স্টাফ রিপোটার।।
খুলনা জেলায় আজ শনিবার (০৪ সেপ্টেম্বর) আট হাজার নয়শত ৩৭ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ চার হাজার ৬৩৯ এবং মহিলা চার হাজার ২৯৮ জন।
যার মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুই হাজার নয়শত ৫৫ জন এবং নয়টি উপজেলায় মোট পাঁচ হাজার ৯৮২ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন।
উপজেলা গুলোর মধ্যে দাকোপে ৬৮৬ জন, বটিয়াঘাটায় ৪৪০ জন, দিঘলিয়ায় ৩৩০ জন, ডুমুরিয়ায় এক হাজার ৮৭৫ জন, ফুলতলায় ৪৯৮ জন, কয়রায় ৯৮৯ জন, পাইকগাছায় ৩৫০ জন, রূপসায় ৪৬৪ জন ও তেরখাদায় ৩৫০ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।
শনিবার নগরীর পাঁচটি হাসপাতালে চার হাজার ৪৩৯ জন ও খুলনা জেলার নয়টি উপজেলায় এক হাজার ৭১২ জন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।
এপর্যন্ত খুলনা জেলায় দুই লাখ ৯৬ হাজার ১১০ জন প্রথম ডোজ এবং এক লাখ ২৯ হাজার ৯১৬ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।
খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।










































