Home আঞ্চলিক মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ্য ভাবে ভারতে প্রবেশের সময় আটক ৬

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ্য ভাবে ভারতে প্রবেশের সময় আটক ৬

31

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ।।

অবৈধ ভাবে পাসপোর্ট বিহীন অবস্থায় বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ছয় জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে সীমান্তের মাটিলা-বটতলা নামক স্থাক থেকে তাদের আটক করা হয়।

এদের মধ্যে তিন জন পুরুষ এবং তিনজন নারী রয়েছে। এরা হলেন, মাদারীপুর জেলার কানুরগাও গ্রামের তরুণ মন্ডল (৩৭), খুলনার মোল্লা ডাঙ্গা গ্রামের মেয়ে আমিনা খাতুন (২২), ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্জারামপুর গ্রামের সুমি আক্তার (২৪, একই গ্রামের নাসরিন আক্তার (৩০), নড়াইল জেলার খড়িয়ালা গ্রামের তাজমুল (৩২), একই থানার পেরুলি গ্রামের শাহাকুব (১৭)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর ৫৮বিজিবি ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্ণেল কামরুল আহসান জানান, আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ গমনাগমন বন্ধে সব সময় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।