মোঃ আবু তাহের, নড়াইল ।।
১১ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টায় নড়াইল জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার)। প্যারেড পরিচালনা করেন আর আই, মোঃ আনোয়ার হোসেন, পুলিশ লাইন্স, নড়াইল। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) জনাব এস এম কামরুজ্জামান পিপিএম সহ সকল থানার অফিসার ইনচার্জ এবং নড়াইল জেলা পুলিশের সকল ইউনিটের অফিসার ও ফোর্স। পুলিশ সুপার প্যারেড পরিদর্শন শেষে সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের বন্ধু একথা পুঁথিতে নয় কাজেই প্রমাণ করতে হবে।
ভালো কাজের জন্য পুরস্কার, খারাপ কাজে তিরস্কার এই মর্মবাণী পুলিশের প্রতিটি কার্যক্রমে বহাল থাকবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, কোন পুলিশ সদস্য মাদকের সাথে সম্পৃক্ত আছে এমন প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সকলকে জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং রোধে কাজ করার জন্য আহ্বান জানান এবং কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে প্রতিটি পুলিশ সদস্যকে একযোগে সজাগ দৃষ্টি রাখতে বলেন।











































