Home আঞ্চলিক দাকোপ ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে থানা পুলিশের প্রস্তুতি

দাকোপ ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে থানা পুলিশের প্রস্তুতি

10

মোঃ শামীম হোসেন, বাজুয়া ।।

 আগামীকাল সোমবার দাকোপের সকল ইউনিয়নে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সকলের অংশ গ্রহণের মধ্যে দিয়ে সম্পূর্ণ করার লক্ষে রবিবার অদ্য ১৯.০৯.২১খ্রি. দাকোপ থানায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পর্কিত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। বিফ্রিং প্যারেডে উপস্থিত ছিলেন মোঃ রাশেদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার, সি-সার্কেল, খুলনা। এসময় তিনি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের নির্বাচন কালিন সময়ে সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শনের মাধ্যমে জনগনকে একটি অবাধ,  গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় দাকোপ থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী সহ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত সকল পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা উপস্থিতছিলে।