Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

10

বিচ্ছিন্ন ঘটনায় আহত ২৭: শরণখোলায় উৎসব মুখর পরিবেশে ইউপি নির্বাচন অনুষ্ঠিত

 মোঃ আনোয়ার হোসেন, শরণখোলা

বাগেরহাটের শরণখোলায় উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে বৃষ্টির মধ্যেই প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনী ছিল তৎপর। তবে বিচ্ছিন্ন দুটি ঘটনায় মেম্বর সমর্থকদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।

দুপুর ১২টার দিকে শরণখোলা সরকারি কলেজ ও রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল কেন্দ্রে পরিদর্শন করে উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। ওই সময় পর্যন্ত দুই কেন্দ্রে ৩৫ শতাংশ ভোট গ্রহন করা হয়েছে বলে প্রিজাইডিং কর্মকর্তারা জানান। কেন্দ্র পরিদর্শন কালে উপজেলা নির্বাহী অফিসার খাতুনে জান্নাত বলেন, নির্বাচন সুষ্ঠ  ও শান্তিপূর্ণ করতে তারা সবাই ব্যাপক তৎপর রয়েছেন।

অপরদিকে, উপজেলার রায়েন্দা ইউনিয়নের ১নং উত্তর রাজাপুর ও ৯নং ঝিলবুনিয়া ওয়ার্ডে মেম্বর প্রার্থীদের সমর্থকদের মধ্যে পৃথক সংঘর্ষের ঘটনায় আহত ২৭ জনকে শরণখোলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজন নারীসহ গুরুতর আহত ১০ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরা হচ্ছেন, নাজমা বেগম (২৩), সালমা বেগম (৩৫), ফাহিমা বেগম (৪২), শাহজাহান হাওলাদার (৬৩), রেজাউল খান (৩৬), নাইম তালুকদার (২০), সেলিম সর্দার (২৫), বাদশা (২৫), আবু জাফর ফরাজি (৪০) মনির হাওলাদার (৩৫)।

১নং উত্তর রাজাপুর ওয়ার্ডের মেম্বর প্রার্থী মোঃ সাখায়াত তালুকদার অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ প্রার্থী মোঃ হেলাল উদ্দিন সর্দার তার এজেন্ট কেন্দ্র থেকে বের করে দিয়েছেন। এছাড়াও তার কর্মী সমর্থকদের কেন্দ্রে আসতে বাঁধা প্রদান করেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার অঞ্জন সরকার বলেন, কোন কেন্দ্রে এজেন্ট বের করে দেয়ার মতো কোন ঘটনা ঘটেনি। তা ছাড়া এ ব্যপারে তার কাছে কেউ অভিযোগও জানায়নি।

শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে ইতোমধ্যে তিনটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার প্রর্থী বিজয়ী হয়েছেন। শুধুমাত্র ধানসাগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকার প্রার্থী মাইনুল ইসলাম টিপু ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মহিম আকনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়। চারটি ইউনিয়নে ৪১টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলে।

খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন পাঁচ হাজার পাঁচশত ৫৯ জন

তথ্য বিবরণী

খুলনা জেলায় সোমবার পাঁচ হাজার পাঁচশত ৫৯ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ দুই হাজার আটশত ১৪ এবং মহিলা দুই হাজার সাতশত ৪৫ জন। খুলনা সিটি কর্পোরেশন এলাকায় তিন হাজার চারশত নয় জন এবং পাঁচটি উপজেলায় মোট দুই হাজার একশত ৫০ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে বটিয়াঘাটায় দুইশত জন, ডুমুরিয়ায় ছয়শত ৮৮ জন, ফুলতলায় ছয়শত ৬২ জন, রূপসায় চারশত ছয় জন ও তেরখাদায় তিনশত ৯৪ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। সোমবার নগরীর পাঁচটি হাসপাতালে এক হাজার চারশত ছয় জন ও খুলনা জেলার নয়টি উপজেলায় নয়শত ৫১ জন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এপর্যন্ত খুলনা জেলায় চার লাখ ১৮ হাজার সাতশত ছয় জন প্রথম ডোজ এবং দুই লাখ ৪৮ হাজার নয়শত ৫২ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

নড়াইলের লোহাগড়ায় ২০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

আবু তাহের, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়া থেকে ২০ বোতল ফেন্সিডিলসহ গোয়েন্দা পুলিশ (ডিবি”র) হাতে এক মাদক ব্যবসায়ী আটক। গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) এর  নির্দেশক্রমে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে গোঁপন সংবাদের ভিত্তিতে এস আই সঞ্জীব ঘোষ, এ এস আই শরিফুল ইসলাম, এ এস আই আবুল কালাম, কনেষ্টোবল সালমান, রাজু ঢালীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে লোহাগড়া উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মোঃ মনিরুজ্জামান শেখ এর ছেলে মোঃ পল্লব শেখকে ২০ বোতল ফেন্সিডিলসহ তার নিজ বসত বাড়ি থেকে  গ্রেপ্তার করিয়া লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এস আই সঞ্জীব ঘোষ জানান, আমাদের পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) স্যারের নির্দেশ নড়াইল জেলা থেকে মাদকের শিকড়সহ উফড়ে ফেলতে হবে তারই নির্দেশে নড়াইল জেলা পুলিশসহ ডিবি পুলিশের সকল টিম দিন রাত অক্লান্ত পরিশ্রম করে নড়াইল জেলার বিভিন্ন যায়গা থেকে বিভিন্ন ধরনের মাদক ব্যবসায়ীদের আটক করে জেল হাজতে পেরণ করছি। নড়াইল জেলা পুলিশকে সকল ধরনের তথ্য দিয়ে সহযোগীতা করুন, নড়াইল জেলা বাসিকে মাদকের গ্রাশ থেকে রক্ষা করুন বলেও তিনি জানান। আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা প্রক্রিয়াধীন।

ডুমুরিয়ায় গ্রামপুলিশ ইউনিয়ন’র নির্বাচন সম্পন্ন: সভাপতি-শহিদুল,সম্পাদক-মধুসুদন

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়ন উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।গতকাল সোমবার থানা সার্ভিস ডেলিভারী সেন্টারে দুপুর ১২.৩০ মিনিট হতে বেলা ২.৩০ মিনিট পর্যন্ত বিরতিহীন ভাবে ১’শ ৩৬ জন ভোটারের মধ্যে ১’শ ১৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে শুধুমাত্র সভাপতি পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।এরমধ্যে মোঃ শহিদুল ইসলাম ১০নং ক্রমিকে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন এবং নিকটতম প্রতিদ্বন্ধি নারায়ন মন্ডল ১৩নং ক্রমিকে পান ৫২ ভোট।নির্বাচন পরিচালনা করেন খুলনা জেলা কমিটির সভাপতি হারান চন্দ্র রায়,লুৎফর রহমান বিশ্বাস ও আবু তালেব গাজী।এর আগে মধু সুদন মন্ডল সাধারন সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী শাহাজালাল’র গণসংযোগ

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাহস ইউনিয়নে আওয়ামীগের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক যুবনেতা মোঃ শাহাজালাল মোড়ল ব্যাপক গণসংযোগ শুরু করেছে।গতকাল তিনি অর্ধশত মোটর সাইকেল শো-ডাউন সহ ইউনিয়নের রাজাপুর,সাহস-নোয়াকাটি বাজার, কাজিরহুলা, চটচটিয়া,কাপালি ডাঙ্গা,বাগদাড়ি মোড়,মাঠেরহাট,বাদামতলা,দিঘলিয়া,সাহস জয়খালী এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি সকল শ্রেনীপেশার মানুষের সাথে মতবিনিময় করেন এবং সাথে ছিলেন আ’লীগনেত শুকুর আলী সরদার,মাহমুদ আলী গািজী,পিরালী মাঝি,আঃ রহমান মাঝি,জিন্নাত সরদার,আইয়ুব আলী মোড়ল,হযরত সরদার,বিলায়েত গাজী,কামরুল মোড়ল,মিজানুর সরদার,ইকবাল হাসান,নাজমুল শেখ,মিলন সরদার,শফিকুল সরদার,মিলন শেখ প্রমূখ।

রূপসায় ইকো পার্কের উন্নয়ন কাজের অনিয়মের অভিযোগে কাজ বন্ধ

রূপসা প্রতিনিধি

খুলনার রূপসায় আঠারোবেকী নদীর তীরে সরকারের ৬লাখ টাকা ব্যায়ে ইকোপার্কের কাজের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম ও উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান বিষয়টি সত্যতার জন্য  সরোজমিন পরির্দশন করে অনিয়মের সতত্যা পান। এলজিইডি দপ্তর সূত্রে জানা যায়, আঠারোবেকী নদীর তীরে ইকোপার্কের উন্নয়নের জন্য ৬ লাখ টাকা বরাদ্দ হয়। তাতে উল্লেখ রয়েছে নদীর কুলে নান্দনিক টিলা(ল্যান্ডি) নির্মাণ । সেখানে থাকবে নদীর দিকে মুখ করে সিডিঁ নির্মাণ। পার্কে ঘুরতে আসা সকলেই সিডিঁতে বসে নদীর দৃশ্য দেখার জন্য এটা করা। ঠিকাদার প্রতিষ্ঠান আমিরুন এন্টার প্রাইজের প্রোপাইটর জিয়াউর রহমান কাজটি পান। কাজটির পাওয়ার পর রাতের আধারে করতে থাকেন ঠিকাদার প্রতিষ্ঠান। এমনকি নিম্নমানের ভাঙ্গা(আদলা) ইট দিয়ে তৈরী করছে কাজটি এবং বালুর পরিমাণ বেশি দিয়ে সিমেন্ট কম দেওয়ার ও অভিযোগ রয়েছে। উন্নয়ন কাজটির দেখার দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মো. আশিক জানান, আমার উপস্থিতিতে কাজ হওয়ার কথা থাকলেও তা করেননি। তাছাড়া রাতে কাজ করার কোন নিয়ম নাই। কাজটির মান খারাপ হওয়ায় ভেঙ্গে ফেলার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে বলেছি। অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী সরোজমিনে গিয়ে কাজটির মান দেখে হতবাক হয়ে যান। যা সিডিউল এর সাথে কোন মিল নাই। কাজের মান ভাল না হওয়ায় ভেঙ্গে দিয়ে নতুন করে নিয়ম অনুযায়ী কাজটি করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে তাগিদ দিয়েছেন।

বিশ^ পর্যটন দিবস উপলক্ষ্যে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২২ সেপ্টেম্বর

তথ্য বিবরনী

বিশ^ পর্যটন দিবস-২০২১ উপলক্ষ্যে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২২ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি কার্যালয়ে অনুষ্ঠিত হবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম থেকে তৃতীয় শ্রেণি, ‘খ’ বিভাগে চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি ও ‘গ’ বিভাগে সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। সকল বিভাগের জন্য নির্ধারিত বিষয় ‘আমাদের সুন্দরবন’। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১৬দ্ধ১১ ইঞ্চি সাইজের কাগজে রং পেন্সিল, পোস্টার রং, প্যাস্টেল রং ও জল রংসহ যে কোন মাধ্যমে ছবি আঁকা যাবে। ছবির পেছনে প্রতিযোগির নাম, ঠিকানা, শ্রেণি ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। কর্তৃপক্ষ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কার্টিজ পেপার সরবরাহ করবে এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে আনতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং অভিভাবকদের অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

বিএনপি-জামায়াত কৌশল পরিবর্তনের মধ্যদিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে: সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বিএনপি-জামায়াত তাদের কৌশল পরিবর্তনের মধ্যদিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। তারা আরেকটি জঘন্য নারকীয়তা ঘটিয়ে দেশকে পিছিয়ে নিতে চায়। সেকারনেই দলের তৃণমুল নেতাকর্মীদের এখন থেকে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সংগঠনে কোন অনুপ্রবেশকারী থাকতে পারবে না। তৃণমূল থেকেই এদেরকে চিহ্নিত করে দলকে পরিশুদ্ধ করতে হবে। প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নে সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।

গতকাল সোমবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে নগরীর ৫ ও ৬ নং ওয়ার্ডের যাচাই বাছাই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: মফিদুল ইসলাম টুটুল, নির্বাহী সদস্য মোজাম্মেল হক হাওলাদার, দৌলতপুর থানা আওয়ামী লীগ সভাপতি শেখ সৈয়দ আলী, দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বন্দ, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মোশাররফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মফিজুল ইসলাম হিরু, ৬নং ওয়ার্ডের সভাপতি মনিরুল ইসলাম তরফদার, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ হাওলাদার, ৬ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাফর ইকবাল মিলন, সাবেক সভাপতি আব্দুল হক, সাবেক সাধারন সম্পাদক ওয়াজেদ আলী মজনু, কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, কাউন্সিলর সাহিদা বেগম ।

১৪নং ওয়ার্ড আ’লীগ নেতার মায়ের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক

খবর বিজ্ঞপ্তি

নাগরীর ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নাজমুল হাসান রাজুর মা নার্গিস পারভীন (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……… রাজিউন)। রবিবার দিবাগত রাত ১২:৩০ এ ক্যান্সারে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরহুমার নামাজে জানাজা আজ সোমবার সকাল দশটায় বয়রা ফারুকিয়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমা কে গোয়ালখালী কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়ে রেখে গেছেন। নাজমুল হাসান রাজুর মায়ের মৃত্যুতে গভীর শোক, সমবেদনা এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের অন্যতম নেতা, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা ২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল,  খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল: বাবুল রানা

খবর বিজ্ঞপ্তি

জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে খুলনা মহানগর শ্রমিক লীগের বর্ধিত সভা সোমবার বাদ মাগরীব দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর। উক্ত সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া। সভা পরিচালনা করেন সংগঠনের সধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ।

সভায় প্রধান অতিথি এম ডি এ বাবুল রানা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে গঠিত হয় জাতীয় শ্রমিক লীগ। ১২ আক্টোবর এই ঐতিহ্যবাহী সংগঠনের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে খুলনার সকল পর্যায়ের শ্রমিক কর্মচারীদের মিলন মেলা করার আহবান জানান। তিনি আরোও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। করোনা মহামারী কালেও জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশে সকল পর্যায়ের শ্রমিক কর্মচারী সহ সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের জন্য এবং স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নে ও বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যহত রাখতে খুলনা মহানগর শ্রমিক লীগের সকল পর্যায়ের নেতকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার শপথ হোক জাতীয় শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষীকিতে।  বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহাবুব আলম সোহাগ, খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ মোঃ সাইফুল ইসলাম, শ্রমিক নেতা সাঈফ হুমায়ুন কবির, মল্লিক নওশের আলী, মোঃ দুলাল মল্লিক, মোঃ বাবুল হোসেন, মোল্লা মাহাবুবুর রহমান, নাসরিন আখতার, মোঃ সেলিম, কাজী আঃ ওহাব, আব্দুর রহিম খান, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোল্লা আজাদ আলী, আঃ রশিদ শিকদার, কিংকর সাহা, মোঃ জয়নাল আবেদীন, শরীফ মোর্ত্তজা আলী, মুন্সী ইউনুস, খন্দকর রফিকুল ইসলাম, মোঃ আলাউদ্দিন, মোঃ মতিউর রহমান, মোঃ হাবিবুর রহমান হাবি, শেখ আব্দুস সোবাহানসহ অনেকে। সভায় সর্বসম্মতিক্রমে জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আগামী ১২ অক্টোবর ২০২১ইং তারিখ সকাল ১০.০০ টায় খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এবং খুলনা মহানগর শ্রমিক লীগের কোন নেতাকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্র হলে তা ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সভায় বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়।

বটিয়াঘাটায় ৩টির এটিকতে নৌকা, দুটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারী ভাবে নির্বাচিত

বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলার স্থগিত হওয়া তিনটি ইউপি  নির্বাচনে সরেজমিনে ঘুরে দেখা গেছে, সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে ভোটে অংশগ্রহণ করেছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্টিত হয়েছে। উপজেলার  অনুষ্ঠিত হওয়া ৩ টি ইউনিয়নের মধ্যে গঙ্গারামপুর ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে বলে জানা যায়। গঙ্গারামপুর ইউনিয়নে মোট ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। তাদের মধ্যে গঙ্গারামপুর ইউনিয়নে বেসরকারী ভাবে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে মোঃ আসলাম হালদার নির্বাচিত হয়েছে। বালিয়াডাঙ্গা ইউনিয়নে ৭ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে শেখ মোঃ আছাবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতিক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে এবং নিকটতম হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিক নিয়ে মোঃ গোলাম হাসান শেখ। আমীরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে পতিদ্বন্দ্বিতা করেছেন ৬ জন। তাদের মধ্যে নৌকা প্রতীক নিয়ে জিএম মিলন গোলদার বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতিকের মোঃ মেজবাহ উদ্দিন। সব মিলিয়ে এ উপজেলার ৩টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে ।

পাইকগাছায় বিভিন্ন ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীদের এজেন্ট বের করে দেয়ার অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছায় ইউপি নির্বাচনে বিভিন্ন ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। চাঁদখালী, গদাইপুর, সোলাদানা, রাড়ুলী ও লতা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা এ অভিযোগ করেন।

চাদখালী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও নৌকা প্রতিকের প্রার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া পরে সহিংসতায় রুপ নিলে পুলিশ ফাঁকা গুলি করে নিয়ন্ত্রনে আনে। এ সময় পুলিশ নাঈম নামে একজনকে আটক করে।

গদাইপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র চশমা প্রতিকের প্রার্থী গাজী জুনায়েদুর রহমান জানান, আমি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করার সময় নৌকা প্রতীকের কর্মি-সমার্থকরা নতুন বাজার নামক স্থানে আমাকে অতর্কিতভাবে হামলা করে। এসময় আমাকে লাঠি দিয়ে আঘাত করে। আবারো আঘাত করার সময় আমি সরে গেলে এক পথচারীর গায়ে লেগে আহত হয়।

সোলাদানা ইউপি চেয়ারম্যান ও সতন্ত্র আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী এস এম এনামুল হক বলেন, আমার চারবান্দা, দিঘা, পাটকেলপোতাসহ কয়েকটি কেন্দ্রে আমার এজেন্টদের বের করে দেয় এবং ভোটারদের প্রকাশ্যে নৌকা প্রতিকে সিল মারতে বাধ্য করে।

রাড়ুলী ইউনিয়নের চশমা প্রতিকের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহিন গাজী জানান, বাঁকা, ভবানিপুর, শহীদ কামরুল ও আরাজী ভবানিপুর কেন্দ্রে আমার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। সরেজমিনে বাঁকা-ভবানিপুর কেন্দ্রে গিয়ে চশমা প্রতিকের কোন এজেন্টকে পাওয়া যায়নি। এবিষয়ে প্রিজাইডিং অফিসার আব্দুল মান্নান জানান, এ কেন্দ্রে চশমা প্রতিকের এজেন্ট আসেনি।

লতা ইউনিয়নের চবর্তমান চেয়ারম্যান সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী চিত্ত রঞ্জন মন্ডল অভিযোগ করে বলেন, অধিকাংশ কেন্দ্রের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। দুই এজেন্টকে মারপিট করে আহত করে আটকে রাখে। পথে পথে লাঠিসোটা নিয়ে মহড়া দেয়।

এবিষয়ে গদাইপুর ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেখ জিয়াদুল ইসলাম জানান, নির্বাচনে সতন্ত্র প্রার্থীকে আমার কর্মী সমার্থকদের দ্বারা কোন মারপিটের ঘটনা ঘটেনি। সুষ্ঠ নির্বাচন হয়েছে।

রাড়ুলী ইউপির নৌকা প্রতিকের  মুক্তিযোদ্ধা আবুল কালাম বলেন, আমার ইউনিয়নে কোন সতন্ত্র প্রার্থীর এজেন্ট বের করে দেয়নি। তারা যদি কেন্দ্রে না আসে তার দ্বায়ভার তাদের।

সোলাদানা ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল মান্নান গাজী জানান, সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী যে অভিযোগ করেছে সেটি সত্য নয়। এখানে পর্যপ্ত প্রশাসনের লোক রয়েছে।

লতা ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী কাজল কান্তি বিশ্বাস বলেন, সতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সকল অভিযোগ মিথ্যা। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এমন অভিযোগ করছে।

স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা সাজ্জাদুর রহমান লিংকনের বিপুল ভোটে জয়লাভ

ফুলবাড়ীগেট প্রতিনিধি

দিঘলিয়া উপজেলার ৬নং যোগীপোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. সাজ্জাদুর রহমান লিংকন মটরসাইকেল প্রতিক নিয়ে বেসরকারি ভাবে বিপুল ভোটে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিল আওয়ামী লীগের নৌকা প্রতিকের শেখ আনিছুর রহমান।

২০ সেপ্টেম্বর সোমবার সকাল থেকে ভোটাররা বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট প্রদান করেন। ইউনিয়নের প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার সাথে সুষ্ট ও শান্তিপুর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের খানজাহান আলী থানার সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান নৌকা প্রতিক, খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক সাজ্জাদুর রহমান লিংকন মটরসাইকেল প্রতিক, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি(বহিষ্কৃত) মাষ্টার মনিরুল ইসলাম আনারস প্রতিক এবং আওয়ামী লীগ সমর্থীত মো. ফয়সাল হোসেন প্রতিদ্বন্দিতা করেন। ভোটগ্রহন শেষে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে খানজাহান আলী থানা যুবলীগের সাবেক আহবায়ক মো. সাজ্জাদুর রহমান লিংকন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকা প্রতিকের শেখ আনিছুর রহমানকে প্রায় ৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে বলে সুত্রে জানাগেছে। ইউনিয়নের সদস্য হিসাবে ১নং ওয়ার্ডের সাবেক মেম্বর কাজী শহিদুল ইসলাম পিটো, ২নং ওয়ার্ডের জিএম এনামুল কবির, ৩নং ওয়ার্ডে আপেল প্রতিকের সরদার শহিদুল ইসলাম ও তালা প্রতিকের মামুনের সাথে ড্র হয়েছে। ৪নং ওয়ার্ডে মনির হোসেন, ৫নং ওয়ার্ডে গোলাম কিবরিয়া, ৬নং ওয়ার্ডে মো. রফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ডে আমজাদ হোসেন, ৮নং ওয়ার্ডে হাফিজুর রহমান এবং ৯নং ওয়ার্ডে শরিফুল ইসলাম বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য হিসাবে বর্তমান মেম্বর মাহফুজা বেগম, ফিরোজা বেগম, হাফিজা বেগম বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

টানটান উত্তেজনার মধ্যে দিয়ে যোগিপোল ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ট ও শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন হওয়ায় এবং বিজয়ী চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, অপরদিকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মো. সাজ্জাদুর রহমান লিংকন বিপুল ভোট ব্যবধানে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ মো. শাহাবুদ্দিন আহম্মেদ, আওয়ামী লীগ নেতা এফ এম জাহিদ হাসান জাকির, খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, সাবেক ছাত্রলীগ ফোরাম নেতা আবু হেনা বাবলু, খানাবাড়ী যুব সংঘ ক্লাব ও লাইব্রেরীর সভাপতি বাবলু ,সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান লিটন, মো. শফিউদ্দিন, মঞ্জুরুল ইসলাম মেজবা, রাকিব, সবুজ, মেহেদী হাসান, মুন্না, ইমন, হাসান, তৌরাতসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মোরেলগঞ্জে ১৪ টি ইউপি নির্বাচনে যারা নির্বাচিত হলেন

আব্দুল কুদ্দুস খান, মোরেলগঞ্জ

বাগেরহাটের মোরেলগঞ্জে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৬ টি ইউনিয়নের মধ্যে ১৪ টি ইউনিয়ন পরিষদে সোমবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন ঃ তেলিগাতী ইউনিয়নের মোর্শেদা আক্তার (নৌকা প্রতীক ), পঞ্চকরণ ইউনিয়নের আব্দুর রাজ্জাক মজুমদার (নৌকা প্রতীক), পুটিখালী ইউনিয়নের আব্দুর রাজ্জাক শেখ (নৌকা প্রতীক), দৈবজ্ঞহাটী ইউনিয়নের শামছুল আলম মল্লিক (নৌকা প্রতীক), রামচন্দ্রপুর ইউনিয়নের আব্দুল আলীম (নৌকা প্রতীক), চিংড়াখালী ইউনিয়নের আলী আক্কাস বুলু (নৌকা প্রতীক), হোগলাপাশা ইউনিয়নের মো. শহিদুল ইসলাম  (স্বতন্ত্র), বনগ্রাম ইউনিয়নের রিপন দাস (প্রতীক নৌকা), বলইবুনিয়া ইউনিয়নের শাহ জাহান আলী খান (নৌকা প্রতীক), হোগলাবুনিয়া ইউনিয়নের আকরামুজ্জামান, (নৌকা প্রতীক), বহরবুনিয়া ইউনিয়নের টি এম রিপন (নৌকা প্রতীক), জিউধরা জাহাঙ্গীর ইউনিয়নের আলম বাদশা (নৌকা প্রতীক), বারইখালী আব্দুল আউয়াল খান মহারাজ (স্বতন্ত্র), মোরেলগঞ্জ সদর হুমায়ন কবির মোল্ল (নৌকা প্রতীক)।

শরণখোলার ধানসাগর ইউনিয়নে টিপু পুন: চেয়ারম্যান নির্বাচিত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় ধানসাগর ইউনিয়নে টিপু পুন: চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। শরণখোলায় ইউপি নির্বাচনে ৪টি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র ধানসাগর ইউনিয়নে একাধিক প্রার্থী থাকায় চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মাইনুল হোসেন টিপু বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। এ রিপোট লেখা পর্যন্ত পুর্ণ ফলাফল উপজেলা নির্বাচন অফিসে না আসলেও ্ইউপি সদস্য তপু বিশ্বাস জানায়, মইনুল হোসেন টিপু পেয়েছেন ৭ হাজার ৪’শ ৬৫ ভোট ও তার নিকটতম প্রার্থী ও চাচাত ভাই মহিম আকন পেয়েছে ২ হাজার ১ ’শ ৯৬ ভোট। প্রশাসন অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও বিজিপি মোতায়েন করায় শান্তিপুর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া উপজেলার বাকী ৩টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নৌকা প্রতীক নিয়া নির্বাচিত হয়েছেন ২নং খোন্তাকাটা ইউনিয়নে জাকির হোসেন খান মহিউদ্দিন, ৩নং রায়েন্দা ইউনিয়নের আজমল হোসেন মুক্তা, ৪নং সাউথখালী ইউনিয়নের মোঃ মোজাম্মেল হোসেন।