Home জাতীয় শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান

16

ঢাকা অফিস ||

জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন সিলেট-৩ (ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ) আসনে সদ্য সমাপ্ত উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত বিজয়ী প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথগ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত ছিলেন। শপথগ্রহণ শেষে হাবিবুর রহমান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।