সাতক্ষীরা প্রতিনিধি ।।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জের হরিনগরে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ বেজাল মধু উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করে র্যাব-৬।
অভিযানে মায়ের দোয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী উপজেলার চুনকুড়ি গ্রামের ইসহাক শেখের ছেলে রাশিদুল ইসলাম ও মেসার্স ভাই ভাই ট্রেডার্স গোলপাতা ও চায়ের দোকানে স্বতাধীকারী হানিফ গাজীর ছেলে নজরুল ইসলামের দোকান থেকে বিপুল পরিমাণ ভেজাল মধু আটক করেন।
র্যাব, বিএসটিআই ও উপজেলা প্রশাসনের অভিযানে শহিদুল ইসলামকে ৫০ হাজার ও নজরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও শ্যামনগর) আনম আবুজার গিফারী। এ সময় উপস্থিত ছিলেন র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন, বিএসটিআই এর সাতক্ষীরা জেলা কর্মকর্তা সাফায়েত হোসেন।
অভিযানে সোহরাব হোসেনের বাড়ি থেকে ৯৭ ড্রাম ও নজরুলের দোকান থেকে মোট ১০৫টি ড্রামে সর্বমোট ৪ হাজার ৭২৫ কেজি চিনিযুক্ত ভেজাল মধু আটক করেন। পরে সেসব ভেজাল মধু ড্রেন ফেলে দেওয়া হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজার গিফারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকসদল চিনিযুক্ত ভেজাল মধু গুলো আটক করে। র্যাব উপজেলা প্রশাসন ও বিএসটিআই-এর এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
স্থানীয়দের দাবি, হরিনগর বাজার বা তার আশপাশে চিহ্নিত মধু ব্যবসায়ীদের মধ্যে মথুরাপুর গ্রামের ফটিক গাজীর ছেলে নুর ইসলাম, ইসাম গাজীর ছেলের রশিদ, ছোট ছোট ভেটখালী গ্রামের হানিফ গাজীর ছেলে নজরুল, শাহবাজ আলীর ছেলে নূর মোহাম্মদ, বারিক, ছোট ভেটখালী গ্রামের ছফেদ মোল্লার ছেলে বারী মোল্লাসহ আরও অনেক ভেজাল মধু ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনার জন্য দাবি করেন।











































