পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় উপজেলা প্রশাসন ও পৌরকর্তৃপক্ষের নির্দেশ উপেক্ষা করে যাতায়াতের পথে পাকা প্রাচীর নির্মান করা হচ্ছে। ফলে ১০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
পাইকগাছা পৌরসভা ৫ নং ওয়ার্ডে মঙ্গলবার সকালে আবারও আবু বকর গাজীর ছেলে ইউনুছ গাজী চলাচলের রাস্তার মাঝখানে নিজ জমি দাবী করে প্রাচীর নির্মান করতে থাকে। গত ৩০ আগস্ট আরও একবার পাকা প্রাচীর তৈরি করতে যায়। শরীকরা কাজ বন্ধের জন্য পৌর মেয়র ও উপজেলা প্রশাসনের নিকট অভিযোগ করেন। সে অনুযায়ী প্যানেল মেয়র ও উপজেলা প্রশাসন মৌখিকভাবে কাজ বন্ধ করে দেয়। কিন্তু ইউনুছ গাজী সে নির্দেশ উপেক্ষা করে মঙ্গলবার আবারো সেখানে কাজ করতে যায। এ সময় পৌর কর্তৃপক্ষ নোটিশ দিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন। জানা যায়, আবু বকর গাজীর চার ছেলে দেড় বিঘা জমি মালিক। বড় ছেলে রাস্তার পাশের অংশে বসবাস করেন। অন্যদের জন্য রাস্তা নির্মিত হয়। যেখানে শরীক তিন ভাই বসবাস করেন। যারা হলেন, আলমগীর কবির সবুজ, আব্দুল আজিজ সরদার ও আসলাম পারভেজ। এর নিকট বিক্রি করে দেয়। তারা প্রায় ১৫ বছর ধরে যাতায়াত করছে। প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হক ঘটনাস্থলে পৌছে কাজটি বন্ধ করে দিলেও তারা কাজ অব্যাহত রাখার চেষ্টা করায় তা বন্ধ করা হয়েছে বলে তারা জানান। এ বিষয় মেয়র সেলিম জাহাঙ্গীর জানিয়েছেন, যাতায়াতের রাস্তা বন্ধ করা কারোর অধিকার নেই।
পাইকগাছায় ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে প্রার্থীদের সাথে সহকারী পুলিশ সুপারের মতবিনিময় সভা
পাইকগাছা ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠ নিরেপক্ষ করতে গদাইপুর ইউনিয়ন বিট পুলিশিং এর উদ্যোগে প্রর্থীদের সাথে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় গদাইপুর ইউনিয়ন কাউন্সিল চত্বরে মতবিনিময় সভায় প্রধান অতিথী ছিলেন সিনিয়র সহকরী পুলিশ সুপার (ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলাম। নির্মল চন্দ্র অধিকারীর সভাপতিত্বে ও পুলিশিং কমিটি উপজেলা সভাপতি দাউদ শরীফের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন, শেখ জিয়াদুল ইসলাম, শিক্ষক মোজামেল হক, সরদার আবুল কাসেম, এস আই শাহাদাত হোসেন, মোঃ সোহানুর রহমান, শেখ সোহরাওয়ার্দী, সাংবাদিক জিএম মিজানুর রহমান, এসএম বাুল আক্তার, শেখ হারুনর রশিদ হিরু, শফিয়ার রহমান, আসাদুল ইসলাম, খুকু মনিও রওশনারা। প্রধান অতিথি বলেন,ভোট শতভাগ সুষ্ঠু হবে এবং অবাধ, নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে।











































