যোগীপোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী আনিসুর রহমানের পক্ষে বেগ লিয়াকত আলীর গণসংযোগ
ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি
যোগীপোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী শেখ আনিসুর রহমানের নৌকা প্রতিকের পক্ষে খুলনা মহানগর আওয়ামীলীগের সহ- সভাপতি বেগ লিয়াকত আলীর নেতৃত্বে ব্যাপক গণসংযোগ ও মতবিনিমিয় সভা ১০ সেপ্টেম্বর শুক্রবার বিকাল সকাল ৯ টায় ১,২,ও ৩ নং ওয়ার্ড এর বরইতলা ঘাট, তেলিগাতী পাকারমাথা খানাবাড়ী এলাকাসহ ৩ টি ওয়ার্ডের বিভিন্নস্থানে গনসংযোগ করে এ সময় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সুরুজ্জামান হানিফ, শেখ কামাল আহম্মেদ, আল আমিন ফকির, কুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান , মোঃ ফয়সাল আহম্মেদ, বেগ খালিদ হোসেন, বেগ সুমন, আসাদ মোড়ল, বেগ মুরাদ, শেখ মিজান, মুরাদ মোড়ল, বেগ আসাদুজ্জামান, শেখ সেলিম, বেগ সিবলী, মিতুল মোল্যা, বেগ রাসেল , হানিফ বেগ, হাবিব মাষ্টার, সহ দলিয় নেতাকর্মীবৃন্দ । চেয়ারম্যান প্রার্থী আনিসের পক্ষে বেগ লিয়াকত আলী বলেন, যোগিপোল ইউনিয়নকে ১ টি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে নৌকা প্রতিকের কোন বিকল্প নেই ।
নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে নিসচা খানজাহান আলী থানা শাখার প্রস্তুতি সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নিরাপদ সড়ক দিবস (অক্টোবর-২০২১) কেন্দ্রীয় কমিটির মাসব্যাপি কর্মসূচী সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা শুক্রবার সন্ধায় শিরোমণিস্থ সংগঠনের অস্থায়ি কার্যালয়ে সংগঠনের খানজাহান আলী থানা কমিটির নব নির্বাচিত সভাপতি ইউপি সদস্য শেখ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দিন, সংগঠনের নব নির্বাচিত সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান লিটনের পরিচালনায় বক্তৃতা করেন আঃ সামাদ , ইমদাদুল হক , মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক মোঃ মহিবুল্লাহ শেখ, শেখ শরিফুল ইসলাম, মোঃ সাগর শেখ, বাহাউদ্দিন, শেখ ইলিয়াস হোসেন, মোঃ শাহাজান, একলাছ শেখ, প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তৃতায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে অক্টোবর মাস ব্যপি বিভিন্ন কর্মসূচী যথাযথ ভাবে পালন করার আহ্বান জানান।
বাগেরহাট হতে ২০২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে ২০২৫ পিস ইয়াবাসহ মোঃ মহসিন আলী (৪৯) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) রাতে চিতলমারী উপজেলার চিংগুড়ি গ্রামের দাড়িয়াবাড়ি এলাকার লিটন দাড়িয়ার ওয়ার্কশপের সামনে অভিযান চালিয়ে এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক মোঃ মহসিন আলী যশোর জেলার কোতয়ালী উপজেলার তেতুলীয়া গ্রামের আতর আলী ছেলে। তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাব-৬, খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) মোঃ বজলুর রশীদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।
ফকিরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে বজ্রপাতে ছালাম শেখ (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামে রফিক মেম্বারের বাড়ীর পাশে ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন এই কৃষক।
নিহত ছালাম শেখ উপজেলার সাতশৈয়া গ্রামের মৃত সামছু শেখের ছেলে।
ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু বলেন, ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে সালাম শেখ মারা যায়। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে নিজ সাতশৈয়া গ্রামে নিয়ে যায়। পারিবারিক কবরস্থানে তার দাফনের কাজ চলছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচন বাগেরহাটে দুই বিদ্রোহী প্রার্থী আওয়ামীলীগ থেকে বহিষ্কার
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নে দুই বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামীলীগ। বহিষ্কৃতরা হলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মহিম আকন এবং নির্বাহী সদস্য মো. বাবুল আকন। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. মইনুল ইসলাম টিপুর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদেরকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার (১০সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নম্বর ধানসাগর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার না করায় অদলীয় আচরণবিধি লঙ্ঘন এবং শৃঙ্খলা ভঙ্গ করেছেন। জেলা আওয়ামীলীগের নির্দেশ মোতাবেক সংগঠনের সকল পদ-পদবীসহ প্রাথমিক সদস্য পদ থেকে তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। এব্যাপারে ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য ও আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী মো. বাবুল আকন জানান, নৌকার বিপক্ষে প্রার্থী হওয়া যাবে না কেন্দ্র থেকে এমন কোনো নির্দেশনা নেই। যদি থাকতো তাহলে তো প্রার্থীই হতাম না। তাই বহিষ্কার আমলেই নেই নাই।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চশমা প্রতীকের প্রার্থী মো. মহিম আকন তার প্রতিক্রিয়ায় জানান, বিদ্র্হোী প্রার্থী হলে দল থেকে বহিষ্কার হতে হবে এটা সঠিক না। আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন নৌকার বাইরেও দলের একাধিক স্বতস্ত্র প্রার্থী নির্বাচন করতে পারবে। স্থানীয় আওয়ামীলীগের এই বহিষ্কার আমি মানিনা। বহিষ্কারের সিদ্ধান্তকে উড়িয়ে দিয়ে বিদ্রোহী এই দুই প্রার্থী শেষ পর্যন্ত তাদের নির্বাচনী কর্মকান্ড চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে তিনটিতেই আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওই তিন ইউনিয়নে সদস্য পদ ছাড়া চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না। শুধুমাত্র ধানসাগর ইউনিয়নে দলীয় একাধিক প্রার্থী থাকায় চেয়ারম্যান ও অন্যান্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাগেরহাটে জাসদ সভাপতি হাসানুল হক ইনু: বঙ্গবন্ধু হত্যার প্রকৃত ধারণার জন্য জাতীয় তদন্ত কমিশন দরকার’
স্টাফ রিপোটার,বাগেরহাট
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সমাজতানিন্ত্রক দল (জাসদ) এর সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ষড়যন্ত্রকারী, পরিকল্পনাকারী, পৃষ্ঠপোষক, সমর্থনকারী, সবকিছু মিলিয়ে জাতিকে প্রকৃত একটি ধারণা দিতে গেলে জাতীয় তদন্ত কমিশন করা দরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘একটি শ্বেতপত্র প্রকাশ করা দরকার। তদন্ত কমিশন ও শ্বেতপত্র জাতিকে সব বিভ্রান্তি থেকে মুক্তি দেবে। এতে খণ্ডিত ইতিহাস চর্চার সংকট থেকেও আমাদের বাঁচাবে।’শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, তালেবানদের আফগানিস্তান দখলের ঘটনা দেখে দক্ষিন এশিয়ায় বাংলাদেশসহ আরও মুসলিম প্রধান দেশ গুলোতে একটা তালেবানি জোস ফুটে ওঠার লক্ষন দেখা যাচ্ছে। সেই তালেবানি জোস এর প্রভাবে প্রভাবিত হতে সম্প্রতিককালে বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ সরকার উৎখাতের হুমকি-ধামকি দেয়া শুরু করেছে। তিনি বলেন, বিএনপি মুখে নির্বাচন ও গনতন্ত্রের কথা বলেও মূলত তারা বলপ্রয়োগ ও চক্রান্তের মধ্য দিয়ে একটা অবৈধ সরকার প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। নির্বাচন ও গণতন্ত্র তাদের লক্ষ না, তাদের লক্ষ হচ্ছে যে কোন পন্থায় সরকার উৎখাত করে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা করে ক্ষমতায় যাওয়া।
তিনি আরও বলেন, দুর্নীতিবাজ-দলবাজ সিন্ডিকেট সুশাসনের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এ অবস্থায় গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে স্থায়ী করা ও টেকসই করে গড়ে তোলা একটি বড় কাজ। ১৪ দলীয় জোট এখনো সক্রিয় রয়েছে। জঙ্গিবাদের অপতৎপরতা বন্ধ করতে ১৪ দলীয় জোট গঠন করা হয়েছিল। আজও দেশে সাম্প্রদায়িক জঙ্গিবাদী চক্র তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের রুখতে হলে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।
এসময় বাগেরহাটে কর্মরত সাংবাদিকসহ জাসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জাসদের নেতা-কর্মীদের সংঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগদেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
বাগেরহাটে ঠান্ডাজনিত শিশু রোগী বাড়ছে
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। জেলার বিভিন্ন হাসপাতালগুলোতে প্রতিদিন প্রায় দুই শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছে। গত এক মাসে ৬ হাজারের বেশি শিশু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। বৃহস্পতিবার (৯সেপ্টেম্বর) পর্যন্ত হাসপাতালটির শিশু ওয়ার্ডে ২৪ শয্যার বিপরীতে চিকিৎসাধীন আছে ৫৮ জন শিশু। হঠাৎ হাসপাতালে রোগীর চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। আবহাওয়া পরিবর্তনের কারণে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রতিদিন বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের নিয়ে বাগেরহাট সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে যাচ্ছেন অভিভাবকরা। হাসপাতালের ধারণক্ষমতার তিন থেকে চার গুণ রোগী ভর্তি হওয়ায় শয্যা সংকটও দেখা দিয়েছে। ফলে হাসপাতালের শিশু ওয়ার্ডের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন অনেকে।
কচুয়া উপজেলার সাইনবোর্ড থেকে সাত মাসের শিশু সন্তান সিয়ামকে নিয়ে হাসপাতালে আসা হেলেনা বেগম জানান, পাঁচ দিন আগে সর্দি-কাশিতে বাচ্চা আক্রান্ত হলে স্থানীয় ডাক্তারদের কাছ থেকে ওষুধ নিয়ে খাওয়াই। কিন্তু জ্বর না কমায় বুধবার (৮ সেপ্টেম্বর) শিশুকে সদর হাসপাতালে ভর্তি করি।
৫ মাস বয়সী আছিয়ার বাবা জানান, চারদিন আগে ঠান্ডাজনিত কারণে শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার জ্বর ও ঠান্ডা ছিলো। পরে জানতে পারি মেয়ের নিউমোনিয়া হয়েছে। হাসপাতালের শিশু ওয়ার্ডের দায়িত্বরত একাধিক নার্স জানান, রোগীদের চাপ অনেক বেশি। মেঝে ও বারান্দায়ও চিকিৎসা নিচ্ছেন অনেকে। কষ্ট হলেও আমরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিচ্ছি। রোগীর পাশাপাশি তাদের স্বজনদের চাপও বেশি। ফলে সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।
বাগেরহাট সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ জুনিয়র কনসালট্যান্ট শিহান মাহমুদ বলেন, বর্তমানে হাসপাতালে ঠান্ডাজনিত শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন, হওয়ায় বাচ্চারা দ্রুত ঘেমে যায়। ওই ঘাম থেকে সংক্রমণটা হয় সবচেয়ে বেশি।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মিরাজুল করীম বলেন, শিশু রোগী বৃদ্ধি পাওয়ায় আমাদেরকে বেগ পেতে হচ্ছে। এ অবস্থায় অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি শিশুদের প্রতি বাড়তি যতেœর আহ্বান জানান তিনি।
পাটের বাম্পার ফলন ও দামে খুশি বাগেরহাটের চাষিরা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাটে তোশা ও দেশি পাটের বাম্পার ফলন হয়েছে। পাট কাটা, পাট জাগ, আশ সংগ্রহ, খড়ি শুকানোসহ পাট পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। মৌসুমের শুরুতে ভাল দামে খুশি চাষিরা। তবে পাট চাষিদের জন্য সরকারি সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কৃষি প্রধান বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় বাণিজ্যিকভাবে পাট চাষ হয়ে থাকে। এই উপজেলায় এবছর ৯৬০ হেক্টর জমিতে প্রায় চার হাজার চাষি পাট চাষ করেছেন। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় দুই হাজার মেট্রিক টন। উপজেলার বেশিরভাগ গ্রামে পাট জাগের গন্ধ। আশ সংরক্ষণ শেষে কেউ কেউ পাট বিক্রিও শুরু করেছেন। এবছর প্রতি হেক্টর জমিতে দুই থেকে সোয়া দুই টন পাট উৎপাদিত হয়েছে। মৌসুমের শুরুতে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ৩০০০ হাজার টাকা। মৌসুমের শেষে এই পাটের মণ অন্তত সাত থেকে আট হাজার টাকা হবে বলে দাবি কৃষি কর্মকর্তার। শুধু আশ নয়, প্রতি বিঘা জমির পাটখড়ি বিক্রি হয় ৭ থেকে ১০ হাজার টাকায়।
চাষিরা বলছেন, ধার-দেনা করে চাষ করা হয়। তাই ফসল ওঠার সঙ্গে সঙ্গেই দেনাদাররা হানা দেয়। দাম কম হলেও দেনাদারের পাওনা পরিশোধ করার জন্য পাটে ওঠার সঙ্গে সঙ্গে বিক্রি করতে হয় তাদের। যার ফলে ইচ্ছে থাকলেও কষ্টার্জিত ফসল থেকে সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারে না কৃষকরা। এরপরেও ভাল ফলনে খুশি কৃষকরা।
চরবাসুরিয়া গ্রামের পাটচাষি রাকিবুল ইসলাম বলেন, তিন বিঘা জমিতে পাট লাগিয়েছিলাম। পাট কেটে জাগ দিয়েছি। এবার ফলন ভালই হয়েছে। ৪০-৪৫ মণ আশ হতে পারে। দামও ভাল আছে। এরকম থাকলে মোটামুটি ভাল লাভই হবে।
চরবাসুরিয়া রাস্তার পাশে পাটের আশ ছাড়াচ্ছিলেন রতœা বেগম। তিনি বলেন, এবছর পাটের ফলন ভাল হয়েছে। স্বামীকে সহযোগিতা করার জন্য আশ ছাড়ানোর কাজে হাত লাগিয়েছি।
রবিবুল ইসলাম নামের আরেক পাট চাষি বলেন, মোল্লাহাটের বেশিরভাগ এলাকায় পাট চাষ হয়। কিন্তু যখন চাষের জন্য বীজ বুনি তখন, পানির খুব সংকট থাকে। কিছু এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সেচ থাকলেও তা পর্যাপ্ত নয়। যেসব এলাকায় বিএডিসির সেচ ব্যবস্থা নেই। সেসব জায়গায় বিএডিসির সেচ প্রকল্প চালু করার দাবি জানান এই কৃষক।
জাহাঙ্গির ইসলাম নামে অন্য এক কৃষক বলেন, বাংলাদেশের জন্য পাট খুবই গুরুত্বপূর্ণ একটি অর্থকরী ফসল। কিন্তু আমরা যারা চাষি, তারা এই পাট চাষ করে তেমন লাভবান হই না। ধার-দেনা ও সুদে টাকা এনে চাষ করি। দাম বৃদ্ধির আগেই দেনা পরিশোধের জন্য পাট বিক্রি করে দিতে হয়। পাট চাষিদের বীজ ও সার কেনার জন্য যদি সরকার কিছু সহযোগিতা করত তাহলে চাষিরা খুবই লাভবান হত বলেন দাবি করেন তিনি।
মোল্লাহাটে তোষা, দেশি, মেস্তা তিন ধরণের পাট চাষ হয়। মার্চের শেষ থেকে মে পর্যন্ত পাট লাগানো যায়। আগস্টের প্রথম থেকে পাট সংগ্রহ শুরু করেন চাষিরা। পাট চাষের জন্য প্রথমে জমি নির্বাচন ও বীজ সংগ্রহ করেন চাষিরা। পরে জমি চাষ ও আগাছা পরিস্কার করতে হয়। এরপরে নির্দিষ্ট পদ্ধতিতে বীজ বপন করেন কৃষকরা। বীজ বপনের পরেই শুরু হয় সেচ দেওয়া। ৫২ শতাংশের প্রতি বিঘা জমিতে চাষের জন্য ব্যয় হয় ২০০০ টাকা। এছাড়াও একই পরিমাণ জমিতে সেচ (পানি) দিতে ২০০০, বীজে ২০০ থেকে ৫০০, আগাছা পরিস্কারে ২০০০, সার প্রয়োগে ২০০০ টাকা ব্যয়। পাট পূর্ণ বয়স্ক হওয়ার পরে কাটা, জাগ ও আশ আলাদা করার জন্য ব্যয় হয় ৬ থেকে ৮ হাজার টাকা।
মোল্লাহাট উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা বলেন, মোল্লাহাটের ভান্ডারকোলা, বাসুরিয়া, আটজুড়ি, চর আস্তাইল, শাসনসহ উপজেলার বেশিরভাগ এলাকায় পাট চাষ হয়েছে। প্রায় ৯৬০ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। আমরা চাষিদের সব ধরনের কারিগরি পরামর্শ ও সহযোগিতা করেছি। এবছর কাঁচা পাটের মণ ২৫০০ থেকে ৩০০০ টাকা বিক্রি হচ্ছে। আস্তে আস্তে এই দাম ৭ থেকে ৮ হাজার টাকা মণে পৌঁছাবে। এ জন্য চাষিদের একটু ধৈর্য্য ধরে পাট বিক্রি করার আহ্বান জানান এই কর্মকর্তা।
ফকিরহাটে লখপুর ইউনিয়নের ৫নং ওর্য়াডে ফিরোজ খাঁনের প্রচারনা
ফকিরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের ফকিরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে লখপুর ইউনিয়নের ৫নং ওর্য়াডে সাধারন সদস্য পদপ্রার্থী মোঃ ফিরোজ খানের আপেল প্রতিকের গণসংযোগ ও প্রচারনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এ গণসংযোগে তিনি কামারপাড়া, খানপাড়া, মোল্লাপাড়া ও জলছত্র বটতলাসহ বিভিন্ন স্থানে বাড়ীবাড়ী গিয়ে এ প্রচারনা করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, আফসার আলী খান, মুনসুর আলী খান, সাহেব আলী গাজি, কামাল হোসেন, হাসান আলী খান, বিশ্বজিৎ দাশ, মামুনুর রশিদ, ফেরদাউস আলম, রবিউল ইসলাম খান ও সবুজ খান। সাধারন সদস্য পদপ্রার্থী মোঃ ফিরোজ খান বলেন, আমি গতবার বিপুল ভোটের মাধ্যমে প্রতিদ্বন্দি প্রার্থীকে পরাজিত করে ৫নং ওর্য়াডের সাধারন সদস্য নির্বাচিত হই। এবং নির্বাচিত হয়ে উক্ত ওর্য়াডে ৭টি ইটের সলিং রাস্তা, ৭৮জন ব্যাক্তিকে বয়স্ক ভাতার কার্ড, ৫০জনকে বিধাব ভাতার কার্ড, ৪৮জনকে প্রতিবন্ধি কার্ড, ১৪১জনকে ফ্রেয়ারপ্রাইজ চাউলের কার্ড, ৩৮টি অস্বচ্ছল পরিবারকে ভিডিজি কার্ড, ১২জন মহিলাকে মাতৃত্বকালিন ভাতার র্কাড এবং ১২জন অস্বচ্ছল ব্যাক্তিকে কর্মসূজন কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে অন্তরভুক্ত করে তাদের বিভিন্ন ভাতার আওতায় আনতে সক্ষম হয়েছি। এবারও তার ওয়ার্ডের সাধারন জনগন বিপুল ভোটের মাধ্যমে তাকে বিজয় করবেন বলেও তিনি আশাবাদী। উল্লেখ্য উক্ত ওর্য়াডে প্রায় ১৬শত ভোটার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।











































