Home আঞ্চলিক বাজুয়ার আমন চাষীরা ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

বাজুয়ার আমন চাষীরা ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

414

মোঃ শামীম  হোসেন, বাজুয়া ।।

খুলনার দাকোপের বাজুয়ার আমন চাষীরা ধান রোপনে ব্যস্ত সময় পার করছে। এলাকা ঘুরে দেখা যায় দাকোপের সকল এলাকায় চলছে আমন ধান রোপন। চাষীদের এখন দম ছাড়ারও সময় নাই। এক বুক স্বপ্ন নিয়ে তারা আমন রোপন করে চলেছে। বাজুয়ার চাঁদ পাড়া এলাকার আমন চাষী সুপদ রায় জান এবার আমন ধান রোপনে আমরা পিছিয়ে গেছি। অতি বৃষ্টির কারণে প্রথমে জমির বীজতলায় যে বীজ বপন করে ছিলাম তা ভারী বৃষ্টির সময় বীজ তলা পানিতে তলিয়ে যাওয়ার ফলে নষ্ট হয়ে যাওয়ায় সকল চাষীরা এবার আমন ধান রোপনে দেরিতে পরে গেছে। পশ্চিম বাজুয়ার আমন চাষী সুনিল বাঙ্গাল  জানান আমরা কৃষকেরা বড় বিপদে আছি জমিতে চাষাবাদ করতে গিয়ে। তিনি বলেন বাবা চাষাবাদের সময় আমাদের বড় সমস্যায় পড়তে হয়। এলাকার যতো নদী আছে কিছু প্রভাবশালী লোক তাদের ক্ষমতা খাটিয়ে নদীর পানি সরবরাহ করার পথে বাধা সৃষ্টি করছে। এর ফলে কৃষকেরা তরমুজ চাষ ও ধান চাষের সময় ঠিক মতো পানি চাহিদা মতো পায় না বা বৃষ্টির সময় জমি থেকে অতিরিক্ত পানি নামিয়ে দিতে না পারায় প্রতিবছরই কৃষককে পানি নিয়ে বিপদে পড়তে হচ্ছ। বলি এসব কি হচ্ছে আমাদের কি এভাবে চাষাবাদ করে যেতে হবে। একই অভিযোগ দিয়ে বলেন কৈলাশগন্জ থেকে   দীপক রায় আমাদের কৃষকেরা আর কতো কষ্ট করবে চাষাবাদ করার সময়। তিনি বলেন এক সময় এসব নদী দিয়ে বড় বড় ট্রলার নৌকা চলতো এলাকার সকলে খুব সহজে ও অল্প খরজে তাদের কৃষি পণ্য এই নদী দিয়ে নিয়ে যেত বিভিন্ন মোকামে এখন নদীতে টুনা জাল পেতে ও নদীর দুই কুল মাটি ভরাট করায় এবং  বিভিন্ন ভাবে বাঁধা সৃষ্টি করায় নদীর গভীরতা হারিয়ে যাচ্ছে। ফলে কৃষক তাদের চাষাবাদের সময় পড়ছে মহাবিপদে। তিনি আরো বলেন এরপর আবার দাকোপের সকল গেট দিয়ে ঠিক মতো পানি সরবরাহ করানো হয় না ফলে কৃষক তার চাহিদা মতো পানি  নিতে ও জমি থেকে পানি নামিয়ে দিতে পারে না। যার খেসারত কৃষককে এবারোও দিতে হলো। মাস খানেক আগে ৪-৫ দিনের ভারী বৃষ্টির সময় জমির পানি সরাতে না পারায় এবারও দাকোপের সকল কৃষকের বীজ পানির তলে ডুবে যাওয়ায় সকল বীজ নষ্ট হয়ে যেতে দেখা গেছে। পরে আবার নতুন করে ডবল দাম দিয়ে ধানের বীজের প্যাকেট কিনে জমিতে নতুন করে বীজ ফেলে বীজ তৈরি করতে হয়েছে সকল কৃষককে। এলাকা ঘুরে একই অভিযোগ পাওয়া যায় কৃষকদের কাছ থেকে পানির সমস্যা। কি তরমুজ চাষ আর কি ধান চাষ তাই এলাকার কৃষকদের দাবি সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে দাকোপের কৃষকদের বাঁচাতে হলে পানির সমস্যার সমাধান করতে হবে নব্যতা হারিয়ে যাওয়া নদীগুলি পুনরায় খনন করে গভীরতা সৃষ্টি করা ও নদী থেকে টুনা জাল অপসারন করে এবং প্রতিটি গেট থেকে যাতে ঠিক মতো পানি সরবরাহ করা হয় সেই দিকে দৃষ্টি দিতে হবে এলাকাবাসীর দাবি।