের সঠিক নয় দাবি করে মেম্বর দেলোয়ার হোসেন খলিল বলেন, দুই পক্ষের কর্মীদের মধ্যে একটু ঝামেলা হয়েছে। পরবর্তীতে এধরণের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে আমার কর্মীদের সতর্ক করা হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, নির্বাচন পবর্তী টুকটাক সংঘর্ষের খবর শোনা গেছে। এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। সাউথখালী ইউনিয়নের কয়েকটি এলাকা একটু ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় সেখানে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
পুনরায় নির্বাচনের দাবিতে বারাকপুরে স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী আনছার এর সাংবাদিক সম্মেলন
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলার ০২ নং বারাকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ আনছার উদ্দিন মঙ্গলবার বিকাল ৫ টায় লাখোহাটি চারবাড়ির মোড় সংলগ্ন পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনে পেশী শক্তিপ্রয়োগ অস্ত্রসস্ত্র চিহ্নিত সন্ত্রাসীবাহিনী দ্বারা সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, বাড়ি বাড়ি হামলা এবং ভোটারদের ভোটকেন্দ্র গেলে জীবননাশের হুমকিসহ ব্যাপক বোমাবাজি, গোলাগুলি ত্রাসের রাজত্ব কায়েম করে ভোটের দিন জোরপুর্বক পোলিং এজেন্টদের বের করে দেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেন। এ সময় তিনি লিখিত বক্তব্যে বলেন, আমার সুনিশ্চিত বিজয়কে ছিনিয়ে নেয়া হয়েছে । ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকে আমার ও আমার সমর্থকদের উপর একের পর এক নেমে আসে পৈশাচিক নির্যাতন যা বর্ণনা করার ভাষা আমার জানা নেই , ইতিমধ্যেই আপনাদের লেখনি ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সর্বসাধারণ ও দেশবাসি যাহা অবগত হয়েছেন । তিনি বলেন, ভোটাধিকারই নেতা পরিবর্তনের একমাত্র মাধ্যম, যাহা পৈশাচিক নির্যাতনের মাধ্যমে নিজেকে বিজয়ী হিসাবে ঘোষনা করেছেন গাজী জাকির হোসেন। যেটা অগনতান্ত্রিক ও আইনবর্হিবুত । ভোটের ১ সপ্তাহ আগে থেকে গাজী জাকির হোসেন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার সমার্থকদের উপর হামলা ও ভোটকেন্দ্রে না যেতে দেয়ার হুমকি প্রদান করে । ভোটের দিন সকাল ১১ টার সময় আমি নিজে ৫ নং ওয়ার্ডের বারাকপুর উত্তরপাড়া ভোটকেন্দ্রে ভোট প্রদান করতে গেলে আমার ২ টি মটরসাইকেল ভাংচুর করে পার্শবর্তি পুকুরে ফেলে দেয় গাজী জাকির হোসেনের ক্যাডার বাহিনী,এরপর গাজী জাকির হোসেনের সন্ত্রাসী বাহিনীর প্রধান আজাদ ও তার ভাই সাইদুল বারাকপুরের আলম, পাভেল গাজী, হিমেল গাজী, জাহাঙ্গির, সেলিম, ইলিয়াজ, ইকলাছ সহ ২০/২৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী আমার সমর্থকদের উপর নির্বিচারে গুলি, বোমা হামলা, ককটেল বিষ্ফোরণ করে আতংক সৃষ্টি করে, যার ফলশ্রুতিতে খলিল শেখের পুত্র ইমরান শেখ (২৫), শহিদ শেখের পুত্র আহাদ শেখ (২৪), মহাদেল মল্লিকের পুত্র কামাল মল্লিক (৩০) এবং ওলিউল্লাহর পুত্র মোঃ আলমগীর (৩৮) বোমের আঘাতে ক্ষতবিক্ষত হয়। প্রথমে তাদেরকে খুমেক হাসপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হওয়াতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে । পুলিশ ঘটনাস্থল থেকে ৮ টি ককটেল উদ্ধার করলেও ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করেনি । তিনি বলেন, লাখোহাটি পুর্বপাড়া ২ নং ওয়ার্ড ও ৩নং ওয়ার্ডের কামারগাতি কেন্দ্রে মহিলা বুথে পোলিং অফিসার গোপন কক্ষে যেয়ে সেখানে মহিলাদের হুমকি ধামকি দিয়ে জোর পুর্বকভাবে ভোট আদায় করা হয় । আনছার শেখ আরোও বলেন, বর্তমানে আমার সকল সমর্থকরা এলাকায় চলাফেরা করতে পারছেনা ,তাদের বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে , যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে তিনি আশংকা করছেন। এ ব্যাপারে প্রশাসনের উর্দ্ধতন কর্র্র্র্র্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি। এছাড়া পুণরায় নির্বাচন ও এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি জানান । সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোঃ আইউব শেখ, আকতার বিশ^াস, মোঃ ইলিয়াজ শেখ, মোঃ রসুল শেখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাংবাদিক মাকুলের পিতার ২য় মৃত্যুবার্ষিকী আজ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
দৈনিক মানবজমিন-এর ফুলতলা উপজেলা প্রতিনিধি ও খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র কোষাধ্যক্ষ গাজী মাকুল উদ্দীনের পিতা মরহুম গাজী হাবিবুর রহমানের ২য় মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিরোমণি হাফিজিয়া মাদ্রাসায় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকাল থেকে খতমে কোরআন ও দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া মাগরিব বাদ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হবে।
পথের বাজার চেকপোষ্টে ২০ বোতল ফেন্সিডিল সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খানজাহান আলী থানাধীন পথের বাজার পুলিশ চেকপোস্টে ২০ সেপ্টেম্বর সোমবার নিয়মিত তল্লাসী চলাকালে ২০ বোতল ফেন্সিডিলসহ এক মহিলা মাদক ব্যবসায়কে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি যশোর জেলার শার্শা থানার মহিশডাঙ্গা গ্রামের রিপন হোসেনের স্ত্রী মোছাঃ আসমা খাতুন(২০), খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ^াস জানান, ফাড়ী ইনর্চ্জ রাকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তল্লাসী চালিয়ে আটককৃত ব্যক্তির ভ্যানিটি ব্যাগ থেকে ২০ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে গ্রেফতার করেন। তাহার বিরুদ্ধে খানজাহান আলী থানায় মামলা হয়েছে। মামলা নং-০৭, তাং-২০/০৯/২০২১ ।
‘লবণ পানিতে চিংড়ি চাষ বন্ধে উচ্চ আদালতের রায়: মাঠ পর্যায়ে বাস্তবায়ন পরস্থিতি পর্যালোচনা ’ বিষয়ক পরামর্শ সভা
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার সকাল ১১.০০টায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র আয়োজনে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী াািুনিয়নের পোড়াকাটলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ‘লবণ পানিতে চিংড়ি চাষ বন্ধে উচ্চ আদালতের রায়: মাঠ পর্যায়ে বাস্তবায়ন পরস্থিতি পর্যালোচনা ’ বিষয়ক এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। উক্ত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন অত্র স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি খোকন চন্দ্র তালুকদার। মূখ্য আলোচক হিসেবে উপস্তিত ছিলেন সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বেলা’র নেটওয়ার্ক সদস্য শেখ আফজাল হোসেন এবং সামগ্রীক মাঠ পর্যায়ের পরিস্থিতি ও উচ্চ আদালতের রায়ের বাস্তবতা নিয়ে বিশদ আলোচনা করেন লিডর্সি’র এ্যাডভোকেসী কর্মকর্তা পরিতোষ কুমার বৈদ্য। সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন বেলা’র বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, কৃষি জমিতে বাণিজ্যিকভাবে লবণ পানি ঢুকিয়ে চিংড়ি চাষ বন্ধে উচ্চ আদালতের রায় থাকা সত্ত্বেও বুড়িগোয়ালিনী এলাকায় চিংড়ি চাষ বন্ধ করা যাচ্ছে না। দশ ভাগ ঘের মালিকদেও কারণে বাধ্য হয়ে বাকী নব্বই ভাগ কৃষক চিংড়ি চাণেষ বাধ্য হচ্ছে। উপস্থিত অংশগ্রহণকারী উদ্বেগ প্রকাষ করে বলেন, লবণ পানিতে চিংড়ি চাষের কারণে এলাকায় খানসহ অন্যান্য চাষাবাত, গবাদি পশু পালন, ফলজ ও বনজ উদ্ভিদ সংরক্ষণ এখন হুমকীর সম্মুখে। উপস্থিত সকলে জরুরীভাবে উচ্চ আদালতের আইন বাস্তবায়ন করে মিষ্টি পানির ব্যবস্থাপনার মাধ্যমে এলাকাকে ফসল চাষ ও গবাদি পশু পালনযোগ্য করার আহ্বান জানান। পরামর্শ সভায় অন্যান্যরদও মধ্যে আলোচনা করেন দেবব্রত গাইন, শ্যামল কুমার, মধুময় সরদার, শান্তিলতা, মানসী রাণী প্রমূখ।
পাইকগাছায় অতি বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত : ফসলি জমি, মৎস্য ঘের, কাঁচা ঘরবাড়ির ক্ষতি
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় গত তিন দিনে ভারি বর্ষনে উপজেলার বিভিন্ন এলাকার নিন্মাঞ্চাল জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলি জমি, ঘরবাড়ি, মৎস ঘের ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ প্লাবিত হয়েছে। জানাগেছে, গত রবিবার ভোর থেকে মঙ্গলবার পর্যন্ত টানা ভারি বর্ষনে উপজেলার গদাইপুর, রাড়ুলী, সোলাদানা, লস্কর, গড়ইখালী, হরিঢালীসহ কয়েকটি ইউনিয়নের নিন্ম অঞ্চল প্লাবিত হয়ে ফসলি জমি, কাঁচা ঘরবাড়ি ধসে পড়েছে। গদাইপুর ইউপির মঠবাটী গ্রামের কল্লোল মল্লিক জানান, অতি বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দরিদ্র প্রকাশ বিশ্বাসের মাটির ঘরটি ধ্বসে পড়েছে। তারা পার্শ্ববর্তী উত্তম বিশ্বাসের বাড়িতে আশ্রয় নিয়েছে। রাড়ুলী ইউনিয়নের মোঃ শাহিনুর রহমান জানান, টানা বৃষ্টির কারণে বাঁকা-ভবানিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি পানিতে তলিয়ে গেছে। কমলমতি শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না। সোলাদানা ইউনিয়নের রকি বিশ্বাস জানান, অতি বৃষ্টির কারণে আমার মৎস্য ঘের তলিয়ে গেছে। ভেসে গেছে কয়েক লক্ষ টাকার মাছ। গড়ইখালী ইউপির শিক্ষক হাফিজুল ইসলাম জানান, এলাকায় প্রবল বৃষ্টির কারণে অনেক ফসলি জমির ফসল নষ্ট হয়েছে। কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। হরিঢালী ইউনিয়নের কৃষক জুলফিকার আলী শেখ জানান, আমার এক বিঘা জমিতে পেঁপে গাছ লাগিয়েছিলাম। গাছ ভরা পেঁপেও ছিল। অতি বৃষ্টির কারণে পানি জমে কিছু গাছ উপড়ে পড়েছে আবার কিছু গাছ মরে যাওয়ার উপক্রম হয়েছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিন্টু রায় জানান, অতি বৃষ্টিতে কিছু ধান,সবজি ক্ষেত নষ্ট হয়েছে। কি পরিমান ক্ষতি হয়েছে তা জানা যায়নি। উপজেলা সহকারী শিক্ষা অফিসার ঝঙ্কার মল্লিক বলেন, বাঁকা সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ কয়েকটি বিদ্যালয়ের মাঠে পানি জমে থাকার কারণে শিক্ষার্থীদের স্কুলে যেতে সমস্যা হচ্ছে তবে খুব তাড়াতাড়ি মাঠ উচু করার ব্যবস্থা করা হবে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস জানান, নিন্ম চাপের ফলে নদীতে ভাঁটায় পানি অপসরণ না হওয়ায় কিছু নিন্ম এলাকার মৎস ঘের তলিয়ে ক্ষয়-ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, সাগরের নিন্ম চাপের কারণে উপকূলীয় এলাকায় অতি বৃষ্টি হয়েছে। ফলে কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। নদীতে পানি বৃদ্ধি হয়েছে। দ্রুত পানি নিস্কাসনের ব্যাবস্থা করা হচ্ছে।
রামপালে নির্বাচন পরবর্তী সহিংসতায় পাল্টাপাল্টি অভিযোগ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে নির্বাচন পরবর্তী সহিংসর ঘটনায় পক্ষে পক্ষে বিপক্ষে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় উভয়পক্ষ লিখিতভাবে অভিযোগ করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগে জানা গেছে, উপজেলার পেড়িখালী ইউনিয়নের ২ নং সিকিরডাঙ্গা ওয়ার্ডে সদস্য পদে হেরে যাওয়া সমর্থক ও বিজয়ীদের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সোমবার রাত সাড়ে ৯ টা থেকে ১০ টার মধ্যে ৮ টি বাড়িতে হামলা করে ভাংচুর করা হয়। বিজয়ী প্রার্থী আব্দুস সালাম অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ নির্বাচনে হেরে এলাকার কবিরুল মোড়ল, নুরুল আমীন মোড়ল, গোলদার মোহাম্মদ আলী, মোড়ল হাফিজুর রহমান, আ. হান্নান, মোহাম্মদ আলী, মোজাফফর আলী, কবির শেখসহ বেশ কিছু মানুষের বাড়িঘর ভাংচুর, মালামাল লুট, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়। সরোজমিনে গিয়ে ভাংচুরের ঘটনা দেখতে পাওয়া গেছে। একই অভিযোগ করেন অপর প্রার্থী আলহাজ্ব আবুল কালাম বলেন, আমি কিছু জানি না। ঘটনাকে ভিন্নখাতে নিতে কেউ হয়তো এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারে। আমার সমর্থক শাহিনের দোকানে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি করছি। এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুলের সাথে কথা হলে তিনি বলেন, এলাকার সবাই যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করতে পারে আমি সেই চেষ্টা করবো। কাউকে বিশৃঙ্খলা সৃৃষ্টি করতে দেয়া হবে না।
খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ছয় হাজার ছয়শত ৮১ জন
তথ্য বিবরণী
খুলনা জেলায় মঙ্গলবার ছয় হাজার ছয়শত ৮১ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ তিন হাজার তিনশত ৯৫ এবং মহিলা তিন হাজার দুইশত ৮৬ জন। খুলনা সিটি কর্পোরেশন এলাকায় তিন হাজার একশত ৫৭ জন এবং নয়টি উপজেলায় মোট তিন হাজার পাঁচশত ২৪ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে একশত ৯৫ জন, বটিয়াঘাটায় দুইশত ৯৪ জন, দিঘলিয়ায় তিনশত ৫১ জন, ডুমুরিয়ায় নয়শত ৫১ জন, ফুলতলায় চারশত ৮৮ জন, কয়রায় একশত ৮৭ জন, পাইকগাছায় পাঁচশত ২১ জন, রূপসায় দুইশত ৭৭ জন ও তেরখাদায় দুইশত ৬০ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। মঙ্গলবার নগরীর পাঁচটি হাসপাতালে সাতশত ৯৭ জন ও খুলনা জেলার নয়টি উপজেলায় সাতশত ৯৫ জন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
বাগেরহাটে ৬৬টি ইউপির ৬৪টিতে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত
বাগেরহাট প্রতিনিধি
প্রথম ধাপে বাগেরহাট জেলার ৭৫টি ইউপির মধ্যে ৬৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হলো। যার মধ্যে ৬৪টিতেই আওয়ামীলীগের প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। যার মধ্যে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন ৩৮ জন । একমাত্র কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার পদের ১৩ জন প্রার্থীই বিনা ভোটে নির্বাচিত হন। ২০ সেপ্টম্বর ৬৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৮ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দিতা করে ২৬টিতে আওয়মীলীগ দলীয় চেয়ারম্যান নির্বাচিত হয়। এছাড়া সতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যুবলীগের দুই নেতা ।
২৮টি ইউনিয়নে প্রতিদ্বন্দিতা করে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে মোরেলগঞ্জে ১৪জন , রামপালে ৪জন, কচুয়ায় ২জন , চিতলমারী ৩ জন, ফকিরহাটে ৩জন, বাগেরহাট সদরে এক জন এবং শরণখোলায় এক জন চেয়ারম্যান । মোরেলগঞ্জে ১৪টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ১২টিতে নৌকা এবং দুইটিতে সতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নৌকা প্রতিকের বিজয়ী প্রার্থীরা হলেন, পঞ্চকরনে রাজ্জাক মজুমদার, দৈবজ্ঞহাটি সামছু মল্লিক, বনগ্রামে রিপন দাস, বলইবুনিয়ায় শাহজাহান আলী, হোগলাবুনিয়ায় মো. আকরামুজ্জামান, বহরবুনিয়ায় রিপন তালুকদার, মোরেলগঞ্জ সদরে হুমায়ুন কবির মোল্লা, তেলিগাতী ইউনিয়নে মোরশেদা আক্তার, পুটিখালীতে আব্দুর রাজ্জাক, রামচন্দ্রপুর আব্দুল আলিম, জিউধরায় জাহাঙ্গীর আলম বাদশা এবং চিংড়াখালী ইউনিয়নে আলী আক্কাচ বুলু। এছাড়া আওয়ামীলীগের প্রার্থীকে হারিয়ে সতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হলেন হোগলাপাশা ইউনিয়ন থেকে যুবলীগ নেতা মো, ফরিদুল ইসলাম এবং বারইখালী ইউনিয়ন থেকে আব্দুল আউয়াল খান মহারাজ।
কচুয়া উপজেলার দুই ইউনিয়নে নৌকা প্রতিকের বিজয়ী প্রার্থীরা হলেন, ধোপাখালিতে শেখ মকবুল হোসেন এবং মঘিয়ায় পঙ্কজ কান্তি অধিকারি।
রামপালের চারটি ইউনিয়নে নৌকা প্রতিকের বিজয়ী প্রার্থীরা হলেন, বাইনতলায় ফকির আব্দুল্লাহ, উজুলকুরে মুন্সি বোরহান উদ্দিন, গৌরম্ভায় মোঃ.রাজিব সরদার এবং পেড়িখালি ইউনিয়নে রফিকুল ইসলাম বাবুল।
চিতলমারী উপজেলার তিনটি ইউনিয়নে নৌকা প্রতিকের বিজয়ী প্রার্থীরা হলেন, বড়বাড়িয়ায় মোহাম্মাদ মাসুদ সরদার, সদর ইউনিয়নে মো.নিজাম উদ্দিন শেখ এবং কলাতলায় মো. বাদশা মিয়া।
ফকিরহাটে তিনটি ইউনিয়নে নৌকা প্রতিকের বিজয়ী প্রার্থীরা হলেন, লখপুরে এমডি সেলিম রেজা, বাহিরদিয়ায় রেজাউল করিম ফকির এবং শুভদিয়ায় মো. ফারুকুল ইসলাম।
শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী মাইনুল ইসলাম টিপু বিজয়ী হয়েছেন। এবং বাগেরহাট সদরের রাখালগাছি ইউনিয়ন থেকে শেখ আবু শামীম আসনু নৌকা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন।
এর আগে নৌকা প্রতিকের ৩৮জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন। যাদের মধ্যে বাগেরহাট সদরের ৬ জন, মোল্লাহাটে ৬ জন ফকিরহাটে ৪ জন, রামপালে ৃ ৫ জন, মোংলায় ৬ জন, চিতলমারীতে ৪ জন , কচুয়ার ৪ জন এবং শরণখোলায় ৩ জন।
বাগেরহাটে ১১ দিনেও উদ্ধার হয়নি অপহৃত এসএসসি পরীক্ষার্থী
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ১২ দিনেও উদ্ধার হয়নি স্কুলে যাওয়ার পথে অপহৃত ১৫ বছর বয়সী এসএসসি পরীক্ষার্থী। দিন যত যাচ্ছে বাবা-মায়ের আতঙ্ক তত বৃদ্ধি পাচ্ছে। যেকোন মূল্যে মেয়েকে ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন অসহায় বাবা-মা।
বাগেরহাট সদর উপজেলার লাউপালা এলাকার অপহৃত ওই কিশোরী রাংদিয়া স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। তার এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করার কথা ছিল।
অপহৃত শিক্ষার্থীর বাবা বলেন, ০৯ সেপ্টেম্বর সকালে এ্যাসাইনমেন্ট জমা দিতে বাড়ি থেকে পায়ে হেটে রাংদিয়া স্কুল এ্যান্ড কলেজের উদ্দেশ্যে রওনা দেয় আমার মেয়ে। এর পর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। পরে খোজ নিয়ে জানতে পারি স্কুলে যাওয়ার পথে যাত্রাপুর আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের সামনে পৌছালে স্থানীয় জুতার দোকানদার লাউপালা এলাকার রাশেদুজ্জামান বাপ্পি (৩৫) তার লোকজন নিয়ে আমার মেয়েকে অপহরণ করেছে। পরবর্তীতে ১৩ তারিখ রাশেদুজ্জামানসহ ৭জনকে আসামী করে বাগেরহাট থানায় মামলা দায়ের করি। কিন্তু এখনও আমার মেয়েকে খুজে পাইনি।
মামলার অন্য আসামীরা হলেন, রাশেদুজ্জামান বাপ্পীর ভাই হাছিব হাওলাদার, বন্ধু হরিচাঁদ দাস, মিঠু শেখ, বাবু হাওলাদার, মনিরুল, সজীব শেখ।
অপহৃত শিক্ষার্থীর মা বলেন, একবছর আগে থেকে রাশেদুজ্জামান বাপ্পী আমার মেয়েকে উত্যক্ত করত। বিষয়টি তার পরিবারকে জানানো হলেও কোন প্রতিকার পাইনি। শেষ পর্যন্ত সে আমার মেয়েকে অপহরণ করে ছাড়ল। যেকোন মূলে আমি আমার মেয়েকে ফিরে চাই। ১৫ বছরে মেয়েকে ছাড়া এভাবে আমি একা থাকিনি। মেয়েকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
অসহায় ওই মা আরও বলেন, রাশেদুজ্জামান বাপ্পীর দুটি বউ ও ছোট ছোট দুটি সন্তান রয়েছে। এরপরেও সে এলাকার অনেক কিশোরী মেয়েদের দীর্ঘদিন ধরে উত্যক্ত করে। স্ত্রীদের বাঁধা স্বত্তেও এই বাপ্পী এধরণের কাজ করে যাচ্ছে। আর এখন আমার মেয়েকে অপহরণ করে কোথায় রেখেছে কেউ জানে না। মেয়েকে ছাড়া আমি বাঁচব না।
বাগেরহাট মডেল থানার এসআই মোঃ সেরাজুল ইসলাম বলেন, কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে অপহরণ মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। আশাকরি খুব দ্রুত অপহরণকারী শিকোরীকে উদ্ধার ও আসামীদের গ্রেফতারে সক্ষম হব।
বাগেরহাটে বিশ্ব কর্মপূজার সমাপ্তি
বাগেরহাট প্রতিনিধি.
র্যালী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বাগেরহাটে বিশ্ব কর্মপূজার শেষ হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে বাগেরহাট জুয়েলারি মালিক সমিতির ব্যানারে শহরে কর্মকার পট্টি এলাকায় থেকে হাতি ও বাদ্যযন্ত্র নিয়ে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যা লী শেষে ভৈরব নদীতে বিশ্ব কর্মপুজার প্রতিমা বিসর্জন দেয়া হয়।
এসব অনুষ্ঠানে বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতির উপদেষ্টা সঞ্জয় কুমার বকসি, বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতি, বাগেরহাট জেলা শাখার সভাপতি শ্যামল কুমার সরকার, সহ-সভাপতি নিলয় কুমার ভদ্র, হিন্দু-বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাড. মিলন কুমার ব্যানার্জীসহ সনাতন ধর্মালম্বী বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন। পরে ভৈরব নদীতে বিশ্ব কর্মপুজার প্রতিমা বিসর্জন দেয়া হয়।
বাগেরহাট সদর উপজেলা কৃষক দলের আহবায়কের পদত্যাগ
বাগেরহাট প্রতিনিধি
নিজেকে শারীরিকভাবে অসুস্থ্য দেখিয়ে পদত্যাগ করেছেন বাগেরহাট সদর উপজেলা কৃষক দলের আহবায়ক শেখ আজিজুর রহমান রিটু । মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা কৃষক দলের আহবায়কের কাছে তিনি এই পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
পদত্যাগ পত্রে তিনি লিখেছেন, ডাক্তার তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তাই তিনি বাগেরহাট সদর উপজেলা কৃষক দলের আহবায়ক এবং দলীয় সদস্য পদ থেকে পদত্যাগ করছেন।
পদত্যাগকারী শেখ আজিজুর রহমান রিটু বলেন, শারীরিক অসুস্থ্যতার কারণে আমি পদত্যাগ করেছি। অন্যকোন কারণ নেই। ভবিষ্যতে শারীরিকভাবে সুস্থ্য হলে আবার দলে ফিরে আসবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কোন কথা বলতে রাজি হননি।
মহানগর আইম্মা পরিষদ এর জরুরী বৈঠক অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
২১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৭ টা থেকে মাওলানা সৈয়দ ফজলুল করীম রহঃ অডিটোরিয়ামে জরুরী বৈঠক অনুষ্ঠিত। মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী গোলামুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া এর পরিচালনায় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মহানগর জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ এর কমিটি পূর্ণাঙ্গ করণ ও থানা শাখা সমূহের কাজের পর্যালোচনা এবং কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপস্থিত ছিলেন মুফতী আব্দুর রহিম, মুফতী আবু সালেহ, মুফতী আব্দুর শাকুর, মুফতী আলী আহমাদ, মুফতী জাকির হুসাইন, ইলিয়াস মাঞ্জুরী, মাওলানা সিরাজুল ইসলাম, মুফতী মিরাজ মাহমুদ, মুফতী আব্দুর রহমান মিয়াজি সহ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডুমুরিয়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উপজেলা শাখার পাঁচ বছর মেয়াদি ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। কমিটিতে শেখ আমজাদ হোসেন দাদাভাই সভাপতি ও গৌরঙ্গ বিশ্বাস সম্পাদক নির্বাচিত হয়েছে।গত শুক্রবার সকালে ্এ উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নব-নির্বাচিত কমিটির সভাপতির সভাপতিত্বে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ।বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা কমিটির সভাপতি এমএম জাফর ইকবাল, সম্পাদক এ্যাড.অসীম কুমার বৈদ্য,সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন,যুগ্ম-সম্পাদক আছমা বেগম,মোঃ রফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক তাপস জোয়ার্দার,দপ্তর সম্পাদক মোঃ অতিয়ার রহমান,সাধনা মন্ডল,তুলসি দাস মন্ডল প্রমূখ।
ডুমুরিয়ায় সরকারী খাল ভরাট করে বালু ব্যবসাঃ তলিয়ে গেছে লক্ষাধিক টাকার সবজি ক্ষেত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খর্ণিয়া ব্র্যাক শাখা অফিসের সামনে সরকারী খাল ভরাট করে অবৈধ বালু বেড স্থাপনের ফলে পানি নিস্কাশনের পথ বন্ধ করেছে স্থানীয় রেজওয়ান মোড়ল নামের এক প্রভাবশালী।এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে তলিয়ে গেছে প্রায় ১০ একর জমির সবজি ক্ষেত।উপায়ন্ত না পেয়ে খুলনা জেলা প্রশাসকের দ্বারস্থ হয়েছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা।বার বার পুরস্কার প্রাপ্ত কৃষক মোঃ হানিফ মোড়ল স্বাক্ষরিত অভিযোগ ও সরেজমিনে গিয়ে একাধিক কৃষকের সাথে কথা বলে জানা যায়,উপজেলার কুষিখ্যাত খর্ণিয়া এলাকায় বর্ষা মৌসুমে ডোংরা খাল হয়ে ভদ্রদিয়া স্লুইচ গেট দিয়ে পাি নিস্কাশন হয়ে আসছে দীর্ঘদিন যাবত।সম্প্রতি ওই এলাকার আয়নাল হক মোড়লের ছেলে রেজওয়ান মোড়ল খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খর্ণিয়া ব্র্যাক শাখা অফিসের সামনে সরকারী খাল ভরাট করে অবৈধ বালু ব্যবসা চালিয়ে আসছে দেদারছে।এতে পানি নিস্কাশনের বিকল্প কোন পথ না থাকায় বৃষ্টি মৌসুমে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।তলিয়ে গেছে কৃষক হানিফ মোড়লের ওল,লালশাক ক্ষেত,জাহাঙ্গীর মোড়লের কচুরমুখী,হলুদ,আশরাফুলের পটল,লালশাক,শহিদুল ইসলামের পেঁপে,পটল,শিম,ছকিনা বেগমের লালশাক ক্ষেতসহ কবর স্থান।সব মিলে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ কৃষকরা।এ বিষয়ে জানতে চাইলে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টিকারী রেজওয়ান মোড়ল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,গত ৩ বছর আগে এখানে ভরাট করে ব্যবসা করে আসছি।এর আগে তেমন অসুবিধা হয়নি।এবছর অতি বৃষ্টির ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।আমার নিজের উদ্দোগে স্যালোমেশিন বসিয়ে পানি নিস্কাশন করা হচ্ছে।শ্রীঘ্রই ড্রেনেজ ব্যবস্থা করা হবে।ঘটনা প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ বলেন,বিষয়টি নলেজে আছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
ভারতে যাওয়ার সময় মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ১৪ জন আটক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত এলাকা থেকে বিজিবির সদস্যরা নারী-শিশুসহ ১৪ জনকে আটক করেছে। আটক কৃতদের মধ্যে ১জন নারী,২জন শিশু ও ১১জন পুরুষ রয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মঙ্গলবার সকালে যাদবপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা কানাইডাঙ্গা গ্রামের রাস্তা থেকে ঢাকার কেরানীগঞ্জ এলাকার পৎকোজ বর্মন (৪০),নড়াইল জেলার লোহাগড়া এলাকার নুরুল ইসলাম (৫২),কালিয়া এলাকার হাসানুর শরীফ (১৮),মামুন কাজি (২৭),ফেনী জেলার কুলবাড়ীয়া গ্রামের লিটন চন্দ্র দাস (৪৭),কৃষ্ণ ধন দাস (৪১),খুলনা জেলার হরিণটানা এলাকার সাব্বির হাওলাদার (২১),কামাল খা (৩১),আব্দুর রাজ্জাক আকন (৩০), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া এলাকার সজিব বিশ্বাস (২২),কুষ্টিয়ার দৌলদপুর এলাকার রাসেল মন্ডল (২৫), তার স্ত্রী সানজিদা খাতুন (২৩), মেয়ে আনিশা খাতুন (১০),ছেলে শফিক শেখ (৫) ও দালাল মহেশপুর পৌর এলাকার পাতিবিলা গ্রামের আসাদুল ইসলাম আশাকে (২৭) আটক করে।
এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে বলেও জানান ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী খুলনা আসছেন কাল
তথ্য বিবরণী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ এমপি দুই দিনের সফরে আগামী ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রী ২৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও বেতার কেন্দ্র পরিদর্শন করবেন। মন্ত্রী সকাল পৌনে ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রীর সাংবাদিক কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করবেন। তিনি বিকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
পরিবেশ উপমন্ত্রীর খুলনা সফরসূচি
তথ্য বিবরনী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার পাঁচ দিনের সফরে আজ ২২ সেপ্টেম্বর খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী উপমন্ত্রী ২৩ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বাগেরহাট ও খুলনায় চলমান সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন। তিনি ২৬ সেপ্টেম্বর সকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
জাতিসংঘের এসডিজি অগ্রগতি পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে খুবি উপাচার্যের অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক (এসডিএসএন) দারিদ্র্য দূরিকরণ, পৃথিবীর সুরক্ষা এবং সকলের জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের সার্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের সঠিক পথে অগ্রসরের জন্য ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এ পুরস্কার গ্রহণকালে বাংলাদেশের জনগণকে এটি উৎসর্গ করছেন।
এদিকে ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যে (এসডিজি) দ্রুত এগিয়ে চলার ক্ষেত্রে এ পুরস্কার প্রাপ্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সফলতার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি। প্রধানমন্ত্রী এর আগেও নানা ক্ষেত্রে ও নানা বিষয়ে অবদান রাখায় একের পর এক বিশ্বের মর্যাদাসম্পন্ন বিভিন্ন পুরস্কার ও খেতাবে ভূষিত হয়েছেন। এর ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে ও সুনাম বৃদ্ধি পাচ্ছে। তিনি একই সাথে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস অভিনন্দন জানিয়েছেন।
প্রথম বাংলাদেশি হিসেবে চেঞ্জমেকার অ্যাওয়ার্ড পেলেন খুবির শিক্ষার্থী ফাইরুজ
খুবি প্রতিনিধি
মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করায় প্রথম বাংলাদেশি হিসেবে ‘গোলকিপার্স গ্লোবাল গোল চেঞ্জমেকার অ্যাওয়ার্ড-২০২১’ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ও ‘মনের স্কুল’ এর সহ-প্রতিষ্ঠাতা ফাইরুজ ফাইজা বিথার। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে এই সম্মাননা পুরস্কার দেওয়া হয়। পুরস্কার পাওয়ার পর আজ মঙ্গলবার ‘মনের স্কুল’ এর ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য পদক্ষেপ নিচ্ছে এমন ব্যক্তিদের তিনটি বিভাগে পুরস্কার দেয় বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। প্রথমবারের মতো বাংলাদেশি কোনো তরুণী এই চেঞ্জমেকার অ্যাওয়ার্ড পেলেন।
ফাইজা বিথার পরিবর্তন আনার অনুপ্রেরণায় ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে এবং নেতৃত্বের জায়গায় থেকে ‘সুস্বাস্থ্য এবং মানুষের ভালো থাকা’র জন্য নিরলস কাজ (যা এসডিজি এর ৩নং গোল অর্জনে সহায়ক) করে যাচ্ছেন। তার কাজের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মানে ভূষিত করা হয়েছে। ফাইরুজ ‘মনের স্কুল’ নামক একটি অনলাইন প্ল্যাটফর্মের সহ-প্রতিষ্ঠাতা। এই প্রতিষ্ঠান মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে চলেছে। দেশব্যাপী মানসিক চিকিৎসার সমানাধিকার সুনিশ্চিত করাও তাদের কাজের উল্লেখযোগ্য বিষয়।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ফাইরুজ ফাইজা বিথার ‘গোলকিপার্স গ্লোবাল গোল চেঞ্জমেকার অ্যাওয়ার্ড-২০২১’ পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক অভিনন্দন বার্তায় তিনি তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আগামীতেও তার এমন সৃজনশীল কর্মকা-ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুরূপভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. ফিরোজ আহমদ, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমনসহ সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
উল্লেখ্য, ফাইরুজ ফাইজা বিথার খুলনা সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহীদ ইকবাল বিথার এবং জাতীয় মহিলা সংস্থা খুলনা শাখার চেয়ারম্যান ও একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অধ্যাপক রুনু বিথারের কন্যা।
ফকিরহাটে ইউপি নির্বাচনে বেসরকারী ফলাফলে সব কয়টিতে নৌকার জয়
পি কে অলোক,ফকিরহাট।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭জনই আওয়ামী লীগের মনোনিত প্রার্থী নৌকা প্রতিকের জয় হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে প্রথম ধাপে ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৭টি ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে যারা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তারা হলেন ১নং বেতাগা ইউনিয়ন থেকে মো: ইউনুস আলী শেখ, (বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত), ২নং লখপুর ইউনিয়ন থেকে এম ডি সেলিম রেজা, ৩নং পিলজংগ ইউনিয়ন থেকে মোঃ জাহিদুল ইসলাম মোড়ল (বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত), ৪নং ফকিরহাট সদর ইউনিয়ন থেকে শিরিনা আক্তার (বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত), ৫নং বাহিরদিয়া-মানসা ইউনিয়ন থেকে মো: রেজাউল করিম ফকির, ৬নং নলধা-মৌভোগ ইউনিয়ন থেকে সরদার আমিনুর রশিদ মুক্তি (বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত) এবং ৮নং শুভদিয়া ইউনিয়ন থেকে শেখ ফারুকুল ইসলাম ওমর। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: মাসুম বিল্লাহ। ফকিরহাটে নির্বাচন সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। তবে শুভদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আওয়াল (আনারস) বেলা ১১টার দিকে ভোট বর্জন করেন বলে তিনি জানান। নির্বাচনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরামহীন ভাবে উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। তবে পুরুষের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। তবে অনেক কেন্দ্রে বৃষ্টি ও কাঁদার মধ্যে দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে তাদের মনোনিত প্রার্থীকে ভোট প্রদান করেন। ##
ফকিরহাটের লখপুরে বেসরকারী ফলাফলে ৯টি ওয়ার্ডে মেম্বর নির্বাচিত হলেন যারা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে লখপুর ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে বেসরকারী ফলাফলে নব-নির্বাচিত পুরুষ মেম্বর নির্বাচিত হলেন যারা। সোমবার দিনব্যাপী এই নির্বাচনে বিপুল সংখ্যাক নারী ও পুরুষ ঘন্টার পরা ঘন্টা বৃষ্টি উপেক্ষা করে লাইনে দাড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রার্থীকে বেছে নিয়েছেন। অবাধ সুষ্টু ও নিরপেক্ষ এই নির্বাচনে সকল ভোটারা তাদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করেছেন। ১নং লখপুর ওয়ার্ডে আব্দুর সালাম ১০৪৭ভোট পেয়ে ফুটবল প্রতীক নিয়ে জয়লাভ করেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী আজমল হোসেন মোরগ প্রতীক পেয়েছেন ২১৭ভোট। ২নং খাজুরা ওয়ার্ডে মোঃ কবির মোড়ল ফুটবল প্রতীক নিয়ে ৯৬৫ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দি প্রার্থী কামাল হোসেন তালা প্রতীক তিনি ৭৩৫ভোট পেয়েছেন। ৩নং খাজুরা ওয়ার্ডে সেখ আলী আহম্মদ ফুটবল প্রতীক নিয়ে ১০৬৭ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী শেখ আলীবুদ্দিন ৯৩১ভোট পেয়েছেন। ৪নং কাহারডাঙ্গা ও বারুইডাঙ্গা ওয়ার্ডে মোঃ হারুনার রশিদ মোরগ প্রতীক নিয়ে ৪৬০ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী আলমগীর হোসেন বাদশা পেয়েছেন ৪৪৯ভোট। ৫নং জাড়িয়া মাইট কুমরা ওয়ার্ডে সাংবাদিক ও যুবলীগ নেতা মোঃ সেলিম শেখ তালা প্রতীক নিয়ে ৬১৫ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী মোঃ গাউস মোল্লা পেয়েছেন-২৯৬ভোট। ৬নং ওয়ার্ডে আ,লীগ নেতা মোঃ আসপিয়ার হোসেন মোড়ল মোরগ প্রতীক নিয়ে ৭৪০ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী মোঃ বজলুর রহমান মোড়ল পেয়েছেন ৬৮৯ভোট। ৭নং ভট্টেখামার ওয়ার্ডে মোঃ হারুনার রশিদ মোরগ প্রতীক নিয়ে ৫৯৭ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী মোঃ ওহিদুল ইসলাম টিউবওয়েল প্রতীক পেয়েছেন ৫৮৮ভোট। ৮নং ওয়ার্ডে মোঃ শরিফ হোসেন টিউবওয়েল প্রতীক নিয়ে ৬২৯ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী মোঃ আবু তালেব মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ২৬২ভোট। ৯নং ওয়ার্ডে মোঃ শাহীন ফারাজি ফুটবল প্রতীক নিয়ে ৬০৫ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী আরিদ হোসেন টিউবওয়েল প্রতীক পেয়েছেন ৪১৭ভোট।
সাতক্ষীরার তালায় আগুনে পুড়ে ৫ টি দোকান ছাই: এসআই’র বুদ্ধিমাত্তায় রক্ষা পেলো বাকি দোকান
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)::
সাতক্ষীরার তালা উপজেলায় আগুন লেগে ৫টি মুদি দোকান পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ১২টার দিকে তালা ব্রীজ সংলগ্ন এলাকায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। তবে, কিভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, আগুনে জ্বলতে দেখে এলাকাবাসী দ্রুত তালা থানার সংবাদ দিলে তালার এসআই প্রিতিশ রায় ঘনটাস্থলে পৌছে তার নিজ উদ্দ্যোগে ছুটেযান তালা পাইকগাছা সড়ক নির্মান কাজে নিয়োজিত ঠিকাদারের পানির গাড়ী আনতে। দ্রুত পানির গাড়ী এনে নিজেই আগুন নিয়ন্ত্রে আনার চেষ্টা করেন এবং প্রায় ৪৫ মিনিট পানি দেওয়ার পর আগুন নিয়ন্ত্রনে আসে। এসময় ঘটনা স্থলে উপস্থিত জনতা এসআই প্রিতিশ রায়কে সাধুবাদ জানান। অন্যদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় ব্যবসায়ী ইউনুস শেখ জানান, মঙ্গলবার সকাল ১২ টার দিকে সবুজ নামে এক ব্যবসীয়র দোকান থেকে আগুনের সুত্রপাত হয়েছে এবং পরবর্তীতে একে এক ৫টি দোকন পুড়ে ছাই হয়ে গেছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, তালায় আগুন লেগে ৫টি দোকান পুড়ে ব্যবসায়ীদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
বেনাপোল বন্দরে পরিবহন ধর্মঘটে ভারত পণ্য রফতানি বন্ধ ,বন্দর অচল , উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারীরা
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দর দিয়ে পন্য রফতানি ও বন্দর থেকে পন্যখালাশ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ কাভার্ডভ্যান –ট্রাক পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন।
মংগলবার সকাল থেকে আমাদনি বানিজ্য চালূ থাকলেও বন্ধ রয়েছে রফতানি বানিজ্য। বন্দর থেকে মালামাল খালাশ বন্ধ থাকায় শতশত রফতানি পন্যবোঝাই ট্রাক আটকা পড়েছে বন্দর এলাকায়। বেনাপোল বন্দর থেকে ৫ কি: মি: ট্রাকের লম্বা লাইনে বিপর্য¯ত হয়ে পড়েছে জনজীবন।
ট্রাক, কাভার্ড ভ্যান প্রাইম মুভার (ট্রেইলার)বন্ধ রাখায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে বন্দরে। ফলে উদ্বেগ দেখা দিয়েছে আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের মাঝে।
দেশের সিংহভাগ শিল্প কলকারখানা ও গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের শতকরা ৮০ শতাংশ কাচামাল আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে। মঙ্গলবার সকাল ৬টা থেকে আগামী ৭২ ঘণ্টা পর্যšত চলবে এ ধর্মঘট। ফলে সকাল থেকে কোন পণ্যবাহী ট্রাক,কাভার্ডভ্যান প্রবেশ করতে পারেনি বেনাপোল বন্দরে। ফলে বন্দরে মালামাল খালাশ প্রক্রিয়া বন্ধ রয়েছে। বিশেষ করে উচ্চ পচনশীল সাদামাছ রফতানির অপেক্ষায় পড়ে আছে বেনাপোল বন্দরে।
বেনাপোল ট্রাক পরিবহন মালিক সমিতির সভাপতি আলহাজ¦ শামছুর রহমান বলেন, ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি ও ট্রাক চালখ শ্রমিক ফেডারেশন ১৫ দফা দাবিতে ৭২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে। আমরা তাদের ডাকে সাড়া দিয়ে পন্যপরিবহন বন্ধ রেখেছি। বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, বৈশ্বিক মহামারি করোনার কারনে জাতীয় অর্থনীতিতে বিরুপ প্রভাব পড়েছে, তার ওপর পরিবহন ধর্মঘটে বন্দরে অচলাবস্থা সৃষ্টি করা আত্মঘাতী। ধর্মঘটে শিল্প কলকারখানা ও গার্মেন্ট ইন্ডাস্ট্রিজে বড় ধরনের প্রভাব পড়বে। অবিলম্বে ধর্মঘট প্রত্যাহারে জোর দাবি জানাচ্ছি।
বাসেই সন্তান জন্ম দিলেন নারী
খুলনাঞ্চল রিপোর্ট ।।
চট্টগ্রামের পটিয়ায় বাসেই সন্তান প্রসব করেছেন ৩০ বছর বয়সী এক নারী। সোমবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা থেকে বাসযোগে কক্সবাজারের চকরিয়া যাচ্ছিলেন অন্তঃসত্ত্বা ওই নারী। কিন্তু বাস কিছুদূর যেতেই তার প্রসব বেদনা শুরু হয়। বাস পটিয়া এলাকায় পৌঁছাতেই তার প্রসব বেদনা তীব্র হয়। একপর্যায়ে বাসে থাকা অন্য যাত্রীদের পরামর্শে বাসটি থামে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
এরপর বাস থেকে কয়েকজন নেমে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে হাসপাতাল থেকে একটি টিম বাসে ওঠে। কিন্তু ততক্ষণে ওই নারীকে আর বাস থেকে নামানোর সুযোগ ছিলো না। ফলে বাসেই সন্তানের জন্ম দেন নারী।
জানতে চাইলে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সাদিয়া আক্তার জাগো নিউজকে বলেন, গতকাল (সোমবার) রাতে হাসপাতালের সামনে বাসে নিরাপদে সন্তান জন্ম দিয়েছেন এক নারী। এ সময় বাসের অন্য যাত্রীরা অপেক্ষা করে সন্তান প্রসবে সহযোগিতা করেন। বর্তমানে মা-সন্তান দুজনই সুস্থ আছেন।
বাংলাদেশি ভেবে ভারতীয়কে গুলি করে হত্যা বিএসএফের
খুলনাঞ্চল রিপোর্ট
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে মোহাম্মদ আলী (২০) নামে ভারতীয় এক নাগরিককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) টহল দলের সদস্যরা। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খেতারচর সীমান্তের আন্তর্জাতিক সীমানা ১০৫৪-১০৫৫ পিলারের কাছে এ ঘটনাটি ঘটে।
নিহত মোহাম্মদ আলী ভারতের আসাম রাজ্যের হাটশিংঙিমারী জেলার পুড়ান দিয়াড়া থানাধীন পুড়ান ছাটকড়াইবাড়ীর মন্ডল কান্দি গ্রামের মো. জাকির হোসেনের ছেলে। তিনি স্থানীয় এক কলেজের প্রথমবর্ষের ছাত্র।
সীমান্তের একাধিক সূত্রে জানা গেছে, ভারতীয় কাটাতারের ওপরে বাঁশের তৈরি আড়কি লাগিয়ে গরু পারাপারের উদ্দেশ্যে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েন মোহাম্মদ আলী। পরে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবব্ধ দল অবৈধভাবে ভারতীয় গরু পারাপার করতে থাকে। এ সময় ভারতের দ্বীপচর বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা বাংলাদেশি গরু চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে।
এতে ভারতীয় চোরাকারবারি মোহাম্মদ আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে কাটাতারের গেট খুলে তার মরদেহ উদ্ধার করে ক্যাম্পে নেয় ভারতীয় বিএসএফের সদস্যরা।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, ‘সীমান্তে বাংলাদেশি ভেবে ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে বলে লোক মুখে শুনেছি। তবে কী কারণে গুলি করেছে তা আমার জানা নেই।’
এ বিষয়ে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জয়েন উদ্দিন বলেন, ‘বিএসএফের গুলিতে ভারতীয় এক নাগরিক নিহত হওয়ার খবর শুনেছি। তবে নিশ্চিত হয়েছি তিনি বাংলাদেশি নাগরিক না।’
নিঃসন্তান সেই দম্পতির কোলজুড়ে এলো একসঙ্গে ৪ সন্তান
যশোর অফিস
বিয়ের আট বছর পর এক সঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন যশোরের বাঘারপাড়ার গৃহবধূ লাক্সমিয়া খাতুন (৩০)। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের একটি বেসরকারি ক্লিনিকে যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক নার্গিস আক্তার ওই প্রসূতি সিজারিয়ান অপারেশন করেন। দুটি ছেলে ও দুটি মেয়ে সুস্থ আছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে বিয়ের দীর্ঘ আট বছর সন্তান না হওয়া; অন্যদিকে পরপর চারটি সন্তান ভূমিষ্ঠ হওয়ায় শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক সঙ্গে চার সন্তান জন্মের খবরে হসপিটালে আত্মীয়-স্বজন ও বিভিন্ন রোগীর স্বজনেরা ভিড় করছেন।
জানা যায়, ২০১৪ সালে যশোরের বাঘারপাড়া উপজেলায় জামদিয়া ইউনিয়নের ভাঙ্গুড়া গ্রামের আব্দুর রহমান গাজীর ছেলে আবুল বাশারের সঙ্গে বিয়ে হয় একই উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের চাড়াভিটা গ্রামের ইমামুল খার মেয়ে লাক্সমিয়া খাতুন (৩০) বিয়ে হয়। বিয়ের আট বছর পার হলেও পরিবারের কোনো অতিথি আসেনি। এ নিয়ে উভয় পরিবারে হতাশা আর অশান্তি বিরাজ করছিল। সন্তানের প্রত্যাশায় তারা চিকিৎসকের শরণাপন্ন হন।
অবশেষে হতাশার অবসান ঘটিয়ে সোমবার সকালে শান্তির বার্তা বয়ে আনে চার নবজাতক। এদিন সকাল সাড়ে ৯টার যশোর শহরের বেসরকারি ক্লিনিক কুইন্স হসপিটালে সিজারিয়ানের মাধ্যমে পরপর চারটি সন্তান জন্ম দেন। যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক নার্গিস আক্তার তার তার সিজার করেন।
এদিকে এই সংবাদ ছড়িয়ে পড়লে হাসপাতাল জুড়ে হৈ চৈ পড়ে যায়। একদিকে বিয়ের দীর্ঘ আট বছর সন্তান না হওয়া অন্যদিকে পরপর চারটি সন্তান। হাসপাতালে কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে দম্পতির স্বজন ও উপস্থিত লোকজনের মধ্যে অন্যরকম অনুভূতি লক্ষ্য করা গেছে।
হাসপাতালের এক কর্মকর্তা স্বেচ্ছায় প্রণোদিত হয়ে অপারেশন থিয়েটারের দায়িত্বরত সেবিকা ও দম্পতি এবং তাদের স্বজনের মিষ্টি মুখ করান।
নবজাতকদের চাচা বাহারুল ইসলাম জানান, সন্তান না হওয়ায় ভাই ভাবিদের সংসারে শান্তি ছিল না। প্রায় সাংসারিক ঝগড়া লেগেই থাকতো। যশোর-নড়াইল বিভিন্ন জায়গায় কবিরাজ ডাক্তারের চিকিৎসা করানো হয়েছে। তাতেও কোনো সুফল মেলেনি। আল্লাহ ইচ্ছায় দীর্ঘদিন পর প্রথমবারের মতো আমাদের বংশের প্রদীপ আসলো। আমাদের পরিবার ও ভাবিদের পরিবারেই এখন ঈদের চেয়ে খুশি খুশি লাগছে।
নবজাতকের পিতা আবুল বাশার বলেন, সন্তান না হওয়া যন্ত্রণা যে কত কষ্টের তা বুঝাতে পারবো না। আজ জীবনের অনেক স্বপ্ন পূরণ হয়ে গেছে। আপনারা সকলেই সন্তানের জন্য দোয়া করবেন।
নবজাতকের মা লাক্সমিয়া খাতুন বলেন, দীর্ঘদিন ধরে আমার কোনো সন্তান হতো না। চিকিৎসায় আল্লাহর রহমতে আমাদের ঘর আলো করে সন্তান দিয়েছে। করোনার মধ্যে সন্তান পৃথিবীতে আসবে এটা ছিল আমাদের কাছে বড় টেনশনের ব্যাপার। কিন্তু সব টেনশন দূর করে আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে চারটি সন্তান। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি ধন্যবাদ জানায় সিজারিয়ান অপারেশনের গাইনি চিকিৎসক নার্গিস আক্তার ম্যাডামকেও।
যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক নার্গিস আক্তার সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে এই দম্পতির কোনো সন্তান হয় না। জেলার বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েও তাদের কোনো বাচ্চা হয় না। দেড় বছর আগে আমার কাছে চিকিৎসার পরামর্শ নিতে আসে। এই দম্পতির দুই জনেই কিছু সমস্যা ছিল। চিকিৎসায় তিন মাসেই এই গৃহবধূর বাচ্চা কনসেপ্ট করে। তার দুই মাস পরেই জানতে পারি ওই নারীর চারটা বাচ্চা হবে। অনেক সময় একাধিক বাচ্চা হলে ২-১ মারা যায়। কিন্তু আল্লাহর রহমতে এই নারীর কোনো সমস্যা হয়নি। সিজারের মাধ্যমে দুটি ছেলে ও দুটি মেয়ে সন্তান হয়েছে। তারা সবাই ভালো রয়েছে। বাচ্চাদের আলাদা আলাদা ফুল ছিল, চারটা বাচ্চাই একই রকমের ওয়েট হয়েছে।
সাতক্ষীরার প্রথম নারী ইউপি চেয়ারম্যান বিশাখা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলায় এবারই প্রথম কোনো নারী ইউপি চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন। নির্বাচিত আওয়ামী লীগের এই নেত্রীর নাম বিশাখা সাহা।
তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করে ২ হাজার ৭০৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী জয়দেব সাহা পেয়েছেন ২২৬৭ ভোট।
কলারোয়া উপজেলায় এর আগে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন বিলকিস জামান। এরপর বিভিন্ন সময় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নারী নেত্রীরা এগিয়ে এলেও ইউপি চেয়ারম্যান পদে এই প্রথম এলেন বিশাখা সাহা।
বিশাখা সাহা জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত তপন সাহার স্ত্রী। তিনি ২০১৬ সালে ইউপি নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। এবার তিনি জয়লাভ করে সাতক্ষীরা জেলার প্রথম নারী চেয়ারম্যান হিসাবে জন প্রতিনিধিত্ব করছেন।
বিজয়ের পর বিশাখা সাহা সাংবাদিকদের বলেন, আমি জনগণের পক্ষে কাজ করতে চাই। কারণ তারাই আমাকে এই পদে বসিয়েছেন।
কুষ্টিয়ায় সাব-রেজিস্ট্রার হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ড
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় সাব-রেজিস্ট্রার নুর মোহাম্মদ শাহ হত্যা মামলায় চার আসামির মৃত্যুদ- ও একজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক (প্রথম আদালত) তাজুল ইসলাম এ রায় দেন।
মঙ্গলবার দুপুরে আদালতে রায় পড়ে শোনান আদালতের বিচারক। এ সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদ-প্রাপ্তরা হলেন-সাইদুল ইসলাম, ফারুক হোসেন, কামাল শেখ ওরফে কামাল হোসেন, মশিউল আলম ওরফে বাবুল ওরফে বাবলু। মনোয়ার হোসেন ওরফে ডাবলুকে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়েছে।
আদালত সূত্র জানিয়েছে, কুষ্টিয়া সদর সাব-রেজিস্ট্রার নুর মোহাম্মদ শাহকে ২০১৮ সালের ৮ অক্টোবর রাতে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার বাবর আলী গেটের ভাড়া বাসায় গিয়ে দ-প্রাপ্তরা কুপিয়ে হত্যা করে। তার লাশ রান্নাঘর থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরদিন নিহতের ভাই কামরুজ্জামান শাহ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। পরে ২০১৯ সালের ১৮ জানুয়ারি পুলিশ তদন্ত করে পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত রায় দেন।
রাষ্টপক্ষের আইনজীবী অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, মামলাটি অলোচিত ছিল। পুলিশ তদন্ত করে পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। আসামিরাও তাদের দোষ স্বীকার করে। সবদিক বিবেচনা করে আদালতের বিচারক রায় দিয়েছেন। এতে ন্যায়বিচার পেয়েছে নুর মোহাম্মদের পরিবার।
নারী নির্যাতন ও বাল্যবিয়ে ইস্যুতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান
খবর বিজ্ঞপ্তি
নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধে গঠিত তেরখাদা উপজেলা প্লাটফর্ম সদস্যরা বলেছেন, বর্তমানের জনকল্যাণমুখী সরকার সমাজ থেকে নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধে বদ্ধপরিকর। সরকারের এই উদ্যোগ সফল করার জন্য সবাইকে সহযোগিতা করা প্রয়োজন। সমাজে দায়িত্বপূর্ণ মানুষেরা স্ব স্ব অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা পালন করলে সমাজ থেকে নারী নির্যাতন এবং বাল্যবিয়ে অনেকাংশে কমিয়ে ফেলা সম্ভব। আমাদের সবার উচিৎ এই ইস্যুতে সোচ্চার হওয়া।
মঙ্গলবার সকালে নারী নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধে তেরখাদা উপজেলা প্লাটফর্ম-এর শেয়ারিং সভায় সদস্যবৃন্দ এ কথা বলেন। তেরখাদা উপজেলা সদরে শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। প্লাটফর্মের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি সঞ্চালনা করেন প্লাটফর্মের সদস্য সচিব এবং তেরখাদা প্রেস ক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান। অনুষ্ঠানে বক্তৃতা করেন প্লাটফর্মের যুগ্ম-আহ্বায়ক সাহাবুদ্দিন বদির ও শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুলতানা পারভীন। সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপুল কুমার বিশ্বাস দলীয় কাজ উপস্থাপন করেন। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, নারী ও নাগরিক নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সভায় নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ করতে প্লাটফর্ম সদস্যরা চলতি প্রান্তিকে স্ব স্ব অবস্থানে থেকে বহুমুখী কর্মসূচী গ্রহণ করেছেন। কর্মসূচীর মধ্যে রয়েছে, বাল্যবিয়ে ও নারী নির্যাতন বন্ধে স্কুলে ক্লাস ক্যাম্পেইন, ইউপি’র স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা, ব্যক্তির সাথে ব্যক্তির আলোচনা, বাল্যবিয়ে সংঘটনের খবর পেলে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং আইন-শৃক্সক্ষলা বাহিনীর সহযোগিতা নিয়ে প্রতিরোধের চেষ্টা করা ইত্যাদি।
মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন এম,পি চঞ্চল
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার খরিপ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষে এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
গতকাল মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যের সার ও বীজ বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যের সার ও বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী,কৃষি কর্মকর্তা সাবরিনা মুজাইন নাবিলা প্রমুখ। পরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
মহেশপুরে মাদ্রাসার দু’ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
মাদ্রাসার ২য় শ্রেনীর দু’ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে পুলিশ মাদ্রসার প্রধান শিক্ষক হাসানুজ্জামানকে (৩৫) সোমবার রাতে আটক করেছে। আটক কৃত হাসানুজ্জামান ঝিনাইদহের মহেশপুর উপজেলার ছলেমানপুর কওমি দারুল উলম মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও ছলেমানপুর উত্তরপাড়া গ্রামের আনসার আলীর ছেলে।
এলাকাবাসী জানান, মাদ্রাসার ২য় শ্রেনীর দু’ছাত্রীকে মাদ্রসার মধ্যেই মাদ্রসার প্রধান শিক্ষক হাসানুজ্জামান যৌন হয়রানি করে। পরে বিষয়টি জানাজানি হয়ে পরলে শিক্ষক হাসানুজ্জামান এলাকা থেকে পালিয়ে যায়।
মাদ্রাসার দু’ছাত্রীর যৌন হয়রানির ঘটনায় সোমবার দুপুরে মহেশপুর থানায় মামলা দায়ের করেন যৌন হয়রানির শিকার দু’ছাত্রীর পরিবার।
পরে থানা পুলিশ রাতেই ধর্ষন মামলার আসামী শিক্ষক হাসানুজ্জামানকে সীমান্ত এলাকা থেকে আটক করে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক ধর্ষন মামলার আসামী শিক্ষক হাসানুজ্জামানকে গতকাল মঙ্গলবার ঝিনাইদহ আদালতে প্রেরন করা হয়ছে।
খুবির সেকশন অফিসার সানজিদা আক্তারের পিতার ইন্তেকালে উপাচার্যের গভীর শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের সংস্থাপন-১ এ কর্মরত সেকশন অফিসার সানজিদা আক্তারের পিতা মোঃ সৈয়দ আলী মিনা বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার সকাল ৯.৪৫ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর নগরীর ছোট বয়রা লোকস্ট কলোনীতে নামাজে জানাজা শেষে তাঁকে গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদরের দুর্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আছর দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন রেজিস্ট্রার দপ্তরের সংস্থাপন-১ এ কর্মরত সেকশন অফিসার সানজিদা আক্তারের পিতা মোঃ সৈয়দ আলী মিনার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, সংস্থাপন-১ এর শাখা প্রধান মোঃ শহিদুল আলম হাওলাদারসহ কর্মকর্তা-কর্মচারিবৃন্দ শোক প্রকাশ করেছেন।
উত্তরণের আইসিভিজিডি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ইলিয়াস হোসেন, তালা
বে-সরকারী সংস্থা উত্তরণ কর্তৃক আয়োজিত, বিশ^ খাদ্য কর্মসূচীর আর্থিক সহায়তায় এবং চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্বাবধানে “ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডি) ২য় পর্যায়” প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। উত্তরণের আইসিভিজিডি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার খন্দকার ইয়াছিন বিল্লাহ’র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
চুয়াডাঙ্গা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুরা জান্নাত, দামুড়হুদা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী মুনছুর, জুরানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, পারকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া ও দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মশিউর রহমান। সভায় আইসিভিজিডি প্রকল্পের ৪ জন নির্বাচিত সদস্যকে সুবিধাভোগী কার্ড প্রদানের মাধ্যমে খোকশা উপজেলায় প্রকল্পটির উদ্বোধনী ঘোষণা করা হয়।
উল্লেখ্য যে, প্রকল্পের আওতায় বাংলাদেশের ৬৪টি উপজেলার ভিজিডি কার্ডধারী ১লক্ষ সুবিধাভোগী পরিবারকে নগদ আর্থিক অনুদান প্রদান এবং বিভিন্ন আয়বর্ধন মূলক কর্মকান্ডে সম্পৃক্ত করার পাশাপাশি জীবনমান উন্নয়নের জন্য বহুমুখী প্রশিক্ষণ প্রদান করা হবে। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলাতে ১৫০০ ভিজিডি কার্ডধারী পরিবার এই প্রকল্পের সুবিধাভোগী হিসেবে সহায়তা পাবেন।











































