Home আঞ্চলিক সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

20
ai

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা।।

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের নর্বনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শহরের তুফান কনভেনশন সেন্টার লেক ভিউতে অনুষ্ঠিত হয়। প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেস ক্লাবে সাবেক অর্থ-সম্পাদক মোঃ আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি জি এম নুর ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, বিশিষ্ট সমাজ সেবক ডাক্তার আবুল কালাম বাবলা, আওয়ামীলীগ নেত্রী শামীমা পারভীন রতœা। বক্তরা বলেন সাংবাদিকতা একটি মহৎ পেশা। একটি মানুষের কাছে অতি সহজে পরিচিতি লাভ করা যায়। সাংবাদিকদের অত্যান্ত সদালাপি হতে হবে। সাংবাদিকদের মেধাকে সাংবাদিকতার পেশায় কাজে লাগিয়ে মোনাজাত উদ্দিনের মত সাংবাদিক হিসাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। বক্তারা আরও বলেন সাংবাদিক ইউনিয়নের গুরুত্ব অনেক বেশি। সঠিক দিক নির্দেশনায় মেধার প্রতিফলন ঘটিয়ে জেলার মধ্যে একটি সু-সংগঠিত সাংবাদিক সংগঠন হিসাবে প্রতিষ্ঠা করার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। অচিরেই সাতক্ষীরাবাসীর কাছে সাংবাদিক ইউনিয়ন একটি সুন্দর ইউনিয়ন হিসাবে প্রতিষ্ঠাতা লাভ করবে। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মোশারাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মুকুলসহ সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহ-সভাপতি মনিরুজ্জামান তুহিন।