Home জাতীয় রাজনৈতিক সমাধান রাজপথেই করতে হবে: মান্না

রাজনৈতিক সমাধান রাজপথেই করতে হবে: মান্না

6

ঢাকা অফিস ।।

রাজনৈতিক সমাধান রাজপথে আন্দোলনের মাধ্যমে করতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

রোববার (১৯ সেপ্টেম্বর) সাউথ এশিয়া ইউথ ফর পিস অ্যান্ড প্রোসপারিটি সোসাইটি আয়োজিত ‘নির্বাচন কমিশন পুনর্গঠন এবং বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক একটি ওয়েবিনারে তিনি এ মন্তব্য করেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, বাংলাদেশের জনসাধারণ মানুষ যেভাবে শক্তিশালী, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে চান, তা কখনোই বর্তমান সরকার দ্বারা পূরণ হবে না। এ বিষয়ে সমাধান রাজপথের আন্দোলনের মাধ্যমেই করতে হবে।

তিনি বলেন, যারা প্রযুক্তি কম বোঝেন তাদের জন্য নির্বাচনে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবস্থা একেবারেই অনুপযুক্ত।