Home আঞ্চলিক রূপসায় পদ্মবিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর জরুরী সভা

রূপসায় পদ্মবিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর জরুরী সভা

17

রূপসা প্রতিনিধি।।


রূপসা পদ্মবিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের এক জরুরী সভা আজ ১৫ সেপ্টেম্বর সকালে নতুনহাট সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বিশিষ্ট ক্রীড়াবিদ আজাদ আবুল কালাম। সাধারণ সম্পাদক মো: ইলিয়াস শেখ এর পরিচালনায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আব্দুল মজিদ ফকির, এলজিইডির কর্মকর্তা আবু সালে মুসা আসিক, কার্যসহকারী মো: মনিরুল ইসলাম, জেনারেল ফ্যাসিলেটর চন্দন কুমার দেবনাথ,সি,ও মোঃ আমিনুল ইসলাম, কৃষি ফ্যাসিলেটর মোঃ নাঈম হোসেন, সমিতির সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, কোষাধক্ষ্য মোঃ আকরাম হোসেন,ফ,ম,আব্দুস সালাম, উপ-কমিটির সভাপতি ফ,ম, আইয়ুব আলী, মুজিবর রহমান, মনোরঞ্জন সরকার, ফজল তরফদার,মিনা রানী বিশ্বাস,নাসরিন আক্তার,খলিল খান প্রমুখ।
সর্বসম্মতিক্রমে সমিতির সিদ্ধান্ত হয় সুইস গেট মেরামত এর ইস্টিমেট প্রসঙ্গে, গ্রেডিং প্রসঙ্গে, ও এন্ড এম প্রসঙ্গে,সঞ্চয় আদায় বৃদ্ধি প্রসঙ্গে, ওয়াসার বর্জ্য পানি নিষ্কাশন প্রসঙ্গে। সভা শেষে স্লুইজগেট পরিদর্শন করা হয়।