Home খেলাধুলা খুলনা প্রেসক্লাব আয়োজিত দাবা প্রতিযোগিতা-২০২১

খুলনা প্রেসক্লাব আয়োজিত দাবা প্রতিযোগিতা-২০২১

5

স্পোর্টস ডেস্ক ।।

খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ‘দাবা প্রতিযোগিতা-২০২১’’  এর দ্বিতীয় দিনের খেলায় মোঃ হুমায়ুন কবীর, এস এম কামাল হোসেন এবং মোজাম্মেল হক হাওলাদার নিজ নিজ খেলায় জয়লাভ করেছেন।
বৃহস্পতিবার দিনের প্রথম খেলায় মোঃ হুমায়ুন কবীর ১-০ সেটে বাপ্পী খানকে পরাজিত করেন। এছাড়া মামুন রেজা এবং মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা উপস্থিত না থাকায় এস এম কামাল হোসেন ও মোজাম্মেল হক হাওলাদারকে  বিজয়ী ঘোষণা করা হয়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম।


আগামী শনিবার সকাল ১১টায় প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের ৩টি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় আলমগীর হান্নান বনাম এস এম কামাল হোসেন, দ্বিতীয় খেলায় মোঃ শাহ আলম বনাম মোঃ হুমায়ুন কবীর এবং তৃতীয় খেলায় মোজাম্মেল হক হাওলাদার বনাম মোঃ হেলাল মোল্লা একে অপরের প্রতিদ্ব›দ্বীতা করবেন। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ক্লাবের নির্বাহী সদস্য মোঃ আনিসউদ্দিন।