Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

17

মহেশপুরে আওয়ামী লীগ নেতা মন্টুকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টা

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

পুর্ব শ্রুতার জের ধরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়ন পরিষদের সদস্য আওয়ামীলীগ নেতা মন্টু মেম্বারকে (৫০) প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টা করে সন্ত্রসীরা। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তী করা হয়। ঘটনাটি ঘটেছে বুধবার বিকাল ৫টা দিকে মহেশপুর ভৈরবা সড়কের নস্তী বাজার এলাকায়।

এ ঘটনায় থানা পুলিশ রাতেই শরীফুল ইসলাম (৪৮) নামের এক জনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।

এলাকাবাসী জানান, মহেশপুর উপজেলার উজ্জলপুর গ্রামের গোল্ড ব্যবসায়ী মিলন মিয়ার সাথে ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা মন্টু মেম্বারের র্দীঘ দিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধের কারনে কয়েক দিন পুর্বে মারামারিও হয়েছে। এ ঘটনার জের ধরেই মন্টু মেম্বারকে হত্যার চেষ্টা করা হয়।

আহত মন্টু মেম্বার জানান, উজ্জলপুর গ্রামের গোল্ড ব্যবসায়ী মিলন মিয়া আমাকে হত্যা করার জন্য নস্তী গ্রামের ইয়ার আলী,শরীফুল ইসলাম,তরিকুল ইসলাম,বাবর আলী ও জসিমকে ভাড়া করে। তিনি আরো জানান, আমি বুধবার বিকাল ৫টার দিকে মটর সাইকেল যোগে মহেশপুর থেকে বাড়ী ফেরার সময় নস্তী বাজারে দারোনোর সাথে সাথে নস্তী গ্রামের ইয়ার আলী ও শরীফুল ইসলাম আমাকে দা দিয়ে কোপাতে থাকে। পরে বাজারের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মন্টু মেম্বারকে কুপিয়ে আহত করার ঘটনায় নস্তী গ্রামের শরীফুল ইসলামকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের ধরার চেষ্টা চলছে।

উচ্চআদালতের রায়ে যোগীপোল ইউপি  চেয়ারম্যান শেখ আনিসুর রহমানের দায়িত্ব গ্রহন

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি

যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আগামি ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত  ইউপি নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী শেখ আনিসুর রহমান এর বিরদ্ধে বিভিন্ন প্রকল্পে অর্থ আতœসাৎ সহ প্রতিপক্ষের দেওয়া বিভিন্ন অনিয়ম  এর বিষয়ে আনিত সকল  অভিযোগ মিথ্যা প্রমানিত হওয়ায় সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চেয়ারম্যান পদ ফিরে   পেয়ে  ১৬ সেপ্টেম্বর বেলা ১২ টায় দলিয় নেতাকর্মিদের সাথে নিয়ে ফুলবাড়ীগেট  দলিয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে ব্যাপক শোডাওনের মাধ্যমে ইউনিয়ন পরিষদে যান শেখ আনিছুর রহমান । এ সময় ইউপি সদস্য সহ পরিষদের কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরন করে নেন । এ সময় তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সদ্য দায়িত্ব ফিরে পাওয়া  ইউপি চেয়ারম্যান  শেখ আনিছুর রহমান বলেন আমি কোন অন্যায় না করলেও দির্ঘদিন ধরে একটি কুচক্রি মহল শুধু আমাকে নয় এ এলাকা থেকে আওয়ামীলীগকে উচ্ছেদ করার জন্য গভীর ষড়যন্তে লিপ্ত ছিলো, শুধুমাত্র তাদের ব্যক্তিসার্থ হাসিল করার জন্য ।  আমি থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান থাকা সর্তেও আমার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ দেওয়া হয়েছিলো সেটা  সুপ্রিমকোটের রায়ের ফলে সকল কিছু মিথ্যা প্রমান হয়ে, আমাকে স্বপদে পুর্নবহাল করা হয়েছে, তাতে আমি যেমন কলংকমুক্ত হয়েছি তেমনিভাবে এ রায়ের ফলে গোটা আওয়ামীলীগই ও কলংকমুক্ত হয়েছে । আমি ষড়যন্ত্র কারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাই । উল্লেখ্য গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশ উচ্চ আদালত বিভাগ ( বিশেষ মৌলিক বিচার বিভাগ ) রিট পিটিশন নং ২০৪০ এর ৩৪০ নং এ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধিনে ১ টি আবেদনের রায়ে শেখ আনিছুর রহমানের সকল অভিযোগ মিথ্যা বলে প্রমানিত হয় । এবং তাকে পুনরায় চেয়ারম্যান হিসেবে স্বপদে পুর্নবহালের জন্য আদালত থেকে  নির্দেশ প্রদান করা হয় । যার পেক্ষিতে মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ মোতাবেক আইনানুগ ব্যাবস্থ্যা গ্রহন করা সমিচিন মর্মে মতামত প্রদান করেছেন, সে লক্ষে স্থানিয় সরকার খুলনা মহামান্য হাইকোর্ট প্রদত্ব আদেশের এবং বিজ্ঞ সরকারী প্রকৌশলীর মতামতের আলোকে শেখ আনিছুর রহমানকে পুনরায় ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল আলম গত ১৫ সেপ্টেম্বর  নির্দেশ প্রদান করেন। ইউনিয়ন পরিষদের দায়িত্ব বুঝে নেওয়ার সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস, এম মনিরুজ্জামান মুকুল, সলেমান মুন্সি, সুরুজ্জামান হানিফ, কাজী জাকারিয়া রিপন , সেলিম রেজা, মনির সিকদার , সাকিল আহম্মেদ, ফয়সাল হোসেন, মোঃ বেলায়েত হোসেন, আঃ রহমান, আলামিন ফকির, বেগ খালিদ হোসেন, বেগ রাশেদুজ্জামান, কাজী আবুল কালাম, কাজী আনোয়ার হোসেন, কাজী বকুল, মোকছেদ আলী ফকির, মুকুন্দ বিহারী, কোরবান আলী, কামাল মুন্সি, রানা হাওলাদার, আম্বিয়া বেগম, জয়ন্ত্রী রানী, মুনছুর শেখ, মোড়ল আসাদুজ্জামান, বেগ মুরাদ, বেগ আসাদুজ্জামান সুমন, মুরাদ মোড়ল এ ছাড়া ৯ টি ওয়ার্ডের দলিয় নেতাকর্মি শত শত নারী পুরুষ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

যোগিপোল ইউপি নির্বাচনে   নৌকা প্রতিকের পক্ষে  আওয়ামীলীগ নেতা বেগ খালিদের গনসংযোগ

ফুলবাড়ীগেট, খুলনা প্রতিনিধি 

আগামি ২০ সেপ্টেম্বর যোগিপোল ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে নৌকা প্রতিকের পক্ষে ৩৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা বেগ খালিদ হোসেন বৃহস্পতিবার বিকাল ৫ টায় ৬ নং ওয়ার্ডের বিভিন্নস্থানে ব্যাপক গনসংযোগ করেন । এসময় উপস্থিত ছিলেন থানা আওয়ামীলীগের  সাধারন সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী শেখ আনিছুর রহমান মোঃ সোহেল,  বেগ রাশেদুজ্জামান সুমন, মুরাদ মোড়ল, সরদার মুজিবর রহমান, বেগ মুরাদ,  শেখ সেলিম, জাপা নেতা আনিছুর রহমান প্রমুখ । গনসংযোগকালে আওয়ামীলীগ নেতা বেগ খালিদ হোসেন বলেন নৌকা প্রতিকে ভোট দিয়ে ইউনিয়ন এলাকাকে শতভাগ মাদকমুক্ত ইউনিয়ন গড়তে  আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আনিসুর রহমানের বিকল্প নেই । এজন্য তিনি তার পক্ষে আন্তরিকভাবে কাজ করার জন্য সকল  আওয়ামীলীগের নেতাকর্মিদের  প্রতি আহবান জানান ।

দেবহাটায় শান্তি দিবস উপলক্ষে ১৫ দিনব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন

কে এম রেজাউল করিম

দেবহাটায় আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে ১৫ দিনব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় দেবহাটা সরকারি পাইলট হাই স্কুলে মাঠে পিস কনর্সোটিয়াম এর আওতায় রুপান্তরের সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুজিবর রহমান।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এএইচ সোহাগ, দেবহাটা উপজেলা মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, রূপান্তরের প্রতিনিধি তহিদুজ্জামান তহিদ, সুশীলসমাজের প্রতিনিধি সহ পাঁচ ইউনিয়নের পিস ক্লাবের সদস্য বৃন্দ।

অনুষ্ঠান শুরুতে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষনা করা হয়। এছাড়া জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, উগ্রপন্থা পরিহারে শান্তির বানি শপথ বাক্য পাঠ করান উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান। শান্তি প্রতিষ্ঠায় আগামী ১৫দিন ব্যাপী বিভিন্ন প্রচার, প্রচারণা মুলক কর্মসূচি পালিত হবে বলেও জানানো হয়েছে।

বটিয়াঘাটা উপজেলা আ’লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করছেন জেলা আ’লীগের সভাপতি শেখ হারুনূর রশিদ।

বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় খুলনা জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা, শেখ হাসিনার ডিজিটাল বাংলা এবং বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে তৃণমূল পর্যায়ে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে । পাশাপাশি দলীয় মনোনয়নের বাইরে কেউ নির্বাচন করলে সারা জীবনের জন্য তাকে নৌকা হারাতে হবে । গতকাল বৃহস্পতিবার বিকাল চারটায় স্থানীয় উপজেলা অডিটরিয়ামে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা গুলি বলেন। উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী । উপজেলা আ’লীগের সাধারণ দীলিপ কুমার হালদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি বিএমএ সালাম, রফিকুর রহমান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরাউদ্দীন বিশ^াস বাচ্চু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগ নেতা সরদার আবু সালেহ, ইঞ্জিনিয়ার প্রেম কুমার, এ্যাডভোকেট নবকুমার চক্রবর্তী, রাশেদুল হক রাসেল, শ্রীমন্ত অধিকারী রাহুল, মোঃ জামিল খান, জলিল তালুকদার, জেলা ছাত্রলীগ নেতা ইমরান হোসেন ইমু, মাহাফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, উপজেলা আ’লীগ নেতা রবীন্দ্রনাথ ঢালী, মীর মোহাম্মদ আলী, দেবপ্রসাদ বিশ্বাস, এ্যাডভোকেট অনাদি মন্ডল, অনুপ গোলদার, বিএম মাসুদ রানা, বিবেক বিশ্বাস, মুন্নাফ বিশ^াস, সরদার জাকির হোসেন, নারায়ন চন্দ্র সরকার, আব্দুল গফুর মোল্লা, আলহাজ্ব আসলাম তালুকদার, চঞ্চলা মন্ডল, অরিন্দম গোলদার, মিজানুর রহমান মিজান, রেজাউল সরদার প্রমূখ । সভায় গঙ্গারামপুর ইউনিয়নে শেখ হাদি উজ-জ্জামান হাদী, বালিয়াডাঙ্গা ইউনিয়নে মশিবুর রহমান ও আমীরপুর ইউনিয়নে জিএম মিলন গোলদারকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

বাগেরহাটে জলবায়ু পরিবর্তন ও অধিপরামর্শ বিষয়ক প্রশিক্ষণের সমাপনি

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে দুইদিন ব্যাপি জলবায়ু পরিবর্তন ও অধিপরামর্শ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার(১৬ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট শহরের ধানসিঁড়ি হোটেলের ট্রেনিং সেন্টারে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষনের সমাপ্তি ঘোষনা করেন বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি এ্যাড. শরিফা খাতুন।

সমাপনি অণুষ্ঠানে, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীণ, দৈনিক কালের কন্ঠের খুলনা ব্যুরো প্রধান গৌরঙ্গ নন্দী, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদ, অবসর প্রাপ্ত শিক্ষক মুখার্জী রবীন্দ্রনাথ, লিডার্সের মনিটরিং অফিসার  রনজিত কুমারসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় এবং উদয়ন বাংলাদেশের বাস্তাবায়নে বুধবার সকালে এই প্রশিক্ষন কর্মশালা শুরু হয়। প্রশিক্ষনে বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্যরা অংশগ্রহন করেন।

বাগেরহাটে প্রবীন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আবু জাফর আর নেই

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য বীর মুক্তিযোদ্ধা খান মোঃ আবু জাফর আর নেই। বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যকালে তিনি এক স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা আওয়ামী লীগের রেলরোডস্থ দলীয় কার্যালয়ের সামনে  মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে বাগেরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কবর স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়েছে।

জীবদ্দশায় তিনি বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহনকারী নেতা মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নে জন্মগ্রহন করেন।

প্রবীন আওয়ামী লীগ নেতা খান মোঃ আবু জাফরের মৃত্যুতে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাট জেলা আওয়ামী লীগ, জেলা ছাত্র লীগ ও সরকারি পিসি কলেজ ছাত্র লীগের পক্ষ থেকে শোক ও শোক শন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন বলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য বীর মুক্তিযোদ্ধা খান মোঃ আবু জাফর দলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। দেশের জন্য নিজের জীবন বাজি রেখেছেন। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন একজন নিবেদিত প্রাণ সহযোদ্ধাকে হারাল।

বাগেরহাটে জেলেদের মাঝে জীবন রক্ষাকারী উপকরণ বিতরণ

বাাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় প্রান্তিক জেলেদের মাঝে জীবনরক্ষাকারী উপকরন  বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে  মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরে জেলেদের হাতে জীবনরক্ষাকারী উপকরন তুলে দেন কোস্টগাডের্র মহাপরিচালক (ডিজি) রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী। এসময় কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান সিরাজ, কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন আমিরুল হক, গোয়েন্দা কর্মকর্তা লে. মামুনুর রহমানসহ কোস্টগার্ড বাহিনীর কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

এদিন বঙ্গপসাগরে মাছধরা ৩০ জন প্রান্তিক জেলেকে লাইফবয়া, লাইফ জ্যাকেট, রেডিও, টর্চ লাইট, রেইনকোট ও কম্বল প্রদান করা হয়। মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে এপর্যন্ত উপকূলের ২৫০জন প্রান্তিক জেলেদের মাঝে জীবনরক্ষাকারী এসব উপকরন বিতরণ করা হয়েছে।

 বিশ্ব কর্মা পূজা আজ

খবর বিজ্ঞপ্তি

বিশ^কর্মা পূজা আজ শুক্রবার। আর্য্য ধর্মসভা মন্দির, বাজার কালিবাড়ি মন্দির, কয়লাঘাট কালিমন্দির, শীতলাবাড়ি মন্দির, রূপসা শ্মশান ও হেলাতলা স্বর্ণপট্টিসহ  বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পূজার আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে এক অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। সকাল ৯টায় পূজা আরম্ভ, সাড়ে ৯টায় আঞ্জলী প্রদান ও দুপুর দেড়টায় প্রসাদ বিতরণ করা হবে বলে ধর্মীয় সংবাদ প্রেরক সুব্রত হালদার তপা জানিয়েছেন।

রামপাল থানার ওসি সামসুদ্দিনের সরকারি মোবাইল সিম ক্লোনের অভিযোগ

স্টাফ রিপোর্টার ।।

 রামপাল থানার ওসি মোহাম্মাদ সামসুদ্দিন এর ব্যবহারকৃত সরকারি মুঠোফোনের সিম নম্বরটি ক্লোন করার অভিযোগ পাওয়া গেছে। কে বা কারা তার ব্যবহৃত মুঠোফোনের নম্বর টি ক্লোন করে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অনৈতিক দাবি করে আসছে। ওসি মোহাম্মদ সামসুদ্দিন বলেন, সরকারী নাম্বার টি ক্লোন করে বিভিন্ন জনকে ফোন দিয়ে অনৈতিক দাবী করতেছে। এ বিষয়ে সকল কে সতর্ক থাকার আনুরোধ করছি। তিনি আরও জানান, যদি কোন কলে আপনাদের সন্দেহ হয় কল কেটে দিয়ে কল ব্যাক করলে সঠিক নাম্বারে কল চলে যাবে। এ জন্য তিনি সকালকে সতর্ক থাকার জন্য এবং যে কোন প্রয়োজনে যোগাযোগের অনুরোধ করেন। #

ছাগলাদহ কুশলা আবাসন প্রকল্পের বাসিন্দাদের মধ্যে শাকসবজির বীজ ও চাউল বিতরণ

তেরখাদা প্রতিনিধিঃ

গতকাল ছাগলাদহ কুশলা আবাসন প্রকল্পের বাসিন্দাদের মধ্যে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষের চারা ও শাকসবজির বীজ এবং চাউল বিতরণ সকাল ১১টায় সম্পূর্ণ হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবাসন প্রকল্পের দরিদ্র বাসিন্দাদের মধ্যে প্রত্যেক পরিবার কে ১০ কেজি করে চাউল, ফলদ বৃক্ষের চারাসহ বিভিন্ন শাক সবজির বীজ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা, ছাগলাদহ ইউপি চেয়ারম্যান এসএম দীন ইসলামসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

গাঙচিল খুলনা বিভাগের উদ্যোগে গাঙচিল ও এর প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী পালিত

তেরখাদা প্রতিনিধি

গত ১৫ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪টায় তেরখাদা বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ মিলনায়তনে গাঙচিল খুলনা বিভাগের সভাপতি উত্তম কুমার দাসের সভাপতিত্বে গাঙচিল এর ৪৭তম ও এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খান আখতার হোসেনের ৬৪তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষ্যে গাঙচিল খুলনা বিভাগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় বিকেল ৪টায় কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। একই দিনে গাঙচিল ও এর প্রতিষ্ঠাতা খান আখতার হোসেন এবং গাঙচিল খুলনা বিভাগের সভাপতি উত্তম কুমার দাসের জন্মদিন হওয়ায় সংগঠণের কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

সংগঠণের খুলনা বিভাগীয় শাখার সভাপতি উত্তম কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির বিভাগীয় শাখা সমন্বয়ক আলহাজ্ব মোঃ লিয়াকত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যকার, নাট্য নির্মাতা ও অভিনেতা শাহাবুদ্দিন বদির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত ও সহ সভাপতি মোল্যা সেলিম আহমেদ, ভার্চুয়ালী সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন গাঙচিল খুলনা জেলা শাখার সভাপতি কৃষ্ণপদ গায়েন, কবি বাকি বিল্লাহ সজ আরো অনেকে।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনার পর প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ জন্মদিনের কেক কাটেন। সংগঠনের খুলনা বিভাগীয় শাখার নির্বাহী সভাপতি সুধাংশ কুমার বিশ্বাসের সভাপতিত্বে কবিতা পাঠ পর্বে কবিতা আবৃত্তি করেন সাহিত্য সম্পাদক গাজী জাফর ইকবাল, প্রচার সম্পাদক আবু সুফিয়ান, দপ্তর সম্পাদক রনি মোল্যা, ইয়াছিন আরাফাত, কবি ও বাচিক শিল্পী এ.জি রানা প্রমুখ।

পরবর্তীতে সংগঠণের সহ সভাপতি বশির আহমেদ বাবলুর সভাপতিত্বে সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী প্রণব বাকচী, সুদিপ বাকচী, স্মৃতিময় বিশ্বাস, টিটো মুন্সি, চানমিয়া মুন্সি, ইনায়েত হোসেন ইমন, আবু সুফিয়ান, বশির আহমেদ বাবলু, আবু সুফিয়ান প্রমুখ। বাদ্যযন্ত্রে ছিলেন মিজানুর রহমান, টিটো মুন্সি, সুদিপ বাকচী, প্রনব বাকচী ও দুখু রবিদাস।

অনুষ্ঠানে গাঙচিলের খুলনা বিভাগের বিভিন্ন শাখার সভাপতি, সেক্রটারীসহ অন্যান্য সদস্যবৃন্দ ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন।

অনুষ্ঠানটি সনঃা২৪(িি.িভধপবনড়ড়শ.পড়স/সনঃা২৪নফ) ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়। গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনায় ছিলেন রবিউল ইসলাম। অনুষ্ঠান শেষে রাত ৯টায় সমাপনী বক্তব্য রাখেন সহ সভাপতি বশির আহমেদ বাবলু।

বেতাগা ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী অসিত দাশ প্রচারনায় এগিয়ে

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেতাগা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী ও ৩য় বারের নির্বাচিত জনপ্রিয় মেম্বর অসিত কুমার দাশ প্রচার প্রচারনায় অনেকটা এগিয়ে রয়েছেন। তিনি এবার তালা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করছেন। ওয়ার্ডের প্রতিটি উন্নয়ন মুলক কাজ জনঅংশগ্রহনের ভিত্তিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সুসম্পূর্ণ করায় ওয়ার্ডবাসি তাঁকে ৩য় বারেরমত মেম্বর নির্বাচিত করেন। এবারও তিনি বিগত বছরের চেয়ে আরো বেশি ভোট পেয়ে পুনঃরায় মেম্বর নির্বাচিত হবেন বলেও অধিকাংশ ভোটারদের অভিমত। অসিত কুমার দাশ বলেন, তিনি মেম্বর নির্বাচিত হওয়ার পর ১৫০জন ব্যাক্তিকে বিধবা বয়স্ক ও প্রতিবন্দি ভাতার আওতায় এনেছেন। এছাড়া ২৯জনকে ভিজিডি, ১৮জনকে মাতৃত্বকালিন ভাতা কার্ড, ১২০জনকে ফ্রেয়ারপ্রাইজের কার্ড, প্রাপ্ত বরাদ্দ হতে ৫ কিলোমিটার লম্বা কাচা রাস্তায় ইটের সলিং, ৬টি কালভ্যাট ও ৫টি গাইড ওয়াল নির্মাণ করেছেন। শুধু তাই নয়, জিও এনজিও ও বেসরকারী বিভিন্ন সংস্থার মাধ্যমে তিনি বিভিন্ন ব্যাক্তির বাড়িতে বাথরুম থেকে শুরু করে গভীর নলকুপ স্থাপন করে দিয়ে সুপ্রিয় পানি ও জলের ব্যাবস্থা করে দিয়েছেন। যে কারনে ওর্য়াডবাসি তাঁকে পছন্দ করেন। তিনি পুনঃরায় নির্বাচিত হলে জনমানুষের কল্যানে আজীবন কাজ করে যাবেন বলেও তিনি মন্তব্য করেন। আগামী ২০ সেপ্টেম্বর-২০২১ইং তারিখে ইভিএম পদ্ধতির মাধ্যমে তাঁর ওয়ার্ডের ১৪৫০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলেও তিনি জানান।

পক্ষকালব্যাপী আন্তঃর্জাতিক শান্তি দিবস-২০২১ এর উদ্বোধনকালে জেলা প্রশাসক

তথ্য বিবরণী

খুলনা জেলার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার বলেছেন, “বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটে নানারকম বিভ্রান্তিকর ও উস্কানীমুলক তথ্য এবং গুজব তরুণ-যুবদের বিপথে চালিত করতে পারে। এক্ষেত্রে মহানগর পিস ক্লাব আয়োজিত এই ধরণের প্রচারাভিযান তরুণ-যুবদের নানমুখী সম্পৃক্ততা সৃষ্টি করবে এবং সামাজিক প্রতিরোধ গড়ে উঠবে বলে আমি বিশ^াস করি।”

জেলা প্রশাসক আজ সকাল ১০টায় খুলনা শহীদ হাদীস পার্কে আয়োজিত পক্ষকালব্যাপী “শান্তি-সহনশীলতা প্রচারাভিযান” উদ্বোধনকালে বক্তৃতা করেছিলেন। এর আগে তিনি ফেস্টুনসজ্জিত বেলুন উড়িয়ে প্রচারাভিযানের শুভ সুচনা করেন। প্রসঙ্গতঃ খুলনার পাশাপাশি রাজশাহী মহানগর এবং সাতক্ষীরা ও চাপাইনবাবগঞ্জ জেলায় এই কর্মসুচি বাস্তবায়ন করছে ১৮৯টি পিস ক্লাব।

২১ সেপ্টেম্বর বিশ^ শান্তি দিবস এবং ২ অক্টোবর আর্ন্তজাতিক অহিংস দিবসকে কেন্দ্র করে রূপান্তর পিস কনসোর্টিয়ামের সহায়তায় মহানগর পিসক্লাব গতকাল ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইন ও অফলাইনে পক্ষকালব্যাপী প্রচারাভিযানে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচী বাস্তবায়ন করছে।

এই প্রচারাভিযানের মূল উদ্দেশ্য হচ্ছেঃ তরুণ-তরুণীদের মধ্যে সহনশীলতা সৃষ্টি করে উগ্রপন্থীদের উস্কানী ও গুজবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, বিশেষ অতিথি তালিমুল মিল্লাত রহমাতিয়া মাদ্রাসার অধ্যক্ষ এ এফ এম নাজমুস সউদ ও রূপান্তর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। অনুষ্ঠান পরিচালনা করেন পিসক্লাব সদস্য মোঃ আলভী শেখ ও রোদেলা বাড়ই।