Home আঞ্চলিক বঙ্গবন্ধুর আদর্শে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করতে হবে: সিটি মেয়র

বঙ্গবন্ধুর আদর্শে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করতে হবে: সিটি মেয়র

7

খবর বিজ্ঞপ্তি ।।

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ তার জন্মলগ্ন থেকে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের সাধারণ মানুষের ভাগ্যন্নয়নের জন্য কাজ যাচ্ছে। সেজন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সুখে দুঃখে সাধারণ জনগণের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করতে হবে। জনগণকে সন্তুষ্ট করার লক্ষ্যে আমাদের দায়িত্ব পালন করতে হবে। ‌তিনি আরো বলেন, নির্বাচনে আমাদের ওয়াদা ছিল মাদক নির্মূল করার। তাই মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। তাদেরকে কোন ভাবেই দলে জায়গা দেয়া যাবে না। সেই সাথে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে নতুনদের নেতৃত্বে আনার আহ্বান জানান তিনি।

গতকাল রবিবার সকাল ১১টায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে নগরীর দৌলতপুর থানার ৩ ও ৪নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে যাচাই বাছাই সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এসময় বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহ-সভাপতি নুর ইসলাম বন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাঁজা, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ মফিজুল ইসলাম টুটুল, নির্বাহী সদস্য মোজাম্মেল হক হাওলাদার, নির্বাহী সদস্য ও দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী,  নির্বাহী সদস্য ও দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, নির্বাহী সদস্য মনিরুজ্জামান খান খোকন, মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ, কাউন্সিলর আব্দুস সালাম মাস্টার, কাউন্সিলর মনিরা আক্তার, ০৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রউফ মোড়ল, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সৈয়দ হাসিবুর রশীদ হাসিব, ০৪ নং ওয়ার্ডসাধারণ সম্পাদক শেখ ওয়াহিদুজ্জামান, ০৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাকসুদ হাসান পিকু।

আজ ২০ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় ০৫ ও ০৬নং ওয়ার্ড আওয়ামী লীগের যাচাই বাছাই অনুষ্ঠিত হবে।

সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যুতে আ’লীগ নেতৃবৃন্দের শোক

সাবেক ছাত্রলীগ নেতা মিরাজ ইবনে সৈয়দ খান (৪৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ………….. রাজেউন)। দীর্ঘদিন লিভার ক্যান্সারে অসুস্থ্য থেকে তিনি রবিবার সকাল ০৭টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মরহুমের নামাজে জানাযা বাদ জোহর রেলিগেট ইসলামাবাদ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে মহেশ^রপাশা কবরস্থানে দাফন করা হয়।

এদিকে সাবেক ছাত্রলীগ নেতা মিরাজ ইবনে সৈয়দ খানের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।