বিনোদন ডেস্ক ||
গত ২৬ আগস্ট কলকাতার এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে ছেলের জন্ম দিয়েছেন নুসরাত জাহান।
নিজের দৈনন্দিন জীবনের নানান ঝলক থেকে পুরোনো ফটোশ্যুটের ছবি শেয়ার করে চলেছেন নতুন মা। মায়ের দায়িত্ব পালনের পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকেও ব্রেক নিচ্ছেন না নুসরাত।
এবার জানা গেছে, কাজেও ফিরছেন ঈশানের মা। বুধবার (৮ সেপ্টেম্বর) মা হওয়ার পর প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স সারবেন টলি অভিনেত্রী নুসরাত জাহান।
বুধবার বিকাল পাঁচটায় ভবানীপুরের এক স্যালোঁ-র উদ্বোধনে বিশেষ অতিথি হিসাবে হাজির থাকবেন নুসরাত। ১৩ দিনের ছেলেকে বাড়িতে রেখে কয়েক ঘণ্টার জন্য কাজে ফিরছেন তারকা সাংসদ।
ঈশান-এর জন্মের পর নুসরতের যে ঝলক সামনে এসেছে, তাতে নতুন মায়ের চাবুক ফিগার চমকে দিয়েছে সকলকে। এতোটুকুও ফ্যাট জমেনি নুসরাতের শরীরে।











































