মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
চোরাই পথে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুরের সীমান্ত এলাকা থেকে বিজিবির সদস্যরা নারী-পুরুষ ও দালালসহ ৭ জনকে আটক করেছে। গত শুক্রবার রাতে মহেশপুর ৫৮ বিজিবির খোশালপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তের নেপা বাজার এলাকা থেকে তাদেরকে আটক করে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, চোরাই পথে ভারতে যাওয়ার সময় নেপা বাজার এলাকা থেকে খোশালপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা শুক্রবার রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শ্রী নিপেন বিশ্বস (২৭),স্ত্রী মিতু রানী বিশ্বাস (১৯),শ্রী লক্ষীকান্ত বিশ্বাস (৩৪),স্ত্রী তমা জুয়াদ্দার (২৪),ছেলে ক্রিশ বিশ্বাস (৪),মাগুরা জেলার কালিনগর গ্রামের নাতুরাম বিশ্বাসের স্ত্রী দিপালী বিশ্বাস (৫৫) ও দালাল মহেশপুরের ভৈরবার বালিনগর গ্রামের আবুল হোসেনের ছেলে বিল্লাল মোল্লাকে (৩০) আটক করে।
আটক কৃতদেরকে গতকাল শনিবার সকালে মহেশপুর থানায় সোপর্দ্দ করে। এঘটনায় থানায় মামলা হয়েছে।











































