Home আঞ্চলিক চৌগাছায় ডিজিটাল নিরাপত্তা আইনে দম্পতি গ্রেফতার

চৌগাছায় ডিজিটাল নিরাপত্তা আইনে দম্পতি গ্রেফতার

25

 যশোর  অফিস ।।

যশোরের চৌগাছায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সুখপুকুরিয়া ইউনিয়নের নগরবর্ণি (গোপীনাথপুর) গ্রামের নিজ বাড়ি থেকে আক্তারুজ্জামান (৪০) ও তার স্ত্রী রিফাত মনির লিজাকে (২৮) গ্রেফতার করা হয়। ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে ভিডিও ধারণ ও অপপ্রচারের উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া ও ১৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তাদের নামে মামলা করেছেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্য চাঁদনী আক্তার।

বাদীর অভিযোগ, একই এলাকায় বসবাস করার সুবাদে আসামি দম্পতির সঙ্গে তার সখ্য গড়ে উঠে। সেই সূত্রে তারা তার ফেসবুক আইডি খুলে দেন। তবে ফেসবুকের আইডি খুলতে ব্যবহৃত ইমেইল অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড তাদের কাছে রেখে দেন। ১৭ আগস্ট তাদের দুজনের নিজ নামের ফেসবুক আইডি থেকে আমার ভিডিও কলের কথোপকথনের অসচেতন মুহূর্তের ভিডিও চিত্র গোপনে ধারণ করে অশালীন মন্তব্য প্রকাশসহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ও নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকসহ আমার পরিচিত মহলে ছড়িয়ে দেয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবারই তাদের আদালতে পাঠানো হবে।