বেনাপোল প্রতিনিধি ।।
বেনাপেল বন্দর দিয়ে ভারতে রফতানি বাড়লেও ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষের অবহেলায় মুখ থুবড়ে পড়েছে রফতানি বানিজ্য। চাহিদার বিপরীতে রফতানি হচ্ছে প্রায় অর্ধেক পণ্য। ভারতে রফতানির অপেক্ষায় বেনাপোল বন্দর এলাকায় ১ কি: মি: জুড়ে সৃষ্টি হয়েছে ভয়াবহ পণ্যজট। প্রায় ১২ শ পণ্যবাহি ট্রাক বন্দরের নোম্যান্স ল্যান্ড এলাকা
থেকে বেনাপোল বাজারের প্রায় ৩ কিলোমিটার এলাকায় যত্রতত্র ছড়িয়ে পড়েছে। পণ্যবাহি ট্রাকের কারনে বেনাপোলে সৃষ্টি
হয়েছে ভয়াবহ যানজট।
তথ্যানুসন্ধানে জানা যায়, ভারতের পেট্রাপোল বন্দরে শ্রমিক ধর্মঘট, বাংলাদেশি ট্রাক থেকে চাঁদা আদায়, বিএসএফের
হয়রানি, কর্মচারি ইউনিয়নের অসহযোগীতা সহ নানাবিধ কারনে পণ্যবাহি ট্রাক আগের তুলনায় অর্ধেক রফতানি হচ্ছে।
৬ মাস আগেও গড়ে প্রতিদিন ২শ ৫০ ট্রাক পণ্য রফতানি হলেও বর্তমানে তা ১শ ৫০ ট্রাকে নেমে এসেছে। করোনার দোহায়দিয়ে পণ্যবাহি ট্রাক প্রবেশে নানামুখি বাধা সৃষ্টি করা হচ্ছে বলেও শোনা যাচ্ছে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টের সভাপতি মফিজুর রহমান সজন জানান, ভারতীয় কাষ্টমস কে চিঠি দিয়ে বিষয়টি
অবহিত করা হয়েছে। আগামি ৭ দিনের মধ্যে অবস্থার পরিবর্তন না হলে ভারত আমাদের যে পরিমান রফতানি পণ্যবাহি
গাড়ি নেবে, অনুরুপ আমরাও সেই পরিমান আমদানিপণ্যবাহি গাড়ি নেব।
বেনাপোল কাষ্টমস কমিশনার মোঃ আজিজুর রহমান বলেন, বেনাপোল বন্দর দিয়ে ভারতে সম্প্রতি রফতানি বেড়েছে। বেনাপোল বন্দরে বর্তমানে ৩০০ পন্য বোঝাই ট্রাক ভারতে রফতানি অপেক্ষায় দাড়িয়ে আছে। ওপারের কাস্টমস কর্তৃপ ক্ষের অবহেলার কারনে এমনটি সৃস্টি হচেছ। ওপারের ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিসয়টি জরুরী সমাধান করা হবে। তবে বাংলাদেশি পণ্য ভারত কেন এত কম পরিমানে নিচ্ছে সেটা নিয়ে আমরা পেট্রাপোল কাষ্টমস কে অবহিত করেছি।










































