স্টাফ রিপোর্টার ।।
খুলনার ফুলতলায় চার বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় তৌহিদুল সরদার (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মামলা দায়েরের পর শনিবার (১১ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল ওই শিশু। এ সময় শফিকুল সরদারের ছেলে তৌহিদুল সরদার কৌশলে ওই শিশুকে বারান্দায় নিয়ে ধর্ষণ করেন। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে শফিকুল সরদারের পরিবার মীমাংসার চেষ্টা করেন। পরে শিশু দাদি বাদী হয়ে ফুলতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এ ব্যাপারে ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ জানান, অভিযোগ পেয়েই আসামিকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।











































