Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

38
রূপসা সেতু: ছবি

সাংবাদিক উত্তম কুমারের পিতার পরলোক গমনে শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক অনির্বাণ পত্রিকার চিফ রিপোর্টার উত্তম কুমার সরকারের পিতা সুকুমার সরকার (৭৫) রবিবার দুপুর ১.৫৬ মিনিটে নগরীর শহীদ শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি গত ২ সেপ্টেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ রবিবার সন্ধ্যার পরে গল্লামারী শ্মশানে তাঁর শেষকৃত সম্পন্ন করা হবে।এদিকে সাংবাদিক উত্তম কুমার সরকারের পিতার মৃত্যুতে গভীর শোক ও তাঁর বিদেহী আত্মার  শান্তি কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। অনুরুপ বিবৃতি দিয়েছেন দৈনিক অনির্বাণ পত্রিকার সম্পাদক মাহাবুবা পারভীন, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ জামসেদ আকরব, বার্তা সম্পাদকা কলিন হোসেন আরজু, চীফ ফটো সাংবাদিক মোঃ আবুল হাসান, স্টাফ রিপোর্টার শিশির রঞ্জন মল্লিক, মোঃ সাইফুল্লাহ (বাবু), আলম হোসেন জুয়েল, আজিম মৃধা, শাহজাহান মুন্সি, ফটো সাংবাদিক তুফান গাইনসহ প্রমূখ ।

খুলনা প্রেসক্লাব আয়োজিত কেরাম (একক) প্রতিযোগিতা-২০২১

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ‘কেরাম (একক) প্রতিযোগিতা-২০২১’-এর রবিবারের খেলায় হাসান আহমেদ মোল্লা ও মোঃ রফিক আলী নিজ নিজ খেলায় জয়লাভ করেছেন। দিনের প্রথম খেলায় মোঃ রফিক আলী ২-০ সেটে আল মাহমুদ প্রিন্সকে পরাজিত করেন। এছাড়া অপর খেলায় শেখ তৌহিদুল ইসলাম তুহিন ওয়াক ওভার দেয়ায় হাসান আহমেদ মোল্লাকে বিজয়ী ঘোষণা করা হয়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন ক্লাব সদস্য আনোয়ারুল ইসলাম কাজল। আগামী ২১ সেপ্টেম্বর সকাল ১১টায় রফিউল ইসলাম টুটুল বনাম এম এ হাসান এবং দুপুর ১২.৩০ টায় কামরুল হোসেন মনি বনাম বাপ্পী খান একে অপরের প্রতিদ্বন্দ্বীতা করবেন। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ক্লাবের নির্বাহী সদস্য মোঃ শাহ আলম। এছাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের কারণে পূর্বনির্ধারিত ফিকচার অনুযায়ী ২০ সেপ্টেম্বরের অনুষ্ঠিতব্য মোঃ হেলাল মোল্লা বনাম মোঃ নুর ইসলাম রকি’র মধ্যকার খেলাটি আগামী ২১ সেপ্টেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে এবং সুমন আহমেদ বনাম হেদায়েৎ হোসেন মোল্লা’র মধ্যকার খেলাটি ২২ সেপ্টেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

আজ কয়রায় সাত ইউপি নির্বাচন ৬৫ কেন্দ্রে সকল প্রস্তুতি সম্পন্ন

কয়রা প্রতিনিধি

আজ কয়রা উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৬৫ টি ভোট কেন্দ্র প্রস্তুত করেছে সংশ্লিষ্ট কতৃপক্ষ। রবিবার উপজেলার নির্বাচন অফিস থেকে নির্বাচনের কাজে ব্যবহারিত সকল মালামাল প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সংগ্রহ করে বিকেলের মধ্যেই নিজ নিজ কেন্দ্রে পৌছে গেছে। খবর নিয়ে জানা গেছে, প্রত্যান্ত এলাকার ২০ টি কেন্দ্রে যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় ট্রলারযোগে পৌছাতে হয়েছে। তবে দুপুরের পর থেকে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় ভোট কেন্দ্রে মালামাল বহনকারি সকল যানবহনের। এছাড়া একাধিক ভোট কেন্দ্রের আশে পাশে রাস্তাঘাট ইয়াস ও আম্পানে ক্ষতিগ্রস্থ হওয়ায় এক থেকে ৩ কিলোঃ পর্যন্ত সকল মালামাল হাতে নিয়ে পৌছাতে হয়েছে। এ ধরনের ভোট কেন্দ্রগুলোর মধ্যে দক্ষিণ বেদকাশি ইউনিয়নের পাতাখালি, বড় আংটিহারা, চরামুখা হাইস্কুল, চরামুখা প্রাইমারি, উত্তর বেদকাশি ইউনিয়নের, গাজী পাড়া, কাটমারচর, পাথরখালি, মহেশ^রীপুর ইউনিয়নের হড্ডা মাধ্যমিক, বাবুরাবাদ যোগাযোগ ব্যবস্থা গাড়ী চলাচলের অযোগ্য। এ বিষয় প্রত্যান্ত ্এলাকা থেকে একাধিক প্রিজাইডিং অফিসার জানান, বৃষ্টির মধ্যে অতিকষ্টে মালামাল নিয়ে কেন্দ্রে পৌছাতে হয়েছে। এর মধ্যে দক্ষিণ বেদকাশি ৬ নং পাতাখালি ভোট কেন্দ্রে বেসরকারি একটি জরাজীন্ন কুড়ে ঘরে ভোট গ্রহন করা হবে। অথচ এই কেন্দ্রে রাতে ১৭ জন নির্বাচন কাজে জড়িতদের থাকার মত কোন ঘর নেই। এবিষয় উপজেলা নির্বাচন অফিসার হযরত আলী জানান, ৬৫ কেন্দ্রের মধ্যে একমাত্র ৬২ নং কেন্দ্র পাতাখালি, যেখানে সুবিধামত কোন প্রতিষ্ঠান পাওয়া যায়নি। তবে সোমবার ভোট চলাকালিন বৃষ্টি হলে অনেক অসুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটা স্বীকার করেছেন তিনি।

অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের

খবর বিজ্ঞপ্তি

আসন্ন ইয়নিয়ন পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল ১৯ সেপ্টেম্বর এক বিবৃতিতে জেলা নেতৃবৃন্দ এ দাবি জানান।

 বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নির্বাচনে মানুষের আস্থা ফিরিয়ে আনতে  জনগনের ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা নিশ্চিত করন, নির্বাচন কর্মকর্তা ও  নির্বাচন কমিশনসহ প্রশাসনের সক্রিয় ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।  নির্বাচনে আগের রাতে ব্ল্যাট বাক্স ভর্তি করা,  নির্বাচনে সহিংসতা, ও প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং কেন্দ্র দখলের মত  ন্যক্কারজনক ঘটনার যেন পূনরাবৃত্তি না  ঘটে সে জন্য নির্বাচন কমিশনের সক্রিয় ও সর্বোচ্চ দায়িত্ব পালনের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সভাপতি মাওলানা অধ্যাপক আবদুল্লাহ ইমরান, সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান ,শেখ জামিল আহমেদ, সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আসাদুল্লাহ হামিদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুল আলম, সহঃ সংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহিদুল ইসলাম, প্রচার  সম্পাদক হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম সহঃ প্রচার সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, অর্থ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সহঃ অর্থ সম্পাদক আলহাজ্ব মাওলানা আবু সাঈদ, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুস সাত্তার, সহঃ দপ্তর সম্পাদক এস কে নাজমুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান, মুফতি হিলালুদ্দীন শিকারি, জিএম নওশের আলী, হাফেজ মোঃ মইনুদ্দিন , মুক্তিযোদ্ধা মোঃ রওশন আলী, মাওলানা আশরাফ আলী, মোঃ নুরুল হুদা সাজু ,মোঃ ইসমাইল হোসেন, ডাক্তার ওমর ফারুক প্রমুখ।

ফকিরহাট সদরে বিদ্যুৎ স্পুষ্ট হয়ে যুবকের করুন মুত্যু

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদর ইউনিয়নে তারেক রহমান (২৭) নামে এক গ্রীল মিস্ত্রি কাজ করার সময় বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। নিহত তারেক রহমান ফকিরহাট সদর ইউনিয়নের আট্টাকী গ্রামের আহসান হাবিব মিস্ত্রির বড় ছেলে। নিহতের প্রতিবেশী শেখ সেলিম বলেন, বুধবার ফকিরহাট বাজারে একটি ভবনের তৃতীয় তলায় গ্রীল লাগানোর কাজ করার সময় অসাবধানতাবশত হাতে থাকা এসএস পাইপ পাশের বিদ্যুতের তারের উপর পড়ে গেলে তিনি বিদ্যুৎ পিষ্ট হন। তাৎক্ষণিক ভাবে তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার বলেন, বিদ্যুৎ স্পুষ্ট যুবককে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্য হয়েছে।

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করতে হবে: সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ তার জন্মলগ্ন থেকে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের সাধারণ মানুষের ভাগ্যন্নয়নের জন্য কাজ যাচ্ছে। সেজন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সুখে দুঃখে সাধারণ জনগণের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করতে হবে। জনগণকে সন্তুষ্ট করার লক্ষ্যে আমাদের দায়িত্ব পালন করতে হবে। তিনি আরো বলেন, নির্বাচনে আমাদের ওয়াদা ছিল মাদক নির্মূল করার। তাই মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। তাদেরকে কোন ভাবেই দলে জায়গা দেয়া যাবে না। সেই সাথে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে নতুনদের নেতৃত্বে আনার আহ্বান জানান তিনি।

গতকাল রবিবার সকাল ১১টায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে নগরীর দৌলতপুর থানার ৩ ও ৪নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে যাচাই বাছাই সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এসময় বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহ-সভাপতি নুর ইসলাম বন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাঁজা, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ মফিজুল ইসলাম টুটুল, নির্বাহী সদস্য মোজাম্মেল হক হাওলাদার, নির্বাহী সদস্য ও দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী,  নির্বাহী সদস্য ও দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, নির্বাহী সদস্য মনিরুজ্জামান খান খোকন, মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ, কাউন্সিলর আব্দুস সালাম মাস্টার, কাউন্সিলর মনিরা আক্তার, ০৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রউফ মোড়ল, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সৈয়দ হাসিবুর রশীদ হাসিব, ০৪ নং ওয়ার্ডসাধারণ সম্পাদক শেখ ওয়াহিদুজ্জামান, ০৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাকসুদ হাসান পিকু। আজ ২০ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় ০৫ ও ০৬নং ওয়ার্ড আওয়ামী লীগের যাচাই বাছাই অনুষ্ঠিত হবে।

সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যুতে আ’লীগ নেতৃবৃন্দের শোক

খবর বিজ্ঞপ্তি

সাবেক ছাত্রলীগ নেতা মিরাজ ইবনে সৈয়দ খান (৪৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ………….. রাজেউন)। দীর্ঘদিন লিভার ক্যান্সারে অসুস্থ্য থেকে তিনি গতকাল রবিবার সকাল ০৭টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মরহুমের নামাজে জানাযা বাদ জোহর রেলিগেট ইসলামাবাদ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে মহেশ^রপাশা কবরস্থানে দাফন করা হয়।

এদিকে সাবেক ছাত্রলীগ নেতা মিরাজ ইবনে সৈয়দ খানের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ছয় হাজার চারশত ৫৮ জন

তথ্য বিবরনী

খুলনা জেলায় রবিবার চয় হাজার চারশত ৫৮ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ তিন হাজার তিনশত ৫২ এবং মহিলা তিন হাজার একশত ছয় জন। খুলনা সিটি কর্পোরেশন এলাকায় তিন হাজার দুইশত ৮৭ জন এবং নয়টি উপজেলায় মোট তিন হাজার একশত ৭১ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে একশত ১৫ জন, বটিয়াঘাটায় তিনশত ৮০ জন, দিঘলিয়ায় দুইশত ৫১ জন, ডুমুরিয়ায় সাতশত ৬৬ জন, ফুলতলায় তিনশত ৯০ জন, কয়রায় একশত ৫৮ জন, পাইকগাছায় চারশত ৬৭ জন, রূপসায় তিনশত ২৮ জন ও তেরখাদায় তিনশত ১৬ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। রবিবার নগরীর পাঁচটি হাসপাতালে এক হাজার দুইশত ২৮ জন ও খুলনা জেলার নয়টি উপজেলায় এক হাজার সাতশত ১৯ জন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

বাগেরহাটে ৬৫ টি ইউপিতে নির্বাচন আজ, সব কেন্দ্রই ঝঁকিপূর্ন

বাগেরহাট প্রতিনিধি

আজ সোমবার বাগেরহাটের ৬৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ৬৫ টি ইউনিয়নের ১০০ জন প্রার্থীর মধ্যে বিনা প্রতিদ্বন্দীতায় ৩৮ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বিএনপিসহ অন্যান্য দলগুলো এই নির্বাচনে অংশ না নিলেও আওয়ামী লীগের প্রার্থীদের বিপক্ষে দলটি বিদ্রোহীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করায় সহিংসতার আশংকায় জেলার ৯টি উপজেলার ৬৫টি ইউনিয়নের ৫৯৯টি কেন্দ্রের সবকটিকেই ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাগেরহাট জেলায় ইউপি নির্বাচর শান্তিপূর্ন করতে নেয়া হয়েছে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা। এ ছাড়া নির্বাচনে সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করছেন ২ হাজার ২শ ৫৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দীতা করছেন ৭৬৮ জন। নির্বাচনে ৫৯৯টি কেন্দ্রে বুথ সংখ্যা দুই হাজার ৮শ ১৯টি। এছাড়া জেলার কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নে বিনা প্রতিদ্বন্ধিতা চেয়ারম্যান ও ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় ওই ইউনিয়নে ভোট হচ্ছে না।

রবিবার দুপুর থেকেই জেলা ৯টি উপজেলা সদর থেকে কেন্দ্রে-কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্য করতে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসারসহ আইনশৃংখলা বাহিনীর ২২ জন সদস্যের পাশাপাশি প্রতিটি উপজেলায় ৩ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৩টি টহল টিম, ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২৫ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ বলেন, বাগেরহাট জেলায় ৬৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আছেন ১০০ জন, সদস্য প্রার্থী আছেন দুই হাজার ২শ ৫৫ জন, সংরক্ষিত সদস্য পদে প্রার্থী রয়েছেন ৭৬৮ জন। নির্বাচনে ৫৯৯টি কেন্দ্রে বুথ সংখ্যা দুই হাজার ৮শ ১৯টি। নির্বাচনে ৫৯৯টি কেন্দ্রে বুথ সংখ্যা দুই হাজার ৮১৯টি। জেলার সব কেন্দ্রেকেই ঝুঁকিপূর্ন ঘোষণা করে নির্বাচন শান্তিপূর্ন করতে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

চেয়ারম্যান পদে দুই চাচাতো ভাইয়ের লাড়াই, মেম্বর পদে এক ওয়ার্ডে নির্বাচন স্থাগিত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ

বাগেরহাটের শরণখোলায় আজ ভোট। ২০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহন। উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে ধানসাগরে চেয়ারম্যান পদে এবং বাকি ৩টি ইউনিয়নে ওয়ার্ড সদস্য পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ধানসাগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শুধুমাত্র সদস্য পদে হাইকোর্টে মামলার কারণে (১৯ সেপ্টেম্বর) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

এদিকে নির্বাচন সুষ্ঠ করতে উপজেলা নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। স্ট্রাইকিং ফোর্স হিসাবে একজন জুডিসিয়াল ও তিনজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নের্তৃত্বে বিজিবি, র‌্যাব, পুলিশসহ আনসার সদস্যরা নিয়োজিত থাকবে। রবিবার সকাল থেকে ব্যালট ও ব্যালট বাক্সসহ নির্বাচনী মালামাল সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের নিকট বুঝিয়ে দেয়া হচ্ছে।

উপজেলা নির্বাচন অফিসার অঞ্জন সরকার জানান, চারটি ইউনিয়নে ৪১ টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। ৯১ হাজার ১২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে উপজেলার ধানসাগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে জামাল আহম্মেদ নামের এক ব্যাক্তির প্রার্থীতা বাতিল হওয়ায় তিনি হাইকোর্টে মামলা করেন। এ সংক্রান্ত জটিলতার কারণে রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নির্বাচন কমিশনের এক পত্রের মাধ্যমে ওই ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচন স্থগিত ঘোষনা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত জানান, ইউপি নির্বাচন শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহীনিকে প্রস্তুত রাখা হয়েছে। আশাকরি কোন সমস্যা হবে না।

শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে ইতোমধ্যে তিনটি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। শুধুমাত্র ধানসাগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকার প্রার্থী মাইনুল ইসলাম টিপু ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মহিম আকনের মধ্যে প্রতিদ্বন্দিতা পূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দুই প্রার্থী সম্পর্কে আপন চাচাতো ভাই।

কলারোয়া ও তালায় ইউপি ভোট আজ

তালা ও কলারোয়া প্রতিনিধি

আজ তালা উপজেলার ১১ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রবিবার মধ্যরাত থেকে সব ধরনের প্রচার প্রচারণা বন্ধ হয়ে গেছে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ইতিমধ্যে শান্তিশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নেমেছে। তালা উপজেলার ১১ টি ইউনিয়নের মোট ভোটার ২ লাখ ৩০ হাজার ৮২৪ জন।

১১ টি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন ধানদিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমার্থিত নৌকার প্রার্থী শহিদুল ইসলাম, স্বতন্ত্র জাহাঙ্গীর আলম (টেবিল ফ্যান), মো: দিদারুল ইসলাম মোটর সাইকেল), মো: হামিজ উদ্দীন গাজী (আনারস)।

নগরঘাটা ইউনিয়নে আওয়ামী লীগ সমার্থিত নৌকার প্রার্থী কামরুজ্জামান লিপু, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত মিলন কুমার ঘোষাল (মশাল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো: আজিজুর রহমান (হাত পাখা), স্বতন্ত্র এসএম আলতাফ হোসেন (মোটর সাইকেল), মো: জাহাঙ্গীর হোসেন (আনারস)।

সরুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী মতিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত শেখ শাহাদাত হোসেন (হাতপাখা), স্বতন্ত্র আব্দুর রব (আনারস), আমিনুজ্জমান (চশমা), জাহাঙ্গীর আলম (ঘোড়া), আব্দুল হাই (মোটর সাইকেল), শাহ আলম (টেবিল ফ্যান), শেখ জহরুল হক (রজনীগন্ধা)।

তেতুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ, স্বতন্ত্র মোস্তাফিজুর রহমান (আনারস), শেখ আফতাব উদ্দীন।

তালা সদর ইউনিয়নের জাতীয় পার্টি মনোনীত সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম (লাঙ্গল), আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী সরদার জাকির হোসেন, স্বতন্ত্র এড. মশিয়ার রহমান (আনারস)।

ইসলামকার্টি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী অধ্যাপক সুভাষ চন্দ্র সেন, স্বতন্ত্র মো: গোলাম ফারুক (চশমা), মো: জাহাঙ্গীর আলম (আনারস), আব্দুল আজিজ (মোটর সাইকেল)।

মাগুরা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী গনেষ চন্দ্র দেবনাথ, ওয়াকর্স পার্টি মনোনীত হিরন্ময় মন্ডল (হাতুড়ি), স্বতন্ত্র এসএম আইয়ুব আলী (মোটর সাইকেল), জিএম ইমান আলী (চশমা), সুনীল কুমার দাশ (আনারস)।

খলিষখালী ইউনিয়নে আওয়ামী লীগ সমার্থিত নৌকার প্রার্থী সাংবাদিক মোজাফার রহমান ওয়াকর্স পার্টি মোল্লা সাবির হোসেন (হাতুড়ি), স্বতন্ত্র গাজী রেজাউল করিম (আনারস)।

খেশরা ইউনিয়নে প্রচারণা করছেন আওয়ামী লীগ সমার্থিত নৌকার প্রার্থী প্রভাষক রাজিব হোসেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী শেখ কামরুল ইসলাম (আনারস)।

জালালপুর ইউনিয়নে প্রচারণা করছেন স্বতন্ত্র পরপর দু’বারের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, আওয়ামী লীগ সমার্থিত নৌকার প্রার্থী রবিউল ইসলাম মুক্তি।

খলিলনগর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী প্রভাষক প্রণব ঘোষ বাবলু, স্বতন্ত্র এসএম আজিজুর রহমান রাজু (আনারস), গোলাম রসুল (চশমা)।

তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় জানান, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কলারোয়া উপজেলার সম্প্রতি কেড়াগাছি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নৌকার প্রার্থী ভুট্টো লাল গাইনের উপরে হামলা করেছে আওয়ামীলীগীয় বিদ্রোহী গ্রুপ। এছাড়া কলারোয়ার সোনাবাড়ীয়া, যুগীবাড়ী, চন্দনপুর, খেশরা, সরুলিয়া, জালালাবাদের ভোটররা আছে আতঙ্কে বেশিরাভাগ ভোট কেন্দ্র গুলো বর্ডার ভিত্তিক হওয়ায় ঝুকির মধ্যে কেন্দ্রগুলি। চরম নিরাপত্তহীনতায় আছে সাধারন ভোটাররা। বহিরাগত সন্ত্রাসীরা মনে করছে এখনই সময় তাদের অস্তিত্ব জানান দেয়ার। প্রতিনিধিরা সবাই আশাবাদী।

মোংলায় বিনা ভোটে নির্বাচিত ৬ ইউনিয়নেরই চেয়ারম্যান, ভোট শুধু মেম্বর পদে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

সোমবার ইউপি র্নিবাচনের ভোট। তাই রবিবার দুপুরের পর থেকে কেন্দ্রগুলো পাঠানো হয়েছে ভোটের সরঞ্জামাদী। উপজেলার ৬টি ইউনিয়নের ৫৪টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা সেগুলো বুঝে নিয়ে স্ব স্ব কেন্দ্রে অবস্থান করছেন। ৬টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নের ১২টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। এরমধ্যে সোনাইলতলা ইউনিয়নে ২টি, সুন্দরবন ইউনিয়নে ৩টি, চাঁদপাই ইউনিয়নে ২টি, চিলা ইউনিয়নে ২টি ও মিঠাখালী ইউনিয়নের ২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার। তিনি আরো বলেন, এ উপজেলার সোনাইলতলা ও বুড়িরডাঙ্গা ইউনিয়নের ১৮টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। ৬টি ইউনিয়নে প্রতিদ্বন্ধীতা করছেন ২শ ৮০ জন প্রার্থী। উপজেলার ৬টি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ৭৮ হাজার ৯০১ জন, এরমধ্যে পুরুষ ৩৯ হাজার ৯২ জন ও নারী ভোটার ৩৯ হাজার ৮০৯ জন। পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা বেশি। এদিকে ৬টি ইউনিয়নেই আওয়ামী লীগের মনোনীত একক প্রার্থী বিনা প্রতিদ্বন্ধীয় চেয়ারম্যান নির্বাচিত হন। তাই শুধু নির্বাচন হবে সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার জানান, নির্বাচনকে ঘিরে এখানে ৬ জন ম্যাজিস্ট্রেট, তিন প্লাটুন বিজিবি, র‌্যাবের তিনটি টিম ও পুলিশের স্ট্রাইকিং এবং মোবাইল টিম মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য সকল ধরণের প্রস্তুতি গ্রহণ সম্পন্ন করা হয়ে বলেও জানান তিনি।

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

তথ্য বিবরনী

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সেপ্টেম্বর মাসের সভা রবিবার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় করোনাভাইরাস সংক্রমণ, ডেঙ্গু, ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্বান্ত গৃহীত হয়।

সভায় সিভিল সার্জনের পক্ষ থেকে জানানো হয়, খুলনা জেলায় করোনাভাইরাস সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে আছে, সেই প্রক্ষাপটে খুলনা সদর হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে না রেখে হাসপাতালটি সাধারণ রোগীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এছাড়া করোনা প্রতিরোধে টিকাদান কার্যক্রম দ্রুতগতিতে চলমান রয়েছে। প্রথম ডোজ ও ২য় ডোজ টিকা প্রদান একইসাথে চলছে। এসময় শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের আইসিইউ ইউনিট বাদে সাধারণ ওয়ার্ডকে আর করোনা ডেডিকেটেড হিসেবে না রাখার সিদ্ধান্ত হয়।

পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, কয়রা উপজেলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদনের পরপরই বেড়িবাঁধ নির্মাণকাজ নতুনভাবে শুরু করা হবে।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, করোনার কারণে অনেক উন্নয়ন কর্মকান্ড ব্যহত হয়েছে। এখন সকল সরকারি বিভাগের সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে কাজ করে এ ক্ষতিকে পুষিয়ে নিতে হবে। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ও কমিটির সদস্যরা অনলাইনে যুক্ত ছিলেন। সভায় জানানো হয়, আগামী মাস থেকে সমন্বয় সভা অনলাইনের পরিবর্তে স্বশরীরে আনুষ্ঠিত হবে।

খুলনায় দলিত নারীদের শপিং ব্যাগ ও প্যাকেট তৈরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি

খুলনায় দলিত কর্তৃক আয়োজিত মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ইউকেএইডের অর্থায়নে ০৪ দিন ব্যাপী দলিত নারীদের শপিং ব্যাগ ও প্যাকেট তৈরি বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও দলিত বিধবা, স্বামী পরিত্যাক্তা নারী ও প্রতিবন্ধীদের ছাগল পালন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দুটি উদ্বোধনী করা হয়েছে।

শনিবার সকাল ১০ টায় দৌলতপুর দলিত কার্যালয় ও সোনাডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরে আলাদা দু’টি অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠান দুটির প্রধান অতিথি হিসাবে শুভ উদ্ভোধন ঘোষনা করেন জাতীয় মহিলা সংস্থা, খুলনা’র চেয়ারম্যান অধ্যাপক রুনু ইকবাল বিথার এবং যুবউন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোস্তাক উদ্দীন।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সম্প্রীতি ফোরাম খুলনার আহ্বায়ক, মিসেস সিলভী হারুন,জাতীয় মহিলা সংস্থার সদস্য ও সম্প্রীতি ফোরাম খুলনার যুগ্ম-আহ্বায়ক ইসরাত আরা হীরা, নির্বাহী সদস্য মোঃ সাবির খান, সম্প্রীতি ফোরাম খুলনার সালমা জাহান মনি।

অনুষ্ঠানে অতিথিরা দলিত জনগোষ্ঠীর দক্ষতার উন্নয়নসহ নারীদের  আয়বর্ধন মূলক কাজের সাথে সম্পৃক্ত করা, পারিবারিক আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলায় এই কার্যক্রমকে সাধুবাদ জানান ও এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের প্রচেষ্টায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য উৎসাহ প্রদান করে।

দলিত এর নির্বাহী পরিচালক জনাব স্বপন কুমার দাস বলেন, প্রশিক্ষণ গ্রহন এর মাধ্যমে শুধু নিজেদের আয়বৃদ্ধি সহ নারী উদ্যোগক্তা হয়ে নিজেদের পরিবারের উন্নয়নে তারা নিজেরাও অবদান রাখতে পারেন।

সভার বিশেষ অতিথি যুগ্ম-আহ্বায়ক ইসরাত আরা হীরা দলিত এর সকল কার্যক্রম যাতে আরো বেশী অগ্রসর হয় ও এই জনগোষ্ঠীদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে সেই আশা ব্যক্ত করেন ও তারই সাথে এই প্রশিক্ষন পরবর্তী সময়ে দলিত নারীরা স্বাবলম্বী হয়ে উঠবে এই প্রত্যাশা ব্যক্ত করেন।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে দলিত এর ঈড়সসঁহরঃু ওহরঃরধঃরাব ঃড় ঊংঃধনষরংয উধষরঃ ্ ঊীপষঁফবফ চবড়ঢ়ষব’ং জরমযঃং (ঈওঊউঊজ) প্রকল্পের পক্ষ থেকে প্রকল্প কর্মকর্তা, জুলি বাড়ৈ, ফ্যাইন্যান্স এ্যান্ড এডমিন অফিসার, সন্তোষ কুমার দাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর পার্থ প্রতীম দে, ভলেন্টিয়ার শাওন কুমার দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

দাকোপে ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে থানা পুলিশের প্রস্তুতি সভা

মোঃ শামীম হোসেন- বাজুয়া

আজ সোমবার দাকোপের সকল ইউনিয়নে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সকলের অংশ গ্রহণের মধ্যে দিয়ে সম্পূর্ণ করার লক্ষে রবিবার অদ্য ১৯.০৯.২১খ্রি. দাকোপ থানায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পর্কিত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। বিফ্রিং প্যারেডে উপস্থিত ছিলেন মোঃ রাশেদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার, সি-সার্কেল, খুলনা। এসময় তিনি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের নির্বাচন কালিন সময়ে সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শনের মাধ্যমে জনগনকে একটি অবাধ,  গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় দাকোপ থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী সহ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত সকল পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা উপস্থিতছিলে।      

শর্ত শিথিল করায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে হঠাৎ করে বেড়েছে পাসপোর্ট যাত্রী পারাপার

বেনাপোল প্রতিনিধি                     

ভারত ভ্রমনে শর্ত শিথিল করায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে হঠাৎ করে বেড়েছে পাসপোর্ট যাত্রী পারাপার। গত ৮ সেপ্টেম্বর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও দুতাবাসের এনওসি উঠে যাওয়ার বেড়ে যায় পাসপোর্ট যাত্রীদের ভারত ভ্রমন।

তবে উভয় দেশের পাসপোর্ট যাত্রীদের জন্য বলবৎ রয়েছে করোনা নেগেটিভ সার্টিফিকেট। বিশ্বব্যাপি করোনামহামারি ছড়িয়ে পড়লে সীমাšত পথে পাসপোর্ট যাত্রী চলাচল বন্ধ হয়ে যায়। পরে শুধুমাত্র চিকিৎসা ও ব্যবসায়ীদের জন্য চালু করা হয় ভিসা। বিশেষ অনুমোদন নিয়ে ভারত যেতে অনুমোদন দেয় উভয় দেশের সকরার। কিছুদিন পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অনুমোদন নিয়ে মেডিকেল ভিসা এবং বাণিজ্যিক ভিসার অনুমোদন দেয়।

ফলে এতসব শর্ত মেনে বিড়ম্বনায় পড়ে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। যাত্রীর সংখ্যাও কমে যায় ভারত ভ্রমনে। সব মিলে প্রতিদিন ১/২’শ যাত্রী চলাচল ছিল ভারতে। সম্প্রতি শর্ত শিথিলের কারণে এ পথে প্রতিদিন সব মিলিয়ে সহ¯্রাধিক যাত্রী ভ্রমন করতে শুরু করেছে ভারতে। গত এক সপ্তাহে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে ৬ হাজার ৩৭২ জন যাত্রী চলাচল করেছেন। এরমধ্যে ১২ সেপ্টেম্বর- ৭১৬ জন, ১৩ সেপ্টেম্বর- ৬২৯ জন, ১৪ সেপ্টেম্বর- ৮৪৫ জন, ১৫ সেপ্টেম্বর- ৫২৯ জন, ১৬ সেপ্টেম্বর- ১,২২৪ জন, ১৭ সেপ্টেম্বর ১,২২৭ জন এবং ১৮ সেপ্টেম্বর- ১,২০২ জন যাত্রী যাতায়াত করেছে ভারতে।

উল্লেখ্য, ২৬ এপ্রিল থেকে শুরু হয় ভারত  ফেরত যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। যাত্রীর নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা খাওয়ার কারণে কমে যায় ভারত ভ্রমন। ফেরার সময় ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশন থেকে এনওসি বাধ্যতামূলক করায় কমে যায় যাত্রী পারাপার। তবে মুমূর্ষু রোগিরা সকল শর্ত মেনেই ভারত ভ্রমন করে।

বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসান হাবিব বলেন, উভয় দেশের শর্ত শিথিল এবং করোনাভাইরাসের মহামারি তুলনামূলক ককে যাওয়ায় গত একসপ্তাহ যাবৎ পাসপোর্ট যাত্রীর সংখ্যা বেড়ে যায়। ট্যুরিস্ট ভিসা ছাড়লে হয়ত বা যাত্রীর সংখ্যা বেড়ে ১০ হাজারে গিয়ে পৌছাবে। বেড়ে যাবে সরকারের রাজস্ব আয়।

বর্তমানে মেডিকেল ভিসা, বিজিনেস, চাকুরীজীবি, স্টুডেন্ট ভিসার পাশাপাশি টিএফ ভিসার যাত্রীও চলাচল করছে। হয়তো বা ট্যুরিস্ট ভিসা চালু হবে দ্রুত, এমনটি আশা করছেন বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা।

লোকালয়ে আসা হরিণ বনে ফেরত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বাঘের তাড়া কিংবা খাদ্যের সন্ধানে মোংলার লোকালয়ে এসে আটকা পড়া একটি মায়াবী হরিণ উদ্ধারের পর আবারো তা বনে ফেরত পাঠানো হয়েছে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ এনামুল হক জানান, রবিবার ভোর ৬টার দিকে সুন্দরবন সংলগ্ন মোংলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার গাজী বাড়ীর পিছনে একটি হরিণ দেখতে পেয়ে স্থানীয়রা তাদের খবর দেন। এরপর বনবিভাগের সদস্যরা সেখান থেকে হরিণটিকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া হরিণ শরীরে ক্ষতের চিহ্ন ছিলো। কারণ হরিণটি বন থেকে লোকালয়ে এসে গাজী বাড়ীর পিছনের সীমানা বেড়ার নেট জালে জড়িয়ে আটকে পড়ে। সেখান থেকে ছুটাছুটির চেষ্টা করলে হরিণটির শরীরে এ ক্ষয় হয়। পরে চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে এনে চিকিৎসা দিয়ে সকাল ৮টার দিকে আবারো বনে ছেড়ে দেয়া হয় হরিণটিকে। এ সময় চাঁদপাই রেঞ্জের স্টেশন অফিসার মোঃ ওবায়দুর রহমান, বনপ্রহরী মোঃ মিজানুর রহমান, ওহিবুল ইসলাম, সিপিজি সদস্য এনামুল সরদার ও স্বপন মোল্যা উপস্থিত ছিলেন।

সহকারী বন সংরক্ষক মোঃ এনামুল হক বলেন, প্রায় ১৮/২০ কেজি ওজনের একটি পুরুষ মায়াবী হরিণ উদ্ধার করে চিকিৎসা দিয়ে বনে ছেড়ে দেয়া হয়েছে। তবে ধারণা করা হচ্ছে বাঘের তাড়া খেয়ে অন্যথায় খাদ্যের সন্ধানে হরিণটি লোকালয়ে চলে আসতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর হাতকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধতার বিকল্প নেই- সালাম মূর্শেদী এমপি

খবর বিজ্ঞপ্তি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ বিশ্বের দরবারে এক উচ্চ পর্যায়ে নিয়েছেন। এখন বিশ্বের মানুষের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের জনগণের উন্নতির জন্য দিনরাত পরিশ্রম করেন। তাঁর হাতকে আরও শক্তিশালী করতে হলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দল, মত, নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই।

রোববার সাংসদের নগরীর কাস্টমঘাটস্থ রাজনৈতিক কার্যালয়ে রূপসা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সাংগঠনিক মতবিনিময় ও তেরখাদা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

রূপসা উপজেলামী আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা’র সভাপতিত্বে অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিএমএ সালাম, সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মোতালেব হোসেন ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ বি এম কামরুজ্জামান জামাল।

আরও বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হাবিব, শামছুন্নাহার, স ম জাহাঙ্গীর, আক্তার ফারুক, প্রভাষক মোঃ ওয়াহিদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, রবিউল ইসলাম বিশ্বাস, ইউপি চেয়ারম্যান ইসহাক সরদার, আজিজুল হক কাজল, শেখ মারুফ হোসেন, এমপি’র চিফ কো-অর্ডিনেটর ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার ও যুবলীগ নেতা সামসুল আলম বাবু, আসাদুজ্জামান আসাদ, ফরিদ শেখ, সরদার জসীম উদ্দিন, আশিষ রায়, বাদশা মিয়া, ইউপি সদস্য সুব্রত বাগচী, সাবিনা ইয়াসমিন, আকলিমা খাতুন তুলি, শামীম হাসান তুহিন, মোঃ নুরুজ্জামান, শিরিনা আক্তার, মোঃ মঈন উদ্দীন প্রমূখ।

খুলনা অঞ্চলে ডেঙ্গু রোগীর সংখ্যা ২০০ ছাড়াল

স্টাফ রিপোর্টার

খুলনা বিভাগে কয়েক দিন ধরে করোনা শনাক্তের হার ৫ থেকে ১০ মধ্যে ওঠানামা করছে। করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমে এলেও ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়েছে। খুলনা বিভাগের বিভিন্ন উপজেলায় ডেঙ্গুরোগী শনাক্ত হচ্ছে। জানুয়ারি থেকে রোববার পর্যন্ত বিভাগের ১০ জেলার সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগীর সংখ্যা ২০৬।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে জানা যায়, বছরের প্রথম সাড়ে সাত মাসে (জানুয়ারি থেকে ১৫ আগস্ট) ডেঙ্গুরোগীর সংখ্যা ছিল ৫০। ২৯ আগস্ট রোগীর সংখ্যা ১০০ এবং ১০ সেপ্টেম্বর শনাক্তের সংখ্যা ১৫০ ছাড়ায়।

তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যাচ্ছে, ডেঙ্গুশনাক্তের সংখ্যা ১০০ ছাড়াতে সময় লেগেছিল ২৪১ দিন। পরের ১০০ ছাড়িয়েছে ২১ দিনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছে। সব মিলিয়ে বিভাগে বর্তমানে ২১ জন ডেঙ্গুনিয়ে চিকিৎসাধীন। ২১ জনের মধ্যে খুলনার হাসপাতালে ৪ জন, যশোরে ৮, কুষ্টিয়ায় ৩, ঝিনাইদহ ও নড়াইলে ২ জন করে এবং বাগেরহাট ও সাতক্ষীরায় ১ জন করে ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।

চলতি বছর খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ৫৮ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। যশোরের হাসপাতালে সমানসংখ্যক ৫৮ জন চিকিৎসা নিয়েছে, নড়াইলে চিকিৎসা নিয়েছে ২২ জন। এ বছর ডেঙ্গুশনাক্ত হওয়া রোগীদের মধ্যে এখন পর্যন্ত ১৭৭ জন হাসপাতাল ছেড়েছে। খুমেক হাসপাতালে ও যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন করে মারা যায়। ডেঙ্গুতে আক্রান্ত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ও বিভাগীয় শহরের হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, ২০১৯ সালে খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল রেকর্ডসংখ্যক। ওই বছর বিভাগে ১১ হাজার ৪৭৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয় এবং মৃত্যু হয় ৩৯ জনের। একই বছর খুলনা জেলায় ২ হাজার ৯৫ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলেও মারা যায় ২৬ জন। এদিকে গত বছর বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয় ১০৪ জন, এর মধ্যে মারা গেছে ১ জন।

খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও হাসপাতালের ডেঙ্গুইউনিটের মুখপাত্র উৎপল কুমার চন্দ বলেন, খুমেক হাসপাতালে আপাতত ১০ শয্যার ডেঙ্গুইউনিট খোলা আছে। বর্তমানে হাসপাতালে ডেঙ্গুইউনিটে চারজন চিকিৎসাধীন। এ সময় কারও জ্বর হলে দেরি না করে কোভিড ও ডেঙ্গুদুটি পরীক্ষাই করিয়ে নিতে হবে।

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় শনাক্ত, শনাক্তের হার ও মৃত্যু বেড়েছে

স্টাফ রিপোর্টার

খুলনা বিভাগে শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জন মারা গেছেন। এ সময়ে ১ হাজার ১৪০ জনের নমুনা পরীক্ষা করে ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৩৩। রোববার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় আগের সময়ের চেয়ে ১৪২টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৫ দশমিক ৮১। ওই সময়ে বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু হয়। আর ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। শেষ ২৪ ঘণ্টায় বিভাগে করোনার শনাক্ত, শনাক্তের হার ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

বিভাগে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ১১৫ জন। মৃত্যুর হার ২ দশমিক ৮। সবশেষ খুলনা, বাগেরহাট, মেহেরপুর, নড়াইল ও যশোরে একজন করে মারা গেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৭৯২ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে কুষ্টিয়ায় ৭৫৯ জনের। এ ছাড়া যশোরে ৪৮৭, ঝিনাইদহে ২৬৫, চুয়াডাঙ্গায় ১৮৯, মেহেরপুরে ১৮১, বাগেরহাটে ১৪৪, নড়াইলে ১২০, মাগুরায় ৯০ ও সাতক্ষীরায় ৮৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ কুষ্টিয়ায় ও ঝিনাইদহে আছেন ২৭ জন করে। এ ছাড়া যশোরে ৫ জন, খুলনায় ১৫, চুয়াডাঙ্গায় ৫, মেহেরপুরে ৫, বাগেরহাটে ৪, নড়াইলে ৪, মাগুরায় ২ ও সাতক্ষীরায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

বাগেরহাটে ধানখেতে মিলল ওয়ার্ড সদস্য প্রার্থীর কর্মীর লাশ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে মনির শেখ (২৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামে হত্যাকা-ের এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে রোববার সকাল সাড়ে ১০টার দিকে শাসন গ্রামের উত্তরপাড়ার একটি ধানখেত থেকে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কারা কী কারণে ওই যুবককে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহত মনির শেখ মোল্লাহাট উপজেলার শাসন গ্রামের পশ্চিম পাড়ার মুজির শেখের ছেলে। কাল সোমবার ওই এলাকায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ওয়ার্ড সদস্য পদের ভোট। চুনখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মামুন শেখ নিহত মনিরকে নিজের কর্মী দাবি করেছেন। স্থানীয় লোকজন জানান, মামুন কৃষিকাজ করতেন। গতকাল রাতেও নির্বাচনী প্রচারণায় অংশ নেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে লাশ ধানখেতে ফেলে দেয়। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আসাদুজ্জামান বলেন, হত্যাকা-ের কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

দুর্যোগ ও নোনাজলের ক্ষত কাটিয়ে বদলে যাচ্ছে জীবন

দাকোপ প্রতিনিধি ।।

খুলনা জেলা শহর থেকে সড়কপথে দুই ঘণ্টা পথ পেরুলেই দাকোপ সদর। উপজেলা শহরের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট চুনকুড়ি নদী। নদীর পাড় বেয়ে পিচঢালা সড়কে পানখালী ইউনিয়নের লক্ষ্মীখোলা যেতে হয়। নদীর সীমানা পেরিয়ে গ্রামে প্রবেশ করতেই চারদিকে চোখে পড়ে সবুজের সমারোহ। লক্ষ্মীখোলা গ্রাম থেকে ফিলডাঙ্গায় যেতেই দেখা হয় কৃষক চঞ্চল রায়ের সঙ্গে। ২০০৭ সালের ১৫ নভেম্বরের দুঃসহ স্মৃতি মনে করে এখনও আঁতকে ওঠেন তিনি। তখন মাঠজুড়ে থাকা সবুজ আমন ধানের বুক চিরে বেরিয়েছে ছড়া। এমন সময়ে উপকূলে দানবীয় শক্তি নিয়ে আছড়ে পড়া ঘূর্ণিঝড় সিডর ভেঙে দেয় কৃষকের সব স্বপ্ন। ফসল হারিয়ে ভয়াবহ বিপর্যয়ে পড়েন তারা। ঘূর্ণিঝড়ের পর লবণের আগ্রাসনে বিপন্ন হয়ে পড়ে জীবন। প্রকৃতির নির্মম ছোবলের পরও নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেন তারা। এক ফসলি জমিতে নতুন ফসল করার উদ্যোগ নিলেও লবণাক্ততার কারণে মাঝেমধ্যে বাধাগ্রস্ত হচ্ছিল। কৃষকের স্বপ্নযাত্রায় সঙ্গী হয় ইউএসএআইডি’র নবযাত্রা প্রকল্প। ২০১৫ সাল থেকে ওয়ার্ল্ডভিশন, বাংলাদেশ সরকার ও উইনরকের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। বর্তমানে দাকোপের লবণাক্ত জমি কৃষির উর্বর ভূমি হয়ে উঠেছে। এখন এ অঞ্চলের জমিতে বছরে কয়েক ফসল তুলে আনেন কৃষক।

কৃষক চঞ্চল রায় বলছিলেন- আইলা, আম্পান, সিডরসহ নানা দুর্যোগের পর লবণসহিষুষ্ণ ফসল চাষের পদ্ধতি শিখেছেন তারা। ওয়ার্ল্ডভিশনের মাধ্যমে প্রশিক্ষণসহ সরকারের সব সেবা তারা পাচ্ছেন। উৎপাদিত পণ্য বিক্রির জন্য করা হয়েছে আলাদা সংগ্রহ কেন্দ্র। লাভের মুখ দেখায় কৃষক বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, ফল, সবজি, মাছসহ একসঙ্গে অনেক কিছুই চাষ করছেন। এতে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে।

চরডাঙ্গা গ্রামে গিয়ে দেখা যায় যায়, খালের পাশ দিয়েই বয়ে গেছে পিচঢালা পথ। পানিতে ভাসছে সারি সারি বেড। কোনোটিতে বিভিন্ন রকম সবজি, আবার কোনোটিতে ঝুলছে নানা জাতের তরমুজ। নিচে এক পাশে ধান আবার আরেক পাশে মাছ চাষ হচ্ছে।

বিভিন্ন গ্রামের অন্তত ১০ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, ওয়ার্ল্ডভিশন ও উইনরক ইন্টারন্যাশনালের কর্মীদের পরামর্শে তারা লবণসহিষুষ্ণ বারোমাসি ফসল চাষ শুরু করেছেন। এ জন্য নানা গ্রুপে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দাকোপে নবযাত্রা প্রকল্পের সুফল পেয়ে স্বাবলম্বী হয়েছেন ৭ হাজার ৭৩১ জন কৃষক।

চরডাঙ্গা গ্রামে কৃষক উজ্জল রায় ৩৫ শতাংশ জমিতে তরমুজ চাষ করেছেন। এ বছর ১৬ হাজার টাকা খরচ করে তরমুজ চাষে তিনি আয় করেছেন এক লাখ টাকা। তিনি বলেন, কয়েক বছর ধরে এলাকায় ফসল চাষের বৈচিত্র্য চোখে পড়ার মতো। এক সময় ভাবাই যেত না এ এলাকায় তরমুজ, বোরো ধান চাষ সম্ভব। বড় খালে বাঁধ দিয়ে মিষ্টি পানির আধার তৈরি করা হয়েছে।

বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, ছোট ছোট পুকুর। পুকুরের চারপাশ দিয়ে ওপরে কঞ্চি দিয়ে জাল টাঙানো। তার ওপরে ও বাগানের চারপাশের বেড়া বেয়ে উঠেছে নানা সবজির গাছ। বেগুন, করলা, বরবটি, টমেটো পেন পাল্লা দিয়ে বড় হচ্ছে সেখানে। অন্যদিকে পুকুরে বড় হচ্ছে মাছ।

পুরুষের সঙ্গে নারীরাও মাঠে কৃষি কাজ করছেন। পানখালী গ্রামে দেখা হয় কৃষক আয়েশা বেগমের সঙ্গে। তিনি বলেন, এই এলাকার নারীরা এখন ঘরের বাইরে প্রচুর কাজ করছেন। পড়ালেখা করছে, বাল্যবিয়ে কমেছে। নারীদের মধ্যে সঞ্চয়ের প্রবণতাও বেড়েছে। বিভিন্ন সভায় নারীর অংশগ্রহণও বেড়েছে।

তিলডাংগা ইউনিয়নের বাসিন্দা আবু তাহের বলেন, আগে ঘূর্ণিঝড়ের সংকেত পেলেও মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে চাইতেন না। এখন প্রায় প্রতিটি পাড়ায় আশ্রয়কেন্দ্র আছে। মানুষের ভিটা না ছাড়ার ওই প্রবণতাও কমেছে। দাকোপে নবযাত্রা প্রকল্প ৫০টি দুর্যোগ আশ্রয়কেন্দ্র সংস্কার, তিনটি আশ্রয়কেন্দ্র নির্মাণ, দুর্যোগ সচেতনতা প্রশিক্ষণ, ৮১টি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠনসহ নানা কার্যক্রমের মাধ্যমে স্থানীয় মানুষকে দুর্যোগ মোকাবিলায় সক্ষম করে তোলা হয়েছে।

জানা গেছে, দাকোপ ছাড়াও ‘নবযাত্রা’ প্রকল্প সাতক্ষীরার কালীগঞ্জ, শ্যামনগর ও কয়রায় কাজ করছে। এ চার উপজেলার ৪০টি ইউনিয়নে ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত ৮৯ হাজার ১৮৬ নারী কৃষকের উৎপাদনশীল অর্থনৈতিক সম্পদ আয়, জীবিকা ও আর্থিক সেবায় সহযোগিতা বেড়েছে। ৩০ হাজার ৮৬৭ জন কৃষক জলবায়ু সহনশীল কৃষিকাজ ও উন্নত উৎপাদনশীল প্রযুক্তি ব্যবহার করছেন। ৫৪ হাজার ৯৪৮ জন দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ পেয়েছেন। স্থানীয় সরকার ও প্রশাসনকে সঙ্গে নিয়ে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করার মাধ্যমে খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও দুর্যোগ সহনশীলতার উন্নতি হয়েছে। সরকারি ও বেসরকারি খাতের মূল সিস্টেম ও অংশীদারদের শক্তিশালী করা হয়েছে। ছোট, মাঝারি ও বড় উদ্যোক্তাদের সঙ্গে চুক্তির মাধ্যমে চাহিদা তৈরি ও সেবার বিধান সহজ করা হয়েছে। আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা হয়েছে। গণনা, সঞ্চয়, ঋণ ও ব্যবসা উদ্যোগ বিষয়ক ‘উদ্যোক্তা সাক্ষরতা’ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অতিদরিদ্রদের জন্য প্রশিক্ষণকালীন মাসিক ভাতা, আয়বর্ধনমূলক কার্যক্রমের ওপর প্রশিক্ষণ প্রদান, প্রশিক্ষণ শেষে নগদ অনুদান এবং সঞ্চয়ী দল গঠন করা হয়েছে। বিভিন্ন পর্যায়ের উৎপাদক ও বাজারের মধ্যে সংযোগ স্থাপন করা হয়েছে। প্রধান প্রধান কৃষকের নেতৃত্বে জলবায়ু সহিষ্ণু কৃষি প্রদর্শনী খামার স্থাপন হয়েছে। নবযাত্রা প্রকল্পের অধীনে চার উপজেলায় রয়েছে ১৪ হাজার অতিদরিদ্র ব্যক্তি, ২৭ হাজার উৎপাদক, ১৫০ জন নেতৃত্বদানকারী কৃষক ও ১৪ হাজার সঞ্চয়ী দলের সদস্য। গত বছরের অক্টোবর থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত নবযাত্রা প্রকল্প বর্ধিত করা হয়েছে। এ সময়ে আগের কার্যক্রমের ফলাফল কার্যকর ও টেকসই করার পাশাপাশি সরকারি-বেসরকারি খাত ও স্থানীয় জনগণের কাছে হস্তান্তর করতে কাজ করছে।

দাকোপের বানিশান্তার নারী কৃষক বিউটি বাইন, কৈলাশগঞ্জের রামনগর গ্রামের ফারমিতা সরকার, কামারখোলার লক্ষ্মী ম-ল বলেন, নবযাত্রা প্রকল্পটি তাদের টেকসই জীবনমান উন্নয়নে অনন্য ভূমিকা রেখেছে। প্রকল্পের কার্যক্রম বন্ধ হয়ে গেলে তারা সেবা বঞ্চিত হতে পারেন।

যশোরে স্বর্ণের বারসহ আটক বৃদ্ধের ১৪ বছরের কারাদন্ড

যশোর অফিস

যশোরে স্বর্ণ চোরাচালানি মামলায় মোক্তার আলী (৭০) নামের এক বৃদ্ধকে ১৪ বছরের সশ্রম কারাদ- ও অর্থদ- দিয়েছেন আদালত। রোববার (১৯ সেপ্টেম্বর) সিনিয়র জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত মোক্তার আলী বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা বারোপোতা গ্রামের মৃত আজিবার ম-লের ছেলে। তিনি কারাগারে রয়েছেন।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এম ইদ্রিস আলী মামলার বরাত দিয়ে বলেন, ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর জিএম এন্টারপ্রাইজের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-১৩১৭) তল্লাশি করে ১২টি স্বর্ণের বারসহ মোক্তার আলীকে আটক করে বিজিবি। পরে সুবেদার বাদশা মিয়া বাদী হয়ে চোরাচালান দমন আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকায় মোক্তার আলীকে অভিযুক্ত করে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম।

এ মামলার দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামি মোক্তার আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১৪ বছর সশ্রম কারাদ- ও ২০ হাজার টাকা অর্থদ-ের আদেশ দেন।

নড়াইলে শতাধিক স্থানে পাখির বাসা স্থাপন

নড়াইল প্রতিনিধি

নড়াইলে পাখির নিরাপদ প্রজনন ও অভয়ারণ্য গড়ে তুলতে শতাধিক স্থানে পাখির বাসা স্থাপন কার্যক্রম শুরু করেছে কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের সেবামূলক প্রতিষ্ঠান ঊষার আলো ফাউন্ডেশন। নড়াইল শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় গাছে মাটির বাসা স্থাপন করা হচ্ছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরের বটগাছে বাসা স্থাপনের মধ্যদিয়ে ব্যতিক্রমধর্মী এ কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এ সময় নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, ঊষার আলো ফাউন্ডেশনের সভাপতি মো. মিনহাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাফায়াত হোসাইন, লোহাগড়া উপজেলা সভাপতি মো. মাহমুদুল হাসান, কার্যকরী সদস্য নাবিল রহমান, মো. আব্দুল্লাাহ, মনিরুল ইসলাম, খালিদ হোসাইন, মুজাহিদুল ইসলাম, হাসিবুর রহমান বাপ্পী, নিজাম উদ্দিন, মাহফুজ আহসান, তমাল, আহনাফ, ইমামুল শেখ প্রমুখ।

প্রথমদিনে জেলা শিল্পকলা একাডেমি চত্বর, জেলা প্রশাসকের বাংলো, পুলিশ সুপারের বাংলো, চরেরঘাটসহ বেশ কয়েকটি এলাকায় গাছে বাসা স্থাপন করা হয়। পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে বাসা স্থাপন করা হবে বলে আয়োজকরা জানান।

সংগঠনের সভাপতি মিনহাজুল ইসলাম বলেন, নড়াইল শহরে এখন সচরাচর পাখিদের কলকাকলি শোনা যায় না। নগরায়ন ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে নানা জাতের পাখি বিলুপ্ত হতে শুরু করেছে। এজন্য আমরা পাখি সংরক্ষণ ও পাখির নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এগিয়ে এসেছি।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম বলেন, এটি একটি অসাধারণ উদ্যোগ। আমরা পুলিশ প্রশাসন এ কাজের পাশে আছি। পাশাপাশি পাখি শিকারিদের বিষয়ে আমাদের তথ্য দিলে তাদের আইনের আওতায় আনা হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, ঊষার আলো ফাউন্ডেশনের একদল উদ্যোমী যুবক পাখি সংরক্ষণ ও প্রজনন বৃদ্ধির জন্য প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। এভাবে আমাদের তরুণ সমাজসহ পাখিপ্রেমীদের এগিয়ে আসতে হবে।

কুষ্টিয়ায় জেলের জালে ধরা পড়লো বিষাক্ত ‘চন্দ্রবোড়া’

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় গড়াই নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলের জালে ধরা পড়েছে ‘চন্দ্রবোড়া’ নামে একটি বিষধর সাপ। ধরা পড়ার চার দিন পর শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে স্থানীয় এক যুবক ও বন বিভাগের সহায়তায় সাপটিকে জেলার দুর্গম চরে অবমুক্ত করা হয়।

থানাপাড়া এলাকার প্রকৃতিপ্রেমী ও সমাজসেবক শাহাবুদ্দিন মিলন জানান, গত বুধবার (১৫ সেপ্টেম্বর) গড়াই নদীতে মাছ ধরতে যান শহরের মঙ্গলবাড়িয়া এলাকার মৃদুল শেখ। এক পর্যায়ে প্রায় পাঁচ ফিট লম্বা সাপটি তার জালে আটকা পড়ে। অন্যান্য সাপের থেকে ব্যতিক্রম মনে হওয়ায় তিনি সেটিকে বালতিতে করে নিজ বাড়িতে নিয়ে আসেন। সাপটির পেট ডিম ভর্তি থাকায় তেমন একটা নড়া-চড়া করছিল না। জেলে মৃদুল শেখ ওই সাপটি বিক্রি করতে সাপুড়েদের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করেন। ব্যতিক্রমী এই সাপ উদ্ধারের খবর লোকমুখে ছড়িয়ে পড়লে সবাই তার বাড়িতে ভিড় জমান। পরে বিষয়টি বন বিভাগকে জানান শাহাবুদ্দিন মিলন।

বন বিভাগের কর্মকর্তা আব্দুল হামিদ জানান, বিষয়টি জানতে পেরে শনিবার রাতে তিনি লোকজন নিয়ে জেলে মৃদুল শেখের বাড়িতে যান। পরে সাপটিকে উদ্ধার করে চরে অবমুক্ত করা হয়।

তিনি আরও জানান, জেলে মৃদুল শেখের জানা ছিল না সাপটির নাম চন্দ্রবোড়া এবং এর বিষ কতটা ভয়ংকর হতে পারে। বাংলাদেশে অনেক আগেই এই সাপটি বিলুপ্ত হয়েছে। সম্প্রতি বন্যার কারণে ভারত থেকে এটি ভেসে আসতে পারে।

জানা যায়, এক সপ্তাহ আগে কুষ্টিয়ার কুমারখালী এলাকার ছেউড়িয়ায় একজন জেলের জালে আরেকটি চন্দ্রবোড়া সাপ ধরা পড়েছিল।

ধুমধামে বিয়ে তিনফুট উচ্চতার বর-কনের

যশোর প্রতিনিধি

রবিউল ইসলামের বয়স ২৬ বছর। অন্যদিকে ময়না খাতুনের বয়স ৩৬ বছর। ‘অসম’ বয়সী হলেও দুইজনেরই উচ্চতা প্রায় তিনফুট। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ধুমধামে তাদের বিয়ে দিয়েছেন এলাকাবাসী।

ব্যতিক্রমী এ বিয়েটি হয় যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর পোস্ট অফিস এলাকার মৃত আকবার আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে একই উপজেলার আন্দুলিয়া গ্রামের নাজির মোল্লার মেয়ে ময়না খাতুনের।

উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সুজিত বিশ্বাস জানান, এলাকাবাসীর সহযোগিতায় বিয়ের গেট সাজিয়ে, প্যান্ডেল করে ধুমধাম করে বিয়ে দেওয়া হয়েছে। বিয়েতে দুটি মাইক্রোবাসসহ ২০টি মোটরসাইকেল যোগে ৬০ জন বরযাত্রী এসেছিলেন।

বরের খালু জাহাঙ্গীর হোসেন বলেন, দরিদ্র পরিবারে রবিউলের জন্ম। ছোট্ট বেলা থেকে তার বাবা-মা নেই। ছোট্ট থেকে আমরাই রবিউলকে মানুষ করেছি। কৃষি কাজ করে সে জীবিকা নির্বাহ করে। বিয়ের বয়স হলেও তার বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছিলাম না। পরে ওই মেয়ের সন্ধান পাই।

এ বিষয়ে বর রবিউল বলেন, দুজনের সম্মতিতেই বিয়ে হয়েছে। বিয়ে করতে পেরে অনেক আনন্দ লাগছে।

কনে ময়না খাতুনও বলেন, আমাদের বিয়ে খুব ধুমধামে হয়েছে। অনেক ভাল লাগছে। এভাবে বিয়ে হবে স্বপ্নেও ভাবিনি।

উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোদাচ্ছের আলী বলেন, উৎসব করে স্থানীয়রা তাদের বিয়ে দিয়েছেন। অনেক মানুষ তাদের দেখতে এসে দোয়া করেছে।

 ‘পুলিশ’ পরিচয়ে বাসের ভাড়া না দেওয়ার চেষ্টা, পরে গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় পুলিশের এক ভুয়া উপ-পরিদর্শককে (এসআই) গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তির নাম ইকরাম হোসেন ওরফে সবুজ মিয়া (৪৫)। তিনি ফরিদপুর জেলার সালথা গ্রামের মৃত বাচ্চু সর্দারের ছেলে।

তার বিরুদ্ধে আশুলিয়া থানায় চাঁদাবাজি, চুরি ও প্রতারণার অভিযোগে একটি মামলা রয়েছে। সে ওই মামলার পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও ৪টি ফৌজদারি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে ইকরাম হোসেনকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, শুক্রবার দিনগত রাত ২টার দিকে ঢাকা থেকে রয়েল এক্সপ্রেসের একটি পরিবহনে চুয়াডাঙ্গায় আসেন ইকরাম হোসেন। বাসের ভাড়া দেওয়া নিয়ে চালক জালাল হোসেনের সঙ্গে বাকবিত-া করেন তিনি। এ সময় ইকরাম নিজেকে পুলিশের এসআই পরিচয় দেন। তিনি কোনো ভাড়া দেবেন না বলে বাসচালককে সাফ জানিয়ে দেন।

পরে বাসটি শহরের একাডেমি মোড়ে পৌঁছালে সদর থানার টহলরত পুলিশকে বিষয়টি জানান বাসচালক জালাল। তার পরিচয় যাচাই-বাছাই করে ভুয়া বলে নিশ্চিত হয় পুলিশ। রাতেই তাকে গ্রেফতার করে নেওয়া হয় সদর থানায়। বিষয়টি জানানো হয় আশুলিয়া থানা পুলিশকে।

মহেশপুরে উপজেলা ও পৌর তাতী লীগের বিশাল আনান্দ মিছিল

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

গতকাল রোববার বিকালে ঝিনাইদহের মহেশপুরে নব-গঠিত উপজেলা ও পৌর তাতী লীগের বিশাল একটি আনান্দ মিছিল বের করা হয়। আনান্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় চত্তরে এসে শেষ হয়।

উপজেলা তাতী লীগের নব-গঠিত কমিটির আহবায়ক ও পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদ সদস্য প্রভাষক এম এ আসাদ,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক মুকুল গাজি,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান,নব-গঠিত উপজেলা তাতী লীগের যুগ্ন আহবায়ক আনিচুর রহমান,তরিকুল ইসলাম,সদস্য সচিব শফিকুল ইসলাম, পৌর তাতী লীগের আহবায়ক ফরহাদ হোসাইন, যুগ্ন আহবায়ক আব্দুল খালেক টোটন,রাজিব হোসেন,আদিত্য আনোয়ার,তপু কুমার প্রমুখ।

পরে সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে নব-গঠিত উপজেলা ও পৌর তাতী লীগের নেতৃ বৃন্দ ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চলকে ফুলেল শুভেচ্ছা জানান।

কলারোয়ায় ইউপি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক ব্রিফিং

সোহাগ হোসেন কলারোয়া প্রতিনিধি

কলারোয়া উপজেলার ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন।

উপজেলার ১০টি ইউনিয়নে ২০ সেপ্টেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষে সভায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে নানান সিদ্ধান্ত নেয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দায়িত্বপ্রাপ্ত ১০জন ম্যাজিস্ট্রেট, রিটার্নিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, কৃষি অফিসার রফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার নুরে আলম নাহিদ, পল্লী উন্নয়ন অফিসার এএসএম সোহেল, ওসি মীর খায়রুল কবিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এদিকে, এর আগে থানা চত্বরে উপজেলার ভোটকেন্দ্রে এবং সকল ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের মাঝে দিক-নির্দেশনামূলক বিফ্রিং দেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব ইকবাল হোসেন, থানার ওসি মীর খায়রুল কবির সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ইন্দুরকানীতে ১৯ মাস পরে উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষনার একদিন পরে কার্যকরী কমিটির সভা

ইন্দুরকানী (পিরোজপুর ) সংবাদদাতাঃ 

ইন্দুরকানীতে সম্মেলনের ১৯ মাস পরে উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনার একদিন পরে কার্যকরী কমিটির সভা করা হয়েছে। ২২শে ফেব্রুয়ারী-২০২০ এ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আওয়ামীলগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে কেন্দ্রীয় আওয়মীলীগের নেতৃবৃন্দ উপস্থিত থেকে এ্যাডঃ এম মতিউর রহমানকে সভাপতি ও মোঃ মনিরুজ্জামান সেলিম হাওলাদারকে সাধারন সম্পাদক ঘোষনা করেন। দীর্ঘ ১৯ মাস পরে ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা দিলে গতকাল বিকালে ইন্দুরকানী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ”লীগের সভাপতি এ্যাড.এম মতিউর রহমানের সভাপতিত্বে কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। বর্তমান পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে মাহমুদুল হক দুলাল,মনিরুজ্জামান মৃধা, মাওলানা গিয়াস উদ্দিন সেলিম, আঃ মজিদ বিকম, ইউসুফ আলী মোল্লা, শেখ নাসির উদ্দিন, বদিউজ্জামান বাদল, বেলায়েত হোসেন মৃধা, এ্যাড. ননী গোপাল, যুগ্ন সম্পাদক মোঃ মিজানুর রহমান খসরু, মোঃ মনিরুজ্জামান সিকদার, মোঃ সাইদুর রহমান সাঈদ, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল আহসান ইব্রাহীম সিকদার, হাওলাদার মোঃ মোয়াজ্জেম হোসেন, আবুল কালাম আদাজ ইমরান, প্রচার সম্পাদক মোঃ মোস্তফা কামাল হাওলাদার, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন ফকির, শিক্ষা বিষয়ক সম্পাদক দেবাশিষ হালদার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাহাবুব আলম, দপ্তর সম্পাদক মোঃ লিয়াকত আলী সিকদার সহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে।

মোংলায় নির্বাচনী সহিংসতায় মহিলা নিহত, আহত ৪

মোংলা প্রতিনিধি

মোংলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক মহিলা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ৪ জন। পুলিশ ও নিহতের স্বজন মহসিন ও মোয়াজ্জেম মোড়ল জানান, উপজেলার চাঁদপাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর চাঁদপাই গ্রামের মেম্বর প্রার্থী ও বর্তমান মেম্বর মতিয়ার রহমান মোড়লের (৬০) উপর রবিবার রাত সাড়ে ৮ টার দিকে  হামলায় চালায় অপর মেম্বর প্রার্থী শফিকুল শেখের (৩৫) লোকজন। এ সময় শফিকুলের লোকজনের হামলায় ঘটনাস্থলেই মারা যান ফাতেমা বেগম (৬৫)। এছাড়া গুরুতর আহত হন বর্তমান মেম্বর ও মেম্বর প্রার্থী মতিয়ার রহমান মোড়ল, বোরহান শেখ (৩৫), ইস্রাফিল শেখ (২৭) ও আউয়াল মোড়ল (৪০)।  উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সিরাজুল ইসলাম বলেন, হাসপাতালে আনার পর আমরা ফাতেমা বেগমকে মৃত পাই। তবে তিনি বলেন, নিহতের মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে।  মতিয়ার মেম্বর বলেন, আমার উপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ প্রার্থী শফিকুল ও তার লোকজন। এতে আমার একজন লোক নিহত ও আমিসহ ৪ জন আহত হয়েছি। এ ঘটনায় প্রতিপক্ষ সফিকুল শেখ বলেন, মতিয়ার মেম্বর টাকা বিলি করতে ছিলো তখন আমরা তাকে বাধা দিই। আর যিনি মারা গেছেন তিনি স্ট্রোক করে মারা গেছেন। ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ১০টায় হাসপাতালে আসেন মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল। মোংলা থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত চলছে, তবে কিভাবে মারা গেছে তা ডাক্তার বলবে। এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ করেননি বলে জানান তিনি।