Home আঞ্চলিক শিক্ষিকার ধর্ষণ মামলা: মহিলা পরিষদের নেত্রী বহিষ্কার

শিক্ষিকার ধর্ষণ মামলা: মহিলা পরিষদের নেত্রী বহিষ্কার

9

বাগেরহাট প্রতিনিধি ।।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার মামলার পরিপ্রেক্ষিতে বাগেরহাট মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকার পদ থেকে অ্যাডভোকেট পারভীন আহমেদকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় মহিলা পরিষদের নেতৃবৃন্দের নির্দেশে রবিবার (সেপ্টেম্বর) রাতে সংগঠনটির জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

একইসঙ্গে বাগেরহাট মহিলা পরিষদের সহ-সাধারণ সম্পাদিকা ফাতেমা আহমেদ পারুলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা করা হয়েছে। সোমবার (সেপ্টেম্বর) জেলা মহিলা পরিষদের সভাপতি অ্যাডভোকেট সীতা রানী দেবনাথ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৩০ আগস্ট সকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা বাগেরহাট সদর থানায় তাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, মারধর করে জোরপূর্বক গর্ভের সন্তান অপসারণের চেষ্টার অভিযোগে শহরের রেলরোড এলাকার রেদওয়ান আহমেদ রাতুল (২৯), রাতুলের বাবা ফারুক আহমেদ মনি (৫৮) এবং মা বাগেরহাট মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট পারভীন আহমেদকে (৫০) আসামি করে মামলা করেন। মামলার বিষয়টি প্রথমে গোপন রাখা হলেও পরে জানাজানি হলে শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বর্তমানে স্বামী-সন্তানসহ পলাতক রয়েছেন পারভীন আহমেদ।