খবর বিজ্ঞপ্তি ।।
পরিকল্পিত নগরায়নের স্বপ্ন নিয়ে ইআরবি নামক কনসোর্টিয়াম প্রকল্পটি ইউএসএইড ও এফসিডিও এর আর্থিক পৃষ্ঠপোষকতায় এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এর কারিগরি সহযোগিতায় বেসরকারি সংগঠন সুশীলন ও পরিবর্তন, খুলনা সিটি কর্পোরেশন এর ৫ ও ৯ নং ওয়ার্ডের বস্তিবাসী এলাকায় তাদের কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল্য উদ্দেশ্য বস্তিবাসী জনগোষ্ঠীর জন্য পানি ও পয়:নিস্কাশন এবং বর্জ্য ব্যবস্থাপনার মান উন্নতসহ বিদ্যমান আইন/নীতি/পরিকল্পনার কার্যকর বাস্তবায়ন। ইতিমধ্যে, সুশীলন কনসোর্টিয়াম খুলনা সিটি কর্পোরেশন এর ৫ ও ৯ নং ওয়ার্ডে ৪০টি শুভশক্তি দল গঠন করেছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২১ সেপ্টেম্বর ২০২১ তারিখে সুশীলন প্রধান কার্যালয় খুলনায় শুভশক্তি দলসমূহের একটি জেনারেল কমিটি করা হয়েছে। উক্ত জেনারেল কমিটি গঠন সভায় শুভশক্তি দলেল ৪০ জন দলনেতা, সুশীলন এর সহকারি পরিচালক শাহিনা পারভিন, সমন্বয়কারী মোঃ শাহীন ইসলাম, এডভোকেসি ও মনিটরিং অফিসার নুরুরবী প্রিন্স, কমিউনিটি সুপারভাইজার নাহিদ সুলতানা, পরিবর্তন-খুলনার এডভোকেসি ও ক্যাপাসিটি বিল্ডিং অফিসার শিরিনা আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।











































