বেগম রাজিয়া নাসের অক্সিজেন সেবার উদ্দ্যোগে দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তিঃ
জাতির পিতা বঙ্গবন্ধুর একমাত্র ছোট ভাই, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ আবু নাসের এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বেগম রাজিয়া নাসের অক্সিজেন সেবার উদ্দ্যোগে গতকাল বাদ মাগরিব সংগঠনের আহসান আহমেদ রোডস্থ কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বি এম এ সালাম, খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বেগম রাজিয়া নাসের অক্সিজেন সেবার প্রধান পৃষ্ঠপোষক মোঃ কামরুজ্জামান জামাল, খুলনা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. শাহ আলম, জেলা আওয়ামী লীগ সদস্য শিউলি সরোয়ার, মোঃ জামিল খান, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, ফুলতলা উপজেলা যুবলীগ সভাপতি এস কে আলী ইয়াছিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, গাজী মোহাম্মদ আলী জিন্নাহ, মাহাফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, তালিউর রহমান সানি, কবির আহমেদ মনা, রাফেল হোসেন বাবু, তাপস জোয়র্দার, চঞ্চল রায়, রাকিবুজ্জামান ইমন, আমির মোমেন রানা, ফয়সাল সুমন, তানভীর রহমান আকাশ, কাজী নাজিব, চিশতি নাজমুল বাসার, ফয়সাল শরীফ, মিল্টন শিবাস্টিন মন্ডল, সম্পদ, ইমন, তহিদ মেম্বর, রাজু শেখ প্রমুখ।
শহীদ শেখ আবু নাসেরের জন্মদিনে নগর যুবলীগ ও ছাত্রলীগের স্মরণ সভা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ আবু নাসের এর জন্মদিন উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে খুলনা মহানগর যুবলীগ ও খুলনা মহানগর ছাত্রলীগ। গতকাল বুধবার সন্ধ্যা ৭ ঘটিকায় দলীয় কার্যালয়ে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এসময় উপস্থিত ছিলেন খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও আইনজীবী সমিতির সভাপতি এ্যাড মো: সাইফুল ইসলাম, খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি একেএম সানাউল্লাহ নান্নু, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা। খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড মো: ইকবাল হোসেন, এ্যাড এনামুল হক, মহানগর যুবলীগের সদস্য এসএম হাফিজুর রহমান হাফিজ, কামরুল ইসলাম, আব্দুল কাদের শেখ, আবুল হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, কাজী ইব্রাহীম মার্শাল, মশিউর রহমান সুমন, কেএম শাহিন হাসান, ইয়াসিন আরাফাত, মহানগর ছাত্রলীগ নেতা তাজমুল হক তাজু, আসাদুজ্জামান বাবু, রণবীর বাড়ই সজল, জব্বার আলী হীরা, জহির আব্বাস, রফিকুল ইসলাম, ইয়াসিন আলী, পাপ্পু সরকার, এসএম ইমাজ উদ্দীন, মাহামুদুল ইসলাম সুজন, সোহান হোসেন শাওন, তায়েজুল ইসলাম তাজ, মাহামুদুর রহমান রাজেস, হিরণ হাওলাদার, এমএ হোসেন সবুজ, বায়েজিদ সিনা, সাইফুল ইসলাম, হাসান শেখ, ইমরুল ইসলাম রিপন, বাদল সিপাহী, জামাল হোসেন, লাবু আহমেদ, হারুন উর রশিদ, মহিদুল হক শান্ত, শংকর কুন্ডু, শাহ আরাফাত রাহিব, রবিউল ইসলাম প্রিন্স, শেখ ইসতিয়াক আহমেদ জয়, রায়হান শেখ মুন্না, গালিব হোসেন, প্রিতম সাহা, সাকিল খান, অভিজিৎ সরকার রাহুল, ওমর কামাল, অরিন্দম চক্রবর্তী, নিশাত ফেরদৌস অনি, রুমান আহমেদ, সিরাজুল ইসলাম, পিয়াল হাসান, চয়ন চৌধুরি প্রমুখ।
শেখ আবু নাসের ছিলেন একজন নির্লোভ ও নিরহংকার মানুষ: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি||
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শেখ আবু নাসের ছিলেন একজন নির্লোভ ও নিরহংকার মানুষ। তিনি কখনও মানুষের সাথে ক্ষমতার প্রভাব দেখাননি। তিনি অতি সাধারণভাবে জীবনযাপন করতেন। তিনি আরও বলেন, শেখ আবু নাসের একজন সৎ ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি বঙ্গবন্ধুর রাজনীতিতে নানা ভাবে নেপথ্যে থেকে সহযোগীতা করেছেন। মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বড় ভাই বঙ্গবন্ধুর মতো দেশ ও দেশের মানুষের প্রতি তাঁর ছিল অগাধ ভালোবাসা। যে কারণে তিনি জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সে কারণেই খুলনার আবাল বৃদ্ধ বণিতা তাকে বিশ্বাস করতেন ও ভালবাসতেন।
গতকাল বুধবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই, শেখ হেলাল উদ্দিন এমপি, সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, শেখ সোহেল, শেখ জালালউদ্দিন রুবেল ও শেখ বেলাল উদ্দিন বাবু‘র পিতা এবং প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার চাচা শহীদ শেখ আবু নাসেরের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময়ে বক্তৃব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সভা পরিচালনা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। এসময়ে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাচ্চু, যুব ও ক্রীড়া সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, উপ-দপ্তর সম্পাদক হাফেজ মো. শামীম, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল, কোষাধ্যক্ষ শেখ নুর মোহাম্মদ, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি একেএম সানাউল্লাহ নান্নু, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, মহানগর কৃষকলীগের আহবায়ক এ্যাড. একেএম শাহজাহান কচি, মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোতালেব হোসে, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মীর বরকত আলী, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার ঘোষ, ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন, সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা চ. ম. মজিবর রহমান, বাবুল সরদার বাদল, আব্দুল হাই পলাশ, শেখ আব্দুল আজিজ, শেখ আবিদ উল্লাহ, এমরানুল হক বাবু, শেখ হাসান ইফতেখার চালু, অহিদুল ইসলাম পলাশ, ফয়োজুল ইসলাম টিটো, একে গোলাম হায়দার বুলবুল, এস এম হাফিজুর রহমান হাফিজ, কামরুল ইসলাম, মোর্তুজা শরীফ, মো. আজিম উদ্দিন, আব্দুল কাদের শেখ, ইয়াসিন আরাফাত, কবির পাঠান, কাজী ইব্রাহীম মার্শাল, আলমগীর মল্লিক, আইরিন সুলতানা, নাসরিন চৌধুরী, আশরাফ আলী হাওলাদার শিপন, জব্বার আলী হীরা, জহির আব্বাস, সোহান হাসান শাওন, মাহমুদুর রহমান রাজেস, নিশাত ফেরদৌস অনি, রুম্মান আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ শেখ আবু নাসেরের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুর রহিম।
ছেলের বাবার লাগানো ক্ষেত কাটলো মেয়ের বাবা ॥ থানায় শশুরের নামে জিডি করলো জামাই
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জে প্রেমজ সম্পর্কে চাচাতো বোন বিয়ে করলো আবু তাহের হিরু নামের ছাত্রদলের একাংশের এক নেতা। মেয়ের বাবা ক্ষুব্ধ হয়ে জামাইয়ের বাবার বন্ধকি জমির কপি ও বেগুন ক্ষেত কেটে সাবাড় করলো। পরে জামাই বাদি হয়ে শশুরের নামে অভিযোগ করলো। এর আগে উপস্থিত মিডিয়াকর্মিদের সামনেই মেয়ের বাবা আর ছেলের বাবার হাতাহাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে উপজেলার জামাল ইউনিয়নের গোপালপুর গ্রামে।
উল্লেখ্য, আবু তাহের হিরু থানা ছাত্রদলের একাংশের নেতা ও ওই গ্রামের আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে। তাহের তার চাচা শতকত মোল্যার মেয়ে বিয়ে করেছে। এখন ওই বিয়ের বিরোধের জের ধরে মেয়ের বাবা আর ছেলের বাবা বন্ধকী জমি নিয়ে বিরোধে জড়িয়েছে।
কাটা গাছের মধ্যে ৩ কাঠা জমির বাধাকফি ও ২ শতাধিক বেগুন গাছ। বুধবার (১ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে,গোপালপুর গ্রামের মৃত আফসার মোল্যার ছেলে রাজ্জাক মোল্যা ও একই গ্রামের মৃত মসলেম মোল্যার ছেলে শওকত আলী মোল্যার কাছে ১ একর ২৪ শতক জমি বন্ধক রাখে ২ লক্ষ ৫০ হাজার টাকায়। সম্পর্কে চাচাতো ভাই হলেও স্ট্যাম্পে চুক্তিবদ্ধ আছে। বন্ধকি জমি রাজ্জাক মোল্যার কাছে আবাদের জন্য রাখা হয়। কিন্তু গত ২৯ আগষ্ট তারিখে শওকত মোল্যার মেয়ে তিশা খাতুন কেয়ার সাথে প্রেমজ সম্পর্কের সূত্র ধরে রাজ্জাক মোল্যার ছেলে আবু তাহের হিরু বিবাহ হয়। বিষয়টি মেয়ের পরিবার সহজ ভাবে মেনে নিতে পারেনি যে কারনে বন্ধকি জমির টাকা ফেরতের চাপ দিতে থাকে শওকত পরিবার।
এ বিষয়ে রাজ্জাক মোল্যা বলেন,আমি জমি বন্ধক দিয়েছি নিয়মিত ভাগ দিয়ে আসছি এ ধানের আবাদ উঠে গেলে অবশ্যই টাকা ফেরত দিয়ে দিব।
শওকত মোল্যা জানান,আমি জমি বন্ধক রেখেছি টাকা ফেরত চাইলেও টাকা ফেরত দিচ্ছে না এমনকি ক্ষেতের আবাদের সঠিক ভাগ আমাকে দেই না। যে কারনে আমি কফি ও বেগুন গাছ কেটে দিয়েছি নিজে চাষ করবো তাই। যে ক্ষতি হয়েছে আমি তাকে দিয়ে দিবো।
স্থানীয় অধিবাসীরা মনে করেন,জমি জমা সংক্রান্ত বিরোধ এখানে মূখ্য বিষয় নয়, ছেলে মেয়ের বিবাহের বিরোধটা পারিবারিকভাবে জড়িয়ে পড়েছে। তবে তাদের মধ্যে জমি বন্ধকের বিষয়টি আছে। এ বিষয়কে কেন্দ্র করে কালীগঞ্জ থানাতে জামাই বাদি হয়ে শশুরের নামে মামলা করেছে।
গণতন্ত্র মুক্ত করাই বড় চ্যালেঞ্জ: আজিজুল বারী হেলাল
খবর বিজ্ঞপ্তি
২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হতে হবে সাফ জানিয়ে দিলেন বিএনপির নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। সেই নির্বাচন হতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে। সেই নির্বাচন হবে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে নির্বাচনে অংশ নেয়ার পথ উন্মুক্ত করে। যারা জনগনের ভোট ছাড়া পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করে তারাই সব কিছুতে ষড়যন্ত্রতত্ত্ব আবিষ্কার করে বলে অভিযোগ করেন এই কেন্দ্রীয় বিএনপি নেতা।
বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল এসব কথা বলেন। বুধবার বিকেল সাড়ে ৩ টায় খুলনা প্রেসক্লাব অডিটোরিয়ামে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে পালিত হয় এ কর্মসূচি। নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি শেখ মুজিবর রহমান। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ প্রচার সম্পাদক সাবেক ছাত্রনেতা কৃষিবীদ শামীমুর রহমান শামীম। আমন্ত্রিত অতিথি ছিলেন মংলা পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী।
স্বাধীনতা পরবর্তী সরকারের রাষ্ট্র পরিচালনায় সীমাহীন ব্যর্থতার বিপরীতে সৈনিক থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠা জিয়াউর রহমানের কর্মময়তার বিবরণ দেন আজিজুল বারী হেলাল। বলেন, আমাদের সামনে বড় চ্যালেঞ্জ গণতন্ত্র মুক্ত করার। আর একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের। সে লক্ষ্য পূরণে সব ভেদাভেদ ভুলে বিএনপির নেতাকর্মীদের ভেতরে ইস্পাত ঢালা ঐক্য গড়ে তুলতে হবে। তিনি অভিযোগ করেন, সরকার বেসামাল হয়ে রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদান ও কবরে তার লাশ নিয়ে বেহায়া মিথ্যাচার শুরু করেছে। হাজার কোটি টাকা ব্যয় করে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে জিয়ার নামা মুছে ফেলেছে। কিন্ত ১৭ কোটি মানুষের হৃদয় থেকে তার নাম মোছা যায়নি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সন্ত্রাসী ভাষায় কথা বলছেন অভিযোগ করে তিনি বলেন, করোনার দোহাই দিয়ে দুই বছর বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে পরিকল্পিতভাবে জাতির মেরুদন্ড ভেঙ্গে দেয়া হচ্ছে। শাসক দল বলছে, শিক্ষাঙ্গন খুলে দিলে তাদের বিরুদ্ধে আন্দোলন হবে। এজন্য ছাত্রলীগকে অস্ত্র শস্ত্রে প্রস্তত থাকার আহবান জানিয়েছেন কাদের। এ কথা আজ বিএনপির কেউ বললে তিনি টিকে থাকতে পারতেন না। দৃঢ়তার সাথে তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র ফিরবেই এবং তারেক রহমানের নেতৃত্বেই আগামী সরকার গঠিত হবে।
আলোচনায় অংশ নেন বিএনপি নেতা শফিকুল আলম তুহিন, মনিরুর হাসান বাপ্পী, খান জুলফিকার আলী জুলু, আজিজুল হাসান দুলু, মেজবাউল আলম, এহতেশামুল হক শাওন, মাহবুব হাসান পিয়ারু, তৈয়েবুর রহমান, আজিজা খানম এলিজা, সাইফুর রহমান মিন্টু, মোল্লা সাইফুর রহমান, হাফিজুর রহমান, একরামুল হক হেলাল, শামীম কবির, সুলতান মাহমুদ, আব্দুল আজিজ সুমন, আব্দুর রকিব মল্লিক, রফিকুল ইসলাম বাবু, সরদার আব্দুল মালেক, সাইদুজ্জামান খান, ইবাদুল হক রুবায়েদ, আতাউর রহমান রনু, অ্যাডভোকেট সেতারা সুলতানা, খান ইসমাইল হোসেন, কাজী নেহিবুল হাসান নেহিম, রিয়াজ শাহেদ, আব্দুল মান্নান মিস্ত্রি, সজীব তালুকদার, ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, মোঃ তাজিম বিশ্বাস, শহিদুল ইসলাম প্রমুখ।
বিএনপি নেতা মাসুদ পারভেজ বাবুর সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা বিএনপি নেতা হাফেজ মোঃ জাহিদুল ইসলাম। এরপর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো সহ সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিহতদের রুহের মাগফিরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অসুস্থ সকল নেতাকর্মীর সুস্থতা কামনা এবং মহামারি করোনার কবল থেকে দেশ জাতি ও বিশ্বকে মুক্ত করার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এর আগে মহানগর ও জেলার বিভিন্ন শাখা ও ইউনিট থেকে বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দলের নেতাকর্মীরা বিশাল বিশাল মিছিল সহকারে সমাবেশস্থলে যোগ দেন। নির্ধারিত সময়ের বহু আগেই মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় বহু নেতাকর্মী রাজপথে অবস্থান নেন। এ সময় পিকচার প্যালেস মোড় থেকে প্রেসক্লাবের মোড় পর্যন্ত সমস্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। #
পৌর ভূমিহীন নেত্রীর বাবার মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
পৌর ভূমিহীন সমিতির সহ-সভানেত্রী নুর জাহান সাদিয়া এর বাবা মো. নুরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। তিনি বুধবার দুপুরে নিজস্ব বাড়িতে থাকা অবস্থায় মারাযান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৫) বছর। মৃত্যুকালে ১ ছেলে, ২ মেয়েসহ আতœীয় স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল ভোর ৬ টায় চালতেতলা মোড়ের মিল চত্ত্বরে মরহুমের জানাযার নামাজ শেষে রসুলপুর কবর স্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন। বুধবার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক শোকবার্তায় ভূমিহীন সমিতির সভাপতি ও সম্পাদক নুরুলের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জাতিরজনক বঙ্গবন্ধু সারা জীবন দেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা চিন্তা করেছেন
খবর বিজ্ঞপ্তি
স্বাধীন বাংলার স্থাপতি, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বাদ-আসর সংগঠনের কার্যালয়ে বাংলাদেশ পোষ্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের উদ্যেগে স্বাস্থ্য-বিধি মেনে আলোচনা-সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সার্কেল সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম খান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুখ হাসান হিটলু । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়া ও সাধারন সম্পাদক রনজিত কুমার ঘোষ, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ উল্লাহ। সভা পরিচালনা করেন পি,এম, জি অফিস খুলনা এর সভাপতি মো: আজিম উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে বক্তৃতা করেন, খুলনা মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি মল্লিক নওশের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুর রহিম খান, সাংগঠনিক সম্পাদক মো: আলাউদ্দিন, মো: মনির হোসেন, মো: দেলোয়ার হোসেন, মো: ডালিম, মো: বাচ্চু শেখ, বিপ্লব রায়, মো: আইনুল ইসলাম, ফরিদ আহমেদ, মো: ইকলাস হোসেন, শামিম, টিপু সহ বিভিন্ন প্রমূখ নেতৃবৃন্দ । সভায়, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সহ নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। দোয়া প্রার্থনা করেন মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুর রহিম খান। সভায় নেতৃবৃন্দ বলেণ, বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনীতির ফসল হিসাবে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙ্গালীকে স্বাধীনতা ফিরিয়ে দেয় এবং বাঙ্গালী জাতি পরাধীনতার শৃংখল থেকে মুক্তি পায়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম এর মধ্যে দিয়ে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে শক্তিশালী করতে হবে। সভাশেষে, আমাদের সবাইকে, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাক্স ব্যবহার করে চলার জন্য আহ্বান জানান নেতৃবৃন্দ।
শেখ রাজিবুলের বহিস্কারাদেশ প্রত্যাহার, ফুলেল শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকদল এর তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ রাজিবুল ইসলামের বহিস্কার আদেশ প্রত্যাহার করায় কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন এবং শহরের আমতলা মোড়ে শেখ রাজিবুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় আমতলা মোড়স্থ গণমুখী ক্লাবের সামনে আনুষ্ঠানিকভাবে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময় কালে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকদল এর সভাপতি সোহেল আহমেদ মানিক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক শেখ আজিজুর রহমান সেলিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বহিস্কৃত রাজিবুল ইসলামের এর লিখিত আবেদনের প্রেক্ষিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল এর খুলনা বিভাগীয় টিম ও সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকদল এর সভাপতি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এর সুপারিশক্রমে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এক পত্রের মাধ্যমে বহিস্কার আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহন করেছেন। বুধবার (২৮ আগস্ট) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন আজ
খবর বিজ্ঞপ্তি
স্কুল-কলেজ-মাদ্রাসা বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর ) বেলা ১১টায় নগরীর পাওয়ার হাউস মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
আজকের মানববন্ধনে সর্বস্তরের দায়িত্বশীলদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব ।
ডুমুরিয়ায় জমি নিয়ে বিরোধে পাল্টা-পাল্টি হামলায় ১০জন রক্তাক্ত জখম
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জমি জবর দখলে বাঁধা দিতে গেলে পাল্টা-পাল্টি হামলায় ১০জন রক্তাক্ত জখম হয়েছে।আহতরা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।গতকাল বুধবার সকালে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মাধবকাটি এলাকায় এ ঘটনা ঘটে।এলাকাবাসি ও আহতদের পরিবার সূত্রে জানা যায়,উপজেলার মাধবকাটি এলাকার ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক মোসলেম আলী হাওলাদার ক্রয়সূত্রে ৮৮ শতাংশ জমির মালিক হয়ে বিআরএস রেকর্ড সহ ও খাজনা পরিশোধ করিয়া ভোগ দখল করে আসছে।এমতবস্থায় ওই একই জমি স্থানীয় সুনিল মন্ডল গং মালিকানা দাবি করায় তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।তারই জের ধরে ঘটনার দিন সকালে সুনিল মন্ডল ভাড়াটিয়া সহ ১৫/২০ জনকে সাথে নিয়ে দা,লাঠিসোটা,রড সহ পরিকল্পিত ভাবে ওই জমি জবর দখল করতে যায়।এসময় বাঁধা দিতে গেলে উভয় গ্রুপের মধ্যে পাল্টা-পাল্টি হামলার ঘটনা ঘটে।এতে মোসলেম গ্রুপের লিটন মল্লিক,রাতুল মল্লিক,সাঈদুল ইসলাম রক্তাক্ত জখম এবং জহুরুল মল্লিক ওরফে বিরু’র হাত ভেঙ্গে গুরুতর আহত হয়।অপরদিকে সুনিল মন্ডল গ্রুপের অতনু মন্ডল,ননী গোপাল,বিপ্লব মন্ডল,খোকন মন্ডল,প্রিতিষ মন্ডল ও খোকন ওরফে খোকা মন্ডল জখম হয়।এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতাল গেটে পৌঁছালে ভাড়াটিয়াদের মধ্যে সোহেল ও জাহাঙ্গীর নামের দুজন আহত বিরুর উপর আবারও হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শী ও আহত বিরু জানান।মোসলেম গ্রুপের লিটনের আবস্থা আশংকা জনক বলে কর্তব্যরত ডাক্তার জানান।এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় গ্রুপের মধ্যে পাল্টা-পাল্টি মামলার প্রস্তÍতি চলছিল।
ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা বিএনপির আয়োজনে দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে গতকাল বুধবার সকালে দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ।উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক শেখ সরোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্যদেন উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আঃ হালিম,চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, মোল্যা কবির হোসেন, জহুরুল ইসলাম আকুঞ্জী, শেখ শাহিনুর রহমান, হাবিবুর রহমান হবি, অরুন কুমার গোলদার, মশিউর রহমান লিটন, শেখ ফরহাদ হোসেন, আমিনুর রহমান মোড়ল, মাষ্টার আমিরুল ইসলাম হালদার ,শেখ আতিয়ার রহমান, জহুরুল হক, শহিদুল ইসলাম মোড়ল, আঃ ছালাম মহলদার, আহম্মদ আলী ফকির, শাহাদাৎ হোসেন, ইকরামুল হোসেন, শেখ মাহাবুবুর রহমান, গোলাম সরোয়ার, দেলোয়ার হোসেন, আইয়ুব মাষ্টার, সেলিম মাষ্টার, অধ্যাপক জি এম আমান উল্লাহ, এ এক এম জাফর, সোহরাফ হোসেন খান, শফিকুল ইসলাম খান, সরদার দৌলত হোসেন, মোনায়েম হোসেন গাজী, শাহেদুজ্জামান বাবু, শহিদুজ্জামান শহিদ , ডাঃ অংসুপতি বৈরাগী, আঃ ছালাম সরদার, মাষ্টার সেলিম হালদার, মাহাবুব আলম, আলমগীর শাহিন, গাজী রফিকুল ইসলাম, খান ওলিয়ার রহমান, সম মমতাজ, আবুল হোসেন সরদার, পারভেজ গাজী, মোঃ দেলোয়ার হোসেন জোদ্দার, রুহোল আমিন, ডাঃ জিয়া, হাফিজ বিশ্বাস, মাহাবুর রহমান, তাজনুর রহমান খান, মাহাবুর রহমান পিকুল, আছাবুর রহমান হবি। রফিকুল ইসলাম রাফি, মাছুদুর রহমান, নূর ইসলাম, ছরোয়ার মোড়ল, আমজাদ হোসেন, বিল্লাল গাজী, রফিকুল ইসলাম, আঃ খালেক, আঃ হাই গাজী, সফিকুল ইসলাম জোয়ার্দ্দার, সামছুর রহমান, সৌকত মোল্যা, জাহাতাফ গাজী, ইমরান হোসেন, এনামুল হোসেন , তৌফিক হোসেন, গোলাম রসুল, আঃ গফ্ফার, মনিরুল শেখ, রিপন মোড়ল, আইয়ুব মাহমুদ,হাফিজ বাগাতি, আমিনুর রহমান, আবুল কালাম, হাসানুর রহমান, কামরুল হোসেন, ছাদেক বিশ্বাস, শহিদুল ইসলাম, হালিম বাগাতি , মন্টু জোয়াদ্দার, আনিচুর রহমান, হাকিম শেখ, মুজার শেখ, সাহেদ গাজী প্রমুখ।সভায় কেক কাটা শেষে অনুষ্ঠিত মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা শরিফুল ইসলাম।
মহিষ খামারের ছাদ ঢালাই নির্মান কাজের উদ্ভোধন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে অবস্থিত মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের ৩নং গ্রইংসেড ছাদ ঢালাই নির্মাণ কাজের শুভ উদ্ভোধন বুধবার সকাল ৮টায় অর্গানিক বেতাগায় অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ আব্দুর সাত্তার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এটির উদ্ভোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট প্রকল্পের ইঞ্জিনিয়ার মোঃ আসাদুজ্জামান মিয়া, মোঃ নুরুন্নবী, মোঃ শাজাহান ও ম্যানেজার মোঃ মিজানুর রহমান। মেসার্স মমতাজ এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারী প্রতিষ্টান এটির নির্মাণ কাজ করছেন।
শিক্ষা ও গবেষণায় কুয়েটকে বিশ্বমানের স্থানে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য: কুয়েট ভাইস-চ্যান্সেলর
ফুলবাড়ীগেট, (খুলনা) প্রতিনিধি
বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে ০১ সেপ্টেম্বর বুধবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ১৮তম বর্ষপূর্তি, বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।বিশ্ববিদ্যালয় দিবস ২০২১ উদযাপন কমিটির সভাপতি ও সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ এতে সভাপতিত্ব করেন ।ভৈরব-রূপসা বিধৌত এ পাদপীঠে দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিবছর জাঁকজমকপূর্ণভাবে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করলেও করোনা মহামারীর বর্তমান পরিস্থিতিতে এবছর সংক্ষিপ্ত আয়োজন গ্রহণ করা হয়। সকাল ৯টায় জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে উত্তোলন করা হয় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা।উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ এবং উদ্বোধন ঘোষণা কওর বক্তৃতা করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।এসময় তিঁনি বলেন, “শিক্ষা ও গবেষণায় কুয়েটকে বিশ্বমানের স্থানে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্ত সকলকে তার নিজ নিজ স্থান থেকে এই বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে সচেষ্ট থাকতে হবে”।বক্তৃতা শেষে প্রধান অতিথি বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করেন।এরপর সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ‘দুর্বার বাংলা’প্রাঙ্গণে বৃক্ষরোপন ও ভাইস-চ্যান্সেলর এর বাসভবন সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, সাড়ে ১০টায় কুয়েটের অর্জনঃ অতীত, বর্তমান ও ভবিষ্যত- শীর্ষক প্রেজেন্টেশন (অনলাইনে), ১১টায় আলোচনা সভা (অনলাইনে) ও বাদ আছর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. কে, এম, আজহারুল হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর মোঃ গোলাম কাদের ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা।জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কুয়েট এলামনাই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ, আইইপিটি এর পরিচালক প্রফেসর ড. এ এন এম মিজানুর রহমান, আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. কাজী হামিদুল বারী, আইআইসিটি’র পরিচালক প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সোবহান মিয়া, মেটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল, ড. এম এ রশীদ হলের প্রভোস্ট প্রফেসর ড. সজল কুমার অধিকারী, এ প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ডিপিডিসি’র বোর্ড ডিরেক্টর প্রকৌশলী মোল্লা আবুল হোসেন, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেল এর পরিচালক প্রকৌশলী শেখ মুনির আহম্মেদ, বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি প্রকৌশলী শাহ আবিদ হোসেন, শেখ মেশিনারী এর সিইও প্রকৌশলী শেখ মাসুম কামাল, রোডস এন্ড হাইওয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাস, শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রতিক চন্দ্র বিশ্বস, বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদ, প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, প্রকৌশলী মোঃ রুহুল আমীন, “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন, শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ, কুয়েট শাখার সাধারণ সম্পাদক, সাদমান নাহিয়ান সেজান, কর্মকতা সমিতির ( আপগ্রেডেশন) সভাপতি জি এম মনিরুজ্জামান ও কর্মচারী সমিতির (৩য় শ্রেণী) সভাপতি মোঃ মামুনুর রশীদ।আলোচনা সভার পূর্বে কুয়েটের অর্জনঃ অতীত বর্তমান ও ভবিষ্যৎ- শীর্ষক প্রেজেন্টেশন প্রদান করেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. কাজী এবিএম মহীউদ্দিন।উল্লেখ্য, ১৯৬৭ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে, ১৯৬৮ সালে ভিত্তি প্রস্তর স্থাপন এবং ১৯৭৪ সালের ০৩ জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশেষ নির্দেশনায় একাডেমিক কার্যক্রম শুরু হয়ে ১৯৮৬ সালের ০১ জুলাই এ প্রতিষ্ঠানটি বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজী (বিআইটি), খুলনায় পরিণত হয় এবং ২০০৩ সালের ০১ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।
পথের বাজার চেকপোষ্টে ১২ শ ৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফুলবাড়ীগেট , (খুলনা) প্রতিনিধি
খুলনার খানজাহান আলী থানাধীন পথের বাজার পুলিশ চেকপোস্টে মঙ্গলবার রাতে গতিবিধি সন্দেহজনক হওয়ায় তল্লশী করে ১২শ ৫০ পিচ ইয়াবাসহ জাহিদুল ইসলাম (৪১) নামে এক মাদক ব্যাবসায়িকে পুলিশ আটক করেছে। পথের বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই রাকিবুল ইসলাম , এ এস আই গাজী ফেরদৌস সঙ্গীয় ফোর্স সহ পথের বাজার পুলিশ চেকপোষ্টে নিয়মিত তল্øশীর সময় ৩১ আগষ্ট মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় ফুলতলা থেকে খুলনার দিকে এক যুবক পায়ে হেটে আসার পথে গতিবিধি সন্দেহজনক হলে তার শরির তল্লাশী করে ১২ শত ৫০ পিচ ইয়াবা উদ্ধার করে। আটককৃত জাহিদুল ইসলাম নড়াইল জেলার লোহাগড়া থানার চাচই পশ্চিমপাড়া গ্রামের মৃত জালালউদ্দিনের পুত্র । খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ^াস জানান এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে । মামলা নং-২, তাং-১/৯/২১। উল্লেখ্য এস আই রাকিবুল ইসলাম পথের বাজার চেকপোষ্টের ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহনের পর থেকে প্রতিনিয়ত চেকপোষ্টে মাদকসহ মাদক কারবারি আটক হচ্ছে ।
শিরোমনিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরন
ফুলবাড়ীগেট , (খুলনা) প্রতিনিধি
বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে করোনা ভাইরাস সংক্রামনরোধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চলমান কর্মসুচির অংশ হিসাবে বৃহত্তর শিরোমনি বিএনপি ও তার সকল অঙ্গসংগঠনের উদ্যোগে এবং মহানগর বিএনপির সহ সভাপতি শেখ ইকবাল হোসেনের নেতৃত্বে ১ সেপ্টেম্বর বিকাল ৫ টায় শিরোমনি শহীদ মিনার চত্তর , কেডিএ মার্কেট চত্তর, শিরোমনি বাজার সহ বিভন্নস্থানে মাক্স বিতরন করা হয় । এসময় উপস্থিত ছিলেন মোল্লা সোহরাব হোসেন, মোল্লা শরিফুল ইসলাম, মোঃ সাহেব আলী, স.ম. বাবর আলী, খান আঃ সালাম, শেখ মুনছুর আলী, ইস্তিয়াক আহম্মেদ বিপু, মোঃ রফিকুল ইসলাম, আসলাম হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
খুলনায় ফের মৃত্যু বাড়ছে, ২৪ ঘন্টায় তিনজনের প্রাণহানী
স্টাফ রিপোটারঃ
খুলনায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা হটাৎ করেই বাড়ছে। গত ২৪ ঘন্টায় তিনজনের প্রাণহানী হয়েছে। এরমধ্যে খুলনা ডেডিকেট করোনা হাসপাতালে দুইজন এবং আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজনের মৃত্যু হয়। বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার পূর্ব ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরআগে, গতকাল মঙ্গলবার, সোমবার একজন করে এবং রবিবার দু’জনের মৃত্যু হয়েছিল।
তবে গত ২৪ ঘন্টায় খুলনা জেনারেল হাসপাতাল, সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোন রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছেন হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা। খুলনার চারটি হাসপাতালে ১১৮জন চিকিৎসাধীন থাকলে জেনারেল (সদর) হাসপাতালে টানা চারদিন রোগী শুণ্য।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দু’জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- খুলনা সদর এলাকার বেল্লাল হোসেন (৫৫) ও গোপালগঞ্জের কাশিয়ানী এলাকার হাসিবুর রহমান (৮০)।
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- খালিশপুরের আনজুমান আরা (৭৫)।
অন্যদিকে, গতকাল খুমেক ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছিল। তার মধ্যে খুলনার ৪৩, নড়াইলের ২, যশোর, গোপালগঞ্জ ও বরিশালের একজনের করে করোনা শনাক্ত হয়।
খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ছয় হাজার নয়শত তিন জন
তথ্য বিবরণী
খুলনা জেলায় বুধবার ছয় হাজার নয়শত তিন জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ তিন হাজার সাতশত ৫৫ এবং মহিলা তিন হাজার একশত ৪৮ জন।
যার মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় চার হাজার দুইশত ৩১ জন এবং নয়টি উপজেলায় মোট দুই হাজার ছয়শত ৭২ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে চারশত ২৭ জন, বটিয়াঘাটায় দুইশত ১৪ জন, দিঘলিয়ায় ৬০ জন, ডুমুরিয়ায় চারশত ২০ জন, ফুলতলায় দুইশত ৬৩ জন, কয়রায় পাঁচ হাজার ৮৩ জন, পাইকগাছায় চারশত ৫১ জন, রূপসায় নয় জন ও তেরখাদায় দুইশত ৪৪ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। বুধবার নগরীর পাঁচটি হাসপাতালে দই হাজার পাঁচশত ৯০ জন ও খুলনা জেলার নয়টি উপজেলায় দুই হাজার সাতশত ৩১ জন ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন।
এপর্যন্ত খুলনা জেলায় দুই লাখ ৭৯ হাজার ছয়শত ৪৬ জন প্রথম ডোজ এবং এক লাখ ১৭ হাজার চারশত ৬৮ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।
খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
খুলনা বিভাগে মানবিক সহায়তা বিতরণ
তথ্য বিবরনী
খুলনা বিভাগের বিভিন্ন জেলায় করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুইশত ৫৫ উপকারভোগীর মাঝে এক লাখ ৫২ হাজার নয়শত ৭৫ টাকা এবং তিনশত উপকারভোগী পরিবারের মাঝে ত্রাণ হিসেবে তিন মেট্রিক টন চাল বিতরণ করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে ৮১ টি পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
সাতক্ষীরার কলারোয়ায় ১০ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারী আটক
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরার কলারোয়ায় ভারতে পাচারকালে ১০০ ভরি ওজনের ১০ পিস স্বর্ণের বারসহ এক কুখ্যাত চোরাকাবারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাতে কলারোয়া সীমান্তের ব্রজবাক্স বাজার থেকে তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের মূল্য ৭৩ লাখ টাকা।
আটক স্বর্ণ চোরাকারবারীর নাম মনিরুল ইসলাম (৫০)। তিনি কলারোয়া উপজেলার মুরারীকাটি ঘরচালা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ জানান, কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে সোনার একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অপারেশন অফিসার মেজর রেজা আহমেদের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তের ব্রজবাক্স বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে মনিরুল ইসলাম নামের এক কুখ্যাত স্বর্ণ চোরাকারবারীকে আটক করে তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ পিস স্বর্ণের বার জব্দ করা হয় । যার ওজন ১০০ ভরি (১ কেজি ১৬৬.৪০ গ্রাম)। জব্দকৃত স্বর্ণের বারের মূল্য ৭৩ লাখ টাকা। তিনি আরো জানান, আটককৃত স্বর্ণ চোরাকারবারীকে কলারোয়া থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিঁখোজের ৫দিন পর শার্শায় বাশবাগান থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ
বেনাপোল প্রতিনিধি
নিখোজের ৫ দিন পর যশোরের শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রাম থেকে ইসরাফিল হোসেন (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকালে কাশিয়াডাঙ্গা গ্রামের একটি বাশ বাগান থেকে শার্শা থানার পুলিশ ও ডিবি পুলিশ যৌথভাবে লাশটি উদ্ধার করেছে।
ইসরাফিল হোসেন কাশিয়াডাঙ্গা গ্রামের বজলুর রহমানের ছেলে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান শুক্রবার রাত ৯টার দিকে ইসরাফিল বাড়ি থেকে বের হয়ে যায় বন্ধুদের সাথে। রাতে আর ফিরে না আসায় নিহতের স্ত্রী শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
রাতে বাডী় থেকে বের হওয়ার সময় তার পরণে ছিল –লুঙ্গী এবং গায়ে গামছা। পরে পুলিশ সন্দেহজনক ভাবে ৩ জন কে আটক করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী আজ বুধবার বিকেলে গ্রামের একটি বাশ বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশ উদ্দার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্ররেন করেছে। এ ঘটনায় মামলা হয়েছে শার্শা থানায়।
দাকোপ প্রেসক্লাবের শোক বিবৃতি
মোঃ শামীম হোসেন – বাজুয়া
দাকোপ প্রেসক্লাবের সদস্য সোহাগ আহমেদ এর আব্বা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল বিডিআর (৭৫) বুধবার দুপুর ৩টায় হার্ট স্টোক করে মারা গেছেন। (ইন্নালি—— হি) মৃত্যুকালে তিনি ২ পুত্র সন্তান, স্ত্রী ও অসংখ্য আত্মীয় সজন রেখে গেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে দাকোপ প্রেসক্লাবের পক্ষ থেকে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন- দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ মহিদুল ইসলাম ভূঁইয়া সিপন, সাধারণ সম্পাদক শেখ মোজাফফর হোসেন, সিনিয়র সহ- সভাপতি জুবায়ের রহমান লিংকন, সহ- সভাপতি কুমারেশ বিশ্বাস, যুগ্ম সম্পাদক মোঃ শামীম হোসেন, কোষাধ্যক্ষ খান মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক জি এম আজম, সাবেক সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন সাব্বির, জি এম রেজা, নির্বাহী সদস্য মজনু ফকির, পারুল বেগম, সাধারণ সদস্য গোবিন্দ বিশ্বাস, স্বপন কুমার রায়, তুষার দাস, জি এম জাকির হোসেন, দীপক সরদার, বিধান চন্দ্র ঘোষ, দীপক রায়, গাজী আবুল বাশার, মামুনুর রশীদ, গাজী সরোয়ার, রুহুল আমীন , জয়ন্ত কুমার রায়, প্রবীর রায় বাপি প্রমুখ।
বাগেরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংবাদ সম্মেলন
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের জমি নিয়ে বিরোধের জেরে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত ইন্দু বিশ্বাস। বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে মোরেলগঞ্জ উপজেলার কুমারখালী এলাকার লিটন ইন্দু বিশ্বাস।
সংবাদ সম্মেলনে লিটন ইন্দু বিশ্বাস লিখিত বক্তব্যে বলেন, বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ১১৯নং পূর্ব চিপা বারুইখালী মৌজার এস এ খতিয়ান নং ৮৫২, ১১৪২ দাগ নং ২৬৫০ বিআর এস নং ২৪৭৮ এ ৩.৩২ একর খরিদ করিয়া বহুদিন ধরে ভোগদখল করে আসিতেছি। উক্ত জমিতে আমার চাচাতো ভাই নিরাঞ্জন ব্যাপারি একটি দেয়ানী মামলা দায়ের করে যার নং ২৮৪/৯৭। উক্ত মামলায় আমি ডিগ্রী পাই। পরে আবার আপিল করে। আপিল নং ১৭৪/২০০১। উক্ত আপিলে আমি ডিগ্রী পাই। এমতাবস্থায় গত ২৭ আগস্ট শুক্রবার সকালে আমার চাষাবাদ কৃত জমিতে নিরঞ্জন তার লোকজন নিয়ে আমার রোপন কৃত ধানের চারা উপড়ায়ে ফেলার অপচেষ্টায় লিপ্ত হয়।
সংবাদ পেয়ে আমি ও আমার ভাই এবং বউদের নিয়ে ঘটনা স্থলে গিয়ে তাদের বাধা দিলে তারা আমাদের উপর হামলা করে রক্তাক্ত জখম করে। বর্তমানে আমার বড়ভাই মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে আমি বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় ৩০ আগস্ট একটি মামলা দায়ের করি। মামলা দায়েরের পর থেকে আমাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করছে। সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
বাগেরহাটে নানা আয়োজনে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট পৌর ও সদর উপজেলা বিএনপির আয়োজনে সরুইস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ সালাম। প্রধান বক্তা ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. অহিদুজ্জামানা দিপু।বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাদীউজ্জামান হিরো,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওবাইদুল ইসলাম জুয়েল, কৃষকদলের আহবায়ক আসাবুদুল্লা জুয়েল, যুগ্ন আহবায়ক জগলুর আলম বুলু, বিএনপির নেতা সহিদুল ইসলাম স্বপন,যুবদলের সাবেক সভাপতি মেহেবুবুল হক কিশোর, এ্যাড এসএম সাজ্জাত হোসাইন, নকিব মহিদুল ইসলাম, বাগেরহাট জেলা মহিলা দলের সম্পাদিকা শাহিদা আক্তার, সেচ্চাসেবক দলের সাধারন সম্পাদক তানু ভুইয়া, বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজ, সাধারন সম্পাদক আলী দ্বীপ, মুক্তিযুদ্ধা প্রজম্মদলের ঢাকা দক্ষিনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সরদার রেজাউল হোসেন চল, আলম মোল্লা, মোস্তাফিজুর রহমান, আনিসুর রহমান, খায়রুল আজাদ আরজু, যুবদল সহ সভাপতি নাজমুল হুদা,, সেচ্চাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জুয়েল, শ্রমিক নেতা তাপস কুমার রায়, হেদায়েতুল ইসলাম, এমডি মহাসিন প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা।পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এর আগে সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ।
মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে মতবিনিময় সভা
তথ্য বিবরণী
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপনের অংশ হিসেবে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টাস এসোসিয়েশনের সাথে মতবিনিময় সভা বুধবার দুপুরে খুলনা বিএফএফইএ’র সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার সভায় প্রধান অতিথি ছিলেন।
সভায় জেলা প্রশাসক বলেন, চিংড়ি সেক্টর এ অঞ্চলের একটি সম্ভাবনাময় খাত। হিমায়িত চিংড়ি রপ্তানি করে দেশে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এই খাতকে টিকিয়ে রাখতে হবে। মাছে কোন ধরণের অপদ্রব্য মেশানো যাবে না। তিনি বলেন, কিছু অসাধু মানুষের জন্য দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এদের বিরুদ্ধে সবসময় সর্তক থাকতে হবে। চিংড়ি সেক্টরের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি মেগা প্রকল্প হাতে নিয়েছেন। ইতোমধ্যে দেশ মাছে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টাস এসোসিয়েশনের সহসভাপতি এস হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল এবং বিএফএফইএ’র সিনিয়র সহসভাপতি এম খলিলুল্লাহ। স্বাগত জানান বিএফএফইএ’র সাবেক সহসভাপতি শেখ আব্দুল বাকী। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী উপস্থিত ছিলেন। সভায় হিমায়িত চিংড়ি রপ্তানিকারক, স্টেকহোল্ডার, মৎস্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয়, করোনাকালীন বৈশি^ক বাণিজ্য মন্দা সত্ত্বেও ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ থেকে প্রায় ৩৪ হাজার মেট্রিক টন চিংড়ি মাছ বিদেশে রপ্তানি করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন বিষয়ক খুলনা জেলা কমিটি এই মতবিনিময় সভার আয়োজন করে।
খুলনা প্রেসক্লাব আয়োজিত দাবা প্রতিযোগিতা-২০২১ শুরু
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ‘দাবা প্রতিযোগিতা-২০২১’’ বুধবার সকালে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে শুরু হয়েছে।
খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক রাজপথের দাবী’র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের তথ্য’র সম্পাদক এস এম নজরুল ইসলাম, সাবেক সভাপতি শেখ আবু হাসান, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক দেশ সংযোগ’র সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, দৈনিক পূর্বাঞ্চল’র সম্পাদক মোহাম্মদ আলী সনি, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সহকারী সম্পাদক মাকসুদুর রহমান (মাকসুদ), নির্বাহী সদস্য মোঃ শাহ আলম প্রমুখ।
উদ্বোধনী দিনের খেলায় মোঃ শাহ আলম ১-০ সেটে মাকসুদুর রহমান (মাকসুদ)কে, আলমগীর হান্নান ১-০ সেটে আশরাফুল ইসলাম নূরকে পরাজিত করেন। এছাড়া অপর খেলায় শেখ তৌহিদুল ইসলাম তুহিন উপস্থিত না থাকায় মোঃ হেলাল মোল্লাকে বিজয়ী ঘোষনা করা হয়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ৩টি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় মোঃ হুমায়ুন কবীর বনাম বাপ্পী খান, দ্বিতীয় খেলায় এস এম কামাল হোসেন বনাম হেদায়েৎ হোসেন মোল্লা এবং তৃতীয় খেলায় মানুন রেজা বনাম মোজাম্মেল হক হাওলাদার একে অপরের প্রতিদ্বন্দ্বীতা করবেন। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম।
বাজুয়ার আমন চাষীরা ধান রোপনে ব্যস্ত সময় পার করছে
বাজুয়া ( দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের বাজুয়ার আমন চাষীরা ধান রোপনে ব্যস্ত সময় পার করছে। এলাকা ঘুরে দেখা যায় দাকোপের সকল এলাকায় চলছে আমন ধান রোপন। চাষীদের এখন দম ছাড়ারও সময় নাই। এক বুক স্বপ্ন নিয়ে তারা আমন রোপন করে চলেছে। বাজুয়ার চাঁদ পাড়া এলাকার আমন চাষী সুপদ রায় জান এবার আমন ধান রোপনে আমরা পিছিয়ে গেছি। অতি বৃষ্টির কারণে প্রথমে জমির বীজতলায় যে বীজ বপন করে ছিলাম তা ভারী বৃষ্টির সময় বীজ তলা পানিতে তলিয়ে যাওয়ার ফলে নষ্ট হয়ে যাওয়ায় সকল চাষীরা এবার আমন ধান রোপনে দেরিতে পরে গেছে। পশ্চিম বাজুয়ার আমন চাষী সুনিল বাঙ্গাল জানান আমরা কৃষকেরা বড় বিপদে আছি জমিতে চাষাবাদ করতে গিয়ে। তিনি বলেন বাবা চাষাবাদের সময় আমাদের বড় সমস্যায় পড়তে হয়। এলাকার যতো নদী আছে কিছু প্রভাবশালী লোক তাদের ক্ষমতা খাটিয়ে নদীর পানি সরবরাহ করার পথে বাধা সৃষ্টি করছে। এর ফলে কৃষকেরা তরমুজ চাষ ও ধান চাষের সময় ঠিক মতো পানি চাহিদা মতো পায় না বা বৃষ্টির সময় জমি থেকে অতিরিক্ত পানি নামিয়ে দিতে না পারায় প্রতিবছরই কৃষককে পানি নিয়ে বিপদে পড়তে হচ্ছ। বলি এসব কি হচ্ছে আমাদের কি এভাবে চাষাবাদ করে যেতে হবে। একই অভিযোগ দিয়ে বলেন কৈলাশগন্জ থেকে দীপক রায় আমাদের কৃষকেরা আর কতো কষ্ট করবে চাষাবাদ করার সময়। তিনি বলেন এক সময় এসব নদী দিয়ে বড় বড় ট্রলার নৌকা চলতো এলাকার সকলে খুব সহজে ও অল্প খরজে তাদের কৃষি পণ্য এই নদী দিয়ে নিয়ে যেত বিভিন্ন মোকামে এখন নদীতে টুনা জাল পেতে ও নদীর দুই কুল মাটি ভরাট করায় এবং বিভিন্ন ভাবে বাঁধা সৃষ্টি করায় নদীর গভীরতা হারিয়ে যাচ্ছে। ফলে কৃষক তাদের চাষাবাদের সময় পড়ছে মহাবিপদে। তিনি আরো বলেন এরপর আবার দাকোপের সকল গেট দিয়ে ঠিক মতো পানি সরবরাহ করানো হয় না ফলে কৃষক তার চাহিদা মতো পানি নিতে ও জমি থেকে পানি নামিয়ে দিতে পারে না। যার খেসারত কৃষককে এবারোও দিতে হলো। মাস খানেক আগে ৪-৫ দিনের ভারী বৃষ্টির সময় জমির পানি সরাতে না পারায় এবারও দাকোপের সকল কৃষকের বীজ পানির তলে ডুবে যাওয়ায় সকল বীজ নষ্ট হয়ে যেতে দেখা গেছে। পরে আবার নতুন করে ডবল দাম দিয়ে ধানের বীজের প্যাকেট কিনে জমিতে নতুন করে বীজ ফেলে বীজ তৈরি করতে হয়েছে সকল কৃষককে। এলাকা ঘুরে একই অভিযোগ পাওয়া যায় কৃষকদের কাছ থেকে পানির সমস্যা। কি তরমুজ চাষ আর কি ধান চাষ তাই এলাকার কৃষকদের দাবি সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে দাকোপের কৃষকদের বাঁচাতে হলে পানির সমস্যার সমাধান করতে হবে নব্যতা হারিয়ে যাওয়া নদীগুলি পুনরায় খনন করে গভীরতা সৃষ্টি করা ও নদী থেকে টুনা জাল অপসারন করে এবং প্রতিটি গেট থেকে যাতে ঠিক মতো পানি সরবরাহ করা হয় সেই দিকে দৃষ্টি দিতে হবে এলাকাবাসীর দাবি।
শর্ত সাপেক্ষে ভ্রমণের জন্য খুলেছে সুন্দরবন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাধ্যতামুলক মাস্ক ব্যবহার, স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখা, বনের অভ্যন্তরে সর্বোচ্চ ২৫ জনের গ্রুপে ভ্রমণ এবং পর্যটনবাহী নৌযানগুলোতে ধারণ ক্ষমতার অর্ধেক পর্যটক পরিবহণের শর্তে বুধবার থেকে সুন্দরবন দর্শনার্থীদের জন্য উম্মুক্ত করে দেয়া হয়েছে। দীর্ঘ প্রায় ৫ মাস বন্ধ থাকার পর সুন্দরবন খুলে দেয়ায় পর্যটন কেন্দ্রগুলোতে আসতে শুরু করেছে ভ্রমণ পিপাসুরা। পর্যটকদের আনা-নেয়ায় ব্যস্ত হয়ে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরাও। করোনার দ্বিতীয় ঢেউয়ে হঠাৎ সংক্রমণ বাড়ায় গত ৩ এপ্রিল থেকে সুন্দরবনে পর্যটকদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করে বনবিভাগ। এরপর করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ১লা সেপ্টেম্বর থেকে সুন্দরবন উম্মুক্ত করার সিদ্ধান্ত নেয় বনবিভাগ।
সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, বেঁধে দেয়া শর্তে দর্শনার্থীদের বনে ভ্রমণ ও তাদের প্রয়োজনীয় সকল সহযোগীতা প্রদাণে বনবিভাগ প্রস্তুত রয়েছে। আশা করছি দর্শনার্থীরা সকল শর্ত মেনেই সুন্দরবন ভ্রমণ করবেন।
কালীগঞ্জে এক নেতার অত্যাচারে অতিষ্ঠ সংখ্যালঘু ৩৫ পরিবার
বিশেষ প্রতিনিধি ॥
মিজানুর রহমান নামে এক সেচ্ছাসেবকলীগ নেতার অত্যাচারে অতিষ্ট কালীগঞ্জের আলাইপুর গ্রামের ৩৫ ঘর সংখ্যালঘু পরিবার। সে ক্ষমতার দাপট দেখিয়ে দির্ঘদিন ধরে ওই সংখ্যালঘু সম্প্রদায়ের নারী পুরুষের উপর অত্যাচার-নির্যাতন চালিয়ে আসছেন। নারী নির্যাতনকারী ওই স্বেচ্ছাসেবকলীগ নেতার কবল থেকে রেহায় পেতে গ্রামবাসীরা মঙ্গলবার ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে এক লিখিত অভিযোগ করেছেন। ওই গ্রামের সংখ্যালঘু দাস সম্প্রদায়ের ৫ ব্যক্তি স্বাক্ষরিত কপির অনুলিপি জেলা পুলিশ প্রশাসন ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সহ প্রেসক্লাবে দেওয়া হয়েছে।
আলাইপুর গ্রামের সংখ্যালঘু দাস সম্প্রদায়ের পক্ষে দেবেন দাস সহ ৫ জন স্বাক্ষরিত লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, তাদের গ্রামে ৩৫ টি সংখ্যালঘু পরিবারে প্রায় ১৫০ জন মানুষ বসবাস করেন। যারা বর্তমানে খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিন পার করছেন। ১ নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পাশর্^বতী আলুকদিয়া গ্রামের মিজানুর রহমান নিজেকে প্রভাবশালী ব্যক্তির পরিচয়ে সংখ্যালঘু পরিবারের মানুষ গুলোকে অতিষ্ট করে তুলছেন। সে বিভিন্ন সময়ে তাদের পাড়ায় প্রবেশ করে মহিলাদের তার সঙ্গে সময় কাটাতে বাধ্য করেন। অনেক সময় মহিলাদের ভয় দেখিয়েও ব্যবহার করেন। কোন প্রতিবাদ করলেই মারপিট করেন।
গ্রামবাসীরা অভিযোগে আরো উল্লেখ করেছেন, আলাইপুর গ্রামের অমরেশ কুমারের স্ত্রী অনিতা রানীকে নানা সময় মিজানুর রহমান ব্যবহার করে আসছেন। স্বামী হয়ে যার প্রতিবাদ করতে পারেনি অমরেশ। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ভূল বোঝাবুঝি হলে স্ত্রী অনিতা বাবার বাড়ি চলে যান। মিজানুর রহমান সেখান থেকে অনিতাকে ফিরিয়ে আনতে চাপ দিতে থাকেন পরিবারকে। এক পর্যায়ে ২৫ আগস্ট রাতে অমরেশকে গ্রামের কলীতলায় নিয়ে যান। সেখানে ধারালো অস্ত্র গলায় ধরে হত্যার হুমকি দিয়ে বলে স্ত্রী অনিতাকে ফিরিয়ে নিয়ে আসবি নইলে লাশ হয়ে যাবি। এই অবস্থায় মিজানুর রহমানকে সঙ্গে নিয়ে অনিমেশ কুমার সাদা স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে স্ত্রীকে বাড়ীতে ফিরিয়ে নিয়ে আসেন। এরপর মিজানুর ওই বাড়ীতে আবারো যাতায়াত শুরু করেন। বর্তমানে তার অত্যাচাওে পাড়ায় বসবাস করা কষ্টকর হয়ে পড়ছে। রাত হলেই ভয় ও দিনের বেলায় মিজানুরের দৃষ্টি থেকে যুবতী মেয়েদের আর অল্পবয়সের গৃহবধুদের আড়াল করে রাখতে হয়।
দাসপাড়ার বুলু রানী দাস নামে এক নারী বলেন, মিজানুরের ভয়তে আমরা কোন রকম কথা বলতে পারিনা। তার ভয়তে কোন কিছু স্বীকার করতেও পারিনা। মিজানুরের বিরুদ্ধে কথা বললে আমাদের বিটাদের (পুরুষ) তুলে নিয়ে যাবে। তারা রাতে কাজ করে বাড়িতে আসে। এসব ভয়তে আমাদের খাওয়া-ঘুম নেই।
আলাইপুর গ্রামের দেবেন দাস জানান, এখানে বসবাস করার মতো নেই। মিজানুর রহমানের ভয়তে আমরা কথা বলতে পারি না। আমাদের যে কি হবে উপর আল্লাহ জানে। আমরা শান্তিতে বসবাস করতে চাই।
আলাইপুর গ্রামের বৃদ্ধা গিরিবালা দাস বলেন, তার ছেলেকে বিভিন্ন সময় মারধর করে। একদিন ঠেকাতে গেলে মিজানুর আমাকেও মারধর করে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেরে ফেলার হুমকি দেয় মিজানুর, এই ভয়তে আমরা কোথাও অভিযোগ দেয়নি।
অভিযুক্ত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগটি সত্য নহে। স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত থাকায় প্রতিপক্ষরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। অ
স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল ইসলাম জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পেয়ে তিনি দাসপাড়ায় গিয়েছেন এবং ঘটনার বেশ সত্যতা পেয়েছেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন জানান, একটি অভিযোগপত্র পেয়েছি। বিষয়টি তিনি তদন্ত কওে দেখবেন বলেও জানান।
ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, হেলপার নিহত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় মনিরুল ইসলাম (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার সকালে আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের কপিচ উদ্দিনের ছেলে এবং পিকআপের হেলপার ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে একটি বালুবোঝাই ট্রাক চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামে পৌঁছালে মেহেরপুরগামী একটি পিকআপ ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের হেলপার মনিরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় পিকআপচালক পালিয়ে যায়। ঘটনার সময় পিকআপচালক ঘুমাচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের।
আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করে পুলিশ। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
করোনার টিকা নিয়ে বাড়ি ফেরা হলো না দুই সহোদরের
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি ।।
সৌদি প্রবাসী, তাই করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিতে যেতে হয়েছিল ঢাকাতে। সঙ্গে ছিল ছোট ভাই। টিকা নিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই সহোদরের। বুধবার ভোরে মানিকগঞ্জের ধামরাইয়ে পাটুরিয়াগামী বাসের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল আরোহী দুই ভাই।
নিহত নাছির উদ্দিন জোয়ার্দ্দার (৪৫) ও তার ছোট ভাই নাফিস উদ্দিন জোয়ার্দ্দার ঝিনাইদহের শৈলকুপার উত্তর মির্জাপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে। নাছির উদ্দিন দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় সৌদি প্রবাসী ব্যবসায়ী ও তার ছোট ভাই নাফিস উদ্দিন ভারতের দিল্লির একটি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সদ্য এমবিএ শেষ করেছিলেন।
সড়ক দুর্ঘটনায় নিহত নাছির ও নাফিসের ভগ্নিপতি মোশারফ হোসেন জানান, সৌদি আরবে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফিরতে হবে এ জন্য নাছির গত সোমবার ছোট ভাই নাফিসকে সঙ্গে নিয়ে ফাইজারের টিকা নিতে মোটরসাইকেল যোগে ঢাকাতে যান। মঙ্গলবার টিকা নিয়ে বুধবার ভোরে দুই ভাই মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন। পথের মধ্যে মানিকগঞ্জের ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী নামক স্থানে পাটুরিয়াগামী একটি যাত্রবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
কালীগঞ্জে বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জে নানা আয়োজনে মধ্যদিয়ে বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে কালীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি।
এ উপলক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের তত্ত্বাবধানে ও কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ মাহাবুবার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আয়নাল হাসান, তবিবুর রহমান মিনি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, শহিদুল ইসলাম সাইদুল, ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, আনোয়ার হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার জিয়াউর রহমানের সম্পর্কে নানা বিভ্রান্তীকর কথা ছড়াচ্ছে। অচিরেই এ সব বন্ধের আহ্বান জানান তারা। পরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোড়েলগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বেলা ৭টায় কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের বাস ভবনে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার।
অন্যান্যের উপজেলা বিএনপির সহসভাপতি বাবুল আহমেদ, ফরিদ মোল্লা, মহিলা দলের সাধারণ সম্পাদক মাহমুদা খাতুন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন সামাদ, কৃষক দলের সভাপতি মশিউর রহমান শফিক, পৌর যুবদলের সাধারণ সম্পাদক সোহেল, ছাত্রদল সাধারণ সম্পাদক মো. আজিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি টুটুল দফাদারসহ অন্যন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দেবহাটায় “বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্য চিত্র” প্রদর্শন
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় “বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র” প্রদর্শন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহের ৫ম দিনের গৃহীত কর্মসূচির অংশ উক্ত প্রমান প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটি, পানি পরীক্ষা ও মৎস্য চাষিদের নিবিড় মাছচাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান করা হয়। এসময় চাষিদের ঘেরের মাটির পিএইচ, পানির ডিওপি এইচ, অ্যামোনিয়া, হার্ডনেস, লবনাক্তোতা ও তাপমাত্রা নির্নয় করে তার পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ সেবা প্রদান করে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বদরুজ্জামান ও মেরিন ফিশারিজ কর্মকর্তা সাজ্জাদ হোসেন।
দেবহাটায় বিএনপি ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠান
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় বিএনপি ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মাঝ পারুলিয়া বায়তুস সালাম জামে মসজিদ প্রাঙ্গনে দোয়া ও মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি শেখ সিরাজুল ইসলাম (সিরাজ), সাধারণ সম্পাদক গোলাম ফারুক (বাবু), জেলা বিএনপি’র সহ সভাপতি মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, এবাদুল ইসলাম, যুবদলের আহবায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব সবুজ, ময়না, রাজিব আহমেদ, যুবদল নেতা আব্দুল্লাহ, আলতাফ হোসেন আলতাব সাফায়েত হোসেন বাচ্চু, ইদ্রিস আলী, ইউনুস আলী, সামিউল ইসলাম, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল মোর্শেদ মিলন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরাদ হোসেন, সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, নাজমুল হুদা রন্তি, যুবদল নেতা জাহাঙ্গীর কবির পল্টু, আহসান, স্বেচ্ছাসেবক দলের আহমদ আলী, আনোয়ারুল ইসলাম আনার, ফিরোজ হোসেন, রফিকুল ইসলাম, শাহীন হোসেন, আকবর আলী ডালিম হোসেন, শফিকুল ইসলাম শফি, আব্দুল আলিম, শিমুল হোসেন, ওসমান হোসেন, কামরুজ্জামান কাবিজ, রিপন, রিন্টু, মামুন হোসেন প্রমূখ।
কেশবপুরে বিএনপির ৪৩তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আলমগীর হোসেন,কেশবপুর
১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মোঃ মশিয়ার রহমান, প্রচার সম্পাদক রেজারুল ইসলাম, পৌর বিএনপির নেতা শেখ শহীদুল ইসলাম শহীদ, আলমগীর হোসেন(এসি আলম), আব্দুল হালিম অটল, বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান কে এম খলিলুর রহমান,গৌরিঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি বাবর আলী গাজী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্ঠার শফিকুল ইসলাম, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির নেতা সাবেক চেয়ারম্যান মাষ্টার মকবুল হোসেন মুকুল, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক গোলাম মোস্তফা বাবু,সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আমানত আলী, কেশবপুর উপজেলা যুবদলের সহ-সভাপতি আলমগীর সিদ্দিক, মেহেদী হাসান শিপন,ইয়াসিন পৌর যুবনেতা মেহেদী বিশ্বাস, মেহেদী হাসান হিমেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য মনিরুল ইসলাম প্রমূখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা হুসাইন।
রূপসায় ইয়াবাসহ ১ জন গ্রেফতার
রূপসা প্রতিনিধি
খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) আল আমিন সংগীয় অফিসার ফোর্সসহ রূপসা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে এসআই (নিঃ) আল আমিন মাদকদ্রব্য বিক্রয়ের কথা জানতে পেরে ০১/০৯/২০২১ খ্রিঃ তারিখ দুপুর ০১.১০ টার সময় মামলার ঘটনাস্থল রূপসা থানাধীন ১ নং আইচগাতী ইউনিয়নের রাজাপুর সেনেরবাজার গ্রামস্থ গ্রেফতারকৃত আসামী ফারজানা আক্তার রিতা এর ভাড়াকৃত বাড়ীর উঠান হতে আসামী ১। মোছাঃ ফারজানা আক্তার রিতা (৪০), পিতা- ইলিয়াছ মোড়ল, মাতা- তাসলিমা বেগম, সাং- নন্দনপুর, থানা-রূপসা, বর্তমান সাং- রাজাপুর (সেনেরবাজার, জনৈক জাহিদ মল্লিকের বাড়ীর ভাড়াটিয়া), থানা-রূপসা, জেলা-খুলনাকে গ্রেফতার করেন। গ্রেফতার পূর্বক আসামীর হেফাজতে হতে ২০ (বিশ) পিচ হালকা কমলা রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ০১/০৯/২০২১ তারিখ দুপুর ০১.১৫ টার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় আসামীর বিরুদ্ধে এসআই (নিঃ) আল আমিন, জেলা ডিবি, খুলনা বাদী হয়ে রূপসা থানার মামলা নং-০১, তারিখ- ০১/০৯/২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) দায়ের করেন।
কেশবপুরে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কেশবপুর (যশোর)প্রতিরিধি:
কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক মেয়র আলহাজ্জ আব্দুস সামাদ বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর কুতুব উদ্দীন বিশ্বাস ও পৌর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক নুরুজ্জামান চৌধুরী প্রমুখ।
কালীগঞ্জে ক্ষেত মালিকের হাত দিয়েই দূর্বৃত্তরা ক্ষতি করলো ১২ কাঠা জমির ধরন্ত মরিচ গাছ
সাবজাল হোসেন, কালীগঞ্জ (ঝিনাইদহ) ॥
ভিটামিনের পরিবর্তে দূর্বৃত্তদের গুলিয়ে রাখা ঘাস মারা কীটনাশক নিজ হাতে স্প্রে করে ১২ কাঠা জমির ধরন্ত মরিচ ক্ষেত পুড়িয়ে ফেলেছেন। নিজের অসাবধানতায় এমন ক্ষতি হওয়ায় ওই কৃষক চরম অনুসচনায় ভুগছেন। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ কালীগঞ্জের বেথুলী গ্রামের কৃষক মশিয়ার তরফদারের ধরন্ত ঝাল ক্ষেতে। তিনি ওই গ্রামের মৃত খেলাফত তরফদারের ছেলে।
মাঠের একাধিক কৃষক জানান, ধরন্ত মরিচ ক্ষেত নিজ হাতে স্প্রে করে নষ্ট হয়ে যাওয়ায় নিজেকে অপরাধী ভাবছেন। মনের কষ্টে সারাক্ষন নিজেকে ক্ষমা করতে পারছেন না। গ্রামবাসী বলছেন, এটা অভিনব শত্রুতা ছাড়া আর কিছুই না। ক্ষতিগ্রস্থ কৃষক মশিয়ার রহমান জানান, গত বছর মাত্র ৫ কাঠা জমিতে মরিচের চাষ করে যাবতীয় খরচ বাদে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা পেয়েছিলেন। তাই এ বছর বেশি করে ১২ কাঠা জমিতে মরিচের চাষ করেছেন। এ পর্যন্ত বেশ কিছু টাকা ব্যয় করে এখন মরিচ ধরা ও বিক্রি শুরু করেছেন। গত বুধবারের বাজারে প্রতিকেজি ৫৫ টাকা পাইকারী দরে মোট ৬৬ কেজি কাঁচা মরিচ বিক্রি করেছেন। তার আশা ছিল এ বছর ১২ কাঠা জমির মরিচ বিক্রি করে যাবতীয় খরচ বাদে ৩ লক্ষাধিক টাকা আসবে। কিন্ত অভিনব শত্রুতার জেরে নিজ হাতে নষ্ট করে ফেললাম সব। বার বার বলছেন আর চোখের পানি ফেলছেন।
ক্ষতিগ্রস্থ কৃষক মশিয়ার তরফদার আরও জানান,সোমবার সন্ধ্যার আগে ভিটামিন ঔষধ প্রয়োগ করবেন বলে স্প্রে মেশিনের ঢমে ভরে মাঠে নিয়ে যান। কিন্ত মাঠে পৌছানোর পরে লাগাতর বৃষ্টি শুরু হয়। বাধ্য হয়ে স্প্রে মেশিনের ঢমে গুলানো কীটনাশক ক্ষেতে রেখে চলে আসেন। পরের দিন মাঠে গিয়ে সেই ভিটামিন মেশানোর পানি ভেবে জমিতে স্প্রে করেন। বুধবার সকালে ক্ষেতে গিয়ে দেখেন সব ধরন্ত মরিচ গাছ মরে শুকিয়ে গেছে। তিনি আরও বলেন, এমনটি হয়েছে আগের দিন যে ভিটামিন ঔষধ গুলিয়ে ক্ষেতে রেখে এসেছিলেন ঢমের সেই ঔষধ ফেলিয়ে দিয়ে কেউ ক্ষতি করার উদ্দেশ্যে ঘাস মারা ঔষধ রেখে এসেছে। যা নিজ হাতে ক্ষেতে প্রয়োগ করে মস্ত বড় ক্ষতি করেছি। দূর্বৃত্তরা অভিনব কৌশলে আমার এমন ক্ষতিটি করে দিলো। এ ক্ষতি কোনভাবে পোষানোর নয়। এ ব্যাপারে ওই কৃষক বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগের প্রক্রিয়া চালাচ্ছেন।
দিঘলিয়া ৫ম শ্রেণির ছাত্রীকে ৮মাস ধরে ধর্ষণের অভিযোগ মামলা
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীকে একই এলাকার ৫০ বছর বয়সী মো. শাহীন নামের এক লম্পট গত বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত ৮ মাসে একাধিকবার ধর্ষণের করেছে। বর্তমানে মেয়েটি ৭ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় অন্তঃসত্ত্বা মেয়েটির পিতা দিঘলিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন যার নং- ১।
মামলার বিবরণে জানা যায়, দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা গ্রামের বাসিন্দা ছাত্রীকে একই গ্রামের ৫০ বছর বয়সের এক লম্পট বিভিন্ন প্রলোভন দেখিয়ে গত বছরের ২ জানুয়ারি সকাল ১০টার দিকে তাঁর ঘরে নিয়ে প্রথমে ধর্ষণ করে। সেই থেকে আগষ্ট মাস পর্যন্ত মেয়েটি একাধিকবার ধর্ষণের শিকার হয়। ২৯ আগস্ট মেয়েটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তার মা বাবা তাকে নগরীর ফুলবাড়ীগেট ক্লিনিকে নিয়ে যায়। তখন ৭ মাসের অন্তঃসত্ত্বা ধরা পড়ে।
বিয়ের ১৬ দিনের মাথায় যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার
বটিয়াঘাটায় ল্যাট্রিনের সেফটি ট্যাংকির ভেতর থেকে মো. গোলাম রসুল (২০) নামের এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। সে জলমা ইউনিয়নের বাঁশবাড়িয়া একতা মোড় এলাকার গোলাভিটা এলাকার মো. মুজিবুর রহমানের ছেলে।
থানা পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, গত ২৫ আগস্ট গোলাম রসুল বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে গত ২৮ আগস্ট পরিবারের পক্ষ থেকে বটিয়াঘাটা থানায় একটি জিডি করে। উক্ত ডায়েরির ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টায় ল্যাট্রিনের সেফটি ট্যাংক থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে। গোলাম রসুল ১৬ দিন আগে হোগলাডাঙ্গা এলাকার আবুল মান্নান শেখের কন্যা তিন্নী বেগমকে (১৮) বিয়ে করে ।
ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ দু’জনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ পুলিশ খুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
ডুমুরিয়ায় জেলা ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন কাঁঠালতলা বাজারে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও একটি ব্যাটারী চালিত ভ্যানসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলা বেনাপোল পোর্ট থানার দূর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. জিল্লুর রহমান (৩২)।
জেলা ডিবি জানায়, বুধবার দুপুর ১টার দিকে ডুমুরিয়া থানাধীন কাঁঠালতলা বাজারে অভিযান পরিচালনা করেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃতে এসআই ইন্দ্রজিৎ মল্লিক। এসময় ইঞ্জিন চালিত ভ্যানের বডি হতে সুকৌশলে রাখা তিনটি সাদা রংয়ের ব্যাগের মধ্যে হতে ৩ কেজি গাঁজাসহ জিল্লুর রহমানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে যার নং-১।
রূপসায় জেলা ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার রূপসা থানাধীন রাজাপুর সেনের বাজারে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন খুলনা জেলার রূপসা থানার রাজাপুর গ্রামের জাহিদ মল্লিকের বাড়ীর ভাড়াটিয়া ইলিয়াছ মোড়লের ছেলে মোছা. ফারজানা আক্তার রিতা (৪০)।
জেলা ডিবি জানায়, বুধবার দুপুর সোয়া ১টার দিকে খুলনা জেলার রূপসা থানাধীন রাজাপুর সেনের বাজারে অভিযান অভিযান পরিচালনা করেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃতে এসআই আল আমিন। এসময় ভাড়াবাড়ীর উঠান হতে ২০ পিস ইয়াবাসহ রিতাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
যশোরে র্যাবের অভিযানে ১৮৩ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
যশোর জেলার কোতয়ালী থানাধীন নতুন খয়েরতলা এলাকায় অভিযান চালিয়ে ১৮৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে গোপন সংবাদের মাধ্যমে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলার কোতয়ালী থানাধীন নতুন খয়েরতলা এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. তোরাব হোসেন লাবলু (৩৪)।
র্যাব-৬ জানায়, বুধবার দুপুর সোয়া ২টার দিকে যশোর জেলার কোতয়ালী থানাধীন নতুন খয়েরতলা এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি চৌকস আভিযানিক দল। এসময় ঢাকা টু খুলনা মহাসড়কের পশ্চিম পার্শ্বে শফিক স্টোর এর সামনে থেকে ১৮৩ পিস ইয়াবাসহ লাবলুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে যশোর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সাতক্ষীরায় র্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরার জেলার কালীগঞ্জ থানাধীন চালিতাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের মাধ্যমে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরার জেলার কালীগঞ্জ থানার দাতপুর গ্রামের মৃত. রশীদ আলী পাড়ের ছেলে মো. মিয়ারাজ হোসেন (৩২)।
র্যাব-৬ জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার জেলার কালীগঞ্জ থানাধীন চালিতাবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি চৌকস আভিযানিক দল। এসময় কাছারি মোড় ভুমি অফিসের সামনে থেকে কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৫টি পোটলার মধ্যে ১০ কেজি গাঁজাসহ মিয়ারাজকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।











































