খবর বিজ্ঞপ্তি।।
বর্তমান সরকার গণতান্ত্রিক নয় বলেই দেশের মানুষের কথা ভাবছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জাঁতাকলে মধ্য ও নিম্ন আয়ের মানুষ পিষ্ট হচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার কারণে বর্তমান স্বৈরাচারী সরকার তেল, চাউল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে বৃদ্ধি করে জনগণের সাথে উপহাস করছে। সরকার দলীয় সিন্ডিকেট তৈরি করে বাজার নিয়ন্ত্রণ করছে বলে দাবি করেছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
শনিবার (১১ সেপ্টেম্বর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, করোনাকালে জনগণ যখন খেয়ে পরে বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত, তখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় মুল্যবৃদ্ধি জনগণের সংকট আরও বাড়িয়ে দিয়েছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, করোনাকালীন সময়ে শুধু জনগণের চিকিৎসা সেবাই নয়; জনগণের বেঁচে থাকার জন্য সরকারকে বাজার তদারকি জোরদার করতে হবে।
৯শ’ টাকার এলপি গ্যাসের মুল্যে ১১শ’ টাকা, খুচরা পর্যায়ে চাল প্রতি কেজি আড়াই থেকে তিন টাকা বৃদ্ধি, মুশুরী ডাল প্রতি কেজি ১০/১২ টাকা বৃদ্ধি, খুচরা পর্যায়ে তেলের মুল্যে প্রতি লিটার গত চার মাসে ৪০ টাকা বৃদ্ধি, চিনি প্রতি কেজি ১০/১২ টাকা বৃদ্ধি পেয়ে জনগণের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। জনমনে প্রশ্ন ধানের উৎপাদন ভালো হয়েছে, বিদেশ থেকে চাল আমদানি অনুমতি দেবার পরও কেন বাড়ছে চালের দাম? তেলের মুল্য নির্ধারণের পর তেলের মুল্য কেন উর্দ্ধমূখি? অধিক মুনাফা লোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার কেন কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারছে না? করোনাকালে বানিজ্যহীন ও কর্মহীন মানুষের কথা বিবেচনা করে সরকার কেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারছে না? এলপি গ্যাসসহ চাল, ডাল, তেল ও চিনির মুল্যবৃদ্ধি রোধে কার্যকরী প্রদক্ষেপ নেওয়ার আহবান জানিয়ে জনগণের দুর্দশা লাঘবে বাজার মনিটরিংসহ কঠোর প্রদক্ষেপ গ্রহণ করে বাজার সহনীয় রাখার আহবান জানিয়েছেন।
বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।











































