বেনাপোল প্রতিনিধি ।।
যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসেন ৮টি বিদেশী পিস্তল সহ ডিবি পুলিশের হাতে আটকের পর কেন্দ্রীয় ছাত্রলীগ কর্তৃক তাকে দল থেকে বহিস্কার করায় আজ মংগলবার সন্ধ্যায় শার্শা উপজেলা ছাত্রলীগ সহ বিভিণœ পেশার মানুষ আনন্দ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বেনাপোলে।
বেনাপোল বন্দর এলাকা সহ বাজারের বিভিণœ সড়কে আনন্দ মিছিল ও বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দেন শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আ: রহিম সর্দার।
শার্শা উপজেলার ছাদত্রলীগ ও বিভিণœ শ্রেণী পেশার মানুষের উদ্যোগে এ আনন্দ মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বাজারের ডাব্লু মার্কেটের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, বিশিস্ট সমাজ সেবক খলিলুর রহমান।
সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন রাসেল, যুবলীগ নেতা জাকির হোসেন, বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি আল মামুন ও সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম, ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক কামাল হোসেন।
নেতৃবৃন্দ বলেন, ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসেনকে দলথেকে স্থায়ী ভাবে বহিস্কার করতে হবে। একজন অস্ত্র ব্যবসায়ী কখনই ছাত্রনেতা হতে পারেনা। এসব নামধারী ছাত্রলীগে নেতাদের কারনে দলের ভাবমূর্তি নস্ট হচ্ছে। তারা অস্ত্র ব্যবসায়ী আকুলের দৃস্টান্তমুলক শান্তির দাবি জানান।










































