খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি ।।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের আগামী ১২ সেপ্টেম্বর’২১ (রবিবার) খুলনায় আগমন ও খুলনার নেতৃবৃন্দের সাথে কর্মী সভা সফল করার লক্ষ্যে গতকাল (বৃহঃবার) বিকালে মহানগর কার্যালয়ে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুত কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মীর বরকত আলীর সভাপতিত্বে সভায়, আগামী ১২ সেপ্টেম্বর’২১ (রবিবার) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের সাথে কর্মী সভা সফল করার জন্য খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ অন্তঃগত মহানগর, থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার আহবান জাননো হয়।
সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব এম.এ. নাসিম’র পরিচালানায় সভায় উপস্থিত ছিলেন, গোলাম রব্বানী টিপু, মোঃ কামাল শিকদার, মোঃ মিজানুর রহমান জিয়া, মোঃ মাসুমবিল্লাহ, মোঃজিলহজ্জ হাওলাদার, আহম্মেদ ফিরোজ ইব্রাহিম তন্ময়, মোঃ কামরুল ইসলাম, অধ্যাপক গাজী মোফাজ্জেল হোসেন, মোস্তাফিজুর রহমান কামাল, মোঃ আশরাফুল ইসলাম বাবু, শেখ সাহিদুল ইসলাম সাহিদ, মোঃ জাহাঙ্গীর হোসেন, নজরুল ইসলাম নবী, ঈসমাইল হোসেন ইমন, মোঃ শফিকুল ইসলাম অভি, মোঃ আমিরুল ইসলাম বাবু প্রমুখ।
তেরখাদায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি আব্দুস সালাম মুর্শেদী
তেরখাদা প্রতিনিধিঃ
গতকাল সকাল ১০টায় তেরখাদা সদরের নতুন ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন পরবর্তী উপজেলা পরিষদ চত্বরে কোভিড ১৯ মোকাবেলায় তেরখাদা উপজেলার জনসাধারণের মাঝে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নওয়াব আলী টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কেএম আলমগীরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ৪ আসনের সাংসদ আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক, জেলা আওয়ামীলীগের সদস্য এ্যাড. মোস্তাফিজুর রহমান কালু, বদরুল আলম বাদশা, হালিমা ইসলাম, শিউলী সরোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, মোতালেব হোসেন, বোরান উদ্দিন, বাহারুল আলম, তবিবুর রহমান, এম ফরিদ আহমেদ, শাহা আলম, আবুল খায়ের চৌধুরী, আক্তার হোসেন, শেখ মহাসিন, এসএম দীন ইসলাম, বাছিতুল হাবিব প্রিন্স, নাজমুল ইসলাম, মফিজুল ইসলাম প্রমুখ।
পরবর্তীতে অফিসার্স ক্লাবে নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানার সভাপত্বিত্বে গরীর ও দুস্থদের মাঝে বিনামূল্যে ঢেউ টিন, বিভিন্ন খাদ্য সামগ্রী, নগদ অর্থ, বৃক্ষের চারা ও বীজ বিতরণ করেন এমপি আব্দুস সালাম মূর্শেদী।
পপুলার লাইফ ইন্সুরেন্সের মরনোত্তর চেক ও মেয়াদ পূর্তী চেক বিতরণ অনুষ্ঠিত
তেরখাদা প্রতিনিধিঃ
গতকাল বিকেল ৫টায় পপুলার লাইফ ইন্সুরেন্সের তেরখাদা সার্ভিস সেলের উদ্যোগে কালিয়া বেন্দারচরে মৃত গ্রাহক ফিরোজা বেগমের মরনোত্তর দাবী বাবদ ৪৩ হাজার ও মেয়াদপূর্তী ৭ জন গ্রাহকের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেরখাদা সার্ভিস সেলের সিনিয়র কর্মী হাফেজ আনোয়ারুল ইসলাম। পরিচালনায় ছিলেন সার্ভিস সেল ইনচার্জ মোল্যা সেলিম আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া পৌরসভার সাবেক মেয়র এ্যাড. এবিএম এমদাদুল হক টুলু। বিশেষ অতিথি হিসেবে উস্থিত ছিলেন প্রবীন আওয়ামীলীগ নেতা আতিকুল্লাহ সেলিম, কোম্পানীর বিভাগীয় জেনারেল ম্যানেজার এইচ এম পারভেজ, সহকারী জেনারেল ম্যানেজার মোঃ কামরুজ্জামান, সিনিয়র কর্মী লাভলী বেগম, আব্দুল আলিম গাজী, মেহেদী হাসান টুটুল, মুস্তাইন বিল্লাহ, সহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ। চেক বিতরণ শেষে মরহুমা ফিরোজা বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বারাকপুরে অস্ত্র গুলি উদ্ধার মামলায় ৩ মাস অতিবাহিত হলেও আসামি গ্রেফতার নেই
ফুলবাড়িগেট (খুলনা ) প্রতিনিধি।।
দিঘলিয়া থানা পুলিশের অভিযানে গত ৪ জুন শুক্রবার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দনপ্রতাপ ব্রিজের কাছে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি ককটেল, একটি ছোরা, ও ৫টি মোটরসাইকেল উদ্ধার করে দিঘলিয়া থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।এ ঘটনায় দিঘলিয়া থানার কামারগাতি পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ নুরল আমিন বাদি হয়ে বারকপুর এলাকার জাহাঙ্গির গাজীর ছেলে একাধিক মামলার আসামি পাভেল গাজী, ছোট নিকারির ছেলে শাহিদুল ও ছলেমান বিশ্বাস এর ছেলে শহিদুলকে এজাহার নামিয় ও অজ্ঞাত আরো ৬/৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। মামলা নম্বর ৩, তারিখ ০৪/০৬/২০২১ ।মামলা দায়েরের ৩ মাসের ও বেশি সময় অতিবাহিত হয়ে গেলেও থানা পুলিশ কাউকে আটক করতে পারেনি।এলাকাবাসী জানায় ঘটনার কিছুদিন গা ঢাকা দিয়ে থাকলেও আসামিরা ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রকাশ্যে এলাকায় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। বারাকপুর এলাকার প্রভাবশালী জনপ্রতিনিধির ছত্রছায়ায় বারাকপুর বাজারের ব্যাবসায়িদের কাছে চাঁদা দাবি করে আসছে। এ ঘটনায় এলাকায় পুনরায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এ ছাড়া সাধারন ভোটারদের মাঝে আতংক বিরাজ সুষ্ঠ নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে সন্দেহের দানা বাধতে শুরু করেছে অতিদ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে পুনরায় এলাকায় আইনশৃঙ্খলা অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে এলাকাবাসী ।অগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকারি কর্মকর্তা দিঘলিয়া থানার এস আই মফিজুল ইসলাম বলেন, প্রধান হোতা পাভেল গাজী সহ বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নৌকা প্রতিকের প্রার্থী আনিসুর রহমানের গনসংযোগ ও ওঠান বৈঠক অনুষ্ঠিত
ফুলবাড়িগেট (খুলনা ) প্রতিনিধি
যোগীপোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী শেখ আনিসুর রহমানের নৌকা প্রতিকের পক্ষে ৯ সেপ্টেম্বর বিকাল ৪ টায় ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ওঠান বৈঠক অনুষ্ঠিত হয় । উঠান বৈঠক শেষে গণসংযোগ ৯ নং ওয়ার্ড এর মধু ফ্যাক্টারি থেকে শুরু করে জাব্দিপুর রেললাইন ঈদগাহ হয়ে মিরেরডাঙ্গা পেট্রোলপাম্পে এসে শেষ হয় । উঠান বৈঠক সভাপতিত্ব করেন বেগ বাবর আলী, প্রধান অতিথি ছিলেন নৌকা প্রতিকের প্রার্থী খানজাহান আলী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান । বেগ খালিদ হোসেন বাবুর পরিচালনায় বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা ও শ্রমিক নেতা ইঞ্জিল কাজী, আল আমিন ফকির, কুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান , বেগ সুমন, আসাদ মোড়ল, বেগ মুরাদ, মুরাদ মোড়ল, বেগ আসাদুজ্জামান, শেখ সেলিম, বেগ সিবলী, মিতুল মোল্যা, বেগ রাসেল, কাজী বেলায়েত হোসেন, মোঃ কুরবান আলী,
মোঃ সাইফুল ইসলাম, আঃ রহমান , আবু নাইম নাসিরউদ্দিন, কামাল মুন্সি, আঃ আওয়াল আজাদ, টনি মির ,শুভ, রাসেল আলামিন মিরা বেগম, রাশেদা বেগম, মোঃ রাকিব, সহ দলিয় নেতাকর্মীবৃন্দ । চেয়ারম্যান প্রার্থী শেখ আনিসুর রহমান বলেন নৌকা প্রতিকের যারা বিরোধিতা করছেন তারা জামায়াত বিএনপির এজেন্ট হিসেবে কাজ করছে ,এদের বিরুদ্ধে অতিসত্বর সাংগঠনিক ব্যাবস্থ্যা নেওয়ার জোর দাবি জানান তিনি ।
সোনালী জুট মিলের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ মিল চালুর দাবিতে ত্রিপক্ষিয় বৈঠক অনুষ্ঠিত
ফুলবাড়িগেট (খুলনা ) প্রতিনিধি
মিরেরডাঙ্গা শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধীন সোনালী জুট মিল শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত বকেয়া পাওনা পরিশোধ সহ মিল চালুর বিষয়ে ত্রি পক্ষিয় বৈঠক বৃহস্পতিবার বিকাল ৩ টায় বয়রাস্থ খুলনা বিভাগিয় শ্রম পরিচালকের কার্যালয়ের স¤েœলন কক্ষে অনুষ্ঠিত হয় । বিভাগিয় শ্রম পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সোনালী জুট মিল মালিকের প্রতিনিধি মোঃ হারুন আকুজ্ঞি, বেসরকারি পাট ,সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন (রেজি নং১০)এর সভাপতি ও সোনালী জুট মিলের সাবেক সাধারন সম্পাদক শেখ আমজাদ হোসেন, সাধারন সম্পাদক গোলাম রসুল খান, সোনালী জুট মিলের এ্যাডহক কমিটির নেতৃবৃন্দ, সোনালী জুট মিলের প্রকল্প প্রধান মোঃ দেলোয়ার হোসেন , শ্রমিক ফেডারেশন মিলের শ্রমিক নেতৃবৃন্দ , শিল্প পুলিশ এর প্রতিনিধি উপস্থিত ছিলেন । বৈঠকে মিল মালিক কতৃপক্ষ মিল চালাতে ২ মাস সময় চাইলে শ্রমিক নেতারা সময় দিতে রাজি হলেও ১ মাসের শ্রমিকদের বেতন পরিশোধ করতে বলেন । এ সময় আগামি ১৩ সেপ্টেম্বর পুনরায় মিলের শ্রমিক নেতা এ্যাডহক কমিটি ও মিল মালিকের প্রতিনিধির সাথে আলাপ আলোচনা সাপেক্ষে মিল চালুর উদ্যোগ গ্রহন করা হবে বলে জানান শ্রমিক নেতারা ।
হাতপাখা প্রতীকের প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা
খবর বিজ্ঞপ্তি
–আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী কে বিজয়ী করার লক্ষ্যে জেলার আওতাধীন বিভিন্ন উপজেলার অন্তর্গত ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে ভিন্ন ভিন্ন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দিঘলিয়া উপজেলাঃ মাওলানা আসাদুল্লাহ হামিদীর সভাপতিত্বে ও ডাক্তার মোঃ শহিদুল ইসলামের পরিচালনায় গতকাল ৮ সেপ্টেম্বর ১০ টায় উপজেলাঅস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বটিয়াঘাটা উপজেলাঃ সভাপতি মোঃ রওশন আলীর সভাপতিত্বে মোঃ ইসমাইল হোসেন এর পরিচালনায় গত ৮ সেপ্টেম্বর বিকাল ৪ টায় উপজেলার অস্থায়ী কার্যালয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
ডুমুরিয়া উপজেলা মাওলানা মাহবুব আলমের সভাপতিত্বে ও ডাক্তার মুফতি ওমর ফারুক এর পরিচালনায় ৯ সেপ্টেম্বর সকাল ৮ টায় উপজেলা অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
পাইকগাছা উপজেলার সভাপতি মুফতি আহমদ আলীর সভাপতিত্বে ও হাফেজ মঈন উদ্দিনের পরিচালনায় ৯ সেপ্টেম্বর বিকাল ৪ টায় উপজেলা অস্থায়ী কার্যালয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৃথক পৃথক অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম নেতা বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন জেলা সভাপতি মাওলানা অধ্যাপক আবদুল্লাহ ইমরান মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ জেলা সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান , হাফেজ আসাদুল্লাহ আল গালিব , ফেরদাউস গাজী সুমন ছাত্রনেতা নাজমুস সাকিব ও এনামুল হাসান সাঈদ ।
সেনহাটী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা ফরিদ আহমেদ, দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আসাদুল্লাহ হামিদী ,বারাকপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ হায়দার আলী, গাজীর হাট ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোঃ রেজাউল করিম , যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল মাসুম বটিয়াঘাটার আমিরপুর ইউনিয়নে চেয়ারম্যান মাওলানা মেজবাহ উদ্দিন, গঙ্গারামপুর চেয়ারম্যান প্রার্থী মাওলানা নাজিম উদ্দিন, বালিয়াডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ মইনুল ইসলাম ,পাইকগাছার হরিঢালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান বাবলু, কপিলমুনি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ক্বারী মোঃ আব্দুর রহমান ,লতা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ওলিউর রহমান সরদার, সোলাদানা ইউনিয়নের ক্বারী মোঃ মঈনুল ইসলাম চাঁদখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম , গড়ইখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ ফারুক হোসেন প্রমুখ।
নোটারি পাবলিকের অবৈধ কর্মকান্ড বন্ধের দাবি
খবর বিজ্ঞপ্তি
উপজেলা নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্ম-এর আয়োজনে বৃহস্পতিবার পাইকগাছা উপজেলা পর্যায়ে এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্ম-এর সদস্যরা ছাড়াও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, নারীনেত্রীগণ এ সভায় অংশগ্রহণ করেন। পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে আজ সকালে এই সভা অনুষ্ঠিত হয়।
পাইকগাছা প্লাটফর্মের যুগ্ম-আহ্বায়ক এবংং পাইকগাছা প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ বেনজীর আহমেদ, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তন্বী দাশ। স্বাগত বক্তৃতা করেন রূপান্তর-এর জিবিভি প্রকল্পের সমন্বয়কারী অসীম আনন্দ দাস। বক্তৃতা করেন পাইকগাছা উপজেলা প্লাটফর্মের যুগ্ম-আহ্বায়ক পাইকগাছা পৌরসভার কাউন্সিলর আসমা আহমেদ, , সদস্য সচিব এ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি, পাইকগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন আহম্মেদ, সাংবাদিক এন ইসলাম সাগর, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন প্রমূখ।
সভায় বাল্যবিয়ে প্রতিরোধে উপজেলায় নোটারি পাবলিকের অবৈধ কর্মকা- বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে পাইকগাছার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে এ্যাডভোকেসি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, ইউএসএইড এবং ইউকেএইড-এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় খুলনাসহ চারটি জেলায় রূপান্তর-এর নেতৃত্বে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সংগঠনসমূহকে উদ্বুদ্ধকরণ প্রকল্পের পক্ষ থেকে এই সভার আয়োজন করা হয়।
খুলনা প্রেসক্লাব আয়োজিত কেরাম (দ্বৈত) প্রতিযোগিতা-২০২১-এর উদ্বোধন আগামী শনিবার
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ‘কেরাম (দ্বৈত) প্রতিযোগিতা-২০২১’’ আগামী ১১ সেপ্টেম্বর শনিবার সকালে শুরু হবে। এর আগে পৌনে এগারোটায় প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় প্রত্রিকার সম্মানিত সম্পাদকগণ ও খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
উদ্বোধনী খেলায় সকাল ১১ টায় আহমদ মুসা রঞ্জু ও নূর ইসলাম রকি জুটি বনাম রফিউল ইসলাম টুটুল ও এম এ হাসান জুটি একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া দুপুর ১২.৩০টায় দিনের অপর খেলায় দিলীপ কুমার বর্মন ও শেখ মোঃ সেলিম জুটি বনাম আলমগীর হান্নান ও আশরাফুল ইসলাম নূর জুটি একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবেন। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান।
খুলনা প্রেসক্লাবে সদস্যদের এ সময়ে উপস্থিত থাকার জন্য ক্লাবের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
বাগেরহাটে স্বাস্থ্যসেবায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক সভা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে স্বাস্থ্যসেবায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাটের উদ্যোগে ভার্চুয়ালি এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো: হাবিবুর রহমান, বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো: মিরাজুল করিম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সুব্রত দাস, সনাক বাগেরহাটের সভাপতি প্রফেসর চৌধুরী আব্দুর রব, সদস্য বাবুল সরদার, সনাক সহ-সভাপতি ফরিদা রহমান, সনাক সদস্য শেখ মুজিবুর রহমান, ইয়েস সদস্য প্রিয়াংকা রানী দেবনাথ, ইয়েস সদস্য দলনেতা শেখ সৈকত আলী প্রমুখ।
মতবিনিময় সভায়, কোভিড ও নন-কোভিড রোগীদের সেবা প্রদান; বিশেষজ্ঞ চিকিৎসক ঘাটতি পূরণে পদক্ষেপ গ্রহণ; বাগেরহাট সদর হাসপাতালে কর্মরত চিকিৎসদদের তালিকা প্রদর্শন; অভিযোগ বাক্স কার্যকর করা; নারী সেবাগ্রহীতাদের জন্য নারী টেকনিশিয়ান নিয়োগ; নারীদের ফরেনসিক সেবার জন্য নারী চিকিৎসক নিয়োগ; আইসিইউ বেড সচলে উদ্যোগ গ্রহণ; টীকা প্রদান কার্যক্রম ব্যবস্থাপনা সুষ্ঠু ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে সনাকের পক্ষ থেকে সুপারিশ করা হয়।
বাগেরহাটে এবি পার্টির মতবিনিময় সভা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে আমার বাংলাদেশ (এবি) পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট খানজাহান আলী মাজার মোড়ের জারিফ হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির আহবায়ক সাবেক সচিব এস.এম সোলায়মান চৌধুরী। সভায় আরও বক্তব্য দেন, এবি পার্টির সহকারি সদস্য সচিব শাহ আব্দুর রহমান, সহকারি যুগ্ন সচিব মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।
বক্তারা এবি পার্টি লক্ষ উদ্দেশ্য, গঠন কাঠামো ও কর্মপন্থা বর্ননা করেন। ভবিষ্যতে দেশ ও জাতির কল্যানে বিভিন্ন কর্মসূচির গ্রহনের আশ্বাস দেন। সভায় এবি পার্টির স্থানীয় অনুসারিরা অংশগ্রহন করেন।
নোংরা পানি সরবরাহের অপরাধে চার কোম্পানিকে ৯০ হাজার টাকা জরিমানা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে নোংরা পানি সরবরাহ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া লোগো ব্যবহারের অপরাধে পানি উৎপাদনকারী চারটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের পৃথক তিনটি এলাকায় অভিযান চালিয়ে বাগেরহাট জেলা প্রশাসনের সহকারি কমিশনার মো. নুর-ই-আলম সিদ্দিকী এই অর্থদন্ডাদেশ দেন। একই সঙ্গে আগামীতে প্রতিষ্ঠানগুলোকে বিএসটিআই এর অনুমোদন গ্রহণ ও যথাযথ মান নিয়ন্ত্রণ করে পানি উৎপাদনের জন্য বলা হয়। র্যাব-০৬ এর কোম্পানি কমান্ডার লে. এম নাজিউর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় বিএসটিআইয়ের প্রতিনিধি খুলনার ফিল্ড অফিসার মোঃ রাকিবুল হাসান উপস্থিত ছিলেন।
অর্থদন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান চারটি হলো, বাগেরহাট শহরের দাসপাড়া এলাকার খানজাহান আলী ড্রিংকিং ওয়াটার, বাসাবাটি এলাকার প্রজাপতি ড্রিংকিং ওয়াটার এবং নাগেরবাজার এলাকার মিঠাপানি লিমিটেড ও বারাকাহ (এমএন ড্রিংকিং ওয়াটার)। এর মধ্যে অনুমোদন ছাড়া পানি উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে ভ্রাম্যমাণ আদালত খানজাহান আলী ড্রিংকিং ওয়াটার ও মিঠাপানি লিমিটেডকে ৩০ হাজার টাকা করে এবং প্রজাপতি ড্রিংকিং ওয়াটার ও বারাকাহ (এমএন ড্রিংকিং ওয়াটার) পানিকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
২০ লিটারের জারে করে খাবার পানি বিক্রি করেপ্রতিষ্ঠানগুলো। সাপ্লাইয়ের পানি পান যোগ্য না হওয়াতে শহরের অধিকাংশ মানুষ এই পানি ক্রয় করে পান করে থাকেন।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের চারটি পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান করা হয়। অনুমোদন ছাড়া পানি উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। সামনের দিনগুলো ভেজার বিরোধী অভিযানের পাশাপাশি যারা অসাধু ব্যবসায়ী রয়েছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।
বাগেরহাটে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট শহরের সরুইস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বাগেরহাট জেলা মহিলা দলের সহ-সভাপতি মনোয়ারা কাদেরের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ সালাম। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিদা আক্তার, সাংগঠনিক সম্পাদক নার্গিস আক্তার ইভা, বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, বাগেরহাট জেলা কৃষক দলের আহবায়ক আসাফুদৌলা জুয়েল, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, মহিলা দল নেত্রী রাফেজা বেগম, আয়শা বেগম, লাইলি বেগম,সাগর বেগম, মাহমুদা বেগম, ফারজানা আক্তার কুলসুম, সেলিনা আক্তার, জেবা বেগম, শিল্পি বেগম, ইরা বেগম প্রমুখ।
বক্তারা জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ কারাবন্ধী সকল নেতাকর্মীদের মুক্তি দিয়ে দেশে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন দেওয়ার দাবি জানান।
পরে জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
ফকিরহাটে সদস্য পদপ্রার্থী আলী আহম্মদ এর নির্বাচনী গণসংযোগ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়নের খাজুরা ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সেখ আলী আহম্মদ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনঃরায় জয়ী হওয়ার জন্য তার ফুটবল প্রতিকের নির্বাচনী গণসংযোগ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। এসময় তিনি বড় খাজুরা, ছোট খাজুরা, আশ্রায়ন প্রকল্প ও চর সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, মোঃ ইউনুস আলী শেখ, মোঃ ইলিয়াস শেখ, ডাঃ মিকাইল হোসেন, মোঃ মহসিন শেখ, আবুল হোসেন, মোঃ হাছাবুর রহমান, জিয়াউর রহমান ও মনিরুজ্জামান মনি সহ একাধিক গ্রামবাসি।
ডুমুরিয়ায় কলেজ ছাত্রী ধর্ষণের ঘটনায় দু’ধর্ষক আটক
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় এক কলেজ ছাত্রীকে চাকুরীর প্রলোভন দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করেছে দু’বন্ধু। অভিযুক্ত ওই দু’বন্ধুকে আটক করেছে পুলিশ।এ ঘটনায় ধর্ষিতার ভাবী বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার বিবরনী সূত্রে জানা যায়,দৌলতপুর থানা এলাকার এজিএম আবদুন নুর বনির ছেলে লুৎফুর কবির বনি উপজেলার ঘোনা মাদার ডাংগা বিলে মৎস্য চাষ করে আসছে।স্ইে সুবাদে থুকড়া এলাকার মৃত আজব আলী বিশ্বাসের ছেলে হায়দার আলী বিশ্বাস (৪৫) সাথে বন্ধুত্ব গড়ে ওঠে।তারই জের ধরে তারা ঘটনার দিন গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আড়ংঘাটা বাইপাস মোড় থেকে দৌলতপুর এলাকার এক কলেজ ছাত্রীকে চাকুরীর প্রলোভন দেখিয়ে লুৎফুর কবিরের ওই মৎস্য ঘেরের নির্জন বাসায় নিয়ে ওঠে।এরপর জোর পূর্বক হায়দার ও লুৎফুর তাকে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং ধর্ষক হায়দার ও লুৎফুর কবির বনিকে আটক করে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।
খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ১১ হাজার দুইশত ৬২ জন
তথ্য বিবরনী
খুলনা জেলায় বৃহস্পতিবার ১১ হাজার দুইশত ৬২ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ পাঁচ হাজার নয়শত ৮২ এবং মহিলা পাঁচ হাজার দুইশত ৮০ জন।
খুলনা সিটি কর্পোরেশন এলাকায় তিন হাজার সাতশত ৮৬ জন এবং নয়টি উপজেলায় মোট সাত হাজার চারশত ৭৬ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে দুই হাজার একশত ৭৫ জন, বটিয়াঘাটায় ছয়শত আট জন, দিঘলিয়ায় দুইশত ৮৫ জন, ডুমুরিয়ায় দুইশত ৯৯ জন, ফুলতলায় এক হাজার তিনশত ৯৭ জন, কয়রায় তিনশত ৪৯ জন, পাইকগাছায় এক হাজার আটশত ৬৩ জন, রূপসায় তিনশত ২০ জন ও তেরখাদায় একশত ৮০ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার নগরীর পাঁচটি হাসপাতালে তিন হাজার তিনশত ৫৭ জন ও খুলনা জেলার নয়টি উপজেলায় সাত হাজার ৬৭ জন ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন।
খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
মহেশপুরে সড়ক দূঘটনায় স্কুল শিক্ষক নিহত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে ট্রাকের সাথে সংঘর্ষে শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ (৫৫) নিহত হয়েছে।
নিহত আব্দুস সামাদ ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের কুদরত আলী বিশ্বসের ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরের থানার পিছনের রাস্তার উপর ।
এলাকাবাসী জানান, বিকালে মহেশপুর শহরের কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে পিষ্ঠ করে দ্রুত গতিতে পালিয়ে যায়। এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
মহেশপুর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সুরতহাল রিপোট শেষে ময়না তদন্তের জন্য লাশ প্রেরণের ব্যবস্থা চলছে।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতিকে শাস্তির ও সাধারণ সভার দাবিতে প্রতিবাদ সভা
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম শাহ আলম ও তার সহযোগীদের শাস্তি এবং দ্রুত সাধারণ সভার দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী ঐক্য পরিষদের আহবায়ক, সাবেক সংসদ সদস্য, ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. স.ম সালাহউদ্দীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা ও সাবেক পি. পি সিনিয়র অ্যাড. এস.এম হায়দার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অ্যাডঃ নুরুল আমিন ও পবিত্র গীতা পাঠ করেন অ্যাডঃ অনিত মুখার্জী।
আইনজীবী ঐক্য পরিষদের সদস্য সচিব ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আব্দুল মজিদের উপস্থাপনায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা পি.পি আব্দুল লতিফ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ আ.ক.ম রেজওয়ান উল্লাহ সবুজ, সংগঠনের উপদেষ্টা, বিশেষ পি.পি অ্যাডঃ জহুরুল হায়দার বাবু, সংগঠনের উপদেষ্টা জি. ডপ অ্যাডঃ শম্ভুনাথ সিংহ, সিনিয়র অ্যাডঃ সৈয়দ এখলেছার আলী বাচ্চু, অ্যাডঃ শেখ আব্দুস সামাদ , অ্যাড: আকবর আলী, অ্যাডঃ নিজাম উদ্দিন, অ্যাডঃ শেখ মিজানুর রহমান, অ্যাডঃ এ.বি.এম সেলিম, শেখ জুলফিকার আলম শেখ শিমুল, অ্যাডঃ মোজাহার হোসেন কান্টু, অ্যাডঃ খায়রুল বদিউজ্জামান, অ্যাডঃ ওকালত হোসেন, অ্যাডঃ আশরাফুল আলম বাবু, অ্যাড. কামরুজ্জামান ভুট্টো প্রমুখ। প্রতিবাদ সভায় সর্বসম্মতি ক্রমে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ড. অ্যাড. রবিউল ইসলাম খান, সিনিয়র অ্যাড. শেখ আব্দুল খালেক, অ্যাডঃ সরকার যামিনী কান্তকে উপদেষ্টা কো-অপট করা হয়।
বক্তারা বলেন, বাজেট বহির্ভূত ব্যয় মানা হবেনা, আতœসাৎ ও চুরি হওয়া টাকা উদ্ধার করতে হবে এবং দূর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে। এছাড়া লিফট ক্রয়, ফোয়ারা নির্মাণসহ বিবিধ টাকার অস্বাভাবিক ব্যায় বাজেট বহির্ভূত ও সাধারণ সভায় অনুমোদিত না থাকা ও গত ০৫.০১.১১ তারিখের তদন্ত রিপোর্টে ধরা পড়া আত্মসাৎকৃত ১৪ লাখ ৪৮ হাজার ৭৯৯ টাকা দ্রুততম সময়ে আদায় করে তা সাধারণ আইনজীবীদের মধ্য সমহারে বন্টন করা এবং গঠনতন্ত্র পরিপন্থী সকল অবৈধ কর্মের চিহ্নিত কর্মকারক অ্যাড. এম শাহ আলম ও তার সহযোগী দোসরদের বিরুদ্ধে দ্রুত শাস্তির দাবি জানান বক্তারা।
সাতক্ষীরার কলারোয়ায় নৌকার প্রার্থীকে মারধরের ঘটনায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মারুফ হোসেন গ্রেপ্তার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ার কেড়াগাছি ইউনিয়নের নৌকার প্রার্থীসহ তার কর্মী-সমর্থকদের উপর হামলার ঘটনায় আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহর থেকে আটক করা হয়। তিনি কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের হেমায়েত উদ্দীনের ছেলে এবং ইউনিয়ন আওয়ামীলীগের সদ্য বহিস্কৃত সাধারণ সম্পাদক।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির জানান, বুধবার সকাল ১১টায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মারুফ হোসেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ভুট্টোলাল গাইন ও তার নেতাকর্মীর উপর হামলা মামলার ২নং আসামী।
উল্লেখ্য ঃ কলারোয়া উপজেলার ৫ নং কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে গত ৫ সেপ্টেম্বর (রোববার দুপুরে) আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেনের মোটর সাইকেল প্রতীকের নির্বাচনী কার্যালয় ভাংচুর করে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা। এ ঘটনা জানাজানি হলে, বিকেলে মারুফ হোসেনের কর্মী-সমর্থকরা পাল্টা কাকডাঙ্গা মোড় এলাকায় নৌকার নির্বাচনী কার্যালয় বন্ধ করে দেয়। এ ঘটনায় রাত ৮টার দিকে বোয়ালিয়া উত্তর পাড়া এলাকায় আওয়ামীলীগের আর এক বিদ্রোহী প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল ও নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে নৌকা প্রতীকের প্রার্থী সাবেক চেয়ারম্যান ভুট্টোলাল গাইন ঘটনাস্থলে উপস্থিত হলে ৩ জন চেয়ারম্যান প্রার্থী ও কর্মী-সমর্থকরা উত্তেজিত হয়ে ত্রিমুখী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নৌকার প্রার্থীসহ ১১ জন আহত হয়। এঘটনায় ভুট্টোলাল গাইনের স্ত্রী শ্যামলী রানী গাইন বাদী হয়ে ৬ সেপ্টেম্বর রাতে দুই বিদ্রোহী প্রাির্থীসহ ৩৮ জনের নামে একটি মামলা দায়ের করেন। এ মামলায় ব্রিদোহী প্রার্থী মারুফসহ এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এবং দলীয় প্রার্থীর (নৌকার) নির্বাচনী অফিস ভাংচুর ও দলীয় প্রার্থীসহ তার কর্র্মীদের মারপিট করে আহত করার ঘটনায় বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন ও বিদ্রোহী প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিলকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।











































