Home আঞ্চলিক খুবিকে সামনে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাই: উপাচার্য

খুবিকে সামনে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাই: উপাচার্য

7

খবর বিজ্ঞপ্তি ।।

সোমবার বিকাল ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে সিনিয়র শিক্ষকদের সাথে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা, ভৌত অবকাঠামো, জমি অধিগ্রহণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে সিনিয়র শিক্ষকদের সহযোগিতা প্রত্যাশা করেন। সিনিয়র শিক্ষকদের মধ্যে অনেকেই বক্তব্য রাখেন। শিক্ষকবৃন্দ উপাচার্যকে এই মতবিনিময় সভা আহ্বানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে তাদের পূর্ণ সহযোগিতা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।