Home স্বাস্থ্য নাইট ক্রিমের বিকল্প হতে পারে নারিকেল তেল

নাইট ক্রিমের বিকল্প হতে পারে নারিকেল তেল

16

মিলি রহমান ।।

ত্বক ভালো রাখার সবচেয়ে সহজ উপায় আমাদের হাতের কাছেই আছে। ত্বকের জ্বালাপোড়া কমাতে, কোনও রকম ক্ষতি আটকাতে এবং সংক্রমণ রোধ করতে নারিকেল তেল অত্যন্ত কার্যকারি। নারিকেল তেল প্রাকৃতিক ময়েশ্চারাইজার। ত্বকের যত্নে নাইট ক্রিমের বদলে এটি লাগাতে পারেন।

জেনে নিন কীভাবে মুখে ব্যবহার করতে হবে:

মুখে নারিকেল তেল ব্যবহার করতে হবে অনেকটা নাইট ক্রিমের মতো। আঙুলের ডগায় এই তেল নিয়ে হালকা করে মুখে লাগাতে হবে। যদি বেশি হয়ে যায় তাহলে নরম টিস্যু দিয়ে বাড়তি তেল মুছে নিতে হবে।

যাঁদের তৈলাক্ত ত্বক তাঁদের কী করা উচিত?

তৈলাক্ত ত্বকে নারিকেল তেলের খুব একটা প্রয়োজন নেই। তবে বিশেষ প্রয়োজনে এই তেল ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে এই তেল স্পট কারেক্টর হিসাবে অর্থাৎ চোখের নিচে বা নাকের দুই পাশে বা কপালে, যেখানে বলিরেখা পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেখানে লাগাতে পারেন। যাঁদের মিশ্র ত্বক, তাঁরা যে যে জায়গায় শুষ্কতা আছে সেখানে এই তেল লাগাতে পারেন।

কীভাবে বেছে নেবেন সঠিক নারিকেল তেল?

সঠিক নারিকেল তেল বেছে নিতে হলে দেখে নিতে হবে যে সেটা বিশুদ্ধ এবং ভার্জিন কি না। এছাড়া এই তেল অপরিশোধিত হলে সবচেয়ে ভালো হয়।

এই তেল লাগালে কী কী সুবিধা পাওয়া যাবে?

শুষ্ক ত্বকে এই তেল আর্দ্রতা যোগায়। এর মধ্যে উপস্থিত ফ্যাটি অ্যাসিড ত্বক সুরক্ষিত রাখে। কোলাজেন উৎপাদন ত্বরান্বিত করে এই তেল ত্বকের তারুণ্য বজায় রাখে। নিয়মিত এই তেল ব্যবহারে ত্বক নরম, উজ্জ্বল ও পেলব হয়।

পার্শ্বপ্রতিক্রিয়া

সবার জন্য এই তেলের কার্যকারিতা এক না-ও হতে পারে। যাঁদের ত্বকে ব্রণ বা পিম্পল আছে, তাঁদের এই তেল ব্যবহার না করাই ভালো। কিছু ক্ষেত্রে এই তেল ত্বকের ছিদ্র বন্ধ করে ব্ল্যাকহেডস তৈরি করতে পারে।