খবর বিজ্ঞপ্তি।।
করোনা মহামারির কারণে এখনও বিশ্ববিদ্যালয় না খোলায় শিক্ষাকার্যক্রমকে এগিয়ে নিতে আগামীকাল ১২ সেপ্টেম্বর থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে ¯œাতক, ¯œাতক (সম্মান) ও ¯œাতকোত্তর শ্রেণির সকল বর্ষের প্রথম টার্মের ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে। ইতোমধ্যে অনলাইনে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। তিনি আরও জানান, ডিসিপ্লিন প্রধানগন কোর্স কো-অর্ডিনেটরের মাধ্যমে স্ব স্ব ডিসিপ্লিনে অনলাইন পরীক্ষা সংক্রান্ত মডেল টেস্ট গ্রহণ করা হয়েছে। অনলাইনে পরীক্ষা গ্রহণের একটি রুটিন ইতিমধ্যো প্রকাশ করা হয়েছে। সে অনুযায়ী আগামীকাল সকল স্কুলের সকল ডিসিপ্লিনের সকল বর্ষের প্রথম টার্মের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, করোনা মহামারির কারণে অনলাইনে/অফলাইনে পরীক্ষা গ্রহণের প্রস্তুতি কিছুদিন আগে নেওয়া হয়। তবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় খোলা সম্ভবপর না হওয়ায় শেষ পর্যন্ত অনলাইনে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। প্রথম টার্মের পরীক্ষা গ্রহণ শেষ হলেই যতো তাড়াতাড়ি সম্ভব কর্তৃপক্ষ দ্বিতীয় টার্মের ফাইনাল পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। একাডেমিক ক্ষেত্রে এটি আমাদের শিক্ষক, শিক্ষার্থীদের জন্য নতুন অভিজ্ঞতা এবং দুর্যোগকালিনসহ যে কোনো পরিস্থিতে একাডেমিক ব্যবস্থা চালু রাখার ক্ষেত্রে এ অভিজ্ঞতা কাজে আসবে বলে তিনি মন্তব্য করেন। অনলাইনে পরীক্ষা গ্রহণ নির্বিঘœ ও সুষ্ঠভাবে সম্পন্নে উপাচার্য ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রধানদের নিয়ে কয়েকদফা সভা করে প্রস্তুতি পর্যালোচনা করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
ই-ফাইলিং যুগে প্রবেশ করছে খুলনা বিশ্ববিদ্যালয়, রবিবার কর্মশালা
ই-ফাইলিং যুগে প্রবেশ করছে খুলনা বিশ্ববিদ্যালয়। পাইলটিং হিসেবে আগামীকাল ১২ সেপ্টেম্বর বেলা ২ টায় সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং (সিইটিএল) উদ্যোগে এ বিষয়ে তিনদিনের এক ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইসিটিসেল এই কর্মশালা পরিচালনা করবে বলে জানা গেছে। সকল স্কুলের ডিন ও ডিন অফিসের কর্মকর্তা প্রথম দিনে এ ওয়ার্কশপে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এই কর্মশালা শেষ হলে পর্যায়ক্রমে স্বল্প সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে ই-ফাইলিং এর মাধ্যমে নথি চলাচল কাজ শুরু হবে। এ বিষয়ে উপাচার্য দায়িত্ব গ্রহণের পরপরই উদ্যোগ গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে গতিশীল করতে এবং ডিজিটাল বাংলাদেশ রূপায়নে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। ই-ফাইলিং ব্যবস্থা চালু হলে বিশ্ববিদ্যালয়ের কাজের গতি ও স্বচ্ছতা বাড়বে, সময় ও কাগজের খরচ সাশ্রয় হবে এবং কর্মকর্তা-কর্মচারিসহ সংশ্লিষ্ট সকলে এ বিষয়ে দক্ষতা অর্জন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিগত নির্বাচনী ইশতেহারে ৩.২১ অনুচ্ছেদে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণের লক্ষ্যের কথা উল্লেখ ছিলো। এ পরিপ্রেক্ষিতে সরকারী কাজের সেবাকে ডিজিটাল করতেই ই-নথির উদ্যোগ নেওয়া হয়। ই-নথির মাধ্যমে কাজ অনেক পরিবেশ বান্ধব এবং আর্থিকভাবে কম খরচে হয়। কাগজ মুক্ত ই-নথি ব্যবস্থাপনা সময় বাচায়। ২০১৬ সালে ই-নথি কার্যক্রম শুরু হয়। তবে গত বছর ৩০ জানুয়ারি ই-নথি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। চলতি বছরের মধ্যে দেশের সব সরকারী দপ্তরকে ই-নথি ব্যবস্থাপনায় এনে কাগজের ব্যবহার কমিয়ে আনাটাই সরকারের এ প্রকল্পের লক্ষ্য। ইতিমধ্যে সরকারী অনেক দপ্তরেই ই-নথি কার্যক্রম শুরু হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায় এ কার্যক্রম এখনও পুরোপুরি চালু হয়নি। এসডিজির ১৬ নম্বর লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে এটা সহায়ক হবে। এক্ষেত্রে সরকারের লক্ষ্য অর্জনের সাথে সংগতি রেখেই খুলনা বিশ্ববিদ্যালয়ে ই-নথি ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।











































