Home আঞ্চলিক পুটিখালী ইউনিয়নের উন্নয়নে নৌকায় ভোট চাইলেন বক্তারা

পুটিখালী ইউনিয়নের উন্নয়নে নৌকায় ভোট চাইলেন বক্তারা

13

বাগেরহাট প্রতিনিধিঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত দলীয় প্রার্থী নৌকা মার্কার পক্ষে মোরেলগঞ্জ

উপজেলার ৩নং পুটিখালী ইউপি আওয়ামী লীগের উদ্যোগে দিনব্যাপি প্রচারনা অনুষ্ঠিত হয়।

শনিবার বিকালে সোনাখালী বাজার সংলগ্ন সোনাখালী সরকারী প্রাঃ বিদ্যালয় সাইক্লোন সেল্টারে

পুটিখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রাজ্জাকের পক্ষে  ইউনিয়নের আওয়ামীবলীগের উদ্বোগে পথ সভার আয়োজন করা হয়।

পুটিখালী ইউপি আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাহ চান মিয়া শামীমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন,আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি ছিলেন পুটিখালী ইউপি’র সাবেক চেয়ারম্যান শাহ আলম শেখ, মোংলা পৌর কাউন্সিলর মোঃ কবির হোসেন, আল আমিন গাজী।

বক্তব্য রাখেন, ইউপি ছাত্রলীগের যুগ্ম আহবায়ক অহিদুল হাওলাদার, মোঃ ফারুক শেখ, ইউপি যুবলীগের সাধারন সম্পাদক আবুল হাসান তালুকদার, যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান খান, জেলা কৃষকলীগ নেতা মোঃ টুকু হাওলাদার, ইউপি আওয়ামী লীগের সহ সভাপতি সোবাহান শিকদার সহ স্থানীয় আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময়ে নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার মার্কা নৌকা, উন্নয়নের মার্কা নৌকা। এই উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সহযোগীতা করুন। আগামী ২০ তারিখ নৌকা মার্কায় ভোট দিয়া ইউনিয়নের অংশ নিন।