Home বিনোদন নিরাপত্তাহীনতায় ভুগছেন পরীমনি, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

নিরাপত্তাহীনতায় ভুগছেন পরীমনি, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

70

বিনোদন ডেস্ক ।।

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে বাসায় ফিরেছেন। এরই মধ্যে আবারো আলোচনায় এলেন এক স্ট্যাটাসে। সেখানে তিনি দাবি করেছেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সোমবার (সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে স্ট্যাটাসে পরীমনি বলেন, বঙ্গবন্ধু কন্যা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন। রাস্তায় মানুষগুলোও এতো অনিরাপদ নয়। একবার একটু দেখেন না আমার দিকে, কি করে বেঁচে আছি।

তবে কি কারণে অনিরাপদ সে বিষয়ে কিছু বলেননি পরীমনি।

গত আগস্ট মাদকের মামলায় গ্রেপ্তার হন পরীমনি। ২৭ দিন আটক থাকার পর সেপ্টেম্বর জামিনে ছাড়া পেয়েছেন তিনি।