Home স্বাস্থ্য সকালে খালি পেটে চা খেলেই শরীরের বড় বিপদ

সকালে খালি পেটে চা খেলেই শরীরের বড় বিপদ

16

মিলি রহমান ||

অনেকেই সকালবেলা খালি পেটে চা খান। কিন্তু এর ফলে শরীরের ক্ষতি হতে পারে। এমনই বলছে গবেষণা। হালে লন্ডনের কয়েক জন গবেষক খালি পেটে চা খাওয়ার ফলে শরীরে কী হতে পারে, তা নিয়ে গবেষণা চালিয়েছেন। দেখা গিয়েছে, সকালে চা পানের আগে অল্প কিছু না খেলে শরীরের ক্ষতি হয়।

চায়ে ক্যাফিন নামক যৌগ রয়েছে। এটি খালি পেটে গেলে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকে। তাতে গ্যাস হয়। এমনকি দীর্ঘ দিন চলতে থাকলে বেড়ে যায় গ্যাসট্রিকের সমস্যাও।

শুধু এটিই নয়, খালি পেটে চা পানের ফলে এর চেয়ে বড় ক্ষতিও হতে পারে। চায়ে থিয়োফিলিন নামে আর এক যৌগ থাকে। এটি শরীরে পানির পরিমাণ কমিয়ে দেয়। ঘুমের সময়ে শরীরে পানির পরিমাণ এমনিই কমে যায়। তার মধ্যে খালি পেটে চা খেলে পানির পরিমাণ আরও কমে গিয়ে বৃক্কে চাপ পড়তে পারে। কিন্তু অল্প খাবার বা বিস্কুট জাতীয় কিছু খেয়ে চা খেলে থিয়োফিলিন কিছুটা অকেজো হয়ে পড়ে। তাতে শরীরে পানির পরিমাণ কমে না।

তাই সকালে ঘুম থেকে ওঠার পর চা খাওয়ার আগে বিস্কুট জাতীয় হাল্কা খাবার এবং ৫০০ মিলিলিটার পানি খেয়ে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।