Home আঞ্চলিক সাতক্ষীরার তালায় একটি কালভার্ট হাজারো মানুষের দুর্ভোগের কারণ

সাতক্ষীরার তালায় একটি কালভার্ট হাজারো মানুষের দুর্ভোগের কারণ

10

ইলিয়াস হোসেন, তালা (সাতক্ষীরা) ।।

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া-নওয়াপাড়া রাস্তার একটি কালভার্টের ঢালাই ভেঙ্গে ভেঙে গেছে। এতে উক্ত রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় উপক্রম হয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছে হাজারো মানুষ। পথচারীরা দ্রুত কালভার্ট টি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তেঁতেুলিয়া ইউনিয়নের মাঝেরপাড়া এলাকায় একটি কালভার্টের ওয়ালের এক পাশ ভেঙ্গে গেছে। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। পথচারীরা কোন মতে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।

মোঃ ইমরুল কবির, আব্দুল হালিম, তবিবুর রহমানসহ স্থানীয় কয়েকজন বলেন, প্রায় তিন মাস আগে কালভার্টের পাশের একাংশের ঢালাই ভেঙে বিশাল আকারের গর্তে পরিনত হয়।এ সময় এলাকাবাসি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মাটি দিয়ে সেটি ভরাট কিন্তু অতি বর্ষনের ফলে বর্তমানে কালভার্টটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে সন্ধ্যার পরে অপরিচিত লোকজন ঐ রাস্তা দিয়ে চলাচলের সময় দুঘর্টনার শিকারও হচ্ছে।

তারা আরও বলেন, তেঁতুলিয়া-নওয়াপাড়া এই রাস্তার দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ জেলা ও উপজেলা সদরে চলাচল করে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্যও সড়কটি গুরুত্বপূর্ণ। বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে জানান ভুক্তভোগিরা।

তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার জানান, যংখযভা সরোজমিনে গিয়ে বিষয়টি দেখেছি। অতি দ্রুত ভাঙ্গা অংশটি সংস্কারের ব্যবস্থা করা হবে।