Home আঞ্চলিক তালায় আগুনে পুড়ে ৫ টি দোকান ছাই: এসআই’র বুদ্ধিমাত্তায় রক্ষা পেলো বাকি...

তালায় আগুনে পুড়ে ৫ টি দোকান ছাই: এসআই’র বুদ্ধিমাত্তায় রক্ষা পেলো বাকি দোকান

6

ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)।।

সাতক্ষীরার তালা উপ‌জেলায় আগুন লে‌গে ৫‌টি মুদি দোকান পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ১২টার দিকে তালা ব্রীজ সংলগ্ন এলাকায় এ অগ্নিকা‌-ের ঘটনা ঘটে। ত‌বে, কিভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে সে সম্প‌র্কে এখ‌নো নি‌শ্চিত হওয়া যায়‌নি।

স্থানীয়রা জানান, আগুনে জ্বলতে দেখে এলাকাবাসী দ্রুত তালা থানার সংবাদ দিলে তালার এসআই প্রিতিশ রায় ঘটনাস্থলে পৌছে তার নিজ উদ্দ্যোগে ছুটেযান তালা পাইকগাছা সড়ক নির্মান কাজে নিয়োজিত ঠিকাদারের পানির গাড়ী আনতে। দ্রুত পানির গাড়ী এনে নিজেই আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন এবং প্রায় ৪৫ মিনিট পানি দেওয়ার পর আগুন নিয়ন্ত্রনে আসে। এসময় ঘটনা স্থলে উপস্থিত জনতা এসআই প্রিতিশ রায়কে সাধুবাদ জানান। অন্যদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় ব্যবসায়ী ইউনুস শেখ জানান, মঙ্গলবার সকাল ১২ টার দিকে সবুজ নামে এক ব্যবসীয়র দোকান থেকে আগুনের সুত্রপাত হয়েছে এবং পরবর্তীতে একে এক ৫টি দোকন পুড়ে ছাই হয়ে গেছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, তালায় আগুন লেগে ৫‌টি দোকান পুড়ে ব্যবসায়ী‌দের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।