মোড়েলগঞ্জ প্রতিনিধি ।।
বাগেরহাটের মোড়েলগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানবিক কর্মসূচি করোনা হেল্প সেলস্ এর উদ্যোগে চিকিৎসা সামগ্রী মাস্ক, ওষুধ ও আর্থিক সহায়তা দুই শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় থানা ও পৌর বিএনপির আয়োজনে মিম কমিউনিটি সেন্টারে এ করোনা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহবায়ক জেলা বিএনপির উপদেষ্টা ড. কাজী মনিরুজ্জামান মনির। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা সোহাগ বেপারী, মেয়র তালুকদার, যুবনেতা ফরহাদ হোসেন মিলন, পৌর যুবদল নেতা আব্বাস মুন্সী, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু সালেহ খান, সদস্য সচিব আলি আজিম, তাঁতীদলের সভাপতি দুলাল শিকদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারাদেশের প্রতিটি উপজেলায় বিএনপি এ করোনা কালিন সময়ে অসহায় মানুষের পাশে থেকে করোনা হেল্প সেলস্ খুলে মানবিক সহায়তা ও চিকিৎসা ব্যবস্থা করছেন। তারই ধারাবাহিকতায় মোড়েলগঞ্জ-শরণখোলায় সাধারণ মানুষের মাঝে এ করোনা সামগ্রী ও অর্থ সহায়তা বিতরণ করছেন এটি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান। #










































