Home আঞ্চলিক খুলনায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হোমিও চিকিৎসক জেলহাজতে

খুলনায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হোমিও চিকিৎসক জেলহাজতে

9

স্টাফ রিপোর্টার ।।

নগরীর লবণচরা থানার সাছিবুনিয়া এলাকার চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অমর চন্দ্র বিশ্বাস (৭৫) নামের এক হোমিও চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে ঘটনা ঘটে। সে একই এলাকার ফনি ভূষণের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই প্রদীপ সোমবার বিকেলে আসামিকে আদালতে হাজির  করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতিকুস সামাদ পিএইচডি তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। তদন্ত কর্মকর্তা জানান,  ভিকটিমের পিতা স্থানীয় একটি ইট বালির গোলায় শ্রমিক হিসেবে কাজ করেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটিকে মিষ্টি ঔষধের প্রলোভন দিয়ে হোমিও চিকিৎসক ডেকে নেয়। চেম্বারের পিছনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে সে শিশুটিকে ছেড়ে দেয়।  এলাকার সোর্সের মাধ্যমে বিষয়টি শুনে সেখানে অভিযান চালিয়ে হোমিও ডাক্তার অমর চন্দ্র বিশ্বাসকে আটক করা হয়।

লবণচরা থানা অফিসার ইনচার্জ সমীর কুমার সরকার জানান, বিষয়টি জেনেছি। শিশুটির পিতা থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে আটক করা হয়েছে। বর্তমানে ভিকটিম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনী বিভাগে ভর্তি।