খবর বিজ্ঞপ্তি ।।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৪ তম কারামুক্তি দিবসে খুলনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে পালিত হয় এ কর্মসূচি।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যারা বিশ্বাসী নয় সেই দেশি বিদেশি অপশক্তি জিয়া পরিবারকে ক্ষতিগ্রস্থ করার চক্রান্তের অংশ হিসেবে ওয়ান-ইলেভেনের জন্ম দিয়েছিল। মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাগারে রেখে এবং তারেক রহমানকে কারাবন্দী অবস্থায় নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দিতে চেয়েছিল। ১৯৭৫ এর ৭নভেম্বরের পরাজিত অপশক্তির কূট চক্রান্ত আজও অব্যাহত আছে উল্লেখ করে বক্তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অবতীর্ণ হওয়ার আহবান জানান।
নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ সাহারুজ্জামান মোর্ত্তজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু, এহতেশামুল হক শাওন, মোঃ মাসুদ পারভেজ বাবু, নগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কাজী নেহিবুল হাসান নেহিম, নগর স্বেচ্ছাসেবক দলের শরিফুল ইসলাম টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন আনো, আব্দুল আজিজ সুমন, ইসতিয়াক আহমেদ ইস্তি, জাকির ইকবাল বাপ্পী, মোঃ তাজিম বিশ্বাস, আসাদুজ্জামান আসাদ, মোঃ সাইফুল ইসলাম মল্লিক, মিজান সরদার, হুমায়ুন কবির রুবেল, বাবু ব্রোজেন ঢালী, নজরুল ইসলাম বাবু, মোঃ হাসান ফকির, সৈয়দ ইমরান, হেলাল হোসেন গাজী, কে এম ফিরোজ আহমেদ, ফিরোজ মাহমদু আদল, মোঃ হোসেন, মোঃ শহিদুল ইসলাম সোহেল, মোঃ শাহরিয়ার খান নাসিম, মোঃ রুবেল হোসেন, কে এম আলাউদ্দিন আলম, মোঃ রাসেল, ইদ্রিস হোসেন সোহান, রকিবুল ইসলাম রাকিব, সাদ্দাম হোসেন, কালু মোল্লা, মোঃ আরমান হোসেন, পারভেজ হোসেন মিজান, আলী আকবর, তরিকুল ইসলাম নকিব, সরদার মাহিম উল হক, মোঃ ইউসুফ শেখ, মোঃ সুজন, মোঃ আমিরুল ইসলাম, মোঃ মেহেদী হাসান বাপ্পী, ইমাদুল ইসলাম রিফাত, শহিদুল হাওলাদার, মোঃ হাসান, মোঃ সুজন, মোঃ আশরাফুল, মোঃ মাসুম, মোঃ জুম্মান, মোঃ রাকিব, পলাশ, রবি চৌধুরী, সোহেল আহমেদ, শহিদ, জাকির, মতি, সাব্বির, অমল, রিয়াজ, কালু, হুমায়ুন প্রমুখ।











































