সোহাগ হোসেন কলারোয়া প্রতিনিধি।।
আগামী ২০শে সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কলারোয়া উপজেলার ১২নম্বর যুগিখালি ইউনিয়নের বাজারে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল হাসানের অফিস উদ্বোধন করা হয়েছে। রবিবার সন্ধ্যার পর ওই নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। জানা গেছে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার এই নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সম্প্রতি তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে এসে নৌকা প্রতীককে সমর্থন করেছেন। তারই সূত্র ধরে রবিবার সন্ধ্যায় আবুল বাশারের ঘোড়া প্রতীকের অফিসকে নৌকা প্রতীকের অফিস হিসেবে উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নৌকা প্রতীকের প্রার্থীকে রবিউল হাসান, কামরুল ইসলাম, মিজান সরদার, নজরুল ইসলাম, হাবিবুর রহমান, মফিজুল ইসলাম, আব্দুল আজিজ, সাকিব হোসেন, জাহাঙ্গীর হোসেন, রেজাউল ইসলাম, রাব্বি হোসেন, সোহাগ হোসেন, মিঠু প্রমুখ।










































