মিলি রহমান ।।
শরীরের বাকি জায়গা থেকে চর্বি কমানো যতো না কঠিন, ভুঁড়ি কমানো তার চেয়ে অনেক বেশি কঠিন। যদি সত্যিই তা চান, তাহলে অনেক খাবার ছাড়তে হবে, আবার অনেক স্বাস্থ্যকর খাবার রোজকার খাদ্যতালিকায় রাখতে হবে। তার মধ্যে অন্যতম পেঁয়াজ।
ভুঁড়ি কমাতে পেঁয়াজের ভূমিকা অন্যতম। পেটের চর্বি গলানোর জন্য দারুণ কাজ দেয় পেঁয়াজ। তবে তরকারি বা ঝোলে পেঁয়াজ ফোঁড়ন দেওয়া বা ভাজা পেঁয়াজে তেমন উপকার পাবেন না। কীভাবে পেঁয়াজ খেলে ফ্যাট গলাতে সুবিধা হয়? জেনে নিন দু’টি উপায়।
১. পেঁয়াজের রস
এক কাপ পানি একটি পাত্রে ফুটিয়ে নিন। তিন-চার মিনিট পর আঁচ থেকে নামিয়ে নিন। তাতে একটি পেঁয়াজ ছোট ছোট করে কেটে ফেলে দিন। দু’টো মিলে ভালো করে ঘুরিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। তারপর আরও দুই কাপ পানি এই মিশ্রণের সংগে মিশিয়ে একটি বোতলে ভরে রাখুন। এই পেঁয়াজের রস সকালে উঠে, শরীরচর্চা করার আগেই খান প্রতি দিন।
২. পেঁয়াজের স্যুপ
উপকরণ
পেঁয়াজ ছয়টি, টমেটো তিনটি কুচানো, বাঁধাকপি এক কাপ কুচি করা, ভেজিটেবিল বা চিকেন স্টক চার কাপ, রসুনকুচি দুই কোয়া, গোলমরিচ গুঁড়ো এক চা চামচ, অলিভ অয়েল দুই চা চামচ, লবণ স্বাদমতো
প্রণালী
পেঁয়াজের খোসা ছাড়িয়ে কুচিয়ে নিন। একটি পাত্রে অলিভ অয়েল গরম করুন। রসুন দিয়ে হাল্কা করে সেঁকে নিন। এরপর পেঁয়াজ আর বাকি সবজি দিয়ে দিন। ভালো করে নেড়ে ৩০ সেকেন্ড রান্না হতে দিন। এরপর স্টক ঢেলে লবণ-গোলমরিচ ছড়িয়ে দিন। ১৫ মিনিট রান্না হতে দিন। হয়ে গেল গরম গরম খেয়ে নিন।











































