Home আঞ্চলিক দাকোপে নদী ভাংগন পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান

দাকোপে নদী ভাংগন পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান

5

মোঃ শামীম হোসেন- বাজুয়া ।।

খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নে গুনারী কালীবাড়ি এলাকায় নদী ভাংগন পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। ৪ ই সেপ্টেম্বর শনিবার বেলা সাড়ে ১২টায় গুনারী কালীবাড়ি এলাকায় ঢাকী নদীর তীরে বিশ্বব্যাংকের  অর্থায়নে নির্মিত ভেড়ী বাঁধ ভাংগন পরিদর্শন করেন। এ সময় তার সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ বিশ্বাস, শিক্ষক মনি মোহন সরদার, ইউপি সদস্য নিমাই মন্ডল, সমাজ সেবক হাফিজুর রহমান, শশাংক ঢালী, মনিন্দ্রনাথ মন্ডল, নকুল সরদার, সরোজিত মন্ডল, সসীম প্রকাশ জোয়ার্দার, সহ এলাকার সুধীজন। ভাংগন কবলিত এলাবাসী বলেন এই এলাকায় মনুষ ৩ বার নদীভাংগনের শিকার হয়ে তাঁদের ঘর বাড়ী নদীগর্ভে বিলিন হয়েছে।বিশ্বব্যাংকের অর্থায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কোম্পানি আমাদের এখানে ওয়াবদা ভেড়ী বাঁধ নির্মাণ করেছে কিন্তু তারা যদি পরিকল্পনা মতো কাজ করতো তাহলে আমাদের এখনো ভাংগনের কবলে পড়তে হতোনা।

ঢাকি নদীর তীরে কাছাকাছি বাঁধ নির্মাণ করা হয়েছে। এছাড়াও কিছু অসাধু বালু ব্যাবসায়ী পাশ্ববর্তী উপজেলা থেকে এসে ড্রেজার মেশিন দিয়ে বালু উক্তোলন করছে এ ভাংগন কবলিত এলাকা থেকে। সেকারণেই সম্প্রতি নতুন করে নদী ভাংগন দেখা যাচ্ছে বলে জানা যায়।