ক্রীড়া প্রতিবেদক ।।
বাংলাদেশ সফরে এসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার ফিন অ্যালেন। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে গত ২০ আগস্ট ইংল্যান্ড থেকে ঢাকায় এসে হোটেল কোয়ারেন্টিনের শেষদিন কোভিড আক্রান্ত হন তিনি।
অ্যালেনের করোনা আক্রান্তের পর তাকে আলাদা কক্ষে আইসোলেশনের ব্যবস্থা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিম। এরপর সেখানেই আলাদা পর্যবেক্ষণের পর অবশেষে তিনি নেগেটিভ হয়েছেন।
২৪ আগস্ট করোনা শনাক্তের সাতদিন পর অর্থাৎ মঙ্গল ও বুধবার দুই দফায় অ্যালনের কোভিড টেস্ট নেগেটিভ আসে। আজ বৃহস্পতিবার দলের সঙ্গে তার যোগ দেওয়ার কথা এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে কিউইরা।
এদিকে, অ্যালনের করোনা আক্রান্তের খবরে দলে ডাক পান বোলার ম্যাট হেনরি। মঙ্গলবার ঢাকায় এসে হোটেল কোয়ারেন্টিনে যান তিনি। তার প্রথম কোভিড টেস্ট নেগেটিভ এসেছে, আজ দ্বিতীয় টেস্টেও নেগেটিভ হলে দলে যোগ দেবেন তিনি।











































