Home আঞ্চলিক সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে আহত ২

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে আহত ২

12

সাতক্ষীরা প্রতিনিধি ||

সাতক্ষীরার কলারোয়ার সীমান্তবর্তী গ্রামের মাদরা থেকে পল্লী বিদ্যুতের লাইনের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে দুই চোর মারাত্মক আহত হয়েছেন। তাদেরকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মাসুম আহমেদ জানান, শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে কলারোয়া জোনাল অফিসের আওতায় রাজাপুর অভিযোগ কেন্দ্রের মাদরা গ্রামের মাঠ থেকে ১০ কেভির ট্রান্সফরমার চুরি করতে খুঁটিতে ওঠেন একই গ্রামের আক্কাস আলী সরদারের পুত্র শাহিনুর রহমান (২০), খায়রুল ইসালামের পুত্র জসীম হোসেন (২২) ও আজান আলীর পুত্র মাসুদ রানা। খুঁটিতে উঠে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যান জসিম ও শাহিনুর। মাসুদ রানা পালিয়ে যান। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লাল হোসেন (তদন্ত) জানান, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।