Home আঞ্চলিক খুলনায় আবাসিক হোটেল থেকে অনৈতিক কার্যকলাপের অভিযোগে গ্রেফতার ৭

খুলনায় আবাসিক হোটেল থেকে অনৈতিক কার্যকলাপের অভিযোগে গ্রেফতার ৭

476

স্টাফ রিপোর্টার

নগরীর ডাকবাংলা মোড়স্থ আবাসিক হোটেল রেদওয়ান থেকে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭জন নারী পুরুষকে আটক করেছে খুলনা থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে অভিযান চালিয়ে ৪জন পুরুষ ও ৩জন মহিলাকে গ্রেফতার করা হয়।

গতকাল শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শরীফুল আলম গ্রেফতার ৭জনকে আদালতে হাজির করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাদের জামিনের আবেদন মঞ্জুর করে মামলাটি বিচারের জন্য কাল রবিবার দিন ধার্য করেছেন।

আসামিরা হলেন খুলনা জেলার দিঘলিয়া থানার চন্দনীমহল গ্রামের মো. আওয়াল শেখের মেয়ে শিলা খাতুন (২৫), গোপালগঞ্জ জেলার মোকছেদপুর থানার গোহাল গ্রামের মো. হাকিম আলির মেয়ে ইসমত আরা নিঝুম (২৫), নগরীর দৌলতপুর মহেশ্বরপাশা কার্ত্তিককুল গ্রামের মো. শাহআলম হাওলাদারের মেয়ে মোছা রেখা (২৫), ফেরিঘাট দেবেন বাবু রোডরে মৃত. জোবায়ের হোসেনের ছেলে মো. সুরাজ হোসেন (২১), একই এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. সাঈদ হাসেন (২১), মিস্ত্রিপাড়া খালপাড় এলাকার মৃত. আমজেদ গাজীর ছেলে মো. রফিকুল ইসলাম (৩৫) ও বাগেরহাট জেলা সদরের চুনকাঠি এলাকার মৃত. অমর কৃষ্ণ পালের ছেলে কৃষ্ণ কুমার পাল (২১)।   

মামলার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে নগরীর ডাকবাংলা মোড়স্থ আবাসিক হোটেল রেদওয়ানে অভিযান পরিচালনা করেন এসআই মো. শরীফুল আলম। এসময় হোটেল কক্ষ থেকে ওই ৭জনকে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেফতার করা হয়। তাদের গতকাল আদালতে প্রেরণ করা হয় যার প্রসিকিউশন নং-৩৫/২০২০।